70
সূরা 70 মক্কী 44 আয়াত

আল মা’আরিজ

উন্নয়নের সোপান · The Ascending Stairways

المعارج
بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
1
70:1
سَاَلَ سَآئِلٌۢ بِعَذَابٍ وَّاقِعٍ ۙ
سَاَلَ জিজ্ঞাসা করল
سَآئِلٌۢ এক প্রশ্নকারী
بِعَذَابٍ এমন আযাব সম্পর্কে
وَّاقِعٍ যা আপতিত হবে

বাংলা অনুবাদ

এক প্রশ্নকারী জিজ্ঞাসা করল এমন আযাব সম্পর্কে, যা আপতিত হবে-*

2
70:2
لِّلۡکٰفِرِیۡنَ لَیۡسَ لَہٗ دَافِعٌ ۙ
لِّلۡکٰفِرِیۡنَ কাফিরদের উপর,
لَیۡسَ নেই
لَہٗ তার
دَافِعٌ কোন প্রতিরোধকারী

বাংলা অনুবাদ

কাফিরদের উপর, যার কোন প্রতিরোধকারী নেই।

3
70:3
مِّنَ اللّٰہِ ذِی الۡمَعَارِجِ ؕ
مِّنَ থেকে
اللّٰہِ আল্লাহ,
ذِی মালিক
الۡمَعَارِجِ ঊর্ধ্বারোহণের সোপানসমূহের অধিকারী

বাংলা অনুবাদ

ঊর্ধ্বারোহণের সোপানসমূহের অধিকারী আল্লাহর পক্ষ থেকে,

4
70:4
تَعۡرُجُ الۡمَلٰٓئِکَۃُ وَالرُّوۡحُ اِلَیۡہِ فِیۡ یَوۡمٍ کَانَ مِقۡدَارُہٗ خَمۡسِیۡنَ اَلۡفَ سَنَۃٍ ۚ
تَعۡرُجُ চড়ে
الۡمَلٰٓئِکَۃُ ফেরেশতাগণ
وَالرُّوۡحُ ও রূহ(জিবরাঈল)
اِلَیۡہِ তাকে
فِیۡ মধ্যে
یَوۡمٍ একদিনের
کَانَ [হয়]
مِقۡدَارُہٗ তার পরিমাপ
خَمۡسِیۡنَ পঞ্চাশ (হয়)
اَلۡفَ হাজার
سَنَۃٍ বছর

বাংলা অনুবাদ

ফেরেশতাগণ ও রূহ এমন এক দিনে আল্লাহর পানে ঊর্ধ্বগামী হয়, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।

5
70:5
فَاصۡبِرۡ صَبۡرًا جَمِیۡلًا
فَاصۡبِرۡ সুতরাং, ধৈর্য ধরুন
صَبۡرًا ধৈর্য
جَمِیۡلًا উত্তম

বাংলা অনুবাদ

অতএব তুমি উত্তমরূপে ধৈর্যধারণ কর।

6
70:6
اِنَّہُمۡ یَرَوۡنَہٗ بَعِیۡدًا ۙ
اِنَّہُمۡ তারা নিশ্চয়
یَرَوۡنَہٗ তা দেখে
بَعِیۡدًا বহুদূরে

বাংলা অনুবাদ

তারা তো এটিকে সুদূরপরাহত মনে করে।

7
70:7
وَّنَرٰىہُ قَرِیۡبًا ؕ
وَّنَرٰىہُ কিন্তু আমরা তা দেখেছি
قَرِیۡبًا নিকটে

বাংলা অনুবাদ

আর আমি দেখছি তা আসন্ন।

8
70:8
یَوۡمَ تَکُوۡنُ السَّمَآءُ کَالۡمُہۡلِ ۙ
یَوۡمَ সেদিন
تَکُوۡنُ হবে
السَّمَآءُ আকাশ
کَالۡمُہۡلِ গলিত ধাতুর মত,

