56
সূরা 56 মক্কী 96 আয়াত

আল ওয়াক্বিয়া

নিশ্চিত ঘটনা · The Inevitable

الواقعة
بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
1
56:1
اِذَا وَقَعَتِ الۡوَاقِعَۃُ ۙ
اِذَا যখন
وَقَعَتِ ঘটবে
الۡوَاقِعَۃُ ঘটনাটি (কিয়ামত)

বাংলা অনুবাদ

যখন কিয়ামত সংঘটিত হবে।

2
56:2
لَیۡسَ لِوَقۡعَتِہَا کَاذِبَۃٌ ۘ
لَیۡسَ না (হবে)
لِوَقۡعَتِہَا তার সংঘটনের (ব্যাপারে)
کَاذِبَۃٌ কোনো অস্বীকারকারী

বাংলা অনুবাদ

তার সংঘটনের কোনই অস্বীকারকারী থাকবে না।

3
56:3
خَافِضَۃٌ رَّافِعَۃٌ ۙ
خَافِضَۃٌ (তাহবে কাঊকে) অবনতকারী
رَّافِعَۃٌ (আবার কাঊকে) সমুন্নতকারী

বাংলা অনুবাদ

তা কাউকে ভূলুণ্ঠিত করবে এবং কাউকে করবে সমুন্নত।

4
56:4
اِذَا رُجَّتِ الۡاَرۡضُ رَجًّا ۙ
اِذَا যখন
رُجَّتِ প্রকম্পিত করা হবে
الۡاَرۡضُ পৃথিবী
رَجًّا (প্রবল) কম্পন

বাংলা অনুবাদ

যখন যমীন প্রকম্পিত হবে প্রবল প্রকম্পনে।

5
56:5
وَّبُسَّتِ الۡجِبَالُ بَسًّا ۙ
وَّبُسَّتِ এবং ছিন্নভিন্ন করা হবে
الۡجِبَالُ পাহারসমূহকে
بَسًّا ছিন্নভিন্ন করার মতো

বাংলা অনুবাদ

আর পর্বতমালা চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়বে।

6
56:6
فَکَانَتۡ ہَبَآءً مُّنۡۢبَثًّا ۙ
فَکَانَتۡ অতঃপর তা হবে
ہَبَآءً ধূলিকণা
مُّنۡۢبَثًّا বিক্ষিপ্ত

বাংলা অনুবাদ

অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।

7
56:7
وَّکُنۡتُمۡ اَزۡوَاجًا ثَلٰثَۃً ؕ
وَّکُنۡتُمۡ এবং তোমরা হবে বিভক্ত
اَزۡوَاجًا ভাগে বিভক্ত
ثَلٰثَۃً তিনটি

বাংলা অনুবাদ

আর তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন দলে।

8
56:8
فَاَصۡحٰبُ الۡمَیۡمَنَۃِ ۬ۙ مَاۤ اَصۡحٰبُ الۡمَیۡمَنَۃِ ؕ
فَاَصۡحٰبُ লোকগুলো অতঃপর
الۡمَیۡمَنَۃِ ডান হাতের
۬ۙ কি (ভাগ্যবান)
مَاۤ লোকগুলো
اَصۡحٰبُ ডানহাতের

বাংলা অনুবাদ

সুতরাং ডান পার্শ্বের দল, ডান পার্শ্বের দলটি কত সৌভাগ্যবান!

9
56:9
وَاَصۡحٰبُ الۡمَشۡـَٔمَۃِ ۬ۙ مَاۤ اَصۡحٰبُ الۡمَشۡـَٔمَۃِ ؕ
وَاَصۡحٰبُ এবং লোকগুলো
الۡمَشۡـَٔمَۃِ বামহাতের
۬ۙ কি (দুর্ভাগা)
مَاۤ লোকগুলো
اَصۡحٰبُ বামহাতের

বাংলা অনুবাদ

আর বাম পার্শ্বের দল, বাম পার্শ্বের দলটি কত হতভাগ্য!

10
56:10
وَالسّٰبِقُوۡنَ السّٰبِقُوۡنَ ۚۙ
وَالسّٰبِقُوۡنَ এবং অগ্রবর্তীরা (তো)
السّٰبِقُوۡنَ অগ্রবর্তীই

বাংলা অনুবাদ

আর অগ্রগামীরাই অগ্রগামী।

11
56:11
اُولٰٓئِکَ الۡمُقَرَّبُوۡنَ ۚ
اُولٰٓئِکَ তারাই
الۡمُقَرَّبُوۡنَ নৈকট্যপ্রাপ্ত

বাংলা অনুবাদ

তারাই সান্নিধ্যপ্রাপ্ত।

12
56:12
فِیۡ جَنّٰتِ النَّعِیۡمِ
فِیۡ (তারা থাকবে) মধ্যে
جَنّٰتِ জান্নাতের
النَّعِیۡمِ সুখের

বাংলা অনুবাদ

তারা থাকবে নিআমতপূর্ণ জান্নাতসমূহে ।

13
56:13
ثُلَّۃٌ مِّنَ الۡاَوَّلِیۡنَ ۙ
ثُلَّۃٌ বেশিসংখ্যক
مِّنَ মধ্য হতে
الۡاَوَّلِیۡنَ পূর্ববর্তীদের

বাংলা অনুবাদ

বহুসংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে,

14
56:14
وَقَلِیۡلٌ مِّنَ الۡاٰخِرِیۡنَ ؕ
وَقَلِیۡلٌ এবং অল্পসংখ্যক (হবে)
مِّنَ মধ্য হতে
الۡاٰخِرِیۡنَ পরবর্তীদের

বাংলা অনুবাদ

আর অল্পসংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে।

15
56:15
عَلٰی سُرُرٍ مَّوۡضُوۡنَۃٍ ۙ
عَلٰی (তারা বসবে) উপর
سُرُرٍ আসন সমূহের
مَّوۡضُوۡنَۃٍ স্বর্ণখচিত

বাংলা অনুবাদ

স্বর্ণ ও দামী পাথরখচিত আসনে!

16
56:16
مُّتَّکِـِٕیۡنَ عَلَیۡہَا مُتَقٰبِلِیۡنَ
مُّتَّکِـِٕیۡنَ হেলানদিয়ে বসবে
عَلَیۡہَا তার উপর
مُتَقٰبِلِیۡنَ মুখোমুখি হয়ে

বাংলা অনুবাদ

তারা সেখানে হেলান দিয়ে আসীন থাকবে মুখোমুখি অবস্থায়।

17
56:17
یَطُوۡفُ عَلَیۡہِمۡ وِلۡدَانٌ مُّخَلَّدُوۡنَ ۙ
یَطُوۡفُ ঘুরাফিরা করবে
عَلَیۡہِمۡ তাদের কাছে
وِلۡدَانٌ কিশোররা
مُّخَلَّدُوۡنَ চির

বাংলা অনুবাদ

তাদের আশ-পাশে ঘোরাফেরা করবে চির কিশোররা,

18
56:18
بِاَکۡوَابٍ وَّاَبَارِیۡقَ ۬ۙ وَکَاۡسٍ مِّنۡ مَّعِیۡنٍ ۙ
بِاَکۡوَابٍ পান পাত্রগুলো নিয়ে
وَّاَبَارِیۡقَ ও কুঁজো
۬ۙ ও পেয়ালা (ভরা)
وَکَاۡسٍ হতে
مِّنۡ প্রবাহিত সূরারঝর্ণা

বাংলা অনুবাদ

পানপাত্র, জগ ও প্রবাহিত ঝর্ণার শরাবপূর্ণ পেয়ালা নিয়ে,

19
56:19
لَّا یُصَدَّعُوۡنَ عَنۡہَا وَلَا یُنۡزِفُوۡنَ ۙ
لَّا না
یُصَدَّعُوۡنَ মাথাঘুরাবে
عَنۡہَا তা থেকে
وَلَا এবং না
یُنۡزِفُوۡنَ তারা জ্ঞানহারা হবে

বাংলা অনুবাদ

তা পানে না তাদের মাথা ব্যথা করবে, আর না তারা মাতাল হবে।

20
56:20
وَفَاکِہَۃٍ مِّمَّا یَتَخَیَّرُوۡنَ ۙ
وَفَاکِہَۃٍ এবং ফলমূল (থাকবে)
مِّمَّا তা হতে যা (চাইবে)
یَتَخَیَّرُوۡنَ তারা বেছে নিবে

বাংলা অনুবাদ

আর (ঘোরাফেরা করবে) তাদের পছন্দমত ফল নিয়ে।

21
56:21
وَلَحۡمِ طَیۡرٍ مِّمَّا یَشۡتَہُوۡنَ ؕ
وَلَحۡمِ এবং গোশত (থাকবে)
طَیۡرٍ পাখির
مِّمَّا তাহতে যা
یَشۡتَہُوۡنَ তারা চাইবে (নিতে পারবে)

বাংলা অনুবাদ

আর পাখির গোশ্‌ত নিয়ে, যা তারা কামনা করবে।

22
56:22
وَحُوۡرٌ عِیۡنٌ ۙ
وَحُوۡرٌ এবং হুরসমূহ (থাকবে)
عِیۡنٌ ডাগর চোখ বিশিষ্ট

বাংলা অনুবাদ

আর থাকবে ডাগরচোখা হূর,

23
56:23
کَاَمۡثَالِ اللُّؤۡلُؤِ الۡمَکۡنُوۡنِ ۚ
کَاَمۡثَالِ দৃষ্টান্ত মতো
اللُّؤۡلُؤِ মুক্তার
الۡمَکۡنُوۡنِ লুকিয়েরাখা

বাংলা অনুবাদ

যেন তারা সুরক্ষিত মুক্তা,

24
56:24
جَزَآءًۢ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ
جَزَآءًۢ পুরষ্কার
بِمَا ঐ বিষয়ের যা
کَانُوۡا তারা ছিল
یَعۡمَلُوۡنَ তারা কাজ করতে

বাংলা অনুবাদ

তারা যে আমল করত তার প্রতিদানস্বরূপ।

25
56:25
لَا یَسۡمَعُوۡنَ فِیۡہَا لَغۡوًا وَّلَا تَاۡثِیۡمًا ۙ
لَا না
یَسۡمَعُوۡنَ তারা শুনতেপাবে
فِیۡہَا তার মধ্যে
لَغۡوًا অসারকথা
وَّلَا এবং না
تَاۡثِیۡمًا পাপের (কথা)

বাংলা অনুবাদ

তারা সেখানে শুনতে পাবে না কোন বেহুদা কথা, এবং না পাপের কথা;

26
56:26
اِلَّا قِیۡلًا سَلٰمًا سَلٰمًا
اِلَّا তবে
قِیۡلًا বলা হবে
سَلٰمًا "সালাম"
سَلٰمًا "(আর) সালাম"

বাংলা অনুবাদ

শুধু এই বাণী ছাড়া, ‘সালাম, সালাম’

27
56:27
وَاَصۡحٰبُ الۡیَمِیۡنِ ۬ۙ مَاۤ اَصۡحٰبُ الۡیَمِیۡنِ ؕ
وَاَصۡحٰبُ এবং লোকগুলো
الۡیَمِیۡنِ ডানহাতের
۬ۙ কি (ভাগ্যবান)
مَاۤ লোকগুলো
اَصۡحٰبُ ডানহাতের

বাংলা অনুবাদ

আর ডান দিকের দল; কত ভাগ্যবান ডান দিকের দল!

