93
সূরা 93 মক্কী 11 আয়াত

আদ্ব-দ্বোহা

পূর্বাহ্নের সুর্যকিরণ · The Morning Hours

الضحى
بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
1
93:1
وَالضُّحٰی ۙ
وَالضُّحٰی শপথ প্রথম প্রহরের

বাংলা অনুবাদ

কসম পূর্বাহ্নের,

2
93:2
وَالَّیۡلِ اِذَا سَجٰی ۙ
وَالَّیۡلِ শপথ রাতের
اِذَا যখন
سَجٰی নিঝুম হয়

বাংলা অনুবাদ

কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়।

3
93:3
مَا وَدَّعَکَ رَبُّکَ وَمَا قَلٰی ؕ
مَا না
وَدَّعَکَ তোমাকে ত্যাগ করেছেন
رَبُّکَ তোমার রব
وَمَا আর না
قَلٰی অসন্তুষ্ট হয়েছেন

বাংলা অনুবাদ

তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি।

4
93:4
وَلَلۡاٰخِرَۃُ خَیۡرٌ لَّکَ مِنَ الۡاُوۡلٰی ؕ
وَلَلۡاٰخِرَۃُ এবং পরবর্তী (পরকাল) নিশ্চয়ই
خَیۡرٌ উত্তম
لَّکَ তোমার জন্য
مِنَ অপেক্ষা (সময়)
الۡاُوۡلٰی পূর্ববর্তী (ইহকাল)

বাংলা অনুবাদ

আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম।

5
93:5
وَلَسَوۡفَ یُعۡطِیۡکَ رَبُّکَ فَتَرۡضٰی ؕ
وَلَسَوۡفَ এবং শীঘ্রই অবশ্য
یُعۡطِیۡکَ তোমাকে দান করবেন
رَبُّکَ তোমার রব
فَتَرۡضٰی ফলে তুমি খুশী হবে

বাংলা অনুবাদ

আর অচিরেই তোমার রব তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে।

6
93:6
اَلَمۡ یَجِدۡکَ یَتِیۡمًا فَاٰوٰی ۪
اَلَمۡ পান নি কি
یَجِدۡکَ তিনি তোমাকে
یَتِیۡمًا ইয়াতীমরূপে
فَاٰوٰی অতঃপর আশ্রয় দিয়েছেন

বাংলা অনুবাদ

তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।

7
93:7
وَوَجَدَکَ ضَآلًّا فَہَدٰی ۪
وَوَجَدَکَ এবং তিনি তোমাকে পেয়েছিলেন
ضَآلًّا পথ অনবহিত (রূপে)
فَہَدٰی অতঃপর তিনি পথের দিশা দেন

বাংলা অনুবাদ

আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়। অতঃপর তিনি পথনির্দেশ দিয়েছেন।

8
93:8
وَوَجَدَکَ عَآئِلًا فَاَغۡنٰی ؕ
وَوَجَدَکَ এবং তোমাকে পেয়েছিলেন
عَآئِلًا অভাবী
فَاَغۡنٰی অতঃপর অভাবমুক্ত করলেন

বাংলা অনুবাদ

তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব। অতঃপর তিনি সমৃদ্ধ করেছেন।

9
93:9
فَاَمَّا الۡیَتِیۡمَ فَلَا تَقۡہَرۡ ؕ
فَاَمَّا সুতরাং ক্ষেত্রে
الۡیَتِیۡمَ ইয়াতীমের
فَلَا তাই না
تَقۡہَرۡ কঠোর হয়ো

বাংলা অনুবাদ

সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না।

10
93:10
وَاَمَّا السَّآئِلَ فَلَا تَنۡہَرۡ ؕ
وَاَمَّا আর ক্ষেত্রে
السَّآئِلَ প্রার্থীর
فَلَا তাই না
تَنۡہَرۡ তিরস্কার করো

বাংলা অনুবাদ

আর ভিক্ষুককে তুমি ধমক দিওনা।

11
93:11
وَاَمَّا بِنِعۡمَۃِ رَبِّکَ فَحَدِّثۡ ٪
وَاَمَّا আর প্রসঙ্গ
بِنِعۡمَۃِ অনুগ্রহের
رَبِّکَ তোমার রবের
فَحَدِّثۡ অতঃপর বর্ণনা করো

বাংলা অনুবাদ

আর তোমার রবের অনুগ্রহ তুমি বর্ণনা কর।

তাফসীর

সূরা আদ্ব-দ্বোহা

আয়াত ...

কুরআন সেটিংস

বাংলা অনুবাদ

আয়াতের পূর্ণাঙ্গ অনুবাদ দেখান

শব্দে শব্দে অর্থ

প্রতিটি আরবি শব্দের অর্থ দেখান

অটো-প্লে অডিও

পরবর্তী আয়াত স্বয়ংক্রিয়ভাবে বাজান

30px
18px