43
সূরা 43 মক্কী 89 আয়াত

যুখরুফ

সোনাদানা · Ornaments of gold

الزخرف
بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
1
43:1
حٰمٓ ۚۛ
حٰمٓ হা-মীম

বাংলা অনুবাদ

হা-মীম।

2
43:2
وَالۡکِتٰبِ الۡمُبِیۡنِ ۙۛ
وَالۡکِتٰبِ শপথ (এই) কিতাবের
الۡمُبِیۡنِ সুস্পষ্ট

বাংলা অনুবাদ

সুস্পষ্ট কিতাবের কসম!

3
43:3
اِنَّا جَعَلۡنٰہُ قُرۡءٰنًا عَرَبِیًّا لَّعَلَّکُمۡ تَعۡقِلُوۡنَ ۚ
اِنَّا নিশ্চয়ই আমরা
جَعَلۡنٰہُ তা আমরা বানিয়েছি
قُرۡءٰنًا (অর্থাৎ) কুরআন
عَرَبِیًّا আরবী (ভাষায়)
لَّعَلَّکُمۡ তোমরা যাতে
تَعۡقِلُوۡنَ বুঝতে পারো

বাংলা অনুবাদ

নিশ্চয় আমি তো একে আরবী কুরআন বানিয়েছি, যাতে তোমরা বুঝতে পার।

4
43:4
وَاِنَّہٗ فِیۡۤ اُمِّ الۡکِتٰبِ لَدَیۡنَا لَعَلِیٌّ حَکِیۡمٌ ؕ
وَاِنَّہٗ এবং তা নিশ্চয়ই
فِیۡۤ মধ্যে আছে
اُمِّ মূল
الۡکِتٰبِ কিতাবের
لَدَیۡنَا আমাদের কাছে
لَعَلِیٌّ অতীব উচ্চ মর্যাদার
حَکِیۡمٌ অবশ্যই মহান

বাংলা অনুবাদ

আর নিশ্চয় তা আমার কাছে উম্মুল কিতাবে সুউচ্চ মর্যাদাসম্পন্ন, প্রজ্ঞাপূর্ণ।

5
43:5
اَفَنَضۡرِبُ عَنۡکُمُ الذِّکۡرَ صَفۡحًا اَنۡ کُنۡتُمۡ قَوۡمًا مُّسۡرِفِیۡنَ
اَفَنَضۡرِبُ তবে কি আমরা করবো
عَنۡکُمُ তোমাদের থেকে
الذِّکۡرَ উপদেশ
صَفۡحًا প্রত্যাহার
اَنۡ (এ জন্যে) যে
کُنۡتُمۡ তোমরা হ'লে
قَوۡمًا সম্প্রদায়
مُّسۡرِفِیۡنَ অসংযমী

বাংলা অনুবাদ

তোমরা সীমালঙ্ঘনকারী জাতি, এ কারণে কি আমি তোমাদের কাছ থেকে এ উপদেশবাণী সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেব?

6
43:6
وَکَمۡ اَرۡسَلۡنَا مِنۡ نَّبِیٍّ فِی الۡاَوَّلِیۡنَ
وَکَمۡ এবং কত (বার)
اَرۡسَلۡنَا আমরা পাঠিয়েছি
مِنۡ থেকে
نَّبِیٍّ নাবী
فِی মধ্যে
الۡاَوَّلِیۡنَ পূর্ববর্তীদের

বাংলা অনুবাদ

আর পূর্ববর্তীদের মধ্যে আমি বহু নবী পাঠিয়েছিলাম।

7
43:7
وَمَا یَاۡتِیۡہِمۡ مِّنۡ نَّبِیٍّ اِلَّا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ
وَمَا এবং না
یَاۡتِیۡہِمۡ তাদের কাছে এসেছে
مِّنۡ (এমন) কোনো
نَّبِیٍّ নাবী
اِلَّا এ ব্যতীত যে
کَانُوۡا তারা ছিলো
بِہٖ তার সাথে
یَسۡتَہۡزِءُوۡنَ ঠাট্টা-বিদ্রুপ করতো

বাংলা অনুবাদ

আর যখনই তাদের কাছে কোন নবী এসেছে তারা তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করেছে।

8
43:8
فَاَہۡلَکۡنَاۤ اَشَدَّ مِنۡہُمۡ بَطۡشًا وَّمَضٰی مَثَلُ الۡاَوَّلِیۡنَ
فَاَہۡلَکۡنَاۤ আমরা তাই ধ্বংস করে দিয়েছি
اَشَدَّ (যারা ছিলো) প্রবল
مِنۡہُمۡ তাদের মধ্য থেকে
بَطۡشًا শক্তিতে
وَّمَضٰی এবং অতীত হয়েছে
مَثَلُ অনুরূপ দৃষ্টান্ত
الۡاَوَّلِیۡنَ পূর্ববর্তীদের

বাংলা অনুবাদ

ফলে তাদের চেয়েও শক্তিতে প্রবলদেরকে আমি ধ্বংস করে দিয়েছিলাম। আর পূর্ববর্তীদের দৃষ্টান্ত অতীত হয়ে গেছে।

9
43:9
وَلَئِنۡ سَاَلۡتَہُمۡ مَّنۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ لَیَقُوۡلُنَّ خَلَقَہُنَّ الۡعَزِیۡزُ الۡعَلِیۡمُ ۙ
وَلَئِنۡ এবং অবশ্যই যদি
سَاَلۡتَہُمۡ তাদের তুমি প্রশ্ন করো
مَّنۡ "কে
خَلَقَ সৃষ্টি করেছেন
السَّمٰوٰتِ আকাশকে
وَالۡاَرۡضَ ও পৃথিবীকে"
لَیَقُوۡلُنَّ তারা বলবে অবশ্যই
خَلَقَہُنَّ "তাদের সৃষ্টি করেছেন
الۡعَزِیۡزُ পরাক্রমশালী
الۡعَلِیۡمُ মহাজ্ঞানী (আল্লাহ)"