28
56:28
فِیۡ سِدۡرٍ مَّخۡضُوۡدٍ ۙ
فِیۡ মধ্যে
سِدۡرٍ কুলবৃক্ষসমূহের
مَّخۡضُوۡدٍ কাঁটাহীন

বাংলা অনুবাদ

তারা থাকবে কাঁটাবিহীন কুলগাছের নিচে,

29
56:29
وَّطَلۡحٍ مَّنۡضُوۡدٍ ۙ
وَّطَلۡحٍ এবং কলাসমূহে
مَّنۡضُوۡدٍ থরে থরে সাজানো

বাংলা অনুবাদ

আর কাঁদিপূর্ণ কলাগাছের নিচে,

30
56:30
وَّظِلٍّ مَّمۡدُوۡدٍ ۙ
وَّظِلٍّ ও ছায়ায়
مَّمۡدُوۡدٍ বিস্তৃত

বাংলা অনুবাদ

আর বিস্তৃত ছায়ায়,

31
56:31
وَّمَآءٍ مَّسۡکُوۡبٍ ۙ
وَّمَآءٍ এবং পানির (কাছে)
مَّسۡکُوۡبٍ (সদা) প্রবহমান

বাংলা অনুবাদ

আর সদা প্রবাহিত পানির পাশে,

32
56:32
وَّفَاکِہَۃٍ کَثِیۡرَۃٍ ۙ
وَّفَاکِہَۃٍ এবং ফলমূল
کَثِیۡرَۃٍ পর্যাপ্ত

বাংলা অনুবাদ

আর প্রচুর ফলমূলে,

33
56:33
لَّا مَقۡطُوۡعَۃٍ وَّلَا مَمۡنُوۡعَۃٍ ۙ
لَّا না
مَقۡطُوۡعَۃٍ শেষ হবে
وَّلَا আর না
مَمۡنُوۡعَۃٍ নিষিদ্ধ হবে

বাংলা অনুবাদ

যা শেষ হবে না এবং নিষিদ্ধও হবে না।

34
56:34
وَّفُرُشٍ مَّرۡفُوۡعَۃٍ ؕ
وَّفُرُشٍ এবং শয্যাসমূহে
مَّرۡفُوۡعَۃٍ সুউচ্চ

বাংলা অনুবাদ

(তারা থাকবে) সুউচ্চ শয্যাসমূহে;

35
56:35
اِنَّاۤ اَنۡشَاۡنٰہُنَّ اِنۡشَآءً ۙ
اِنَّاۤ নিশ্চয়ই আমরা
اَنۡشَاۡنٰہُنَّ তাদের আমরা সৃষ্টি করব
اِنۡشَآءً সৃষ্টি (নতুন করে)

বাংলা অনুবাদ

নিশ্চয় আমি হূরদেরকে বিশেষভাবে সৃষ্টি করব।

36
56:36
فَجَعَلۡنٰہُنَّ اَبۡکَارًا ۙ
فَجَعَلۡنٰہُنَّ অতঃপর তাদের আমরা বানানো
اَبۡکَارًا চিরকুমারী

বাংলা অনুবাদ

অতঃপর তাদেরকে বানাব কুমারী,

37
56:37
عُرُبًا اَتۡرَابًا ۙ
عُرُبًا স্বামীসোহাগিনী
اَتۡرَابًا সমবয়স্কা

বাংলা অনুবাদ

সোহাগিনী ও সমবয়সী।

38
56:38
لِّاَصۡحٰبِ الۡیَمِیۡنِ ؕ٪
لِّاَصۡحٰبِ লোকদের জন্যে
الۡیَمِیۡنِ ডানহাতের

বাংলা অনুবাদ

ডানদিকের লোকদের জন্য।

39
56:39
ثُلَّۃٌ مِّنَ الۡاَوَّلِیۡنَ ۙ
ثُلَّۃٌ বহুসংখ্যক
مِّنَ মধ্য হতে
الۡاَوَّلِیۡنَ পূর্ববর্তীদের

বাংলা অনুবাদ

তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।

40
56:40
وَثُلَّۃٌ مِّنَ الۡاٰخِرِیۡنَ ؕ
وَثُلَّۃٌ বহুসংখ্যক
مِّنَ মধ্য হতে
الۡاٰخِرِیۡنَ পরবর্তীদের

বাংলা অনুবাদ

আর অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে।

41
56:41
وَاَصۡحٰبُ الشِّمَالِ ۬ۙ مَاۤ اَصۡحٰبُ الشِّمَالِ ؕ
وَاَصۡحٰبُ এবং লোকদের
الشِّمَالِ বামহাতের
۬ۙ কি (দুর্ভাগ্য)
مَاۤ লোকদের
اَصۡحٰبُ বামহাতের

বাংলা অনুবাদ

আর বাম দিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল!

