47
সূরা 47 মাদানী 38 আয়াত

মুহাম্মদ

নবী মুহাম্মদ · Muhammad

محمد
بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
1
47:1
اَلَّذِیۡنَ کَفَرُوۡا وَصَدُّوۡا عَنۡ سَبِیۡلِ اللّٰہِ اَضَلَّ اَعۡمَالَہُمۡ
اَلَّذِیۡنَ যারা
کَفَرُوۡا অস্বীকার করেছে
وَصَدُّوۡا ও বাধা দিয়েছে (লোকদেরকে)
عَنۡ হতে
سَبِیۡلِ পথ
اللّٰہِ আল্লাহর
اَضَلَّ তিনি ব্যর্থ করে দিয়েছেন
اَعۡمَالَہُمۡ তাদের কর্ম সমূহকে

বাংলা অনুবাদ

যারা কুফরী করেছে এবং আল্লাহর পথ থেকে বারণ করেছে, তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন।

2
47:2
وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاٰمَنُوۡا بِمَا نُزِّلَ عَلٰی مُحَمَّدٍ وَّہُوَ الۡحَقُّ مِنۡ رَّبِّہِمۡ ۙ کَفَّرَ عَنۡہُمۡ سَیِّاٰتِہِمۡ وَاَصۡلَحَ بَالَہُمۡ
وَالَّذِیۡنَ আর যারা
اٰمَنُوۡا ঈমান এনেছে
وَعَمِلُوا ও কাজ করেছে
الصّٰلِحٰتِ সৎকর্মের
وَاٰمَنُوۡا এবং ঈমান এনেছে
بِمَا (তার উপর) যা
نُزِّلَ অবতীর্ণ করা হয়েছে
عَلٰی উপর
مُحَمَّدٍ মুহাম্মাদের
وَّہُوَ এবং তা
الۡحَقُّ সত্য
مِنۡ পক্ষ হতে
رَّبِّہِمۡ তাদের রবের
ۙ (আল্লাহ্‌) মিটিয়ে দিয়েছেন
کَفَّرَ তাদের হতে
عَنۡہُمۡ তাদের ত্রুটি সমুহ
سَیِّاٰتِہِمۡ ও শুধরে দিবেন
وَاَصۡلَحَ তাদের অবস্থা

বাংলা অনুবাদ

আর যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং মুহাম্মাদের প্রতি যা নাযিল করা হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করেছে ‘আর তা তাদের রবের পক্ষ হতে (প্রেরিত) সত্য, তিনি তাদের থেকে তাদের মন্দ কাজগুলো দূর করে দেবেন এবং তিনি তাদের অবস্থা সংশোধন করে দেবেন।

3
47:3
ذٰلِکَ بِاَنَّ الَّذِیۡنَ کَفَرُوا اتَّبَعُوا الۡبَاطِلَ وَاَنَّ الَّذِیۡنَ اٰمَنُوا اتَّبَعُوا الۡحَقَّ مِنۡ رَّبِّہِمۡ ؕ کَذٰلِکَ یَضۡرِبُ اللّٰہُ لِلنَّاسِ اَمۡثَالَہُمۡ
ذٰلِکَ এটা
بِاَنَّ এ কারণে যে
الَّذِیۡنَ যারা
کَفَرُوا অস্বীকার করেছে
اتَّبَعُوا তারা অনুসরণ করেছে
الۡبَاطِلَ মিথ্যাকে
وَاَنَّ আর নিশ্চয়ই
الَّذِیۡنَ যারা
اٰمَنُوا ঈমান এনেছে
اتَّبَعُوا তারা অনুসরণ করেছে
الۡحَقَّ সত্যকে
مِنۡ (আগত) পক্ষ হতে
رَّبِّہِمۡ তাদের রবের
ؕ এভাবে
کَذٰلِکَ বর্ণনা করেন
یَضۡرِبُ আল্লাহ্‌
اللّٰہُ লোকদের জন্যে
لِلنَّاسِ তাদের দৃষ্টান্ত সমুহ

বাংলা অনুবাদ

তা এজন্য যে, যারা কুফরী করে তারা বাতিলের অনুসরণ করে, আর যারা ঈমান আনে তারা তাদের রবের প্রেরিত হকের অনুসরণ করে। এভাবেই আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন।

4
47:4
فَاِذَا لَقِیۡتُمُ الَّذِیۡنَ کَفَرُوۡا فَضَرۡبَ الرِّقَابِ ؕ حَتّٰۤی اِذَاۤ اَثۡخَنۡتُمُوۡہُمۡ فَشُدُّوا الۡوَثَاقَ ٭ۙ فَاِمَّا مَنًّۢا بَعۡدُ وَاِمَّا فِدَآءً حَتّٰی تَضَعَ الۡحَرۡبُ اَوۡزَارَہَا ۬ۚ۟ۛ ذٰؔلِکَ ؕۛ وَلَوۡ یَشَآءُ اللّٰہُ لَانۡتَصَرَ مِنۡہُمۡ وَلٰکِنۡ لِّیَبۡلُوَا۠ بَعۡضَکُمۡ بِبَعۡضٍ ؕ وَالَّذِیۡنَ قُتِلُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ فَلَنۡ یُّضِلَّ اَعۡمَالَہُمۡ
فَاِذَا অতঃপর যখন
لَقِیۡتُمُ তোমরা যুদ্ধে অবতীর্ণ হবে
الَّذِیۡنَ তাদের সাথে (যারা)
کَفَرُوۡا অস্বীকার করেছে
فَضَرۡبَ তখন আঘাত করা(প্রথম কাজ)
الرِّقَابِ (তাদের) ঘাড়ে-গর্দানে
ؕ এমনকি
حَتّٰۤی যখন
اِذَاۤ তাদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করবে
اَثۡخَنۡتُمُوۡہُمۡ তোমরা তখন শক্ত করে বাঁধবে
فَشُدُّوا (বন্দীদের) বাঁধন
الۡوَثَاقَ অতঃপর হয়তো
٭ۙ অনুকম্পা করবে
فَاِمَّا পরে
مَنًّۢا নাহয়
بَعۡدُ মুক্তিপণ নেবে
وَاِمَّا যতক্ষণ না
فِدَآءً সংবরণ করবে
حَتّٰی যুদ্ধ
تَضَعَ তার অস্ত্রসমূহকে
الۡحَرۡبُ এটা (বিধান)
اَوۡزَارَہَا এবং যদি
۬ۚ۟ۛ ইচ্ছে করতেন
ذٰؔلِکَ আল্লাহ্‌ (তবে)
ؕۛ অবশ্যই প্রতিশোধ গ্রহণ করতেন
وَلَوۡ তাদের হতে
یَشَآءُ কিন্তু
اللّٰہُ (এ পন্থা নিয়েছেন) যাতে তিনি পরীক্ষা করতে পারেন
لَانۡتَصَرَ তোমাদের এককে
مِنۡہُمۡ অপরকে দিয়ে
وَلٰکِنۡ এবং যারা
لِّیَبۡلُوَا۠ নিহত হয়
بَعۡضَکُمۡ মধ্যে
بِبَعۡضٍ পথের
ؕ আল্লাহ্‌র
وَالَّذِیۡنَ সেক্ষেত্রে কখনও না
قُتِلُوۡا তিনি নিষ্ফল করবেন
فِیۡ তাদের কর্ম সমুহকে

বাংলা অনুবাদ

অতএব তোমরা যখন কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও, তখন তাদের ঘাড়ে আঘাত কর। পরিশেষে তোমরা যখন তাদেরকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করবে তখন তাদেরকে শক্তভাবে বেঁধে নাও। তারপর হয় অনুগ্রহ না হয় মুক্তিপণ আদায়, যতক্ষণ না যুদ্ধ তার বোঝা রেখে দেয়*। এটাই বিধান। আর আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান। আর যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনো তাদের আমলসমূহ বিনষ্ট করবেন না।

5
47:5
سَیَہۡدِیۡہِمۡ وَیُصۡلِحُ بَالَہُمۡ ۚ
سَیَہۡدِیۡہِمۡ তিনি অচিরেই তাদেরকে পরিচালিত করবেন সৎ পথে
وَیُصۡلِحُ ও ভালো করবেন
بَالَہُمۡ তাদের অবস্থা

বাংলা অনুবাদ

অচিরেই তিনি তাদেরকে হিদায়াত দিবেন এবং তাদের অবস্থা সংশোধন করে দিবেন।

6
47:6
وَیُدۡخِلُہُمُ الۡجَنَّۃَ عَرَّفَہَا لَہُمۡ
وَیُدۡخِلُہُمُ এবং তাদের প্রবেশ করাবেন
الۡجَنَّۃَ জান্নাতে
عَرَّفَہَا তার পরিচয় তিনি জানিয়েছেন
لَہُمۡ তাদেরকে

বাংলা অনুবাদ

আর তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পরিচয় তিনি তাদেরকে দিয়েছেন।

7
47:7
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنۡ تَنۡصُرُوا اللّٰہَ یَنۡصُرۡکُمۡ وَیُثَبِّتۡ اَقۡدَامَکُمۡ
یٰۤاَیُّہَا হে
الَّذِیۡنَ যারা
اٰمَنُوۡۤا ঈমান এনেছ
اِنۡ যদি
تَنۡصُرُوا তোমরা সাহায্য কর
اللّٰہَ আল্লাহকে
یَنۡصُرۡکُمۡ তিনি তোমাদেরকে সাহায্য করবেন
وَیُثَبِّتۡ ও সুদৃঢ় করবেন
اَقۡدَامَکُمۡ তোমাদের পা গুলোকে

বাংলা অনুবাদ

হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য কর তবে আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা সুদৃঢ় করে দেবেন।

8
47:8
وَالَّذِیۡنَ کَفَرُوۡا فَتَعۡسًا لَّہُمۡ وَاَضَلَّ اَعۡمَالَہُمۡ
وَالَّذِیۡنَ এবং যারা
کَفَرُوۡا অস্বীকার করেছে
فَتَعۡسًا দুর্গতি সেক্ষেত্রে
لَّہُمۡ তাদের জন্যে
وَاَضَلَّ এবং তিনি পণ্ড করে দিয়েছেন
اَعۡمَالَہُمۡ তাদের কর্মসমূহকে

বাংলা অনুবাদ

আর যারা কুফরী করে তাদের জন্য রয়েছে ধ্বংস এবং তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন।

9
47:9
ذٰلِکَ بِاَنَّہُمۡ کَرِہُوۡا مَاۤ اَنۡزَلَ اللّٰہُ فَاَحۡبَطَ اَعۡمَالَہُمۡ
ذٰلِکَ এটা
بِاَنَّہُمۡ এ কারণে যে তারা
کَرِہُوۡا অপছন্দ করেছে
مَاۤ যা
اَنۡزَلَ নাযিল করেছেন
اللّٰہُ আল্লাহ্‌
فَاَحۡبَطَ অতএব তিনি নষ্ট করে দিয়েছেন
اَعۡمَالَہُمۡ তাদের কর্মসমূহকে

বাংলা অনুবাদ

তা এজন্য যে, আল্লাহ যা নাযিল করেছেন তারা তা অপছন্দ করে। অতএব তিনি তাদের আমলসমূহ বিনষ্ট করে দিয়েছেন।

10
47:10
اَفَلَمۡ یَسِیۡرُوۡا فِی الۡاَرۡضِ فَیَنۡظُرُوۡا کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ ؕ دَمَّرَ اللّٰہُ عَلَیۡہِمۡ ۫ وَلِلۡکٰفِرِیۡنَ اَمۡثَالُہَا
اَفَلَمۡ নি তবে কি
یَسِیۡرُوۡا তারা ভ্রমণ করে
فِی মধ্যে
الۡاَرۡضِ পৃথিবীর
فَیَنۡظُرُوۡا তারা দেখে তখন (নাই)
کَیۡفَ কেমন
کَانَ ছিল
عَاقِبَۃُ পরিণাম
الَّذِیۡنَ (তাদের) যারা
مِنۡ মধ্য হতে
قَبۡلِہِمۡ তাদের পূর্বে (ছিল)
ؕ ধ্বংস করে দিয়েছেন
دَمَّرَ আল্লাহ্‌
اللّٰہُ তাদেরকে
عَلَیۡہِمۡ এবং কাফেরদের জন্য (নির্দিষ্ট হয়ে আছে)
۫ তার অনুরূপ পরিণতি

বাংলা অনুবাদ

তবে কি তারা যমীনে ভ্রমণ করেনি, তারপর দেখেনি যারা তাদের পূর্বে ছিল তাদের পরিণাম কেমন হয়েছিল? আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর কাফিরদের জন্য রয়েছে এর অনুরূপ পরিণাম।

11
47:11
ذٰلِکَ بِاَنَّ اللّٰہَ مَوۡلَی الَّذِیۡنَ اٰمَنُوۡا وَاَنَّ الۡکٰفِرِیۡنَ لَا مَوۡلٰی لَہُمۡ ٪
ذٰلِکَ এটা
بِاَنَّ এ জন্যে যে
اللّٰہَ আল্লাহ্‌
مَوۡلَی অভিভাবক
الَّذِیۡنَ (তাদের) যারা
اٰمَنُوۡا ঈমান এনেছে
وَاَنَّ এবং (এও) যে
الۡکٰفِرِیۡنَ কাফেরদের
لَا নেই
مَوۡلٰی কোনো অভিভাবক
لَہُمۡ তাদের জন্যে

বাংলা অনুবাদ

তা এজন্য যে, নিশ্চয় আল্লাহ মুমিনদের অভিভাবক। আর নিশ্চয় কাফিরদের কোন অভিভাবক নেই।

12
47:12
اِنَّ اللّٰہَ یُدۡخِلُ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ ؕ وَالَّذِیۡنَ کَفَرُوۡا یَتَمَتَّعُوۡنَ وَیَاۡکُلُوۡنَ کَمَا تَاۡکُلُ الۡاَنۡعَامُ وَالنَّارُ مَثۡوًی لَّہُمۡ
اِنَّ নিশ্চয়ই
اللّٰہَ আল্লাহ্‌
یُدۡخِلُ প্রবেশ করাবেন
الَّذِیۡنَ (তাদেরকে) যারা
اٰمَنُوۡا ঈমান এনেছে
وَعَمِلُوا ও কাজ করেছে
الصّٰلِحٰتِ সৎকর্ম
جَنّٰتٍ জান্নাতে
تَجۡرِیۡ প্র্রবাহিত হয়
مِنۡ থেকে
تَحۡتِہَا তার নিচ
الۡاَنۡہٰرُ ঝর্না ধারাসমুহ
ؕ এবং যারা
وَالَّذِیۡنَ অস্বীকার করেছে
کَفَرُوۡا তারা ভোগবিলাস করছে
یَتَمَتَّعُوۡنَ ও তারা খাচ্ছে
وَیَاۡکُلُوۡنَ যেমন
کَمَا খায়
تَاۡکُلُ চতুষ্পদ জন্তু
الۡاَنۡعَامُ এবং জাহান্নামই
وَالنَّارُ নিবাস
مَثۡوًی তাদের জন্যে

বাংলা অনুবাদ

নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন। যার নিম্নদেশে নহরসমূহ প্রবাহিত হয়। কিন্তু যারা কুফরী করে তারা ভোগ-বিলাসে মত্ত থাকে এবং তারা আহার করে যেমন চতুষ্পদ জন্তুরা আহার করে। আর জাহান্নামই তাদের বাসস্থান।

13
47:13
وَکَاَیِّنۡ مِّنۡ قَرۡیَۃٍ ہِیَ اَشَدُّ قُوَّۃً مِّنۡ قَرۡیَتِکَ الَّتِیۡۤ اَخۡرَجَتۡکَ ۚ اَہۡلَکۡنٰہُمۡ فَلَا نَاصِرَ لَہُمۡ
وَکَاَیِّنۡ এবং কতই না
مِّنۡ থেকে
قَرۡیَۃٍ জনপদ (বিলীন হয়েছে)
ہِیَ যা (ছিল)
اَشَدُّ অধিকতর দৃঢ়
قُوَّۃً শক্তিতে
مِّنۡ চেয়েও
قَرۡیَتِکَ তোমার জনপদের
الَّتِیۡۤ যা (হতে)
اَخۡرَجَتۡکَ তোমাকে বের করেছে
ۚ আমরা তাদেরকে ধ্বংস করে দিয়েছি
اَہۡلَکۡنٰہُمۡ অতঃপর না (ছিল)
فَلَا কোনো সাহায্যকারী
نَاصِرَ তাদের জন্যে

বাংলা অনুবাদ

আর তোমার জনপদ যা থেকে তারা তোমাকে বহিষ্কার করেছে তার তুলনায় শক্তিমত্তায় প্রবলতর অনেক জনপদ ছিল, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম, ফলে তাদের কোনই সাহায্যকারী ছিল না।

14
47:14
اَفَمَنۡ کَانَ عَلٰی بَیِّنَۃٍ مِّنۡ رَّبِّہٖ کَمَنۡ زُیِّنَ لَہٗ سُوۡٓءُ عَمَلِہٖ وَاتَّبَعُوۡۤا اَہۡوَآءَہُمۡ
اَفَمَنۡ তবে কি যে
کَانَ হয়
عَلٰی (হেদায়াতের) উপর
بَیِّنَۃٍ সুস্পষ্ট
مِّنۡ পক্ষ হতে
رَّبِّہٖ তার রবের
کَمَنۡ (তার) মতো যাকে
زُیِّنَ শোভনীয় করা হয়েছে
لَہٗ তার জন্যে
سُوۡٓءُ খারাপ
عَمَلِہٖ তার কাজকে
وَاتَّبَعُوۡۤا এবং তারা অনুসরণ করেছে
اَہۡوَآءَہُمۡ তাদের খেয়াল খুশির

বাংলা অনুবাদ

যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে আগত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত সে কি তার মত, যার মন্দ আমল তার জন্য চাকচিক্যময় করে দেয়া হয়েছে এবং যারা তাদের খেয়াল খুশীর অনুসরণ করে?

15
47:15
مَثَلُ الۡجَنَّۃِ الَّتِیۡ وُعِدَ الۡمُتَّقُوۡنَ ؕ فِیۡہَاۤ اَنۡہٰرٌ مِّنۡ مَّآءٍ غَیۡرِ اٰسِنٍ ۚ وَاَنۡہٰرٌ مِّنۡ لَّبَنٍ لَّمۡ یَتَغَیَّرۡ طَعۡمُہٗ ۚ وَاَنۡہٰرٌ مِّنۡ خَمۡرٍ لَّذَّۃٍ لِّلشّٰرِبِیۡنَ ۬ۚ وَاَنۡہٰرٌ مِّنۡ عَسَلٍ مُّصَفًّی ؕ وَلَہُمۡ فِیۡہَا مِنۡ کُلِّ الثَّمَرٰتِ وَمَغۡفِرَۃٌ مِّنۡ رَّبِّہِمۡ ؕ کَمَنۡ ہُوَ خَالِدٌ فِی النَّارِ وَسُقُوۡا مَآءً حَمِیۡمًا فَقَطَّعَ اَمۡعَآءَہُمۡ
مَثَلُ একটি দৃষ্টান্ত
الۡجَنَّۃِ জান্নাতের
الَّتِیۡ যা
وُعِدَ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে
الۡمُتَّقُوۡنَ মুত্তাকীদের (জন্যে)
ؕ তার মধ্যে আছে
فِیۡہَاۤ ঝর্নাধারাসমূহ
اَنۡہٰرٌ থেকে
مِّنۡ পানির
مَّآءٍ নয়/ অ
غَیۡرِ পরিবর্তনীয় (তার রং গন্ধ)
اٰسِنٍ এবং ঝর্ণাসমূহ
ۚ থেকে
وَاَنۡہٰرٌ দুধের
مِّنۡ না
لَّبَنٍ পরিবর্তন হয়
لَّمۡ তার স্বাদ
یَتَغَیَّرۡ এবং ঝর্ণাসমূহ
طَعۡمُہٗ থেকে
ۚ সুধার
وَاَنۡہٰرٌ সুস্বাদু
مِّنۡ পানকারীদের জন্যে
خَمۡرٍ এবং ঝর্ণাসমূহ
لَّذَّۃٍ থেকে
لِّلشّٰرِبِیۡنَ মধুর
۬ۚ পরিশোধিত পরিচ্ছন্ন
وَاَنۡہٰرٌ এবং তাদের জন্যে (রয়েছে)
مِّنۡ তার মধ্যে
عَسَلٍ থেকে
مُّصَفًّی সব (ধরনের)
ؕ ফলমূল
وَلَہُمۡ এবং ক্ষমা
فِیۡہَا পক্ষ হতে
مِنۡ তাদের রবের
کُلِّ (এসবের অধিকারী কি) তার মতো
الثَّمَرٰتِ যে
وَمَغۡفِرَۃٌ স্থায়ী হবে
مِّنۡ মধ্যে
رَّبِّہِمۡ জাহান্নামের
ؕ ও যাদেরকে পান করানো হবে
کَمَنۡ পানি
ہُوَ উত্তপ্ত/ ফুটন্ত
خَالِدٌ ছিন্নবিচ্ছিন্ন করে দেবে
فِی তাদের নাড়িভুঁড়ি

