আমাদের সম্পর্কে
সহিহ সুন্নাহ ও কুরআনুল কারীমের আলোকে মানুষের দৈনন্দিন জীবনে ইসলামিক জ্ঞান সরবরাহ করার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
Bengali Muslim প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে বাংলা ভাষাভাষী মুসলিম ভাই-বোনদের জন্য, যেন তারা সহজেই দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ইসলামিক জ্ঞান, কুরআন ও হাদিসের নির্ভরযোগ্য তথ্য এক জায়গা থেকে পেতে পারেন।
আমাদের ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনে আপনি পাবেন পবিত্র কুরআনের সঠিক অনুবাদ, প্রামাণ্য হাদিস, দৈনন্দিন জীবনের নানা জিজ্ঞাসা ও তার নির্ভরযোগ্য ফতোয়া বা মাসআলা। এছাড়াও থাকছে নামাজের সঠিক সময়সূচি, নির্ভুল কিবলা কম্পাস এবং প্রয়োজনীয় দোয়া সমূহের একটি সমৃদ্ধ সংকলন। আমাদের মূল লক্ষ্য হলো ইসলামিক জীবনযাপন সম্পর্কে মানুষকে সচেতন ও অনুপ্রাণিত করা এবং সমাজের প্রতিটি স্তরে সহিহ সুন্নাহর প্রচার ও প্রসার করা।
আমাদের টিম
যাদের অক্লান্ত পরিশ্রমে এই প্ল্যাটফর্মটি পরিচালিত হচ্ছে
ভুল-ত্রুটি রিপোর্ট করুন
আমরা সর্বোচ্চ চেষ্টা করি নির্ভরযোগ্য তথ্য প্রদান করার। তবে মানুষ হিসেবে আমাদের ভুল-ভ্রান্তি হতে পারে। ওয়েবসাইট বা অ্যাপের কোনো কন্টেন্টে ভুল তথ্য, মাসআলা, টাইপো বা টেকনিক্যাল সমস্যা দেখলে অনুগ্রহ করে রিপোর্ট পেজে গিয়ে আমাদের জানান। আমরা তা দ্রুত সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ।