89
সূরা 89 মক্কী 30 আয়াত

আল ফজর

ভোরবেলা · The Dawn

الفجر
بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
1
89:1
وَالۡفَجۡرِ ۙ
وَالۡفَجۡرِ শপথ ঊষার

বাংলা অনুবাদ

কসম ভোরবেলার।

2
89:2
وَلَیَالٍ عَشۡرٍ ۙ
وَلَیَالٍ শপথ রাতের
عَشۡرٍ দশ

বাংলা অনুবাদ

কসম দশ রাতের।

3
89:3
وَّالشَّفۡعِ وَالۡوَتۡرِ ۙ
وَّالشَّفۡعِ শপথ জোড়ের
وَالۡوَتۡرِ ও বেজোড়ের

বাংলা অনুবাদ

কসম জোড় ও বিজোড়ের।

4
89:4
وَالَّیۡلِ اِذَا یَسۡرِ ۚ
وَالَّیۡلِ শপথ রাতের
اِذَا যখন
یَسۡرِ তা যেতে থাকে

বাংলা অনুবাদ

কসম রাতের, যখন তা বিদায় নেয়।

5
89:5
ہَلۡ فِیۡ ذٰلِکَ قَسَمٌ لِّذِیۡ حِجۡرٍ ؕ
ہَلۡ কি
فِیۡ মধ্যে (আছে)
ذٰلِکَ এর
قَسَمٌ কোনো শপথ (কোনো প্রমাণ)
لِّذِیۡ সম্পন্ন ব্যক্তির জন্য
حِجۡرٍ বোধশক্তি

বাংলা অনুবাদ

এর মধ্যে কি বোধশক্তিসম্পন্ন ব্যক্তির জন্য কসম আছে?

6
89:6
اَلَمۡ تَرَ کَیۡفَ فَعَلَ رَبُّکَ بِعَادٍ ۪ۙ
اَلَمۡ নি কি
تَرَ তুমি দেখ
کَیۡفَ কেমন
فَعَلَ করেছেন
رَبُّکَ তোমার রব
بِعَادٍ আ'দ বংশের সাথে

বাংলা অনুবাদ

তুমি কি দেখনি তোমার রব কিরূপ আচরণ করেছেন ‘আদ জাতির সাথে?

7
89:7
اِرَمَ ذَاتِ الۡعِمَادِ ۪ۙ
اِرَمَ ইরাম গোত্রের (প্রতি)
ذَاتِ অধিকারী (ছিল)
الۡعِمَادِ সুউচ্চ প্রাসাদের

বাংলা অনুবাদ

ইরাম গোত্রের সাথে, যারা ছিল সুউচ্চ স্তম্ভের অধিকারী?

8
89:8
الَّتِیۡ لَمۡ یُخۡلَقۡ مِثۡلُہَا فِی الۡبِلَادِ ۪ۙ
الَّتِیۡ যা (এমন ছিল যে)
لَمۡ নি
یُخۡلَقۡ নির্মিত হয়
مِثۡلُہَا তার সমতুল্য (কোন জাতি)
فِی হতে
الۡبِلَادِ দেশ সমূহে

বাংলা অনুবাদ

যার সমতুল্য কোন দেশে সৃষ্টি করা হয়নি।

9
89:9
وَثَمُوۡدَ الَّذِیۡنَ جَابُوا الصَّخۡرَ بِالۡوَادِ ۪ۙ
وَثَمُوۡدَ এবং (কেমন করেছেন সামূদদের সাথে)
الَّذِیۡنَ যারা
جَابُوا কেটেছিল
الصَّخۡرَ পাথর (ভূমি সমূহ)
بِالۡوَادِ উপত্যকার

বাংলা অনুবাদ

আর সামূদ সম্প্রদায়, যারা উপত্যকায় পাথর কেটে বাড়ি ঘর নির্মাণ করেছিল?