বাংলা অনুবাদ

মুত্তাকীদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে তার দৃষ্টান্ত হল, তাতে রয়েছে নির্মল পানির নহরসমূহ, দুধের ঝর্নাধারা, যার স্বাদ পরিবর্তিত হয়নি, পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ এবং আছে পরিশোধিত মধুর ঝর্নাধারা। তথায় তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। তারা কি তাদের ন্যায়, যারা জাহান্নামে স্থায়ী হবে এবং তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে ফলে তা তাদের নাড়িভুঁড়ি ছিন্ন-বিচ্ছিন্ন করে দেবে?

16
47:16
وَمِنۡہُمۡ مَّنۡ یَّسۡتَمِعُ اِلَیۡکَ ۚ حَتّٰۤی اِذَا خَرَجُوۡا مِنۡ عِنۡدِکَ قَالُوۡا لِلَّذِیۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ مَاذَا قَالَ اٰنِفًا ۟ اُولٰٓئِکَ الَّذِیۡنَ طَبَعَ اللّٰہُ عَلٰی قُلُوۡبِہِمۡ وَاتَّبَعُوۡۤا اَہۡوَآءَہُمۡ
وَمِنۡہُمۡ এবং তাদের মধ্যে
مَّنۡ কেউ কেউ (এমন আছে)
یَّسۡتَمِعُ যে শুনে
اِلَیۡکَ তোমার দিকে মনোযোগ দিয়ে
ۚ এমন কি
حَتّٰۤی যখন
اِذَا তারা বের হয়ে যায়
خَرَجُوۡا হতে
مِنۡ তোমার নিকট
عِنۡدِکَ তারা বলে
قَالُوۡا যাদের (আহলে-কিতাবদেরকে)
لِلَّذِیۡنَ দেওয়া হয়েছে
اُوۡتُوا জ্ঞান
الۡعِلۡمَ "কি
مَاذَا বলল
قَالَ এইমাত্র"
اٰنِفًا ঐসব লোক
۟ (তারাই) যাদের
اُولٰٓئِکَ মোহর মেরে দিয়েছেন
الَّذِیۡنَ আল্লাহ্‌
طَبَعَ উপর
اللّٰہُ তাদের অন্তর গুলোর
عَلٰی এবং তারা অনুসরণ করে
قُلُوۡبِہِمۡ তাদের খেয়াল খুশির

বাংলা অনুবাদ

আর তাদের মধ্যে এমন কতক রয়েছে, যারা তোমার প্রতি মনোযোগ দিয়ে শুনে। অবশেষে যখন তারা তোমার কাছ থেকে বের হয়ে যায় তখন তারা যাদের জ্ঞান দান করা হয়েছে তাদের উদ্দেশ্যে বলে, ‘এই মাত্র সে কী বলল?’ এরাই তারা, যাদের অন্তরসমূহে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং তারা নিজদের খেয়াল-খুশীর অনুসরণ করেছে।

17
47:17
وَالَّذِیۡنَ اہۡتَدَوۡا زَادَہُمۡ ہُدًی وَّاٰتٰہُمۡ تَقۡوٰىہُمۡ
وَالَّذِیۡنَ এবং যারা
اہۡتَدَوۡا সৎপথ অবলম্বন করেছে
زَادَہُمۡ তাদেরকে (আল্লাহ্‌) বাড়িয়ে দেন
ہُدًی সৎপথে চলার শক্তি
وَّاٰتٰہُمۡ এবং তাদের দান করেন
تَقۡوٰىہُمۡ তাদের তাকওয়া

বাংলা অনুবাদ

আর যারা হিদায়াতপ্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের হিদায়াত প্রাপ্তি আরো বৃদ্ধি করেন এবং তাদেরকে তাদের তাকওয়া প্রদান করেন।

18
47:18
فَہَلۡ یَنۡظُرُوۡنَ اِلَّا السَّاعَۃَ اَنۡ تَاۡتِیَہُمۡ بَغۡتَۃً ۚ فَقَدۡ جَآءَ اَشۡرَاطُہَا ۚ فَاَنّٰی لَہُمۡ اِذَا جَآءَتۡہُمۡ ذِکۡرٰىہُمۡ
فَہَلۡ তবে (কি)
یَنۡظُرُوۡنَ তারা অপেক্ষা করছে
اِلَّا এছাড়া
السَّاعَۃَ কিয়ামতের
اَنۡ যে
تَاۡتِیَہُمۡ তাদের কাছে আসবে
بَغۡتَۃً হঠাৎ করে
ۚ নিশ্চয়ই
فَقَدۡ এসেছে
جَآءَ তার লক্ষণসমূহ
اَشۡرَاطُہَا অতএব কেমন করে
ۚ তাদের জন্যে
فَاَنّٰی যখন
لَہُمۡ তা তাদের কাছে আসবে (কিয়ামত)
اِذَا তাদের উপদেশ (গ্রহণ সম্ভব হবে?)

বাংলা অনুবাদ

সুতরাং তারা কি কেবল এই অপেক্ষা করছে যে, কিয়ামত তাদের উপর আকস্মিকভাবে এসে পড়ুক? অথচ কিয়ামতের আলামতসমূহ তো এসেই পড়েছে। সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে?