বাংলা অনুবাদ

সেদিন আসমান হয়ে যাবে গলিত ধাতুর ন্যায়।

9
70:9
وَتَکُوۡنُ الۡجِبَالُ کَالۡعِہۡنِ ۙ
وَتَکُوۡنُ এবং হবে
الۡجِبَالُ পর্বতসমূহ
کَالۡعِہۡنِ রঙিন পশমের মত,

বাংলা অনুবাদ

এবং পর্বতসমূহ হয়ে যাবে রঙিন পশমের ন্যায়।

10
70:10
وَلَا یَسۡـَٔلُ حَمِیۡمٌ حَمِیۡمًا ۚۖ
وَلَا এবং না
یَسۡـَٔلُ জিজ্ঞাসা করবে
حَمِیۡمٌ কোন বন্ধু
حَمِیۡمًا বন্ধুকে

বাংলা অনুবাদ

আর অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসা করবে না।

11
70:11
یُّبَصَّرُوۡنَہُمۡ ؕ یَوَدُّ الۡمُجۡرِمُ لَوۡ یَفۡتَدِیۡ مِنۡ عَذَابِ یَوۡمِئِذٍۭ بِبَنِیۡہِ ۙ
یُّبَصَّرُوۡنَہُمۡ তাদেরকে দেখানো হবে
ؕ ইচ্ছা করবে
یَوَدُّ অপরাধী
الۡمُجۡرِمُ যদি
لَوۡ মুক্তিপন দিতে পারত
یَفۡتَدِیۡ থেকে
مِنۡ আযাব
عَذَابِ সেদিন
یَوۡمِئِذٍۭ তার সন্তানদের দ্বারা

বাংলা অনুবাদ

তাদেরকে একে অপরের দৃষ্টিগোচর করা হবে। অপরাধী চাইবে যদি সে সেদিনের শাস্তি থেকে তার সন্তান-সন্ততিকে পণ হিসেবে দিয়ে মুক্তি পেতে,

12
70:12
وَصَاحِبَتِہٖ وَاَخِیۡہِ ۙ
وَصَاحِبَتِہٖ এবং তার স্ত্রী
وَاَخِیۡہِ এবং তার ভাই,

বাংলা অনুবাদ

আর তার স্ত্রী ও ভাইকে,

13
70:13
وَفَصِیۡلَتِہِ الَّتِیۡ تُــٔۡوِیۡہِ ۙ
وَفَصِیۡلَتِہِ আর তার জ্ঞাতি-গোষ্ঠীকে
الَّتِیۡ যা
تُــٔۡوِیۡہِ তাকে আশ্রয় দেয়

বাংলা অনুবাদ

আর তার জ্ঞাতি-গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত।

14
70:14
وَمَنۡ فِی الۡاَرۡضِ جَمِیۡعًا ۙ ثُمَّ یُنۡجِیۡہِ ۙ
وَمَنۡ এবং যা
فِی মধ্যে্
الۡاَرۡضِ যমীনের
جَمِیۡعًا সবকিছুই
ۙ তারপর
ثُمَّ তাকে মুক্তি দিত

বাংলা অনুবাদ

আর যমীনে যারা আছে তাদের সবাইকে, যাতে এটি তাকে রক্ষা করে।

15
70:15
کَلَّا ؕ اِنَّہَا لَظٰی ۙ
کَلَّا অবশ্যই নহে!
ؕ নিশ্চয় তা
اِنَّہَا লেলিহান আগুন

বাংলা অনুবাদ

কখনো নয়! এটিতো লেলিহান আগুন।

16
70:16
نَزَّاعَۃً لِّلشَّوٰی ۚۖ
نَزَّاعَۃً লেহনকারী
لِّلشَّوٰی চামড়াকে

বাংলা অনুবাদ

যা মাথার চামড়া খসিয়ে নেবে।

17
70:17
تَدۡعُوۡا مَنۡ اَدۡبَرَ وَتَوَلّٰی ۙ
تَدۡعُوۡا আহবান করে
مَنۡ যে
اَدۡبَرَ পিঠ প্রদর্শন করে
وَتَوَلّٰی ও মুখ ফিরিয়ে