42
56:42
فِیۡ سَمُوۡمٍ وَّحَمِیۡمٍ ۙ
فِیۡ মধ্য (থাকবে)
سَمُوۡمٍ উষ্ণবাতাস
وَّحَمِیۡمٍ ও ফুটন্ত পানির

বাংলা অনুবাদ

তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচন্ড উত্তপ্ত পানিতে,

43
56:43
وَّظِلٍّ مِّنۡ یَّحۡمُوۡمٍ ۙ
وَّظِلٍّ এবং ছায়ায়
مِّنۡ থেকে (সৃষ্টি)
یَّحۡمُوۡمٍ কালো ধোঁয়ার

বাংলা অনুবাদ

আর প্রচন্ড কালো ধোঁয়ার ছায়ায়,

44
56:44
لَّا بَارِدٍ وَّلَا کَرِیۡمٍ
لَّا না
بَارِدٍ ঠাণ্ডা (হবে)
وَّلَا আর না
کَرِیۡمٍ আনন্দদায়ক

বাংলা অনুবাদ

যা শীতলও নয়, সুখকরও নয়।

45
56:45
اِنَّہُمۡ کَانُوۡا قَبۡلَ ذٰلِکَ مُتۡرَفِیۡنَ ۚۖ
اِنَّہُمۡ তারা নিশ্চয়ই
کَانُوۡا ছিল
قَبۡلَ পূর্বে
ذٰلِکَ এর
مُتۡرَفِیۡنَ বিলাসী জীবনের অধিকারী

বাংলা অনুবাদ

নিশ্চয় তারা ইতঃপূর্বে বিলাসিতায় মগ্ন ছিল,

46
56:46
وَکَانُوۡا یُصِرُّوۡنَ عَلَی الۡحِنۡثِ الۡعَظِیۡمِ ۚ
وَکَانُوۡا এবং তারা ছিল
یُصِرُّوۡنَ তারা অবিরত লিপ্ত থাকে
عَلَی উপর
الۡحِنۡثِ পাপের
الۡعَظِیۡمِ ঘোরতর

বাংলা অনুবাদ

আর তারা জঘন্য পাপে লেগে থাকত।

47
56:47
وَکَانُوۡا یَقُوۡلُوۡنَ ۬ۙ اَئِذَا مِتۡنَا وَکُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبۡعُوۡثُوۡنَ ۙ
وَکَانُوۡا এবং তারা ছিল
یَقُوۡلُوۡنَ তারা বলে
۬ۙ "যখন কি
اَئِذَا আমরা মরে যাব
مِتۡنَا ও আমরা হব
وَکُنَّا মাটি
تُرَابًا ও হাড়
وَّعِظَامًا আমরা কি নিশ্চয়ই
ءَاِنَّا অবশ্যই উত্থিত হব

বাংলা অনুবাদ

আর তারা বলত, ‘আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হব?’

48
56:48
اَوَاٰبَآؤُنَا الۡاَوَّلُوۡنَ
اَوَاٰبَآؤُنَا অথবা আমাদের বাপদাদারও
الۡاَوَّلُوۡنَ পূর্বসূরী

বাংলা অনুবাদ

‘আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরাও?’

49
56:49
قُلۡ اِنَّ الۡاَوَّلِیۡنَ وَالۡاٰخِرِیۡنَ ۙ
قُلۡ বলো
اِنَّ "নিশ্চয়ই
الۡاَوَّلِیۡنَ পূর্বসূরীকে
وَالۡاٰخِرِیۡنَ এবং উত্তরসূরীকে

বাংলা অনুবাদ

বল, ‘নিশ্চয় পূর্ববর্তীরা ও পরবর্তীরা,

50
56:50
لَمَجۡمُوۡعُوۡنَ ۬ۙ اِلٰی مِیۡقَاتِ یَوۡمٍ مَّعۡلُوۡمٍ
لَمَجۡمُوۡعُوۡنَ অবশ্যই একত্র করা হবে
۬ۙ দিকে
اِلٰی (নির্দিষ্ট) সময়ে
مِیۡقَاتِ দিনে
یَوۡمٍ নির্ধারিত"

বাংলা অনুবাদ

এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে অবশ্যই একত্র হবে’।

51
56:51
ثُمَّ اِنَّکُمۡ اَیُّہَا الضَّآلُّوۡنَ الۡمُکَذِّبُوۡنَ ۙ
ثُمَّ "এরপর
اِنَّکُمۡ নিশ্চয়ই তোমরা
اَیُّہَا হে
الضَّآلُّوۡنَ পথভ্রষ্টরা
الۡمُکَذِّبُوۡنَ মিথ্যারোপকারীরা

বাংলা অনুবাদ

তারপর হে পথভ্রষ্ট ও অস্বীকারকারীরা,

52
56:52
لَاٰکِلُوۡنَ مِنۡ شَجَرٍ مِّنۡ زَقُّوۡمٍ ۙ
لَاٰکِلُوۡنَ অবশ্যই আহার করবে
مِنۡ থেকে
شَجَرٍ গাছ
مِّنۡ থেকে
زَقُّوۡمٍ যাক্কুমের

বাংলা অনুবাদ

তোমরা অবশ্যই যাক্কূম গাছ থেকে খাবে,

53
56:53
فَمَالِـُٔوۡنَ مِنۡہَا الۡبُطُوۡنَ ۚ
فَمَالِـُٔوۡنَ অতঃপর পূর্ণ করবে
مِنۡہَا তা দিয়ে
الۡبُطُوۡنَ পেট সমূহকে

বাংলা অনুবাদ

অতঃপর তা দিয়ে পেট ভর্তি করবে।

54
56:54
فَشٰرِبُوۡنَ عَلَیۡہِ مِنَ الۡحَمِیۡمِ ۚ
فَشٰرِبُوۡنَ অতঃপর পান করবে
عَلَیۡہِ তার উপর
مِنَ থেকে
الۡحَمِیۡمِ ফুটন্ত পানি