19
47:19
فَاعۡلَمۡ اَنَّہٗ لَاۤ اِلٰہَ اِلَّا اللّٰہُ وَاسۡتَغۡفِرۡ لِذَنۡۢبِکَ وَلِلۡمُؤۡمِنِیۡنَ وَالۡمُؤۡمِنٰتِ ؕ وَاللّٰہُ یَعۡلَمُ مُتَقَلَّبَکُمۡ وَمَثۡوٰىکُمۡ ٪
فَاعۡلَمۡ অতএব জেনে রাখো
اَنَّہٗ যে
لَاۤ নেই
اِلٰہَ কোনো ইলাহ (যে ইবাদাত পেতে পারে)
اِلَّا ছাড়া
اللّٰہُ আল্লাহ্‌
وَاسۡتَغۡفِرۡ এবং ক্ষমা প্রার্থনা করো
لِذَنۡۢبِکَ তোমার পাপের জন্যে
وَلِلۡمُؤۡمِنِیۡنَ এবং মু'মিন পুরুষদের জন্যে
وَالۡمُؤۡمِنٰتِ এবং মু'মিন নারীদের জন্যে
ؕ এবং আল্লাহ্‌
وَاللّٰہُ জানেন
یَعۡلَمُ তোমাদের গতিবিধি
مُتَقَلَّبَکُمۡ এবং তোমাদের অবস্থান

বাংলা অনুবাদ

অতএব জেনে রাখ, নিঃসন্দেহে আল্লাহ ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। তুমি ক্ষমা চাও তোমার ও মুমিন নারী-পুরুষদের ত্রুটি-বিচ্যুতির জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং নিবাস সম্পর্কে অবগত রয়েছেন।

20
47:20
وَیَقُوۡلُ الَّذِیۡنَ اٰمَنُوۡا لَوۡلَا نُزِّلَتۡ سُوۡرَۃٌ ۚ فَاِذَاۤ اُنۡزِلَتۡ سُوۡرَۃٌ مُّحۡکَمَۃٌ وَّذُکِرَ فِیۡہَا الۡقِتَالُ ۙ رَاَیۡتَ الَّذِیۡنَ فِیۡ قُلُوۡبِہِمۡ مَّرَضٌ یَّنۡظُرُوۡنَ اِلَیۡکَ نَظَرَ الۡمَغۡشِیِّ عَلَیۡہِ مِنَ الۡمَوۡتِ ؕ فَاَوۡلٰی لَہُمۡ ۚ
وَیَقُوۡلُ এবং বলে
الَّذِیۡنَ যারা
اٰمَنُوۡا ঈমান এনেছে
لَوۡلَا "কেন না
نُزِّلَتۡ নাযিল করা হয়
سُوۡرَۃٌ একটি সূরাহ (যুদ্ধাদেশ দিয়ে)"
ۚ অতঃপর যখন
فَاِذَاۤ নাযিল করা হলো
اُنۡزِلَتۡ একটি সূরাহ
سُوۡرَۃٌ দ্ব্যর্থহীন
مُّحۡکَمَۃٌ এবং উল্লেখ করা ছিল
وَّذُکِرَ তার মধ্যে
فِیۡہَا যুদ্ধের (নির্দেশ)
الۡقِتَالُ তুমি দেখলে
ۙ তাদেরকে (যাদের)
رَاَیۡتَ আছে
الَّذِیۡنَ তাদের অন্তরসমূহে
فِیۡ রোগ
قُلُوۡبِہِمۡ তারা তাকাচ্ছে
مَّرَضٌ তোমার দিকে
یَّنۡظُرُوۡنَ (এমন) দৃষ্টিতে
اِلَیۡکَ ছেয়ে গেছে
نَظَرَ যার উপর
الۡمَغۡشِیِّ থেকে
عَلَیۡہِ মৃত্যু
مِنَ সুতরাং দুর্ভোগ
الۡمَوۡتِ তাদের জন্যে

বাংলা অনুবাদ

আর যারা ঈমান এনেছে তারা বলে, ‘কেন একটি সূরা নাযিল করা হয়নি?’ অতঃপর যখন দ্ব্যর্থহীন কোন সুস্পষ্ট সূরা নাযিল করা হয় এবং তাতে যুদ্ধের উল্লেখ থাকে, তখন তুমি দেখবে যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা তোমার দিকে মৃত্যুভয়ে মূর্ছিত ব্যক্তির দৃষ্টিতে তাকাচ্ছে। সুতরাং ধ্বংস তাদের জন্য।

21
47:21
طَاعَۃٌ وَّقَوۡلٌ مَّعۡرُوۡفٌ ۟ فَاِذَا عَزَمَ الۡاَمۡرُ ۟ فَلَوۡ صَدَقُوا اللّٰہَ لَکَانَ خَیۡرًا لَّہُمۡ ۚ
طَاعَۃٌ (তাদের মুখে তো) আনুগত্য
وَّقَوۡلٌ ও কথা
مَّعۡرُوۡفٌ ন্যায়সংগত / ভালো ভালো
۟ কিন্তু যখন
فَاِذَا চূড়ান্ত হলো
عَزَمَ (জিহাদের) বিষয়টি
الۡاَمۡرُ তখন যদি
۟ তারা সত্য প্রমাণ করত
فَلَوۡ আল্লাহকে( দেওয়া ওয়াদা)
صَدَقُوا অবশই হতো
اللّٰہَ উত্তম
لَکَانَ তাদের জন্যে

বাংলা অনুবাদ

আনুগত্য ও ন্যায়সঙ্গত কথা (তাদের জন্য) উত্তম। অতঃপর যখন সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তখন যদি তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা সত্যে পরিণত করত, তবে তা তাদের জন্য কল্যাণকর হত।

22
47:22
فَہَلۡ عَسَیۡتُمۡ اِنۡ تَوَلَّیۡتُمۡ اَنۡ تُفۡسِدُوۡا فِی الۡاَرۡضِ وَتُقَطِّعُوۡۤا اَرۡحَامَکُمۡ
فَہَلۡ তবে কি
عَسَیۡتُمۡ তোমাদের হতে এ সম্ভাবনা আছে?
اِنۡ যদি
تَوَلَّیۡتُمۡ তোমরা ক্ষমতায় অধিষ্ঠিত হও
اَنۡ যে
تُفۡسِدُوۡا তোমরা বিপর্যয় সৃষ্টি করবে
فِی মধ্যে
الۡاَرۡضِ পৃথিবীর
وَتُقَطِّعُوۡۤا এবং তোমরা ছিন্ন করবে
اَرۡحَامَکُمۡ তোমাদের আত্মীয়তার বন্ধনসমূহকে

বাংলা অনুবাদ

তবে কি তোমরা প্রত্যাশা করছ যে, যদি তোমরা শাসন কর্তৃত্ব পাও, তবে তোমরা যমীনে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে?

23
47:23
اُولٰٓئِکَ الَّذِیۡنَ لَعَنَہُمُ اللّٰہُ فَاَصَمَّہُمۡ وَاَعۡمٰۤی اَبۡصَارَہُمۡ
اُولٰٓئِکَ ঐসব লোক
الَّذِیۡنَ তারাই
لَعَنَہُمُ যাদেরকে অভিশাপ দিয়েছেন
اللّٰہُ আল্লাহ্‌
فَاَصَمَّہُمۡ এরপর তাদেরকে বধির করে দিয়েছেন
وَاَعۡمٰۤی ও অন্ধ করে দিয়েছেন
اَبۡصَارَہُمۡ তাদের দৃষ্টি শক্তিকে

বাংলা অনুবাদ

এরাই যাদেরকে আল্লাহ লানত করেছেন, ফলে তাদেরকে বধির ও তাদের দৃষ্টিসমূহকে অন্ধ করে দিয়েছেন।

24
47:24
اَفَلَا یَتَدَبَّرُوۡنَ الۡقُرۡاٰنَ اَمۡ عَلٰی قُلُوۡبٍ اَقۡفَالُہَا
اَفَلَا না তবে কি
یَتَدَبَّرُوۡنَ তারা চিন্তা গবেষণা করে
الۡقُرۡاٰنَ কুরআন (সম্বন্ধে)
اَمۡ অথবা
عَلٰی উপর
قُلُوۡبٍ অন্তরসমূহের
اَقۡفَالُہَا তাদের তালা (পড়েছে)

বাংলা অনুবাদ

তবে কি তারা কুরআন নিয়ে গভীর চিন্তা- ভাবনা করে না? নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে?