বাংলা অনুবাদ

জাহান্নাম তাকে ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল ।

18
70:18
وَجَمَعَ فَاَوۡعٰی
وَجَمَعَ এবং জমা করেছে
فَاَوۡعٰی অতঃপর তা সংরক্ষিত রেখেছে

বাংলা অনুবাদ

আর সম্পদ জমা করেছিল, অতঃপর তা সংরক্ষণ করে রেখেছিল।

19
70:19
اِنَّ الۡاِنۡسَانَ خُلِقَ ہَلُوۡعًا ۙ
اِنَّ নিশ্চয়
الۡاِنۡسَانَ মানুষকে
خُلِقَ সৃষ্টি করা হয়েছে
ہَلُوۡعًا অস্থির

বাংলা অনুবাদ

নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে।

20
70:20
اِذَا مَسَّہُ الشَّرُّ جَزُوۡعًا ۙ
اِذَا কখন
مَسَّہُ তাকে স্পর্শ করে
الشَّرُّ মন্দ,
جَزُوۡعًا দুর্দশাগ্রস্ত.

বাংলা অনুবাদ

যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকন্ঠিত।

21
70:21
وَّاِذَا مَسَّہُ الۡخَیۡرُ مَنُوۡعًا ۙ
وَّاِذَا এবং কখন
مَسَّہُ তাকে স্পর্শ করে
الۡخَیۡرُ কল্যাণ
مَنُوۡعًا কৃপণ হয়

বাংলা অনুবাদ

আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিশয় কৃপণ।

22
70:22
اِلَّا الۡمُصَلِّیۡنَ ۙ
اِلَّا ছাড়া
الۡمُصَلِّیۡنَ নামাযিরা

বাংলা অনুবাদ

সালাত আদায়কারীগণ ছাড়া,

23
70:23
الَّذِیۡنَ ہُمۡ عَلٰی صَلَاتِہِمۡ دَآئِمُوۡنَ ۪ۙ
الَّذِیۡنَ যারা
ہُمۡ [তারা]
عَلٰی উপর
صَلَاتِہِمۡ তাদের নামযের
دَآئِمُوۡنَ নিয়মিত

বাংলা অনুবাদ

যারা তাদের সালাতের ক্ষেত্রে নিয়মিত।

24
70:24
وَالَّذِیۡنَ فِیۡۤ اَمۡوَالِہِمۡ حَقٌّ مَّعۡلُوۡمٌ ۪ۙ
وَالَّذِیۡنَ এবং যারা
فِیۡۤ মধ্যে
اَمۡوَالِہِمۡ তাদের সম্পদ
حَقٌّ অধিকার
مَّعۡلُوۡمٌ অবগত

বাংলা অনুবাদ

আর যাদের ধন-সম্পদে রয়েছে নির্ধারিত হক,

25
70:25
لِّلسَّآئِلِ وَالۡمَحۡرُوۡمِ ۪ۙ
لِّلسَّآئِلِ প্রার্থনাকারীর জন্যে
وَالۡمَحۡرُوۡمِ এবং বঞ্চিতের

বাংলা অনুবাদ

যাচ্ঞাকারী ও বঞ্চিতের,

26
70:26
وَالَّذِیۡنَ یُصَدِّقُوۡنَ بِیَوۡمِ الدِّیۡنِ ۪ۙ
وَالَّذِیۡنَ এবং যারা
یُصَدِّقُوۡنَ সাক্ষ্য দেয়
بِیَوۡمِ দিনের
الدِّیۡنِ বিচার

বাংলা অনুবাদ

আর যারা প্রতিফল-দিবসকে সত্য বলে বিশ্বাস করে।

27
70:27
وَالَّذِیۡنَ ہُمۡ مِّنۡ عَذَابِ رَبِّہِمۡ مُّشۡفِقُوۡنَ ۚ
وَالَّذِیۡنَ এবং যারা
ہُمۡ [তারা]
مِّنۡ থেকে
عَذَابِ আযাব
رَبِّہِمۡ তাদের রবের
مُّشۡفِقُوۡنَ ভয়কারী