বাংলা অনুবাদ

আর তুমি যদি জিজ্ঞাসা কর, আসমানসমূহ ও যমীন কে সৃষ্টি করেছেন? তারা অবশ্যই বলবে, মহাপরাক্রমশালী সর্বজ্ঞই কেবল এগুলো সৃষ্টি করেছেন।

10
43:10
الَّذِیۡ جَعَلَ لَکُمُ الۡاَرۡضَ مَہۡدًا وَّجَعَلَ لَکُمۡ فِیۡہَا سُبُلًا لَّعَلَّکُمۡ تَہۡتَدُوۡنَ ۚ
الَّذِیۡ যিনি
جَعَلَ করেছেন
لَکُمُ তোমাদের জন্যে
الۡاَرۡضَ জমিকে
مَہۡدًا শয্যা (আশ্রয়স্থল)
وَّجَعَلَ এবং করে দিয়েছেন
لَکُمۡ তোমাদের জন্যে
فِیۡہَا তার মধ্যে
سُبُلًا পথসমূহ
لَّعَلَّکُمۡ তোমরা যাতে
تَہۡتَدُوۡنَ (গন্তব্যস্থলের) পথ পেতে পারো

বাংলা অনুবাদ

যিনি যমীনকে তোমাদের জন্য শয্যা বানিয়েছেন এবং তাতে তোমাদের জন্য বানিয়েছেন চলার পথ, যাতে তোমরা সঠিক পথ পেতে পার।

11
43:11
وَالَّذِیۡ نَزَّلَ مِنَ السَّمَآءِ مَآءًۢ بِقَدَرٍ ۚ فَاَنۡشَرۡنَا بِہٖ بَلۡدَۃً مَّیۡتًا ۚ کَذٰلِکَ تُخۡرَجُوۡنَ
وَالَّذِیۡ এবং যিনি
نَزَّلَ বর্ষণ করেছেন
مِنَ থেকে
السَّمَآءِ আকাশ
مَآءًۢ পানি
بِقَدَرٍ পরিমিতভাবে
ۚ আমরা অতঃপর জীবিত করি
فَاَنۡشَرۡنَا তা দিয়ে
بِہٖ ভূমিকে
بَلۡدَۃً মৃত (নিষ্প্রাণ)
مَّیۡتًا এভাবেই
ۚ তোমাদের ওঠানো হবে

বাংলা অনুবাদ

আর যিনি আসমান থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেন। অতঃপর আমি তা দ্বারা মৃত জনপদকে সঞ্জীবিত করি। এভাবেই তোমাদেরকে বের করা হবে।

12
43:12
وَالَّذِیۡ خَلَقَ الۡاَزۡوَاجَ کُلَّہَا وَجَعَلَ لَکُمۡ مِّنَ الۡفُلۡکِ وَالۡاَنۡعَامِ مَا تَرۡکَبُوۡنَ ۙ
وَالَّذِیۡ এবং যিনি
خَلَقَ সৃষ্টি করেছেন
الۡاَزۡوَاجَ জোড়া জোড়া
کُلَّہَا তার প্রত্যেকটি (জিনিসকে)
وَجَعَلَ এবং সৃষ্টি করেছেন
لَکُمۡ তোমাদের জন্যে
مِّنَ কিছু
الۡفُلۡکِ নৌযান
وَالۡاَنۡعَامِ ও চতুষ্পদ জন্তু
مَا যার (উপর)
تَرۡکَبُوۡنَ তোমরা চড়তে পারো

বাংলা অনুবাদ

আর যিনি সব কিছুই জোড়া জোড়া সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের জন্য নৌযান ও গৃহপালিত জন্তু সৃষ্টি করেছেন, যাতে তোমরা আরোহণ কর,

13
43:13
لِتَسۡتَوٗا عَلٰی ظُہُوۡرِہٖ ثُمَّ تَذۡکُرُوۡا نِعۡمَۃَ رَبِّکُمۡ اِذَا اسۡتَوَیۡتُمۡ عَلَیۡہِ وَتَقُوۡلُوۡا سُبۡحٰنَ الَّذِیۡ سَخَّرَ لَنَا ہٰذَا وَمَا کُنَّا لَہٗ مُقۡرِنِیۡنَ ۙ
لِتَسۡتَوٗا তোমরা যেন স্হির হয়ে বসতে পারো
عَلٰی উপর
ظُہُوۡرِہٖ তাদের পিঠের
ثُمَّ এরপর
تَذۡکُرُوۡا তোমরা স্মরণ করো
نِعۡمَۃَ অনুগ্রহের (কথা)
رَبِّکُمۡ তোমাদের রবের
اِذَا যখন
اسۡتَوَیۡتُمۡ তোমরা চড়ে বসো
عَلَیۡہِ তার উপর
وَتَقُوۡلُوۡا এবং তোমরা বলো
سُبۡحٰنَ "মহান পবিত্র (আল্লাহ)
الَّذِیۡ যিনি
سَخَّرَ বশ করে দিয়েছেন
لَنَا আমাদের জন্যে
ہٰذَا এটা
وَمَا এবং না
کُنَّا আমরা ছিলাম
لَہٗ তাকে
مُقۡرِنِیۡنَ বশীভূতকারী

বাংলা অনুবাদ

যাতে তোমরা এর পিঠে স্থির থাকতে পার তারপর তোমাদের রবের অনুগ্রহ স্মরণ করবে, যখন তোমরা এর উপর স্থির হয়ে বসবে আর বলবে, ‘পবিত্র-মহান সেই সত্তা যিনি এগুলোকে আমাদের বশীভূত করে দিয়েছেন। আর আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলাম না’।