বাংলা অনুবাদ

তদুপরি পান করবে প্রচন্ড উত্তপ্ত পানি।

55
56:55
فَشٰرِبُوۡنَ شُرۡبَ الۡہِیۡمِ ؕ
فَشٰرِبُوۡنَ অতঃপর পান করবে
شُرۡبَ পান করার (মত)
الۡہِیۡمِ পিপাসার্ত উট সমূহের"

বাংলা অনুবাদ

অতঃপর তোমরা তা পান করবে তৃষ্ণাতুর উটের ন্যায়।

56
56:56
ہٰذَا نُزُلُہُمۡ یَوۡمَ الدِّیۡنِ ؕ
ہٰذَا এটা
نُزُلُہُمۡ তাদের আপ্যায়ন (হবে)
یَوۡمَ দিনে
الدِّیۡنِ কিয়ামতের

বাংলা অনুবাদ

প্রতিফল দিবসে এই হবে তাদের মেহমানদারী,

57
56:57
نَحۡنُ خَلَقۡنٰکُمۡ فَلَوۡلَا تُصَدِّقُوۡنَ
نَحۡنُ আমরা
خَلَقۡنٰکُمۡ তোমাদেরকে সৃষ্টি করেছি
فَلَوۡلَا কেন তবুও না
تُصَدِّقُوۡنَ তোমার বিশ্বাস কর

বাংলা অনুবাদ

আমিই তোমাদেরকে সৃষ্টি করেছি: তাহলে কেন তোমরা তা বিশ্বাস করছ না?

58
56:58
اَفَرَءَیۡتُمۡ مَّا تُمۡنُوۡنَ ؕ
اَفَرَءَیۡتُمۡ তোমরা (ভেবে) দেখেছ কি তাহলে
مَّا যা
تُمۡنُوۡنَ তোমরা বীর্যপাত কর

বাংলা অনুবাদ

তোমরা কি ভেবে দেখেছ, তোমরা যে বীর্যপাত করছ সে সম্পর্কে?

59
56:59
ءَاَنۡتُمۡ تَخۡلُقُوۡنَہٗۤ اَمۡ نَحۡنُ الۡخٰلِقُوۡنَ
ءَاَنۡتُمۡ তোমরা কি
تَخۡلُقُوۡنَہٗۤ তা সৃষ্টি কর
اَمۡ না
نَحۡنُ আমরা
الۡخٰلِقُوۡنَ সৃষ্টিকারী

বাংলা অনুবাদ

তা কি তোমরা সৃষ্টি কর, না আমিই তার স্রষ্টা?

60
56:60
نَحۡنُ قَدَّرۡنَا بَیۡنَکُمُ الۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوۡقِیۡنَ ۙ
نَحۡنُ আমরা
قَدَّرۡنَا নির্ধারণ করেছি
بَیۡنَکُمُ তোমাদের মাঝে
الۡمَوۡتَ মৃত্যু
وَمَا এবং না
نَحۡنُ আমরা
بِمَسۡبُوۡقِیۡنَ অক্ষম

বাংলা অনুবাদ

আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করেছি এবং আমাকে অক্ষম করা যাবে না,

61
56:61
عَلٰۤی اَنۡ نُّبَدِّلَ اَمۡثَالَکُمۡ وَنُنۡشِئَکُمۡ فِیۡ مَا لَا تَعۡلَمُوۡنَ
عَلٰۤی এক্ষেত্রে
اَنۡ যে
نُّبَدِّلَ আমরা পরিবর্তন করব
اَمۡثَالَکُمۡ তোমাদের আকৃতি
وَنُنۡشِئَکُمۡ এবং তোমাদের সৃষ্টি করব আমরা
فِیۡ (এমন আকৃতির) মধ্যে
مَا যা
لَا না
تَعۡلَمُوۡنَ তোমরা জান

বাংলা অনুবাদ

তোমাদের স্থানে তোমাদের বিকল্প আনয়ন করতে এবং তোমাদেরকে এমনভাবে সৃষ্টি করতে যা তোমরা জান না।

62
56:62
وَلَقَدۡ عَلِمۡتُمُ النَّشۡاَۃَ الۡاُوۡلٰی فَلَوۡلَا تَذَکَّرُوۡنَ
وَلَقَدۡ এবং নিশ্চয়ই
عَلِمۡتُمُ তোমরা জেনেছ
النَّشۡاَۃَ সৃষ্টিকে
الۡاُوۡلٰی প্রথমবার
فَلَوۡلَا কেন তবে না
تَذَکَّرُوۡنَ তোমরা শিক্ষা গ্রহণ কর

বাংলা অনুবাদ

আর তোমরা তো প্রথম সৃষ্টি সম্পর্কে জেনেছ, তবে কেন তোমরা উপদেশ গ্রহণ করছ না?

63
56:63
اَفَرَءَیۡتُمۡ مَّا تَحۡرُثُوۡنَ ؕ
اَفَرَءَیۡتُمۡ তোমরা কি তবে (ভেবে) দেখেছ
مَّا যা
تَحۡرُثُوۡنَ তোমরা বীজবপণ কর

বাংলা অনুবাদ

তোমরা আমাকে বল, তোমরা যমীনে যা বপন কর সে ব্যাপারে,

64
56:64
ءَاَنۡتُمۡ تَزۡرَعُوۡنَہٗۤ اَمۡ نَحۡنُ الزّٰرِعُوۡنَ
ءَاَنۡتُمۡ তোমরা কি
تَزۡرَعُوۡنَہٗۤ সেই ফসল ফলাও
اَمۡ না
نَحۡنُ আমরা
الزّٰرِعُوۡنَ উৎপাদনকারী

বাংলা অনুবাদ

তোমরা তা অঙ্কুরিত কর, না আমি অঙ্কুরিত করি?

