81
সূরা 81 মক্কী 29 আয়াত

আত-তাকভীর

অন্ধকারাচ্ছন্ন · The Overthrowing

التكوير
بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
1
81:1
اِذَا الشَّمۡسُ کُوِّرَتۡ ۪ۙ
اِذَا যখন
الشَّمۡسُ সূর্য
کُوِّرَتۡ নিষ্প্রভ হবে

বাংলা অনুবাদ

যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে।

2
81:2
وَاِذَا النُّجُوۡمُ انۡکَدَرَتۡ ۪ۙ
وَاِذَا এবং যখন
النُّجُوۡمُ তারকাগুলো
انۡکَدَرَتۡ খসে পড়বে

বাংলা অনুবাদ

আর নক্ষত্ররাজি যখন পতিত হবে।

3
81:3
وَاِذَا الۡجِبَالُ سُیِّرَتۡ ۪ۙ
وَاِذَا এবং যখন
الۡجِبَالُ পাহাড়গুলো
سُیِّرَتۡ চালানো হবে

বাংলা অনুবাদ

আর পর্বতগুলোকে যখন সঞ্চালিত করা হবে।

4
81:4
وَاِذَا الۡعِشَارُ عُطِّلَتۡ ۪ۙ
وَاِذَا এবং যখন
الۡعِشَارُ পূর্ণ গর্ভবতী উট
عُطِّلَتۡ উপেক্ষিত হবে

বাংলা অনুবাদ

আর যখন দশমাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে।

5
81:5
وَاِذَا الۡوُحُوۡشُ حُشِرَتۡ ۪ۙ
وَاِذَا ও যখন
الۡوُحُوۡشُ বন্য পশুদের
حُشِرَتۡ একত্র করা হবে

বাংলা অনুবাদ

আর যখন বন্য পশুগুলোকে একত্র করা হবে।

6
81:6
وَاِذَا الۡبِحَارُ سُجِّرَتۡ ۪ۙ
وَاِذَا এবং যখন
الۡبِحَارُ সাগরগুলো
سُجِّرَتۡ প্রজ্বলিত করা হবে

বাংলা অনুবাদ

আর যখন সমুদ্রগুলোকে অগ্নিউত্তাল করা হবে।

7
81:7
وَاِذَا النُّفُوۡسُ زُوِّجَتۡ ۪ۙ
وَاِذَا এবং যখন
النُّفُوۡسُ আত্মাগুলোকে
زُوِّجَتۡ জুড়ে দেয়া হবে (শরীরের সাথে)

বাংলা অনুবাদ

আর যখন আত্মাগুলোকে (সমগোত্রীয়দের সাথে) মিলিয়ে দেয়া হবে।

8
81:8
وَاِذَا الۡمَوۡءٗدَۃُ سُئِلَتۡ ۪ۙ
وَاِذَا এবং যখন
الۡمَوۡءٗدَۃُ জীবন্ত কবর দেয়া কন্যাকে
سُئِلَتۡ জিজ্ঞাসা করা হবে

বাংলা অনুবাদ

আর যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে।

9
81:9
بِاَیِّ ذَنۡۢبٍ قُتِلَتۡ ۚ
بِاَیِّ কোন কারণে
ذَنۡۢبٍ দোষের
قُتِلَتۡ তাকে হত্যা করা হয়েছে

বাংলা অনুবাদ

কী অপরাধে তাকে হত্যা করা হয়েছে?