10
89:10
وَفِرۡعَوۡنَ ذِی الۡاَوۡتَادِ ۪ۙ
وَفِرۡعَوۡنَ এবং (কেমন করেছেন) ফিরআউনের সাথে
ذِی (যে ছিল) অধিপতি
الۡاَوۡتَادِ কীলকসমূহের (সৈন্য শিবিরের)

বাংলা অনুবাদ

আর ফির‘আউন, সেনাছাউনীর অধিপতি?

11
89:11
الَّذِیۡنَ طَغَوۡا فِی الۡبِلَادِ ۪ۙ
الَّذِیۡنَ যারা
طَغَوۡا সীমালঙ্ঘন করেছিলো
فِی মধ্যে
الۡبِلَادِ (বিভিন্ন) দেশে

বাংলা অনুবাদ

যারা সকল দেশে সীমা ছাড়িয়ে গিয়েছিল।

12
89:12
فَاَکۡثَرُوۡا فِیۡہَا الۡفَسَادَ ۪ۙ
فَاَکۡثَرُوۡا আর বৃদ্ধি করেছিল
فِیۡہَا তার মধ্যে
الۡفَسَادَ বিপর্যয়/ অশান্তি

বাংলা অনুবাদ

অতঃপর তারা সেখানে বিপর্যয় বাড়িয়ে দিয়েছিল।

13
89:13
فَصَبَّ عَلَیۡہِمۡ رَبُّکَ سَوۡطَ عَذَابٍ ۚۙ
فَصَبَّ তারপর আঘাত করলেন
عَلَیۡہِمۡ তাদের উপর
رَبُّکَ তোমার রব
سَوۡطَ চাবুকের
عَذَابٍ শাস্তির

বাংলা অনুবাদ

ফলে তোমার রব তাদের উপর আযাবের কশাঘাত মারলেন।

14
89:14
اِنَّ رَبَّکَ لَبِالۡمِرۡصَادِ ؕ
اِنَّ নিশ্চয়ই
رَبَّکَ তোমার রব
لَبِالۡمِرۡصَادِ অবশ্যই (ধরবেন) ঘাঁটিতে

বাংলা অনুবাদ

নিশ্চয় তোমার রব ঘাঁটিতেই।*

15
89:15
فَاَمَّا الۡاِنۡسَانُ اِذَا مَا ابۡتَلٰىہُ رَبُّہٗ فَاَکۡرَمَہٗ وَنَعَّمَہٗ ۬ۙ فَیَقُوۡلُ رَبِّیۡۤ اَکۡرَمَنِ ؕ
فَاَمَّا অতঃপর ব্যাপার হলো
الۡاِنۡسَانُ মানুষের
اِذَا যখন
مَا তাকে
ابۡتَلٰىہُ পরীক্ষা করেন
رَبُّہٗ তার রব
فَاَکۡرَمَہٗ তাকে সম্মান দেন
وَنَعَّمَہٗ ও তাকে অনুগ্রহ করেন
۬ۙ তখন সে বলে
فَیَقُوۡلُ "আমার রব
رَبِّیۡۤ আমাকে সম্মানিত করেছেন"

বাংলা অনুবাদ

আর মানুষ তো এমন যে, যখন তার রব তাকে পরীক্ষা করেন, অতঃপর তাকে সম্মান দান করেন এবং অনুগ্রহ প্রদান করেন, তখন সে বলে, ‘আমার রব আমাকে সম্মানিত করেছেন।

16
89:16
وَاَمَّاۤ اِذَا مَا ابۡتَلٰىہُ فَقَدَرَ عَلَیۡہِ رِزۡقَہٗ ۬ۙ فَیَقُوۡلُ رَبِّیۡۤ اَہَانَنِ ۚ
وَاَمَّاۤ আর
اِذَا যখন
مَا তাকে
ابۡتَلٰىہُ পরীক্ষা করেন
فَقَدَرَ সংকীর্ণ করেন
عَلَیۡہِ তার উপর
رِزۡقَہٗ তার রিযক
۬ۙ তখন সে বলে
فَیَقُوۡلُ "আমার রব
رَبِّیۡۤ আমাকে হেয় করেছেন"