65
56:65
لَوۡ نَشَآءُ لَجَعَلۡنٰہُ حُطَامًا فَظَلۡتُمۡ تَفَکَّہُوۡنَ
لَوۡ যদি
نَشَآءُ আমরা চাই
لَجَعَلۡنٰہُ তা আমরা অবশ্যই পরিণত করতে পারি
حُطَامًا খড়কুটায়
فَظَلۡتُمۡ তোমরা তখন থাকবে
تَفَکَّہُوۡنَ অবাক বোধ করতে

বাংলা অনুবাদ

আমি চাইলে তা খড়-কুটায় পরিণত করতে পারি, তখন তোমরা পরিতাপ করতে থাকবে-

66
56:66
اِنَّا لَمُغۡرَمُوۡنَ ۙ
اِنَّا "(বলবে) আমরা নিশ্চয়ই
لَمُغۡرَمُوۡنَ অবশ্যই ঋণগ্রস্ত হয়েছি

বাংলা অনুবাদ

(এই বলে,) ‘নিশ্চয় আমরা দায়গ্রস্ত হয়ে গেলাম’।

67
56:67
بَلۡ نَحۡنُ مَحۡرُوۡمُوۡنَ
بَلۡ বরং
نَحۡنُ আমরা
مَحۡرُوۡمُوۡنَ বঞ্চিত হয়েছি"

বাংলা অনুবাদ

‘বরং আমরা মাহরূম হয়েছি’।

68
56:68
اَفَرَءَیۡتُمُ الۡمَآءَ الَّذِیۡ تَشۡرَبُوۡنَ ؕ
اَفَرَءَیۡتُمُ তোমরা কি তবে (ভেবে) দেখেছ
الۡمَآءَ পানি (সম্পর্কে)
الَّذِیۡ যা
تَشۡرَبُوۡنَ তোমরা পান কর

বাংলা অনুবাদ

তোমরা যে পানি পান কর সে ব্যাপারে আমাকে বল।

69
56:69
ءَاَنۡتُمۡ اَنۡزَلۡتُمُوۡہُ مِنَ الۡمُزۡنِ اَمۡ نَحۡنُ الۡمُنۡزِلُوۡنَ
ءَاَنۡتُمۡ তোমরা কি
اَنۡزَلۡتُمُوۡہُ তা নামিয়ে আন
مِنَ থেকে
الۡمُزۡنِ মেঘ
اَمۡ না
نَحۡنُ আমরা
الۡمُنۡزِلُوۡنَ বর্ষণকারী

বাংলা অনুবাদ

বৃষ্টিভরা মেঘ থেকে তোমরা কি তা বর্ষণ কর, না আমি বৃষ্টি বর্ষণকারী?

70
56:70
لَوۡ نَشَآءُ جَعَلۡنٰہُ اُجَاجًا فَلَوۡلَا تَشۡکُرُوۡنَ
لَوۡ যদি
نَشَآءُ আমরা চাই
جَعَلۡنٰہُ তা আমরা করতে পারি
اُجَاجًا লোনা
فَلَوۡلَا তাহলে কেন না
تَشۡکُرُوۡنَ তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর

বাংলা অনুবাদ

ইচ্ছা করলে আমি তা লবণাক্ত করে দিতে পারি: তবুও কেন তোমরা কৃতজ্ঞ হও না?

71
56:71
اَفَرَءَیۡتُمُ النَّارَ الَّتِیۡ تُوۡرُوۡنَ ؕ
اَفَرَءَیۡتُمُ তোমরা কি তবে (ভেবে) দেখেছ
النَّارَ আগুন (সম্পর্কে)
الَّتِیۡ যা
تُوۡرُوۡنَ তোমরা জ্বালাও

বাংলা অনুবাদ

তোমরা যে আগুন জ্বালাও সে ব্যাপারে আমাকে বল,

72
56:72
ءَاَنۡتُمۡ اَنۡشَاۡتُمۡ شَجَرَتَہَاۤ اَمۡ نَحۡنُ الۡمُنۡشِـُٔوۡنَ
ءَاَنۡتُمۡ তোমরা কি
اَنۡشَاۡتُمۡ তোমরাই সৃষ্টি করেছ
شَجَرَتَہَاۤ তার গাছকে
اَمۡ না
نَحۡنُ আমরা
الۡمُنۡشِـُٔوۡنَ স্রষ্টা

বাংলা অনুবাদ

তোমরাই কি এর (লাকড়ির গাছ) উৎপাদন কর, না আমি করি?

73
56:73
نَحۡنُ جَعَلۡنٰہَا تَذۡکِرَۃً وَّمَتَاعًا لِّلۡمُقۡوِیۡنَ ۚ
نَحۡنُ আমরা
جَعَلۡنٰہَا তা আমরা বানিয়েছি
تَذۡکِرَۃً স্মরণীয় নিদর্শন
وَّمَتَاعًا ও জীবনোপকরণ (হিসেবে)
لِّلۡمُقۡوِیۡنَ (মরুচারী) মুসাফিরদের জন্যে

বাংলা অনুবাদ

একে আমি করেছি এক স্মারক ও মরুবাসীর প্রয়োজনীয় বস্তু।

74
56:74
فَسَبِّحۡ بِاسۡمِ رَبِّکَ الۡعَظِیۡمِ ٪ؓ
فَسَبِّحۡ অতএব তুমি পবিত্রতা ঘোষণা করো
بِاسۡمِ নামের
رَبِّکَ তোমার রবের
الۡعَظِیۡمِ মহান

বাংলা অনুবাদ

অতএব তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ কর।

75
56:75
فَلَاۤ اُقۡسِمُ بِمَوٰقِعِ النُّجُوۡمِ ۙ
فَلَاۤ অতঃপর না
اُقۡسِمُ আমি শপথ করছি
بِمَوٰقِعِ অস্ত যাওয়ার স্থানের
النُّجُوۡمِ তারকা গুলোর

বাংলা অনুবাদ

সুতরাং আমি কসম করছি নক্ষত্ররাজির অস্তাচলের,

76
56:76
وَاِنَّہٗ لَقَسَمٌ لَّوۡ تَعۡلَمُوۡنَ عَظِیۡمٌ ۙ
وَاِنَّہٗ এবং তা নিশ্চয়ই
لَقَسَمٌ শপথ অবশ্যই
لَّوۡ যদি
تَعۡلَمُوۡنَ তোমরা জান
عَظِیۡمٌ (শপথ) বিরাট

বাংলা অনুবাদ

আর নিশ্চয় এটি এক মহাকসম, যদি তোমরা জানতে,

77
56:77
اِنَّہٗ لَقُرۡاٰنٌ کَرِیۡمٌ ۙ
اِنَّہٗ তা নিশ্চয়ই
لَقُرۡاٰنٌ অবশ্যই কুরআন
کَرِیۡمٌ মহা সম্মানিত

বাংলা অনুবাদ

নিশ্চয় এটি মহিমান্বিত কুরআন,

78
56:78
فِیۡ کِتٰبٍ مَّکۡنُوۡنٍ ۙ
فِیۡ মধ্যে
کِتٰبٍ কিতাবের
مَّکۡنُوۡنٍ সুরক্ষিত

বাংলা অনুবাদ

যা আছে সুরক্ষিত কিতাবে,

79
56:79
لَّا یَمَسُّہٗۤ اِلَّا الۡمُطَہَّرُوۡنَ ؕ
لَّا না
یَمَسُّہٗۤ তা স্পর্শ করতে পারে
اِلَّا এছাড়া
الۡمُطَہَّرُوۡنَ (যারা) পবিত্র

বাংলা অনুবাদ

কেউ তা স্পর্শ করবে না পবিত্রগণ ছাড়া।

80
56:80
تَنۡزِیۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ
تَنۡزِیۡلٌ অবতীর্ণ
مِّنۡ পক্ষ হতে
رَّبِّ রবের
الۡعٰلَمِیۡنَ বিশ্বজগতের

বাংলা অনুবাদ

তা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত।

81
56:81
اَفَبِہٰذَا الۡحَدِیۡثِ اَنۡتُمۡ مُّدۡہِنُوۡنَ ۙ
اَفَبِہٰذَا তবুও কি এই
الۡحَدِیۡثِ বাণী (সম্পর্কে)
اَنۡتُمۡ তোমরা
مُّدۡہِنُوۡنَ তুচ্ছজ্ঞান করবে

বাংলা অনুবাদ

তবে কি তোমরা এই বাণী তুচ্ছ গণ্য করছ?

82
56:82
وَتَجۡعَلُوۡنَ رِزۡقَکُمۡ اَنَّکُمۡ تُکَذِّبُوۡنَ
وَتَجۡعَلُوۡنَ এবং তোমরা বানিয়ে নেবে
رِزۡقَکُمۡ তোমাদের জীবিকা (এই নিয়ামত)
اَنَّکُمۡ (এভাবে) যে তোমরা
تُکَذِّبُوۡنَ মিথ্যা মনে করছ

বাংলা অনুবাদ

আর তোমরা তোমাদের রিয্ক বানিয়ে নিয়েছ যে, তোমরা মিথ্যা আরোপ করবে।

83
56:83
فَلَوۡلَاۤ اِذَا بَلَغَتِ الۡحُلۡقُوۡمَ ۙ
فَلَوۡلَاۤ তবে কেন নয়
اِذَا যখন
بَلَغَتِ পৌঁছাবে (প্রাণ)
الۡحُلۡقُوۡمَ কণ্ঠনালীতে

বাংলা অনুবাদ

সুতরাং কেন নয়- যখন রূহ কণ্ঠদেশে পৌঁছে যায়?

84
56:84
وَاَنۡتُمۡ حِیۡنَئِذٍ تَنۡظُرُوۡنَ ۙ
وَاَنۡتُمۡ এবং তোমরা
حِیۡنَئِذٍ সে সময়
تَنۡظُرُوۡنَ তাকিয়ে থাকবে

বাংলা অনুবাদ

আর তখন তোমরা কেবল চেয়ে থাক।

85
56:85
وَنَحۡنُ اَقۡرَبُ اِلَیۡہِ مِنۡکُمۡ وَلٰکِنۡ لَّا تُبۡصِرُوۡنَ
وَنَحۡنُ এবং আমরা
اَقۡرَبُ অধিকতর নিকটে
اِلَیۡہِ তার কাছে
مِنۡکُمۡ তোমাদের চেয়ে
وَلٰکِنۡ কিন্তু
لَّا না
تُبۡصِرُوۡنَ তোমরা দেখতে পাও

বাংলা অনুবাদ

আর তোমাদের চাইতে আমি তার খুব কাছে; কিন্তু তোমরা দেখতে পাও না।

86
56:86
فَلَوۡلَاۤ اِنۡ کُنۡتُمۡ غَیۡرَ مَدِیۡنِیۡنَ ۙ
فَلَوۡلَاۤ অতঃপর কেন
اِنۡ যদি
کُنۡتُمۡ তোমরা হয়ে থাক
غَیۡرَ (এমন যে) নও
مَدِیۡنِیۡنَ অধিনস্ত (কারও)

বাংলা অনুবাদ

তোমাদের যদি প্রতিফল দেয়া না হয়, তাহলে তোমরা কেন

87
56:87
تَرۡجِعُوۡنَہَاۤ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ
تَرۡجِعُوۡنَہَاۤ তা তোমরা ফিরিয়ে আন
اِنۡ যদি
کُنۡتُمۡ তোমরা হও
صٰدِقِیۡنَ সত্যবাদী

বাংলা অনুবাদ

ফিরিয়ে আনছ না রূহকে, যদি তোমরা সত্যবাদী হও?

88
56:88
فَاَمَّاۤ اِنۡ کَانَ مِنَ الۡمُقَرَّبِیۡنَ ۙ
فَاَمَّاۤ আর
اِنۡ যদি
کَانَ সে হয়
مِنَ অন্তর্ভুক্ত
الۡمُقَرَّبِیۡنَ নৈকট্য প্রাপ্তদের

বাংলা অনুবাদ

অতঃপর সে যদি নৈকট্যপ্রাপ্তদের অন্যতম হয়,

89
56:89
فَرَوۡحٌ وَّرَیۡحَانٌ ۬ۙ وَّجَنَّتُ نَعِیۡمٍ
فَرَوۡحٌ (তার জন্যে) তবে আরাম
وَّرَیۡحَانٌ ও উত্তম জীবনোপকরণ
۬ۙ এবং জন্নাত
وَّجَنَّتُ সুখকর

বাংলা অনুবাদ

তবে তার জন্য থাকবে বিশ্রাম, উত্তম জীবনোপকরণ ও সুখময় জান্নাত।

90
56:90
وَاَمَّاۤ اِنۡ کَانَ مِنۡ اَصۡحٰبِ الۡیَمِیۡنِ ۙ
وَاَمَّاۤ আর
اِنۡ যদি
کَانَ সে হয়
مِنۡ অন্তর্ভুক্ত
اَصۡحٰبِ লোকদের
الۡیَمِیۡنِ ডান হাতের

বাংলা অনুবাদ

আর সে যদি হয় ডানদিকের একজন,

91
56:91
فَسَلٰمٌ لَّکَ مِنۡ اَصۡحٰبِ الۡیَمِیۡنِ ؕ
فَسَلٰمٌ তবে (বলা হবে) সালাম
لَّکَ তোমার জন্য
مِنۡ অন্তর্ভুক্ত
اَصۡحٰبِ লোকদের
الۡیَمِیۡنِ ডান হাতের

বাংলা অনুবাদ

তবে (তাকে বলা হবে), ‘তোমাকে সালাম, যেহেতু তুমি ডানদিকের একজন’।

92
56:92
وَاَمَّاۤ اِنۡ کَانَ مِنَ الۡمُکَذِّبِیۡنَ الضَّآلِّیۡنَ ۙ
وَاَمَّاۤ আর
اِنۡ যদি
کَانَ সে হয়
مِنَ অন্তর্ভুক্ত
الۡمُکَذِّبِیۡنَ মিথ্যারোপকারীদের
الضَّآلِّیۡنَ পথভ্রষ্টদের

বাংলা অনুবাদ

আর সে যদি হয় অস্বীকারকারী ও পথভ্রষ্ট,

93
56:93
فَنُزُلٌ مِّنۡ حَمِیۡمٍ ۙ
فَنُزُلٌ আপ্যায়ন তবে (হবে)
مِّنۡ দিয়ে
حَمِیۡمٍ ফুটন্ত পানির

বাংলা অনুবাদ

তবে তার মেহমানদারী হবে প্রচন্ড উত্তপ্ত পানি দিয়ে,

94
56:94
وَّتَصۡلِیَۃُ جَحِیۡمٍ
وَّتَصۡلِیَۃُ ও দগ্ধকরণ
جَحِیۡمٍ জাহান্নামের

বাংলা অনুবাদ

আর জ্বলন্ত আগুনে প্রজ্জ্বলনে।

95
56:95
اِنَّ ہٰذَا لَہُوَ حَقُّ الۡیَقِیۡنِ ۚ
اِنَّ নিশ্চয়ই
ہٰذَا এটা
لَہُوَ তা অবশ্যই
حَقُّ সত্য
الۡیَقِیۡنِ ধ্রুব

বাংলা অনুবাদ

নিশ্চয় এটি অবধারিত সত্য।

96
56:96
فَسَبِّحۡ بِاسۡمِ رَبِّکَ الۡعَظِیۡمِ ٪
فَسَبِّحۡ সুতরাং পবিত্রতা ঘোষণা করো
بِاسۡمِ নামের
رَبِّکَ তোমার রবের
الۡعَظِیۡمِ (যিনি) মহান

বাংলা অনুবাদ

অতএব তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ কর।

তাফসীর

সূরা আল ওয়াক্বিয়া

আয়াত ...

কুরআন সেটিংস

বাংলা অনুবাদ

আয়াতের পূর্ণাঙ্গ অনুবাদ দেখান

শব্দে শব্দে অর্থ

প্রতিটি আরবি শব্দের অর্থ দেখান

অটো-প্লে অডিও

পরবর্তী আয়াত স্বয়ংক্রিয়ভাবে বাজান

30px
18px