14
43:14
وَاِنَّاۤ اِلٰی رَبِّنَا لَمُنۡقَلِبُوۡنَ
وَاِنَّاۤ এবং নিশ্চয়ই আমরা
اِلٰی দিকে
رَبِّنَا আমাদের রবের
لَمُنۡقَلِبُوۡنَ অবশ্যই প্রত্যাবর্তনকারী"

বাংলা অনুবাদ

আর নিশ্চয় আমরা আমাদের রবের কাছেই প্রত্যাবর্তনকারী।

15
43:15
وَجَعَلُوۡا لَہٗ مِنۡ عِبَادِہٖ جُزۡءًا ؕ اِنَّ الۡاِنۡسَانَ لَکَفُوۡرٌ مُّبِیۡنٌ ؕ٪
وَجَعَلُوۡا এবং (এ সত্ত্বেও) সাব্যস্ত করেছে তারা
لَہٗ তাঁর জন্যে
مِنۡ মধ্য হ'তে (কতককে)
عِبَادِہٖ তাঁর দাসদের
جُزۡءًا একটি অংশ
ؕ নিশ্চয়ই
اِنَّ মানুষ
الۡاِنۡسَانَ অকৃতজ্ঞ অবশ্যই
لَکَفُوۡرٌ স্পষ্টই

বাংলা অনুবাদ

আর তারা তাঁর বান্দাদের মধ্য থেকে তাঁর অংশ সাব্যস্ত করেছে। নিশ্চয়ই মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ।

16
43:16
اَمِ اتَّخَذَ مِمَّا یَخۡلُقُ بَنٰتٍ وَّاَصۡفٰکُمۡ بِالۡبَنِیۡنَ
اَمِ তবে কি
اتَّخَذَ তিনি গ্রহণ করেছেন
مِمَّا তা হ'তে যা
یَخۡلُقُ তিনি সৃষ্টি করেন
بَنٰتٍ অথচ কন্যারূপে
وَّاَصۡفٰکُمۡ তোমাদেরকে নির্ধারণ করেছেন
بِالۡبَنِیۡنَ পুত্রদের দিয়ে

বাংলা অনুবাদ

তিনি কি যা সৃষ্টি করেছেন তা থেকে কন্যা সন্তান গ্রহণ করেছেন, আর তোমাদেরকে বিশিষ্ট করেছেন পুত্র সন্তান দ্বারা?

17
43:17
وَاِذَا بُشِّرَ اَحَدُہُمۡ بِمَا ضَرَبَ لِلرَّحۡمٰنِ مَثَلًا ظَلَّ وَجۡہُہٗ مُسۡوَدًّا وَّہُوَ کَظِیۡمٌ
وَاِذَا অথচ যখন
بُشِّرَ সুসংবাদ দেওয়া হয়
اَحَدُہُمۡ তাদের কাউকে
بِمَا ঐ বিষয়ে যা
ضَرَبَ সে আরোপ করে
لِلرَّحۡمٰنِ দয়াময়ের জন্যে
مَثَلًا (কন্যা গ্রহণের) দৃষ্টান্ত হিসেবে
ظَلَّ হয়ে যায়
وَجۡہُہٗ তার মুখমন্ডল
مُسۡوَدًّا কালো
وَّہُوَ এ অবস্থায় সে
کَظِیۡمٌ দুশ্চিন্তাগ্রস্তও (হয়ে যায়)

বাংলা অনুবাদ

আর যখন তাদের কাউকে সুসংবাদ দেয়া হয়, যা রহমানের প্রতি তারা দৃষ্টান্ত পেশ করে, তখন তার মুখমন্ডল মলিন হয়ে যায়। এমতাবস্থায় যে, সে দুঃসহ যাতনাপিষ্ট।

18
43:18
اَوَمَنۡ یُّنَشَّؤُا فِی الۡحِلۡیَۃِ وَہُوَ فِی الۡخِصَامِ غَیۡرُ مُبِیۡنٍ
اَوَمَنۡ কি (আল্লাহর ভাগে সে সন্তান) যে
یُّنَشَّؤُا লালিত পালিত হয়
فِی মধ্যে
الۡحِلۡیَۃِ অলংকারের
وَہُوَ এবং সে
فِی মধ্যে
الۡخِصَامِ বিতর্কের
غَیۡرُ নয়
مُبِیۡنٍ সুস্পষ্ট

বাংলা অনুবাদ

আর যে অলংকারে লালিত পালিত হয়; এবং বিতর্ককালে সুস্পষ্ট বক্তব্য প্রদানে অক্ষম।

19
43:19
وَجَعَلُوا الۡمَلٰٓئِکَۃَ الَّذِیۡنَ ہُمۡ عِبٰدُ الرَّحۡمٰنِ اِنَاثًا ؕ اَشَہِدُوۡا خَلۡقَہُمۡ ؕ سَتُکۡتَبُ شَہَادَتُہُمۡ وَیُسۡـَٔلُوۡنَ
وَجَعَلُوا এবং তারা গণ্য করে
الۡمَلٰٓئِکَۃَ ফেরেশতাগণকে
الَّذِیۡنَ যারা (এমন যে)
ہُمۡ তারা
عِبٰدُ দাস
الرَّحۡمٰنِ দয়াময়ের
اِنَاثًا নারীরূপে
ؕ কি তারা প্রত্যক্ষ করেছে
اَشَہِدُوۡا তাদের সৃষ্টি
خَلۡقَہُمۡ অচিরেই লিখে রাখা হবে
ؕ তাদের সাক্ষ্য
سَتُکۡتَبُ এবং তাদের জিজ্ঞেস করা হবে

বাংলা অনুবাদ

আর তারা গণ্য করেছে রহমানের বান্দা ফেরেশতাদেরকে নারী। তারা কি তাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছে? তাদের সাক্ষ্য অবশ্যই লিখে রাখা হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

