আল ওয়াক্বিয়া
নিশ্চিত ঘটনা · The Inevitable
বাংলা অনুবাদ
যখন কিয়ামত সংঘটিত হবে।
বাংলা অনুবাদ
তার সংঘটনের কোনই অস্বীকারকারী থাকবে না।
বাংলা অনুবাদ
তা কাউকে ভূলুণ্ঠিত করবে এবং কাউকে করবে সমুন্নত।
বাংলা অনুবাদ
যখন যমীন প্রকম্পিত হবে প্রবল প্রকম্পনে।
বাংলা অনুবাদ
আর পর্বতমালা চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়বে।
বাংলা অনুবাদ
অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।
বাংলা অনুবাদ
আর তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন দলে।
বাংলা অনুবাদ
সুতরাং ডান পার্শ্বের দল, ডান পার্শ্বের দলটি কত সৌভাগ্যবান!
বাংলা অনুবাদ
আর বাম পার্শ্বের দল, বাম পার্শ্বের দলটি কত হতভাগ্য!
বাংলা অনুবাদ
আর অগ্রগামীরাই অগ্রগামী।
বাংলা অনুবাদ
তারাই সান্নিধ্যপ্রাপ্ত।
বাংলা অনুবাদ
তারা থাকবে নিআমতপূর্ণ জান্নাতসমূহে ।
বাংলা অনুবাদ
বহুসংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে,
বাংলা অনুবাদ
আর অল্পসংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে।
বাংলা অনুবাদ
স্বর্ণ ও দামী পাথরখচিত আসনে!
বাংলা অনুবাদ
তারা সেখানে হেলান দিয়ে আসীন থাকবে মুখোমুখি অবস্থায়।
বাংলা অনুবাদ
তাদের আশ-পাশে ঘোরাফেরা করবে চির কিশোররা,
বাংলা অনুবাদ
পানপাত্র, জগ ও প্রবাহিত ঝর্ণার শরাবপূর্ণ পেয়ালা নিয়ে,
বাংলা অনুবাদ
তা পানে না তাদের মাথা ব্যথা করবে, আর না তারা মাতাল হবে।
বাংলা অনুবাদ
আর (ঘোরাফেরা করবে) তাদের পছন্দমত ফল নিয়ে।
বাংলা অনুবাদ
আর পাখির গোশ্ত নিয়ে, যা তারা কামনা করবে।
বাংলা অনুবাদ
আর থাকবে ডাগরচোখা হূর,
বাংলা অনুবাদ
যেন তারা সুরক্ষিত মুক্তা,
বাংলা অনুবাদ
তারা যে আমল করত তার প্রতিদানস্বরূপ।
বাংলা অনুবাদ
তারা সেখানে শুনতে পাবে না কোন বেহুদা কথা, এবং না পাপের কথা;
বাংলা অনুবাদ
শুধু এই বাণী ছাড়া, ‘সালাম, সালাম’
বাংলা অনুবাদ
আর ডান দিকের দল; কত ভাগ্যবান ডান দিকের দল!
বাংলা অনুবাদ
তারা থাকবে কাঁটাবিহীন কুলগাছের নিচে,
বাংলা অনুবাদ
আর কাঁদিপূর্ণ কলাগাছের নিচে,
বাংলা অনুবাদ
আর বিস্তৃত ছায়ায়,
বাংলা অনুবাদ
আর সদা প্রবাহিত পানির পাশে,
বাংলা অনুবাদ
আর প্রচুর ফলমূলে,
বাংলা অনুবাদ
যা শেষ হবে না এবং নিষিদ্ধও হবে না।
বাংলা অনুবাদ
(তারা থাকবে) সুউচ্চ শয্যাসমূহে;
বাংলা অনুবাদ
নিশ্চয় আমি হূরদেরকে বিশেষভাবে সৃষ্টি করব।
বাংলা অনুবাদ
অতঃপর তাদেরকে বানাব কুমারী,
বাংলা অনুবাদ
সোহাগিনী ও সমবয়সী।
বাংলা অনুবাদ
ডানদিকের লোকদের জন্য।
বাংলা অনুবাদ
তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।
বাংলা অনুবাদ
আর অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে।
বাংলা অনুবাদ
আর বাম দিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল!
বাংলা অনুবাদ
তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচন্ড উত্তপ্ত পানিতে,
বাংলা অনুবাদ
আর প্রচন্ড কালো ধোঁয়ার ছায়ায়,
বাংলা অনুবাদ
যা শীতলও নয়, সুখকরও নয়।
বাংলা অনুবাদ
নিশ্চয় তারা ইতঃপূর্বে বিলাসিতায় মগ্ন ছিল,
বাংলা অনুবাদ
আর তারা জঘন্য পাপে লেগে থাকত।
বাংলা অনুবাদ
আর তারা বলত, ‘আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হব?’
বাংলা অনুবাদ
‘আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরাও?’
বাংলা অনুবাদ
বল, ‘নিশ্চয় পূর্ববর্তীরা ও পরবর্তীরা,
বাংলা অনুবাদ
এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে অবশ্যই একত্র হবে’।
বাংলা অনুবাদ
তারপর হে পথভ্রষ্ট ও অস্বীকারকারীরা,
বাংলা অনুবাদ
তোমরা অবশ্যই যাক্কূম গাছ থেকে খাবে,
বাংলা অনুবাদ
অতঃপর তা দিয়ে পেট ভর্তি করবে।
বাংলা অনুবাদ
তদুপরি পান করবে প্রচন্ড উত্তপ্ত পানি।
বাংলা অনুবাদ
অতঃপর তোমরা তা পান করবে তৃষ্ণাতুর উটের ন্যায়।
বাংলা অনুবাদ
প্রতিফল দিবসে এই হবে তাদের মেহমানদারী,
বাংলা অনুবাদ
আমিই তোমাদেরকে সৃষ্টি করেছি: তাহলে কেন তোমরা তা বিশ্বাস করছ না?