10
81:10
وَاِذَا الصُّحُفُ نُشِرَتۡ ۪ۙ
وَاِذَا এবং যখন
الصُّحُفُ আমলনামাগুলো
نُشِرَتۡ উন্মোচিত হবে

বাংলা অনুবাদ

আর যখন আমলনামাগুলো প্রকাশ করে দেয়া হবে।

11
81:11
وَاِذَا السَّمَآءُ کُشِطَتۡ ۪ۙ
وَاِذَا এবং যখন
السَّمَآءُ আকাশ
کُشِطَتۡ আবরণ অপসারিত হবে

বাংলা অনুবাদ

আর যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে।

12
81:12
وَاِذَا الۡجَحِیۡمُ سُعِّرَتۡ ۪ۙ
وَاِذَا এবং যখন
الۡجَحِیۡمُ জাহান্নাম
سُعِّرَتۡ প্রজ্বলিত করা হবে

বাংলা অনুবাদ

আর জাহান্নামকে যখন প্রজ্জ্বলিত করা হবে।

13
81:13
وَاِذَا الۡجَنَّۃُ اُزۡلِفَتۡ ۪ۙ
وَاِذَا এবং যখন
الۡجَنَّۃُ জান্নাত
اُزۡلِفَتۡ নিকটে আনা হবে

বাংলা অনুবাদ

আর জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে।

14
81:14
عَلِمَتۡ نَفۡسٌ مَّاۤ اَحۡضَرَتۡ ؕ
عَلِمَتۡ জানবে
نَفۡسٌ (প্রত্যেক) ব্যক্তি
مَّاۤ যা
اَحۡضَرَتۡ উপস্থিত করেছে

বাংলা অনুবাদ

তখন প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে সে কী উপস্থিত করেছে!

15
81:15
فَلَاۤ اُقۡسِمُ بِالۡخُنَّسِ ۙ
فَلَاۤ অতঃপর না
اُقۡسِمُ আমি শপথ করছি
بِالۡخُنَّسِ পশ্চাদপসরণকারী

বাংলা অনুবাদ

আমি কসম করছি পশ্চাদপসারী নক্ষত্রের।

16
81:16
الۡجَوَارِ الۡکُنَّسِ ۙ
الۡجَوَارِ চলমান
الۡکُنَّسِ অদৃশ্যমান (নক্ষত্রগুলোর)

বাংলা অনুবাদ

যা চলমান, অদৃশ্য।

17
81:17
وَالَّیۡلِ اِذَا عَسۡعَسَ ۙ
وَالَّیۡلِ শপথ রাতের
اِذَا যখন
عَسۡعَسَ শেষ হয়

বাংলা অনুবাদ

আর কসম রাতের, যখন তা বিদায় নেয়।

18
81:18
وَالصُّبۡحِ اِذَا تَنَفَّسَ ۙ
وَالصُّبۡحِ শপথ প্রভাতের
اِذَا যখন
تَنَفَّسَ শ্বাস নেয়

বাংলা অনুবাদ

আর কসম প্রভাতের, যখন তা আগমন করে।

19
81:19
اِنَّہٗ لَقَوۡلُ رَسُوۡلٍ کَرِیۡمٍ ۙ
اِنَّہٗ নিশ্চয়ই তা
لَقَوۡلُ অবশ্যই বাণী
رَسُوۡلٍ বার্তা-বাহকের
کَرِیۡمٍ সম্মানিত

বাংলা অনুবাদ

নিশ্চয় এ কুরআন সম্মানিত রাসূলের* আনিত বাণী।

20
81:20
ذِیۡ قُوَّۃٍ عِنۡدَ ذِی الۡعَرۡشِ مَکِیۡنٍ ۙ
ذِیۡ সম্পন্ন
قُوَّۃٍ শক্তি
عِنۡدَ কাছে
ذِی অধিপতির
الۡعَرۡشِ আরশের
مَکِیۡنٍ সামর্থ্যশালী

বাংলা অনুবাদ

যে শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন।

21
81:21
مُّطَاعٍ ثَمَّ اَمِیۡنٍ ؕ
مُّطَاعٍ মান্য করা হয়
ثَمَّ সেখানে
اَمِیۡنٍ (এবং সে) বিশ্বস্ত