20
43:20
وَقَالُوۡا لَوۡ شَآءَ الرَّحۡمٰنُ مَا عَبَدۡنٰہُمۡ ؕ مَا لَہُمۡ بِذٰلِکَ مِنۡ عِلۡمٍ ٭ اِنۡ ہُمۡ اِلَّا یَخۡرُصُوۡنَ ؕ
وَقَالُوۡا এবং তারা বলে
لَوۡ "যদি
شَآءَ ইচ্ছে করতেন
الرَّحۡمٰنُ দয়াময়
مَا না"
عَبَدۡنٰہُمۡ তাদের আমরা পূজা করতাম"
ؕ নেই
مَا তাদের জন্যে
لَہُمۡ এই সম্পর্কে
بِذٰلِکَ কোনো
مِنۡ জ্ঞান
عِلۡمٍ না
٭ তারা
اِنۡ এ ব্যতীত
ہُمۡ আন্দাজ অনুমান করে

বাংলা অনুবাদ

তারা আর বলে, ‘পরম করুণাময় আল্লাহ ইচ্ছা করলে আমরা এদের ইবাদাত করতাম না’, এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা শুধু মনগড়া কথা বলছে।

21
43:21
اَمۡ اٰتَیۡنٰہُمۡ کِتٰبًا مِّنۡ قَبۡلِہٖ فَہُمۡ بِہٖ مُسۡتَمۡسِکُوۡنَ
اَمۡ তবে কি
اٰتَیۡنٰہُمۡ তাদেরকে আমরা দিয়েছি
کِتٰبًا কোন কিতাব (তার স্বপক্ষে)
مِّنۡ থেকে
قَبۡلِہٖ এর পূর্বে
فَہُمۡ অতঃপর তারা
بِہٖ তাকে
مُسۡتَمۡسِکُوۡنَ দৃঢ়ভাবে ধারণকারী

বাংলা অনুবাদ

আমি কি তাদেরকে কুরআনের পূর্বে কোন কিতাব দিয়েছি, অতঃপর তারা তা দৃঢ়ভাবে ধারণ করে আছে?

22
43:22
بَلۡ قَالُوۡۤا اِنَّا وَجَدۡنَاۤ اٰبَآءَنَا عَلٰۤی اُمَّۃٍ وَّاِنَّا عَلٰۤی اٰثٰرِہِمۡ مُّہۡتَدُوۡنَ
بَلۡ (না) বরং
قَالُوۡۤا তারা বলে
اِنَّا "নিশ্চয়ই আমরা
وَجَدۡنَاۤ আমরা পেয়েছি
اٰبَآءَنَا আমাদের বাপ-দাদাদেরকে
عَلٰۤی উপর
اُمَّۃٍ (এই) মতাদর্শের
وَّاِنَّا ও নিশ্চয়ই আমরা
عَلٰۤی উপর
اٰثٰرِہِمۡ তাদের পদাঙ্কসমূহের
مُّہۡتَدُوۡنَ সঠিক পথপ্রাপ্ত"

বাংলা অনুবাদ

বরং তারা বলে, ‘আমরা নিশ্চয় আমাদের পিতৃপুরুষদেরকে এক মতাদর্শের উপর পেয়েছি, আর নিশ্চয় আমরা তাদের পদাঙ্ক অনুসরণে হিদায়াতপ্রাপ্ত হব’।

23
43:23
وَکَذٰلِکَ مَاۤ اَرۡسَلۡنَا مِنۡ قَبۡلِکَ فِیۡ قَرۡیَۃٍ مِّنۡ نَّذِیۡرٍ اِلَّا قَالَ مُتۡرَفُوۡہَاۤ ۙ اِنَّا وَجَدۡنَاۤ اٰبَآءَنَا عَلٰۤی اُمَّۃٍ وَّاِنَّا عَلٰۤی اٰثٰرِہِمۡ مُّقۡتَدُوۡنَ
وَکَذٰلِکَ এবং এভাবে
مَاۤ না
اَرۡسَلۡنَا আমরা পাঠিয়েছি
مِنۡ মধ্য হতে
قَبۡلِکَ তোমার পূর্বে
فِیۡ মধ্যে
قَرۡیَۃٍ কোন জনপদের
مِّنۡ কোনো
نَّذِیۡرٍ সতর্ককারী
اِلَّا এ ব্যতীত যে
قَالَ বলেছিলো
مُتۡرَفُوۡہَاۤ তার বিত্তশালীরা
ۙ "নিশ্চয়ই আমরা
اِنَّا আমরা পেয়েছি
وَجَدۡنَاۤ আমাদের বাপ-দাদাদেরকে
اٰبَآءَنَا উপর
عَلٰۤی (এই) মতাদর্শের
اُمَّۃٍ এবং নিশ্চয়ই আমরা
وَّاِنَّا উপর
عَلٰۤی তাদের পদাঙ্কসমূহের
اٰثٰرِہِمۡ অনুসরণকারী"

বাংলা অনুবাদ

আর এভাবেই তোমাদের পূর্বে যখনই আমি কোন জনপদে সতর্ককারী পাঠিয়েছি, তখনই সেখানকার বিলাসপ্রিয়রা বলেছে, ‘নিশ্চয় আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এক মতাদর্শের উপর পেয়েছি এবং নিশ্চয় আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করব’।