বাংলা অনুবাদ

আর যারা তাদের রবের আযাব সম্পর্কে ভীত-সন্ত্রস্ত।

28
70:28
اِنَّ عَذَابَ رَبِّہِمۡ غَیۡرُ مَاۡمُوۡنٍ
اِنَّ নিশ্চয়
عَذَابَ আযাব
رَبِّہِمۡ তাদের রবের
غَیۡرُ নয়
مَاۡمُوۡنٍ নিরাপদ

বাংলা অনুবাদ

নিশ্চয় তাদের রবের আযাব থেকে কেউ নিরাপদ নয়।

29
70:29
وَالَّذِیۡنَ ہُمۡ لِفُرُوۡجِہِمۡ حٰفِظُوۡنَ ۙ
وَالَّذِیۡنَ এবং যারা
ہُمۡ [তারা]
لِفُرُوۡجِہِمۡ তাদের যৌনাংগসমূহের
حٰفِظُوۡنَ হিফাযতকারী

বাংলা অনুবাদ

আর যারা তাদের যৌনাংগসমূহের হিফাযতকারী।

30
70:30
اِلَّا عَلٰۤی اَزۡوَاجِہِمۡ اَوۡ مَا مَلَکَتۡ اَیۡمَانُہُمۡ فَاِنَّہُمۡ غَیۡرُ مَلُوۡمِیۡنَ ۚ
اِلَّا ছাড়া
عَلٰۤی উপর
اَزۡوَاجِہِمۡ তাদের স্ত্রীদের
اَوۡ বা
مَا যা
مَلَکَتۡ মালিক হয়েছে
اَیۡمَانُہُمۡ তাদের ডান হাতসমূহ
فَاِنَّہُمۡ তারপর নিশ্চয় তারা
غَیۡرُ নয়
مَلُوۡمِیۡنَ নিন্দনীয়

বাংলা অনুবাদ

তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যাদের মালিক হয়েছে সে দাসীগণের ক্ষেত্র ছাড়া। তাহলে তারা সে ক্ষেত্রে নিন্দনীয় হবে না।

31
70:31
فَمَنِ ابۡتَغٰی وَرَآءَ ذٰلِکَ فَاُولٰٓئِکَ ہُمُ الۡعٰدُوۡنَ ۚ
فَمَنِ তবে যে কেউ
ابۡتَغٰی চায়
وَرَآءَ ছাড়া
ذٰلِکَ এটা
فَاُولٰٓئِکَ অতএব ঐসব লোক
ہُمُ [তারাই]
الۡعٰدُوۡنَ সীমালংঘনকারী

বাংলা অনুবাদ

তবে যে কেউ এদের বাইরে অন্যকে কামনা করে, তারাই তো সীমালংঘনকারী।

32
70:32
وَالَّذِیۡنَ ہُمۡ لِاَمٰنٰتِہِمۡ وَعَہۡدِہِمۡ رٰعُوۡنَ ۪ۙ
وَالَّذِیۡنَ এবং যারা
ہُمۡ [তারা]
لِاَمٰنٰتِہِمۡ তাদের আমানতের ক্ষেত্রে
وَعَہۡدِہِمۡ ও তাদের ওয়াদার
رٰعُوۡنَ পালনকারী

বাংলা অনুবাদ

আর যারা নিজদের আমানত ও ওয়াদা রক্ষাকারী,

33
70:33
وَالَّذِیۡنَ ہُمۡ بِشَہٰدٰتِہِمۡ قَآئِمُوۡنَ ۪ۙ
وَالَّذِیۡنَ এবং যারা
ہُمۡ [তারা]
بِشَہٰدٰتِہِمۡ তাদের সাক্ষ্যদানে
قَآئِمُوۡنَ অটল