বাংলা অনুবাদ
তোমরা কি ভেবে দেখেছ, তোমরা যে বীর্যপাত করছ সে সম্পর্কে?
বাংলা অনুবাদ
তা কি তোমরা সৃষ্টি কর, না আমিই তার স্রষ্টা?
বাংলা অনুবাদ
আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করেছি এবং আমাকে অক্ষম করা যাবে না,
বাংলা অনুবাদ
তোমাদের স্থানে তোমাদের বিকল্প আনয়ন করতে এবং তোমাদেরকে এমনভাবে সৃষ্টি করতে যা তোমরা জান না।
বাংলা অনুবাদ
আর তোমরা তো প্রথম সৃষ্টি সম্পর্কে জেনেছ, তবে কেন তোমরা উপদেশ গ্রহণ করছ না?
বাংলা অনুবাদ
তোমরা আমাকে বল, তোমরা যমীনে যা বপন কর সে ব্যাপারে,
বাংলা অনুবাদ
তোমরা তা অঙ্কুরিত কর, না আমি অঙ্কুরিত করি?
বাংলা অনুবাদ
আমি চাইলে তা খড়-কুটায় পরিণত করতে পারি, তখন তোমরা পরিতাপ করতে থাকবে-
বাংলা অনুবাদ
(এই বলে,) ‘নিশ্চয় আমরা দায়গ্রস্ত হয়ে গেলাম’।
বাংলা অনুবাদ
‘বরং আমরা মাহরূম হয়েছি’।
বাংলা অনুবাদ
তোমরা যে পানি পান কর সে ব্যাপারে আমাকে বল।
বাংলা অনুবাদ
বৃষ্টিভরা মেঘ থেকে তোমরা কি তা বর্ষণ কর, না আমি বৃষ্টি বর্ষণকারী?
বাংলা অনুবাদ
ইচ্ছা করলে আমি তা লবণাক্ত করে দিতে পারি: তবুও কেন তোমরা কৃতজ্ঞ হও না?
বাংলা অনুবাদ
তোমরা যে আগুন জ্বালাও সে ব্যাপারে আমাকে বল,
বাংলা অনুবাদ
তোমরাই কি এর (লাকড়ির গাছ) উৎপাদন কর, না আমি করি?
বাংলা অনুবাদ
একে আমি করেছি এক স্মারক ও মরুবাসীর প্রয়োজনীয় বস্তু।
বাংলা অনুবাদ
অতএব তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ কর।
বাংলা অনুবাদ
সুতরাং আমি কসম করছি নক্ষত্ররাজির অস্তাচলের,
বাংলা অনুবাদ
আর নিশ্চয় এটি এক মহাকসম, যদি তোমরা জানতে,
বাংলা অনুবাদ
নিশ্চয় এটি মহিমান্বিত কুরআন,
বাংলা অনুবাদ
যা আছে সুরক্ষিত কিতাবে,
বাংলা অনুবাদ
কেউ তা স্পর্শ করবে না পবিত্রগণ ছাড়া।
বাংলা অনুবাদ
তা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত।
বাংলা অনুবাদ
তবে কি তোমরা এই বাণী তুচ্ছ গণ্য করছ?
বাংলা অনুবাদ
আর তোমরা তোমাদের রিয্ক বানিয়ে নিয়েছ যে, তোমরা মিথ্যা আরোপ করবে।
বাংলা অনুবাদ
সুতরাং কেন নয়- যখন রূহ কণ্ঠদেশে পৌঁছে যায়?
বাংলা অনুবাদ
আর তখন তোমরা কেবল চেয়ে থাক।
বাংলা অনুবাদ
আর তোমাদের চাইতে আমি তার খুব কাছে; কিন্তু তোমরা দেখতে পাও না।
বাংলা অনুবাদ
তোমাদের যদি প্রতিফল দেয়া না হয়, তাহলে তোমরা কেন
বাংলা অনুবাদ
ফিরিয়ে আনছ না রূহকে, যদি তোমরা সত্যবাদী হও?
বাংলা অনুবাদ
অতঃপর সে যদি নৈকট্যপ্রাপ্তদের অন্যতম হয়,
বাংলা অনুবাদ
তবে তার জন্য থাকবে বিশ্রাম, উত্তম জীবনোপকরণ ও সুখময় জান্নাত।
বাংলা অনুবাদ
আর সে যদি হয় ডানদিকের একজন,
বাংলা অনুবাদ
তবে (তাকে বলা হবে), ‘তোমাকে সালাম, যেহেতু তুমি ডানদিকের একজন’।
বাংলা অনুবাদ
আর সে যদি হয় অস্বীকারকারী ও পথভ্রষ্ট,
বাংলা অনুবাদ
তবে তার মেহমানদারী হবে প্রচন্ড উত্তপ্ত পানি দিয়ে,
বাংলা অনুবাদ
আর জ্বলন্ত আগুনে প্রজ্জ্বলনে।
বাংলা অনুবাদ
নিশ্চয় এটি অবধারিত সত্য।
বাংলা অনুবাদ
অতএব তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ কর।