25
47:25
اِنَّ الَّذِیۡنَ ارۡتَدُّوۡا عَلٰۤی اَدۡبَارِہِمۡ مِّنۡۢ بَعۡدِ مَا تَبَیَّنَ لَہُمُ الۡہُدَی ۙ الشَّیۡطٰنُ سَوَّلَ لَہُمۡ ؕ وَاَمۡلٰی لَہُمۡ
اِنَّ নিশ্চয়ই
الَّذِیۡنَ যারা
ارۡتَدُّوۡا ফিরে যায়
عَلٰۤی দিকে
اَدۡبَارِہِمۡ তাদের পিছনের
مِّنۡۢ থেকে
بَعۡدِ এরপরেও
مَا যা
تَبَیَّنَ সুস্পষ্ট হয়েছে
لَہُمُ তাদের কাছে
الۡہُدَی (অর্থাৎ) সৎপথ
ۙ শয়তান
الشَّیۡطٰنُ শোভন করে দেখায়
سَوَّلَ তাদের জন্যে (একাজ)
لَہُمۡ মিথ্যা আশা দেয়
ؕ তাদের জন্যে

বাংলা অনুবাদ

নিশ্চয় যারা হিদায়াতের পথ সুস্পষ্ট হওয়ার পর তাদের পৃষ্টপ্রদর্শনপূর্বক মুখ ফিরিয়ে নেয়, শয়তান তাদের কাজকে চমৎকৃত করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশা দিয়ে থাকে।

26
47:26
ذٰلِکَ بِاَنَّہُمۡ قَالُوۡا لِلَّذِیۡنَ کَرِہُوۡا مَا نَزَّلَ اللّٰہُ سَنُطِیۡعُکُمۡ فِیۡ بَعۡضِ الۡاَمۡرِ ۚۖ وَاللّٰہُ یَعۡلَمُ اِسۡرَارَہُمۡ
ذٰلِکَ এটা
بِاَنَّہُمۡ এ কারণে যে তারা
قَالُوۡا বলে
لِلَّذِیۡنَ (তাদের)-কে যারা
کَرِہُوۡا অপছন্দ করেছে
مَا যা
نَزَّلَ অবতরণ করেছেন
اللّٰہُ আল্লাহ্‌
سَنُطِیۡعُکُمۡ "অচিরেই আমরা তোমাদের আনুগত্য করব
فِیۡ ক্ষেত্রে
بَعۡضِ কিছু
الۡاَمۡرِ বিষয়ের"
ۚۖ এবং আল্লাহ্‌
وَاللّٰہُ জানেন
یَعۡلَمُ তাদের গোপন অভিসন্ধি (সম্পর্কে)

বাংলা অনুবাদ

এটি এ জন্য যে, আল্লাহ যা নাযিল করেছেন তা যারা অপছন্দ করে। তাদের উদ্দেশ্যে, তারা বলে, ‘অচিরেই আমরা কতিপয় বিষয়ে তোমাদের আনুগত্য করব’। আল্লাহ তাদের গোপনীয়তা সম্পর্কে অবহিত রয়েছেন।

27
47:27
فَکَیۡفَ اِذَا تَوَفَّتۡہُمُ الۡمَلٰٓئِکَۃُ یَضۡرِبُوۡنَ وُجُوۡہَہُمۡ وَاَدۡبَارَہُمۡ
فَکَیۡفَ অতঃপর কেমন হবে
اِذَا (তখন) যখন
تَوَفَّتۡہُمُ তাদের প্রান হরণ করবে
الۡمَلٰٓئِکَۃُ ফেরেশতারা
یَضۡرِبُوۡنَ তারা মারবে
وُجُوۡہَہُمۡ তাদের মুখমন্ডলগুলোতে
وَاَدۡبَارَہُمۡ ও তাদের পিঠে

বাংলা অনুবাদ

অতঃপর তাদের অবস্থা কেমন হবে, যখন ফেরেশতারা তাদের মুখমন্ডল ও পৃষ্ঠদেশসমূহে আঘাত করতে করতে তাদের জীবনাবসান ঘটাবে?

28
47:28
ذٰلِکَ بِاَنَّہُمُ اتَّبَعُوۡا مَاۤ اَسۡخَطَ اللّٰہَ وَکَرِہُوۡا رِضۡوَانَہٗ فَاَحۡبَطَ اَعۡمَالَہُمۡ ٪
ذٰلِکَ এটা
بِاَنَّہُمُ এ কারণে যে তারা
اتَّبَعُوۡا অনুসরণ করেছিল (সেই পথের)
مَاۤ যা
اَسۡخَطَ অসন্তুষ্ট করেছে
اللّٰہَ আল্লাহকে
وَکَرِہُوۡا ও তারা অপছন্দ করেছে
رِضۡوَانَہٗ তাঁর সন্তুষ্টির (পথ)
فَاَحۡبَطَ ফলে তিনি নষ্ট করে দিয়েছেন
اَعۡمَالَہُمۡ তাদের কর্মসমূহকে

বাংলা অনুবাদ

এটি এ জন্য যে, তারা এমন সব বিষয়ের অনুসরণ করেছে যা আল্লাহকে ক্রোধান্বিত করেছে এবং তারা তাঁর সন্তোষকে অপছন্দ করেছে। ফলে আল্লাহ তাদের কর্মসমূহ নিষ্ফল করে দিয়েছেন।

29
47:29
اَمۡ حَسِبَ الَّذِیۡنَ فِیۡ قُلُوۡبِہِمۡ مَّرَضٌ اَنۡ لَّنۡ یُّخۡرِجَ اللّٰہُ اَضۡغَانَہُمۡ
اَمۡ কি
حَسِبَ মনে করেছে
الَّذِیۡنَ তারা
فِیۡ আছে
قُلُوۡبِہِمۡ যাদের অন্তরসমূহে
مَّرَضٌ রোগ (আছে)
اَنۡ যে
لَّنۡ কখনও না
یُّخۡرِجَ প্রকাশ করবেন
اللّٰہُ আল্লাহ্‌
اَضۡغَانَہُمۡ তাদের বিদ্বেষগুলোকে

বাংলা অনুবাদ

নাকি যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা ধারণা করেছে যে, আল্লাহ তাদের গোপন বিদ্বেষভাব প্রকাশ করে দিবেন না?