বাংলা অনুবাদ

আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার উপর তার রিয্ককে সঙ্কুচিত করে দেন, তখন সে বলে, ‘আমার রব আমাকে অপমানিত করেছেন’।

17
89:17
کَلَّا بَلۡ لَّا تُکۡرِمُوۡنَ الۡیَتِیۡمَ ۙ
کَلَّا কখনও না
بَلۡ বরং
لَّا না
تُکۡرِمُوۡنَ তোমরা সম্মান করো
الۡیَتِیۡمَ ইয়াতীমের

বাংলা অনুবাদ

কখনো নয়, বরং তোমরা ইয়াতীমদের দয়া-অনুগ্রহ প্রদর্শন কর না।

18
89:18
وَلَا تَحٰٓضُّوۡنَ عَلٰی طَعَامِ الۡمِسۡکِیۡنِ ۙ
وَلَا এবং না
تَحٰٓضُّوۡنَ তোমরা পরস্পরকে উৎসাহিত করো
عَلٰی জন্য
طَعَامِ খাদ্য দানের
الۡمِسۡکِیۡنِ অভাবগ্রস্তদের

বাংলা অনুবাদ

আর তোমরা মিসকীনদের খাদ্যদানে পরষ্পরকে উৎসাহিত কর না।

19
89:19
وَتَاۡکُلُوۡنَ التُّرَاثَ اَکۡلًا لَّمًّا ۙ
وَتَاۡکُلُوۡنَ এবং তোমরা খাও
التُّرَاثَ উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ
اَکۡلًا খাওয়া
لَّمًّا সম্পূর্ণরূপে

বাংলা অনুবাদ

আর তোমরা উত্তরাধিকারের সম্পত্তি সম্পূর্ণরূপে ভক্ষণ কর।

20
89:20
وَّتُحِبُّوۡنَ الۡمَالَ حُبًّا جَمًّا ؕ
وَّتُحِبُّوۡنَ এবং তোমরা ভালোবাস
الۡمَالَ ধনসম্পদ
حُبًّا ভালোবাসা
جَمًّا খুব বেশি

বাংলা অনুবাদ

আর তোমরা ধন-সম্পদকে অতিশয় ভালবাস।

21
89:21
کَلَّاۤ اِذَا دُکَّتِ الۡاَرۡضُ دَکًّا دَکًّا ۙ
کَلَّاۤ কখনও নয়
اِذَا যখন
دُکَّتِ চূর্ণবিচূর্ণ করা হবে
الۡاَرۡضُ পৃথিবী
دَکًّا চূর্ণ
دَکًّا বিচূর্ণ

বাংলা অনুবাদ

কখনো নয়, যখন যমীনকে চূর্ণ-বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে।

22
89:22
وَّجَآءَ رَبُّکَ وَالۡمَلَکُ صَفًّا صَفًّا ۚ
وَّجَآءَ এবং আসবেন
رَبُّکَ তোমার রব
وَالۡمَلَکُ ও ফেরেশতারা
صَفًّا সারি
صَفًّا সারি

বাংলা অনুবাদ

আর তোমার রব ও ফেরেশতাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে।

23
89:23
وَجِایۡٓءَ یَوۡمَئِذٍۭ بِجَہَنَّمَ ۬ۙ یَوۡمَئِذٍ یَّتَذَکَّرُ الۡاِنۡسَانُ وَاَنّٰی لَہُ الذِّکۡرٰی ؕ
وَجِایۡٓءَ এবং আনা হবে
یَوۡمَئِذٍۭ সেদিন
بِجَہَنَّمَ জাহান্নামকে (সর্বসমক্ষে)
۬ۙ সেদিন
یَوۡمَئِذٍ স্মরণ করবে
یَّتَذَکَّرُ মানুষ
الۡاِنۡسَانُ আর কোথায়
وَاَنّٰی তার জন্য
لَہُ এ স্মরণ (লাভজনক হবে)

বাংলা অনুবাদ

আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কী উপকারে আসবে?