24
43:24
قٰلَ اَوَلَوۡ جِئۡتُکُمۡ بِاَہۡدٰی مِمَّا وَجَدۡتُّمۡ عَلَیۡہِ اٰبَآءَکُمۡ ؕ قَالُوۡۤا اِنَّا بِمَاۤ اُرۡسِلۡتُمۡ بِہٖ کٰفِرُوۡنَ
قٰلَ (প্রত্যেক নাবী) বলতো
اَوَلَوۡ "যদিও কি
جِئۡتُکُمۡ তোমাদের কাছে আসি
بِاَہۡدٰی অধিক নির্ভুল পথ নিয়ে
مِمَّا তার চেয়ে যা
وَجَدۡتُّمۡ তোমরা পেয়েছো
عَلَیۡہِ যার উপর
اٰبَآءَکُمۡ তোমাদের বাপ-দাদাদেরকে"
ؕ তারা বলতো
قَالُوۡۤا "নিশ্চয়ই আমরা
اِنَّا যা নিয়ে
بِمَاۤ তোমরা প্রেরিত হয়েছো
اُرۡسِلۡتُمۡ তাকে
بِہٖ প্রত্যাখানকারী"

বাংলা অনুবাদ

তখন সে (সতর্ককারী) বলেছে, ‘তোমরা তোমাদের পিতৃপুরুষদেরকে যে মতাদর্শে পেয়েছ, আমি যদি তোমাদের কাছে তার চেয়ে উৎকৃষ্ট পথে নিয়ে আসি তবুও কি’? (তোমরা তাদের অনুসরণ করবে?) তারা বলেছে, ‘নিশ্চয় তোমাদেরকে যা দিয়ে পাঠানো হয়েছে আমরা তার অস্বীকারকারী’।

25
43:25
فَانۡتَقَمۡنَا مِنۡہُمۡ فَانۡظُرۡ کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الۡمُکَذِّبِیۡنَ ٪
فَانۡتَقَمۡنَا আমরা তখন প্রতিশোধ নিয়েছি
مِنۡہُمۡ তাদের থেকে
فَانۡظُرۡ অতঃপর দেখো
کَیۡفَ কেমন
کَانَ ছিলো
عَاقِبَۃُ পরিণাম
الۡمُکَذِّبِیۡنَ মিথ্যারোপকারীদের (সত্য অমান্যকারীদের)

বাংলা অনুবাদ

ফলে আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। অতএব দেখ, মিথ্যারোপকারীদের পরিণতি কেমন হয়েছিল?

26
43:26
وَاِذۡ قَالَ اِبۡرٰہِیۡمُ لِاَبِیۡہِ وَقَوۡمِہٖۤ اِنَّنِیۡ بَرَآءٌ مِّمَّا تَعۡبُدُوۡنَ ۙ
وَاِذۡ এবং (স্মরণ করো) যখন
قَالَ বলেছিলো
اِبۡرٰہِیۡمُ ইব্রাহীম
لِاَبِیۡہِ তার পিতাকে
وَقَوۡمِہٖۤ ও তার জাতিকে
اِنَّنِیۡ "আমি নিশ্চয়ই
بَرَآءٌ সম্পর্কমুক্ত
مِّمَّا তা হ'তে যার
تَعۡبُدُوۡنَ তোমরা পূজা করছো

বাংলা অনুবাদ

আর স্মরণ কর, যখন ইবরাহীম স্বীয় পিতা ও তার কওমকে বলেছিল, ‘তোমরা যেগুলোর ইবাদাত কর, নিশ্চয় আমি তাদের থেকে সম্পর্কমুক্ত’।

27
43:27
اِلَّا الَّذِیۡ فَطَرَنِیۡ فَاِنَّہٗ سَیَہۡدِیۡنِ
اِلَّا কিন্তু (এবাদত করি)
الَّذِیۡ (তার) যিনি
فَطَرَنِیۡ আমাকে সৃষ্টি করেছেন
فَاِنَّہٗ সুতরাং নিশ্চয়ই তিনি
سَیَہۡدِیۡنِ শীঘ্রই আমাকে পথ দেখাবেন"

বাংলা অনুবাদ

‘তবে (তিনি ছাড়া) যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর নিশ্চয় তিনি আমাকে শীঘ্রই হিদায়াত দিবেন।’

28
43:28
وَجَعَلَہَا کَلِمَۃًۢ بَاقِیَۃً فِیۡ عَقِبِہٖ لَعَلَّہُمۡ یَرۡجِعُوۡنَ
وَجَعَلَہَا এবং তা সে রেখে গিয়েছে
کَلِمَۃًۢ একটি বাণী হিসেবে
بَاقِیَۃً চিরন্তন
فِیۡ মধ্যে
عَقِبِہٖ তার পরবর্তীদের
لَعَلَّہُمۡ তারা যেন
یَرۡجِعُوۡنَ ফিরে আসে

বাংলা অনুবাদ

আর এটিকে সে তার উত্তরসূরীদের মধ্যে এক চিরন্তন বাণী বানিয়ে রেখে গেল, যাতে তারা প্রত্যাবর্তন করতে পারে।

29
43:29
بَلۡ مَتَّعۡتُ ہٰۤؤُلَآءِ وَاٰبَآءَہُمۡ حَتّٰی جَآءَہُمُ الۡحَقُّ وَرَسُوۡلٌ مُّبِیۡنٌ
بَلۡ বরং
مَتَّعۡتُ আমি ভোগের সুযোগ দিয়েছি
ہٰۤؤُلَآءِ তাদেরকে
وَاٰبَآءَہُمۡ ও তাদের পূর্বপুরুষদেরকে
حَتّٰی অবশেষে
جَآءَہُمُ এসেছে তাদের (কাছে)
الۡحَقُّ প্রকৃত সত্য
وَرَسُوۡلٌ এবং রাসূল
مُّبِیۡنٌ সুস্পষ্ট

বাংলা অনুবাদ

বরং তাদের কাছে সত্য ও স্পষ্ট বর্ণনাকারী রাসূল আগমন না করা পর্যন্ত আমি তাদের এবং তাদের পিতৃপুরুষদের ভোগ করার সুযোগ দিয়েছিলাম।

30
43:30
وَلَمَّا جَآءَہُمُ الۡحَقُّ قَالُوۡا ہٰذَا سِحۡرٌ وَّاِنَّا بِہٖ کٰفِرُوۡنَ
وَلَمَّا এবং যখন
جَآءَہُمُ আসলো তাদের কাছে
الۡحَقُّ প্রকৃত সত্য
قَالُوۡا তারা বললো
ہٰذَا "এটা
سِحۡرٌ যাদু
وَّاِنَّا এবং নিশ্চয়ই আমরা
بِہٖ সে বিষয়ে
کٰفِرُوۡنَ অস্বীকারকারী"

বাংলা অনুবাদ

অথচ যখন সত্য তাদের কাছে আসল তখন তারা বলল, ‘এতো যাদু এবং নিশ্চয় আমরা তা অস্বীকার করছি।’

31
43:31
وَقَالُوۡا لَوۡلَا نُزِّلَ ہٰذَا الۡقُرۡاٰنُ عَلٰی رَجُلٍ مِّنَ الۡقَرۡیَتَیۡنِ عَظِیۡمٍ
وَقَالُوۡا এবং তারা বললো
لَوۡلَا "কেন না
نُزِّلَ অবতীর্ণ হলো
ہٰذَا এই
الۡقُرۡاٰنُ কুরআন
عَلٰی উপর
رَجُلٍ এক ব্যক্তির
مِّنَ মধ্য হ'তে
الۡقَرۡیَتَیۡنِ (মাক্কা ও তায়েফের) দু'টি জনপদের
عَظِیۡمٍ (যে) বড় বা প্রতিপত্তিশালীর"

বাংলা অনুবাদ

আর তারা বলল, ‘এ কুরআন কেন দুই জনপদের মধ্যকার কোন মহান ব্যক্তির উপর নাযিল করা হল না’?।

32
43:32
اَہُمۡ یَقۡسِمُوۡنَ رَحۡمَتَ رَبِّکَ ؕ نَحۡنُ قَسَمۡنَا بَیۡنَہُمۡ مَّعِیۡشَتَہُمۡ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَرَفَعۡنَا بَعۡضَہُمۡ فَوۡقَ بَعۡضٍ دَرَجٰتٍ لِّیَتَّخِذَ بَعۡضُہُمۡ بَعۡضًا سُخۡرِیًّا ؕ وَرَحۡمَتُ رَبِّکَ خَیۡرٌ مِّمَّا یَجۡمَعُوۡنَ
اَہُمۡ (তাদেরকে বলো) তারা কি
یَقۡسِمُوۡنَ বণ্টন করে
رَحۡمَتَ (দয়া-করুণা) অনুগ্রহ
رَبِّکَ তোমার রবের
ؕ আমরা
نَحۡنُ বণ্টন করি
قَسَمۡنَا তাদের মাঝে
بَیۡنَہُمۡ তাদের জীবিকা
مَّعِیۡشَتَہُمۡ মধ্যে
فِی জীবনের
الۡحَیٰوۃِ পার্থিব
الدُّنۡیَا ও আমরা উন্নত করি
وَرَفَعۡنَا তাদের কাউকে
بَعۡضَہُمۡ উপর
فَوۡقَ কারও
بَعۡضٍ মর্যাদাসমূহে
دَرَجٰتٍ গ্রহণ করে যেন
لِّیَتَّخِذَ তাদের একে
بَعۡضُہُمۡ অপরকে
بَعۡضًا সেবকরূপে
سُخۡرِیًّا আর অনুগ্রহ
ؕ তোমার রবের
وَرَحۡمَتُ উত্তম
رَبِّکَ তা হ'তে যা
خَیۡرٌ তারা জমা করছে

বাংলা অনুবাদ

তারা কি তোমার রবের রহমত ভাগ-বণ্টন করে? আমিই দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বণ্টন করে দেই এবং তাদের একজনকে অপর জনের উপর মর্যাদায় উন্নীত করি যাতে একে অপরকে অধিনস্থ হিসেবে গ্রহণ করতে পারে। আর তারা যা সঞ্চয় করে তোমার রবের রহমত তা অপেক্ষা উৎকৃষ্ট।

33
43:33
وَلَوۡلَاۤ اَنۡ یَّکُوۡنَ النَّاسُ اُمَّۃً وَّاحِدَۃً لَّجَعَلۡنَا لِمَنۡ یَّکۡفُرُ بِالرَّحۡمٰنِ لِبُیُوۡتِہِمۡ سُقُفًا مِّنۡ فِضَّۃٍ وَّمَعَارِجَ عَلَیۡہَا یَظۡہَرُوۡنَ ۙ
وَلَوۡلَاۤ এবং না যদি (আশংকা থাকতো)
اَنۡ যে
یَّکُوۡنَ হবে
النَّاسُ সব মানুষ
اُمَّۃً মতাবলম্বী
وَّاحِدَۃً একই (কুফরীর ক্ষেত্রে)
لَّجَعَلۡنَا অবশ্যই আমরা বানিয়ে দিতাম
لِمَنۡ (তাদের) জন্যে যারা
یَّکۡفُرُ অস্বীকার করে
بِالرَّحۡمٰنِ দয়াময়কে
لِبُیُوۡتِہِمۡ তাদের ঘরগুলোর জন্যে
سُقُفًا ছাদসমূহকে
مِّنۡ দিয়ে
فِضَّۃٍ রূপা
وَّمَعَارِجَ ও সিঁড়িগুলো
عَلَیۡہَا যার উপর
یَظۡہَرُوۡنَ তারা চড়ে

বাংলা অনুবাদ

যদি সব মানুষ একই জাতিতে পরিণত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকত, তবে যারা পরম করুণাময়ের প্রতি কুফরী করে আমি তাদের গৃহসমূহের জন্য রৌপ্যনির্মিত ছাদ ও ঊর্ধ্বে আরোহণের সিঁড়ি তৈরী করে দিতাম।