বাংলা অনুবাদ

আর যারা তাদের সাক্ষ্যদানে অটল,

34
70:34
وَالَّذِیۡنَ ہُمۡ عَلٰی صَلَاتِہِمۡ یُحَافِظُوۡنَ ؕ
وَالَّذِیۡنَ এবং যারা,
ہُمۡ [তারা]
عَلٰی উপর
صَلَاتِہِمۡ তাদের নামাযের
یُحَافِظُوۡنَ সংরক্ষণ করে

বাংলা অনুবাদ

আর যারা নিজদের সালাতের হিফাযত করে,

35
70:35
اُولٰٓئِکَ فِیۡ جَنّٰتٍ مُّکۡرَمُوۡنَ ؕ٪
اُولٰٓئِکَ ঐসব লোক
فِیۡ মধ্যে হবে
جَنّٰتٍ জান্নাতসমূহের
مُّکۡرَمُوۡنَ সম্মানিত.

বাংলা অনুবাদ

তারাই জান্নাতসমূহে সম্মানিত হবে।

36
70:36
فَمَالِ الَّذِیۡنَ کَفَرُوۡا قِبَلَکَ مُہۡطِعِیۡنَ ۙ
فَمَالِ অতএব কি হয়েছে
الَّذِیۡنَ যারা (তাদের)
کَفَرُوۡا কুফরি করেছে
قِبَلَکَ তোমার সামনে
مُہۡطِعِیۡنَ দৌড়ে আসছে

বাংলা অনুবাদ

কাফিরদের কী হল যে, তারা তোমার দিকে ছুটছে,

37
70:37
عَنِ الۡیَمِیۡنِ وَعَنِ الشِّمَالِ عِزِیۡنَ
عَنِ থেকে
الۡیَمِیۡنِ ডান দিক
وَعَنِ ও থেকে
الشِّمَالِ বামদিক
عِزِیۡنَ দলে দলে

বাংলা অনুবাদ

ডানে ও বামে দলে দলে?

38
70:38
اَیَطۡمَعُ کُلُّ امۡرِئٍ مِّنۡہُمۡ اَنۡ یُّدۡخَلَ جَنَّۃَ نَعِیۡمٍ ۙ
اَیَطۡمَعُ লোভকরে কি
کُلُّ প্রত্যেক
امۡرِئٍ ব্যক্তি
مِّنۡہُمۡ তাদের মধ্যে
اَنۡ যে
یُّدۡخَلَ প্রবেশ করানো হবে
جَنَّۃَ জান্নাতে
نَعِیۡمٍ নিয়ামতের

বাংলা অনুবাদ

তাদের প্রত্যেক ব্যক্তি কি আশা করে যে, তাকে প্রাচুর্যময় জান্নাতে দাখিল করা হবে?

39
70:39
کَلَّا ؕ اِنَّا خَلَقۡنٰہُمۡ مِّمَّا یَعۡلَمُوۡنَ
کَلَّا কখনও নয়!
ؕ নিশ্চয় আমরা
اِنَّا [আমরা] তাদেরকে সৃষ্টি করেছি
خَلَقۡنٰہُمۡ যা থেকে
مِّمَّا তারা জানে.

বাংলা অনুবাদ

কখনো নয়, নিশ্চয় আমি তাদেরকে সৃষ্টি করেছি তারা যা জানে তা থেকে।

40
70:40
فَلَاۤ اُقۡسِمُ بِرَبِّ الۡمَشٰرِقِ وَالۡمَغٰرِبِ اِنَّا لَقٰدِرُوۡنَ ۙ
فَلَاۤ অতএব, না
اُقۡسِمُ আমি কসম করছি যে
بِرَبِّ রবের
الۡمَشٰرِقِ উদয়স্থল
وَالۡمَغٰرِبِ ও অস্তাচলসমূহের
اِنَّا নিশ্চয় আমরা
لَقٰدِرُوۡنَ সক্ষম

বাংলা অনুবাদ

অতএব, আমি উদয়স্থল ও অস্তাচলসমূহের রবের কসম করছি যে, আমি অবশ্যই সক্ষম!