24
89:24
یَقُوۡلُ یٰلَیۡتَنِیۡ قَدَّمۡتُ لِحَیَاتِیۡ ۚ
یَقُوۡلُ সে বলবে
یٰلَیۡتَنِیۡ "হায় আমার আফসোস
قَدَّمۡتُ আমি আগে পাঠাতাম (যদি)
لِحَیَاتِیۡ আমার এ জীবনের জন্য (কিছু নেকী)"

বাংলা অনুবাদ

সে বলবে, ‘হায়! যদি আমি কিছু আগে পাঠাতাম আমার এ জীবনের জন্য’!

25
89:25
فَیَوۡمَئِذٍ لَّا یُعَذِّبُ عَذَابَہٗۤ اَحَدٌ ۙ
فَیَوۡمَئِذٍ অতঃপর সেদিন
لَّا না
یُعَذِّبُ শাস্তি দিতে পারবে
عَذَابَہٗۤ তাঁর শাস্তির মতো
اَحَدٌ (অন্য) কেউ

বাংলা অনুবাদ

অতঃপর সেদিন তাঁর আযাবের মত আযাব কেউ দিতে পারবে না।

26
89:26
وَّلَا یُوۡثِقُ وَثَاقَہٗۤ اَحَدٌ ؕ
وَّلَا এবং না
یُوۡثِقُ বাঁধতে পারবে
وَثَاقَہٗۤ তাঁর বাঁধনের (মতো)
اَحَدٌ (অন্য) কেউ

বাংলা অনুবাদ

আর কেউ তাঁর বাঁধার মত বাঁধতে পারবে না।

27
89:27
یٰۤاَیَّتُہَا النَّفۡسُ الۡمُطۡمَئِنَّۃُ ٭ۖ
یٰۤاَیَّتُہَا "(বলা হবে) হে
النَّفۡسُ আত্মা
الۡمُطۡمَئِنَّۃُ প্রশান্ত

বাংলা অনুবাদ

হে প্রশান্ত আত্মা!

28
89:28
ارۡجِعِیۡۤ اِلٰی رَبِّکِ رَاضِیَۃً مَّرۡضِیَّۃً ۚ
ارۡجِعِیۡۤ তুমি ফিরে আস
اِلٰی দিকে
رَبِّکِ তোমার রবের (এ অবস্থায় যে)
رَاضِیَۃً (তুমি) সন্তুষ্ট
مَّرۡضِیَّۃً প্রিয় পাত্রও (তাঁর নিকট)

বাংলা অনুবাদ

তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন হয়ে।

29
89:29
فَادۡخُلِیۡ فِیۡ عِبٰدِیۡ ۙ
فَادۡخُلِیۡ অতঃপর শামিল হও
فِیۡ মধ্যে
عِبٰدِیۡ আমার (নেক) বান্দাদের/ দাসদের

বাংলা অনুবাদ

অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও।

30
89:30
وَادۡخُلِیۡ جَنَّتِیۡ ٪
وَادۡخُلِیۡ এবং তুমি প্রবেশ করো
جَنَّتِیۡ আমার জান্নাতে"

বাংলা অনুবাদ

আর প্রবেশ কর আমার জান্নাতে।

তাফসীর

সূরা আল ফজর

আয়াত ...

কুরআন সেটিংস

বাংলা অনুবাদ

আয়াতের পূর্ণাঙ্গ অনুবাদ দেখান

শব্দে শব্দে অর্থ

প্রতিটি আরবি শব্দের অর্থ দেখান

অটো-প্লে অডিও

পরবর্তী আয়াত স্বয়ংক্রিয়ভাবে বাজান

30px
18px