34
43:34
وَلِبُیُوۡتِہِمۡ اَبۡوَابًا وَّسُرُرًا عَلَیۡہَا یَتَّکِـُٔوۡنَ ۙ
وَلِبُیُوۡتِہِمۡ ও তাদের ঘরগুলোর জন্যে
اَبۡوَابًا দরজাসমূহকে
وَّسُرُرًا ও পালঙ্কসমূহকে
عَلَیۡہَا যার উপর
یَتَّکِـُٔوۡنَ তারা হেলান দেয়

বাংলা অনুবাদ

আর তাদের গৃহসমূহের জন্য দরজা ও পালঙ্ক, যাতে তারা হেলান দেয়।

35
43:35
وَزُخۡرُفًا ؕ وَاِنۡ کُلُّ ذٰلِکَ لَمَّا مَتَاعُ الۡحَیٰوۃِ الدُّنۡیَا ؕ وَالۡاٰخِرَۃُ عِنۡدَ رَبِّکَ لِلۡمُتَّقِیۡنَ ٪
وَزُخۡرُفًا ও সোনার (বানাতাম)
ؕ এবং নয়
وَاِنۡ প্রতি
کُلُّ এসব
ذٰلِکَ এ ব্যতীত
لَمَّا ভোগসম্ভার
مَتَاعُ জীবনের
الۡحَیٰوۃِ পার্থিব
الدُّنۡیَا আর পরকালই
ؕ কাছে
وَالۡاٰخِرَۃُ তোমার রবের
عِنۡدَ মুত্তাকীদের জন্য (নির্দিষ্ট)

বাংলা অনুবাদ

আর তাদের জন্য স্বর্ণনির্মিত এর সব কয়টিই দুনিয়ার জীবনের ভোগ-সামগ্রী। আর আখিরাত তো তোমার রবের কাছে মুত্তাকীদের জন্য ।

36
43:36
وَمَنۡ یَّعۡشُ عَنۡ ذِکۡرِ الرَّحۡمٰنِ نُقَیِّضۡ لَہٗ شَیۡطٰنًا فَہُوَ لَہٗ قَرِیۡنٌ
وَمَنۡ এবং যে
یَّعۡشُ বিমুখ হয়
عَنۡ হ'তে
ذِکۡرِ স্মরণ
الرَّحۡمٰنِ দয়াময়ের
نُقَیِّضۡ আমরা নিয়োজিত করি
لَہٗ তার জন্যে
شَیۡطٰنًا শয়তানকে
فَہُوَ তখন সে
لَہٗ তার জন্যে হয়
قَرِیۡنٌ সঙ্গী

বাংলা অনুবাদ

আর যে পরম করুণাময়ের যিকির থেকে বিমুখ থাকে আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করি, ফলে সে হয়ে যায় তার সঙ্গী।

37
43:37
وَاِنَّہُمۡ لَیَصُدُّوۡنَہُمۡ عَنِ السَّبِیۡلِ وَیَحۡسَبُوۡنَ اَنَّہُمۡ مُّہۡتَدُوۡنَ
وَاِنَّہُمۡ এবং নিশ্চয়ই তারা
لَیَصُدُّوۡنَہُمۡ তাদেরকে বাধা দেয় অবশ্যই
عَنِ হ'তে
السَّبِیۡلِ (হেদায়াতের) পথ
وَیَحۡسَبُوۡنَ ও তারা মনে করে
اَنَّہُمۡ যে তারা
مُّہۡتَدُوۡنَ সঠিক পথপ্রাপ্ত

বাংলা অনুবাদ

আর নিশ্চয় তারাই (শয়তান) মানুষদেরকে আল্লাহর পথ থেকে বাধা দেয়। অথচ মানুষ মনে করে তারা হিদায়াতপ্রাপ্ত।

38
43:38
حَتّٰۤی اِذَا جَآءَنَا قَالَ یٰلَیۡتَ بَیۡنِیۡ وَبَیۡنَکَ بُعۡدَ الۡمَشۡرِقَیۡنِ فَبِئۡسَ الۡقَرِیۡنُ
حَتّٰۤی শেষপর্যন্ত
اِذَا যখন
جَآءَنَا আমাদের কাছে আসবে
قَالَ বলবে (শয়তানকে)
یٰلَیۡتَ "হায়
بَیۡنِیۡ আমার মাঝে
وَبَیۡنَکَ ও তোমার মাঝে (থাকতো)
بُعۡدَ দুরত্ব
الۡمَشۡرِقَیۡنِ পূর্ব ও পশ্চিমের"
فَبِئۡسَ অতএব কত নিকৃষ্ট
الۡقَرِیۡنُ সঙ্গী (শয়তান)

বাংলা অনুবাদ

অবশেষে যখন সে আমার নিকট আসবে তখন সে [তার শয়তান সংগীকে উদ্দেশ্য করে] বলবে, ‘হায়, আমার ও তোমার মধ্যে যদি পূর্ব-পশ্চিমের ব্যবধান থাকত’ সুতরাং কতইনা নিকৃষ্ট সে সঙ্গী!