41
70:41
عَلٰۤی اَنۡ نُّبَدِّلَ خَیۡرًا مِّنۡہُمۡ ۙ وَمَا نَحۡنُ بِمَسۡبُوۡقِیۡنَ
عَلٰۤی উপর
اَنۡ যে
نُّبَدِّلَ বদলাব
خَیۡرًا উৎকৃষ্টতর
مِّنۡہُمۡ তাদের চেয়ে
ۙ এবং নই
وَمَا আমরা
نَحۡنُ অক্ষম

বাংলা অনুবাদ

তাদের চাইতে উত্তমদেরকে তাদের স্থলে নিয়ে আসতে এবং আমি অক্ষম নই।

42
70:42
فَذَرۡہُمۡ یَخُوۡضُوۡا وَیَلۡعَبُوۡا حَتّٰی یُلٰقُوۡا یَوۡمَہُمُ الَّذِیۡ یُوۡعَدُوۡنَ ۙ
فَذَرۡہُمۡ সুতরাং তাদের ছেড়ে দাও,
یَخُوۡضُوۡا (করতে) বেহুদা কথায়
وَیَلۡعَبُوۡا আর খেল-তামাশায়
حَتّٰی যতক্ষণ না
یُلٰقُوۡا দেখা পায়
یَوۡمَہُمُ সেদিনের,
الَّذِیۡ যার
یُوۡعَدُوۡنَ তাদের ওয়াদা করা হয়েছে

বাংলা অনুবাদ

অতএব তাদেরকে ছেড়ে দাও, তারা (বেহুদা কথায়) মত্ত থাকুক আর খেল-তামাশা করুক যতক্ষণ না তারা দেখা পায় সেদিনের, যার প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছে।

43
70:43
یَوۡمَ یَخۡرُجُوۡنَ مِنَ الۡاَجۡدَاثِ سِرَاعًا کَاَنَّہُمۡ اِلٰی نُصُبٍ یُّوۡفِضُوۡنَ ۙ
یَوۡمَ যেদিন
یَخۡرُجُوۡنَ তারা বের হবে
مِنَ থেকে
الۡاَجۡدَاثِ কবরগুলো
سِرَاعًا দ্রুতভাবে
کَاَنَّہُمۡ তারা যেন
اِلٰی দিকে
نُصُبٍ লক্ষ্যের
یُّوۡفِضُوۡنَ ছুটে যাচ্ছে

বাংলা অনুবাদ

যেদিন দ্রুতবেগে তারা কবর থেকে বের হয়ে আসবে, যেন তারা কোন লক্ষ্যের দিকে ছুটছে,

44
70:44
خَاشِعَۃً اَبۡصَارُہُمۡ تَرۡہَقُہُمۡ ذِلَّۃٌ ؕ ذٰلِکَ الۡیَوۡمُ الَّذِیۡ کَانُوۡا یُوۡعَدُوۡنَ ٪
خَاشِعَۃً অবনত
اَبۡصَارُہُمۡ তাদের চোখ
تَرۡہَقُہُمۡ তাদেরকে আচ্ছন্ন করবে
ذِلَّۃٌ লাঞ্ছনা
ؕ এটা
ذٰلِکَ সেদিন
الۡیَوۡمُ যার
الَّذِیۡ তাদেরকে দেয়া হয়েছিল
کَانُوۡا যার ওয়াদা

বাংলা অনুবাদ

অবনত চোখে। লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে! এটিই সেদিন যার ওয়াদা তাদেরকে দেয়া হয়েছিল।

তাফসীর

সূরা আল মা’আরিজ

আয়াত ...

কুরআন সেটিংস

বাংলা অনুবাদ

আয়াতের পূর্ণাঙ্গ অনুবাদ দেখান

শব্দে শব্দে অর্থ

প্রতিটি আরবি শব্দের অর্থ দেখান

অটো-প্লে অডিও

পরবর্তী আয়াত স্বয়ংক্রিয়ভাবে বাজান

30px
18px