30
47:30
وَلَوۡ نَشَآءُ لَاَرَیۡنٰکَہُمۡ فَلَعَرَفۡتَہُمۡ بِسِیۡمٰہُمۡ ؕ وَلَتَعۡرِفَنَّہُمۡ فِیۡ لَحۡنِ الۡقَوۡلِ ؕ وَاللّٰہُ یَعۡلَمُ اَعۡمَالَکُمۡ
وَلَوۡ এবং যদি
نَشَآءُ আমরা ইচ্ছে করি
لَاَرَیۡنٰکَہُمۡ আমরা অবশ্যই তাদের দেখাতে পারি
فَلَعَرَفۡتَہُمۡ তুমি তখন তাদের চিনবেই
بِسِیۡمٰہُمۡ তাদের লক্ষণগুলো দ্বারা
ؕ এবং তাদেরকে তুমি অবশ্যই চিনবে
وَلَتَعۡرِفَنَّہُمۡ আছে
فِیۡ ভংগিতে
لَحۡنِ কথা (বলার)
الۡقَوۡلِ এবং আল্লাহ্‌ই
ؕ জানেন
وَاللّٰہُ তোমাদের কর্মসমূহকে

বাংলা অনুবাদ

আর যদি আমি চাইতাম তবে আমি তোমাকে এদের দেখিয়ে দিতে পারতাম। ফলে লক্ষণ দেখেই তুমি তাদের চিনতে পারতে। তবে তুমি অবশ্যই কথার ভঙ্গিতে তাদের চিনতে পারবে। আল্লাহ তোমাদের আমলসমূহ জানেন।

31
47:31
وَلَنَبۡلُوَنَّکُمۡ حَتّٰی نَعۡلَمَ الۡمُجٰہِدِیۡنَ مِنۡکُمۡ وَالصّٰبِرِیۡنَ ۙ وَنَبۡلُوَا۠ اَخۡبَارَکُمۡ
وَلَنَبۡلُوَنَّکُمۡ এবং অবশ্যই আমরা তোমাদের পরীক্ষা করব
حَتّٰی যতক্ষণ না
نَعۡلَمَ আমরা জানবো
الۡمُجٰہِدِیۡنَ মুজাহিদদেরকে
مِنۡکُمۡ তোমাদের মধ্যকার
وَالصّٰبِرِیۡنَ ও ধৈর্যশীলদেরকে
ۙ এবং আমরা পরীক্ষা করবো
وَنَبۡلُوَا۠ তোমাদের খবরাদি

বাংলা অনুবাদ

আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি প্রকাশ করে দেই তোমাদের মধ্যে কারা জিহাদকারী ও ধৈর্যশীল এবং আমি তোমাদের কথা- কাজ পরীক্ষা করে নেব।

32
47:32
اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا وَصَدُّوۡا عَنۡ سَبِیۡلِ اللّٰہِ وَشَآقُّوا الرَّسُوۡلَ مِنۡۢ بَعۡدِ مَا تَبَیَّنَ لَہُمُ الۡہُدٰی ۙ لَنۡ یَّضُرُّوا اللّٰہَ شَیۡئًا ؕ وَسَیُحۡبِطُ اَعۡمَالَہُمۡ
اِنَّ নিশ্চয়ই
الَّذِیۡنَ যারা
کَفَرُوۡا অস্বীকার করেছে
وَصَدُّوۡا ও বাধা দিয়েছে (লোকদেরকে)
عَنۡ হতে
سَبِیۡلِ পথ
اللّٰہِ আল্লাহ্‌র
وَشَآقُّوا এবং বিরোধিতা করেছে
الرَّسُوۡلَ রাসুলের
مِنۡۢ মধ্য হতে
بَعۡدِ এরপরেও
مَا যা
تَبَیَّنَ সুস্পষ্ট হয়েছে
لَہُمُ তাদের কাছে
الۡہُدٰی (অর্থাৎ) সৎপথ
ۙ কখনও না
لَنۡ তারা ক্ষতি করতে পারবে
یَّضُرُّوا আল্লাহকে
اللّٰہَ কিছুমাত্রও
شَیۡئًا এবং অচিরেই তিনি বিনষ্ট করে দিবেন
ؕ তাদের কর্মসমূহকে

বাংলা অনুবাদ

নিশ্চয় যারা কুফরী করেছে, আল্লাহর পথে বাধা দিয়েছে এবং তাদের নিকট হিদায়াতের পথ সুস্পষ্ট হওয়ার পরও রাসূলের বিরোধিতা করেছে, তারা আল্লাহর কোনই ক্ষতি সাধন করতে পারবে না। আর শীঘ্রই তিনি তাদের আমলসমূহ নিষ্ফল করে দেবেন।

33
47:33
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَطِیۡعُوا اللّٰہَ وَاَطِیۡعُوا الرَّسُوۡلَ وَلَا تُبۡطِلُوۡۤا اَعۡمَالَکُمۡ
یٰۤاَیُّہَا হে
الَّذِیۡنَ যারা
اٰمَنُوۡۤا ঈমান এনেছ
اَطِیۡعُوا তোমরা আনুগত্য করো
اللّٰہَ আল্লাহ্‌র
وَاَطِیۡعُوا ও আনুগত্য করো
الرَّسُوۡلَ রাসুলের
وَلَا এবং না
تُبۡطِلُوۡۤا তোমরা বিনষ্ট করো
اَعۡمَالَکُمۡ তোমাদের কর্মসমূহকে

বাংলা অনুবাদ

হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রাসূলের আনুগত্য কর। আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না।

34
47:34
اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا وَصَدُّوۡا عَنۡ سَبِیۡلِ اللّٰہِ ثُمَّ مَاتُوۡا وَہُمۡ کُفَّارٌ فَلَنۡ یَّغۡفِرَ اللّٰہُ لَہُمۡ
اِنَّ নিশ্চয়ই
الَّذِیۡنَ যারা
کَفَرُوۡا অস্বীকার করেছে
وَصَدُّوۡا ও বাধা দিয়েছে (লোকদেরকে)
عَنۡ হতে
سَبِیۡلِ পথ
اللّٰہِ আল্লাহ্‌র
ثُمَّ তারপর
مَاتُوۡا তারা মারা গেছে
وَہُمۡ এমতাবস্থায় যে
کُفَّارٌ কাফের (ছিল)
فَلَنۡ ফলে কখনও না
یَّغۡفِرَ ক্ষমা করবেন
اللّٰہُ আল্লাহ্‌
لَہُمۡ তাদেরকে

বাংলা অনুবাদ

নিশ্চয়ই যারা কুফরী করেছে এবং আল্লাহর পথে বাধা দিয়েছে। তারপর কাফির অবস্থায়ই মারা গেছে, আল্লাহ কখনই তাদের ক্ষমা করবেন না।