বাংলা অনুবাদ

মান্যবর, সেখানে সে বিশ্বস্ত।

22
81:22
وَمَا صَاحِبُکُمۡ بِمَجۡنُوۡنٍ ۚ
وَمَا এবং না
صَاحِبُکُمۡ তোমাদের সাথী
بِمَجۡنُوۡنٍ পাগল

বাংলা অনুবাদ

আর তোমাদের সাথী* পাগল নয়।

23
81:23
وَلَقَدۡ رَاٰہُ بِالۡاُفُقِ الۡمُبِیۡنِ ۚ
وَلَقَدۡ এবং নিশ্চয়ই সে
رَاٰہُ তাকে দেখেছে
بِالۡاُفُقِ দিগন্তে
الۡمُبِیۡنِ সুস্পষ্ট

বাংলা অনুবাদ

আর সে* তাকে** সুস্পষ্ট দিগন্তে দেখেছে।

24
81:24
وَمَا ہُوَ عَلَی الۡغَیۡبِ بِضَنِیۡنٍ ۚ
وَمَا এবং না
ہُوَ সে
عَلَی ব্যাপারে
الۡغَیۡبِ অদৃশ্যের
بِضَنِیۡنٍ কৃপণ

বাংলা অনুবাদ

আর সে তো গায়েব সম্পর্কে কৃপণ নয়।

25
81:25
وَمَا ہُوَ بِقَوۡلِ شَیۡطٰنٍ رَّجِیۡمٍ ۙ
وَمَا এবং না
ہُوَ তা
بِقَوۡلِ কথা
شَیۡطٰنٍ শয়তানের
رَّجِیۡمٍ অভিশপ্ত

বাংলা অনুবাদ

আর তা কোন অভিশপ্ত শয়তানের উক্তি নয়।

26
81:26
فَاَیۡنَ تَذۡہَبُوۡنَ ؕ
فَاَیۡنَ অতএব কোথায়
تَذۡہَبُوۡنَ তোমরা চলেছ

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা কোথায় যাচ্ছ?

27
81:27
اِنۡ ہُوَ اِلَّا ذِکۡرٌ لِّلۡعٰلَمِیۡنَ ۙ
اِنۡ নয়
ہُوَ তা
اِلَّا এ ছাড়া
ذِکۡرٌ উপদেশ
لِّلۡعٰلَمِیۡنَ বিশ্ব-জগতের জন্যে

বাংলা অনুবাদ

এটাতো সৃষ্টিকুলের জন্য উপদেশমাত্র।

28
81:28
لِمَنۡ شَآءَ مِنۡکُمۡ اَنۡ یَّسۡتَقِیۡمَ ؕ
لِمَنۡ তার জন্যে
شَآءَ যে চায়
مِنۡکُمۡ তোমাদের মধ্যে
اَنۡ যে
یَّسۡتَقِیۡمَ সোজা চলতে

বাংলা অনুবাদ

যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায়, তার জন্য।

29
81:29
وَمَا تَشَآءُوۡنَ اِلَّاۤ اَنۡ یَّشَآءَ اللّٰہُ رَبُّ الۡعٰلَمِیۡنَ ٪
وَمَا এবং না
تَشَآءُوۡنَ (যা) তোমরা চাও (তা কিছু হয়)
اِلَّاۤ এ ছাড়া
اَنۡ যে
یَّشَآءَ চান
اللّٰہُ আল্লাহ
رَبُّ রব
الۡعٰلَمِیۡنَ জগতসমূহের

বাংলা অনুবাদ

আর তোমরা ইচ্ছা করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন।

তাফসীর

সূরা আত-তাকভীর

আয়াত ...

কুরআন সেটিংস

বাংলা অনুবাদ

আয়াতের পূর্ণাঙ্গ অনুবাদ দেখান

শব্দে শব্দে অর্থ

প্রতিটি আরবি শব্দের অর্থ দেখান

অটো-প্লে অডিও

পরবর্তী আয়াত স্বয়ংক্রিয়ভাবে বাজান

30px
18px