35
47:35
فَلَا تَہِنُوۡا وَتَدۡعُوۡۤا اِلَی السَّلۡمِ ٭ۖ وَاَنۡتُمُ الۡاَعۡلَوۡنَ ٭ۖ وَاللّٰہُ مَعَکُمۡ وَلَنۡ یَّتِرَکُمۡ اَعۡمَالَکُمۡ
فَلَا অতএব না
تَہِنُوۡا তোমরা সাহস হারিয়ো না
وَتَدۡعُوۡۤا এবং তোমরা আহবান করো (না)
اِلَی দিকে
السَّلۡمِ সন্ধির
٭ۖ এবং তোমরাই (হবে)
وَاَنۡتُمُ বিজয়ী
الۡاَعۡلَوۡنَ এবং আল্লাহ্‌
٭ۖ তোমাদের সাথে (আছেন)
وَاللّٰہُ এবং কখনও না
مَعَکُمۡ তোমাদের কমাবেন
وَلَنۡ তোমাদের কর্মসমূহকে

বাংলা অনুবাদ

অতএব তোমরা হীনবল হয়ো না ও সন্ধির আহবান জানিও না এবং তোমরাই প্রবল। আর আল্লাহ তোমাদের সাথেই রয়েছেন এবং কখনই তিনি তোমাদের কর্মফল হ্রাস করবেন না।

36
47:36
اِنَّمَا الۡحَیٰوۃُ الدُّنۡیَا لَعِبٌ وَّلَہۡوٌ ؕ وَاِنۡ تُؤۡمِنُوۡا وَتَتَّقُوۡا یُؤۡتِکُمۡ اُجُوۡرَکُمۡ وَلَا یَسۡـَٔلۡکُمۡ اَمۡوَالَکُمۡ
اِنَّمَا প্রকৃতপক্ষে
الۡحَیٰوۃُ জীবন
الدُّنۡیَا পার্থিব
لَعِبٌ খেলা
وَّلَہۡوٌ ও তামাশা (মাত্র)
ؕ এবং যদি
وَاِنۡ তোমরা ঈমান আন
تُؤۡمِنُوۡا ও তোমরা ভয় করে চল
وَتَتَّقُوۡا তিনি তোমাদের দান করবেন
یُؤۡتِکُمۡ তোমাদের কর্মফলসমূহকে
اُجُوۡرَکُمۡ এবং না
وَلَا তোমাদের থেকে তিনি চান
یَسۡـَٔلۡکُمۡ তোমাদের সম্পদগুলোকে

বাংলা অনুবাদ

দুনিয়ার জীবন তো কেবল খেল-তামাশা ও অর্থহীন কথাবার্তা। আর যদি তোমরা ঈমান আন এবং তাকওয়া অবলম্বন কর, তবে তিনি তোমাদেরকে তোমাদের প্রতিদান দিবেন এবং তিনি তোমাদের কাছে ধন-সম্পদ চাইবেন না।

37
47:37
اِنۡ یَّسۡـَٔلۡکُمُوۡہَا فَیُحۡفِکُمۡ تَبۡخَلُوۡا وَیُخۡرِجۡ اَضۡغَانَکُمۡ
اِنۡ যদি
یَّسۡـَٔلۡکُمُوۡہَا তা তোমাদের থেকে চান তিনি
فَیُحۡفِکُمۡ অতঃপর তোমাদেরকে চাপ দেন
تَبۡخَلُوۡا তোমরা কৃপণতা করবে
وَیُخۡرِجۡ এবং তিনি প্রকাশ করবেন
اَضۡغَانَکُمۡ তোমাদের গোপন ত্রুটিকে

বাংলা অনুবাদ

যদি তিনি তোমাদের নিকট তা চান, অতঃপর তিনি তোমাদের ওপর প্রবল চাপ দেন, তাহলে তো তোমরা কার্পণ্য করবে। আর তিনি তোমাদের গোপন বিদ্বেষসমূহ বের করে দেবেন।

38
47:38
ہٰۤاَنۡتُمۡ ہٰۤؤُلَآءِ تُدۡعَوۡنَ لِتُنۡفِقُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ۚ فَمِنۡکُمۡ مَّنۡ یَّبۡخَلُ ۚ وَمَنۡ یَّبۡخَلۡ فَاِنَّمَا یَبۡخَلُ عَنۡ نَّفۡسِہٖ ؕ وَاللّٰہُ الۡغَنِیُّ وَاَنۡتُمُ الۡفُقَرَآءُ ۚ وَاِنۡ تَتَوَلَّوۡا یَسۡتَبۡدِلۡ قَوۡمًا غَیۡرَکُمۡ ۙ ثُمَّ لَا یَکُوۡنُوۡۤا اَمۡثَالَکُمۡ ٪
ہٰۤاَنۡتُمۡ তোমরা দেখ
ہٰۤؤُلَآءِ ঐসব লোক (যাদের)
تُدۡعَوۡنَ আহবান করা হচ্ছে
لِتُنۡفِقُوۡا তোমরা খরচ কর যেন
فِیۡ মধ্যে
سَبِیۡلِ পথের
اللّٰہِ আল্লাহ্‌র
ۚ তখন তোমাদের মধ্য হতে
فَمِنۡکُمۡ কেউ কেউ
مَّنۡ কৃপণতা করে
یَّبۡخَلُ অথচ যে
ۚ কৃপণতা করে
وَمَنۡ প্রকৃতপক্ষে
یَّبۡخَلۡ সে কৃপণতা করে
فَاِنَّمَا প্রতি
یَبۡخَلُ তার নিজের
عَنۡ এবং আল্লাহ
نَّفۡسِہٖ অভাবমুক্ত
ؕ কিন্তু তোমরা
وَاللّٰہُ অভাবগ্রস্ত
الۡغَنِیُّ আর যদি
وَاَنۡتُمُ তোমরা মুখ ফিরাও (তবে)
الۡفُقَرَآءُ তিনি পরিবর্তন করে আনবেন
ۚ (অন্য এক) জাতিকে
وَاِنۡ তোমাদের ব্যতীত
تَتَوَلَّوۡا এরপর
یَسۡتَبۡدِلۡ না
قَوۡمًا তারা হবে
غَیۡرَکُمۡ তোমাদের মতো

বাংলা অনুবাদ

তোমরাই তো তারা, তোমাদের আহবান করা হচ্ছে যে, তোমরা আল্লাহর পথে ব্যয় করবে। অথচ তোমাদের কেউ কেউ কার্পণ্য করছে। তবে যে কার্পণ্য করছে সে তো নিজের প্রতিই কার্পণ্য করছে। আর আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তিনি তোমাদের ছাড়া অন্য কোন কওমকে স্থলাভিষিক্ত করবেন। তারপর তারা তোমাদের অনুরূপ হবে না।

তাফসীর

সূরা মুহাম্মদ

আয়াত ...

কুরআন সেটিংস

বাংলা অনুবাদ

আয়াতের পূর্ণাঙ্গ অনুবাদ দেখান

শব্দে শব্দে অর্থ

প্রতিটি আরবি শব্দের অর্থ দেখান

অটো-প্লে অডিও

পরবর্তী আয়াত স্বয়ংক্রিয়ভাবে বাজান

30px
18px