39
43:39
وَلَنۡ یَّنۡفَعَکُمُ الۡیَوۡمَ اِذۡ ظَّلَمۡتُمۡ اَنَّکُمۡ فِی الۡعَذَابِ مُشۡتَرِکُوۡنَ
وَلَنۡ এবং (বলা হবে) কখনও না
یَّنۡفَعَکُمُ তোমাদের কল্যাণ দিবে
الۡیَوۡمَ আজ (তোমাদের অনুতাপ)
اِذۡ যখন
ظَّلَمۡتُمۡ তোমরা সীমালঙ্ঘন করেছো
اَنَّکُمۡ (এও) যে তোমরা
فِی মধ্যে হবে
الۡعَذَابِ শাস্তির
مُشۡتَرِکُوۡنَ (তোমরা ও শয়তান) সমঅংশ গ্রহণকারী

বাংলা অনুবাদ

আর আজ তা [তোমাদের এই অনুতাপ] তোমাদের কোন উপকারেই আসবে না। যেহেতু তোমরা যুলম করেছিলে। নিশ্চয় তোমরা আযাবে পরস্পর অংশীদার হয়ে থাকবে।

40
43:40
اَفَاَنۡتَ تُسۡمِعُ الصُّمَّ اَوۡ تَہۡدِی الۡعُمۡیَ وَمَنۡ کَانَ فِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ
اَفَاَنۡتَ (হে নাবী) তুমি কি তবে
تُسۡمِعُ শুনাবে
الصُّمَّ বধিরকে
اَوۡ বা
تَہۡدِی পথ দেখাবে
الۡعُمۡیَ অন্ধকে
وَمَنۡ এবং (তাকে) যে
کَانَ আছে
فِیۡ মধ্যে
ضَلٰلٍ বিভ্রান্তির
مُّبِیۡنٍ সুস্পষ্ট

বাংলা অনুবাদ

তুমি কি বধিরকে শুনাতে পারবে অথবা হিদায়াত করতে পারবে অন্ধকে এবং তাকে যে স্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছে?

41
43:41
فَاِمَّا نَذۡہَبَنَّ بِکَ فَاِنَّا مِنۡہُمۡ مُّنۡتَقِمُوۡنَ ۙ
فَاِمَّا সুতরাং যদি
نَذۡہَبَنَّ আমরা উঠিয়ে নিই
بِکَ তোমাকে
فَاِنَّا নিশ্চয় তবুও আমরা
مِنۡہُمۡ তাদের হাতে
مُّنۡتَقِمُوۡنَ প্রতিশোধ গ্রহণকারী (অর্থাৎ শাস্তি দিবো)

বাংলা অনুবাদ

অতঃপর যদি আমি তোমাকে নিয়ে যাই, তবে নিশ্চয় আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করব।

42
43:42
اَوۡ نُرِیَنَّکَ الَّذِیۡ وَعَدۡنٰہُمۡ فَاِنَّا عَلَیۡہِمۡ مُّقۡتَدِرُوۡنَ
اَوۡ অথবা
نُرِیَنَّکَ তোমাকে আমরা দেখাই
الَّذِیۡ যা
وَعَدۡنٰہُمۡ তাদেরকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি
فَاِنَّا তবুও আমরা নিশ্চয়ই
عَلَیۡہِمۡ তাদের উপর
مُّقۡتَدِرُوۡنَ পূর্ণ ক্ষমতাবান

বাংলা অনুবাদ

অথবা আমি তাদের যে শাস্তির ওয়াদা দিয়েছি তা যদি তোমাকে প্রত্যক্ষ করাই, তবে নিশ্চয় আমি তাদের উপর পূর্ণ ক্ষমতাবান থাকব।

43
43:43
فَاسۡتَمۡسِکۡ بِالَّذِیۡۤ اُوۡحِیَ اِلَیۡکَ ۚ اِنَّکَ عَلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ
فَاسۡتَمۡسِکۡ তুমি অতএব দৃঢ়ভাবে ধারণ করো
بِالَّذِیۡۤ তার ওপর যা
اُوۡحِیَ ওহী করা হয়েছে
اِلَیۡکَ তোমার প্রতি
ۚ তুমি নিশ্চয়ই (আছো)
اِنَّکَ উপর
عَلٰی পথের
صِرَاطٍ সরল সঠিক

বাংলা অনুবাদ

অতএব তোমার প্রতি যা ওহী করা হয়েছে তাকে তুমি সুদৃঢ়ভাবে ধারণ কর। নিশ্চয় তুমি সরল পথের উপর রয়েছ।

44
43:44
وَاِنَّہٗ لَذِکۡرٌ لَّکَ وَلِقَوۡمِکَ ۚ وَسَوۡفَ تُسۡـَٔلُوۡنَ
وَاِنَّہٗ এবং তা নিশ্চয়ই
لَذِکۡرٌ অবশ্যই সম্মানের বিষয়
لَّکَ তোমার জন্যে
وَلِقَوۡمِکَ এবং তোমার জাতির জন্যে
ۚ এবং শীঘ্রই
وَسَوۡفَ তোমরা জিজ্ঞাসিত হবে

বাংলা অনুবাদ

নিশ্চয় এ কুরআন তোমার জন্য এবং তোমার কওমের জন্য উপদেশ। আর অচিরেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে।

45
43:45
وَسۡـَٔلۡ مَنۡ اَرۡسَلۡنَا مِنۡ قَبۡلِکَ مِنۡ رُّسُلِنَاۤ اَجَعَلۡنَا مِنۡ دُوۡنِ الرَّحۡمٰنِ اٰلِـہَۃً یُّعۡبَدُوۡنَ ٪
وَسۡـَٔلۡ এবং জিজ্ঞেস করো
مَنۡ যাদেরকে
اَرۡسَلۡنَا আমরা পাঠিয়েছি
مِنۡ মধ্য হতে
قَبۡلِکَ তোমার পূর্বে
مِنۡ মধ্য হ'তে
رُّسُلِنَاۤ আমাদের রাসূলগণের
اَجَعَلۡنَا আমরা নির্দিষ্ট করেছি কি
مِنۡ মধ্য হতে
دُوۡنِ ব্যতীত
الرَّحۡمٰنِ দয়াময়
اٰلِـہَۃً (অন্য কোন) উপাস্যকে
یُّعۡبَدُوۡنَ উপাসনা করা হবে (যার)

বাংলা অনুবাদ

আর তোমার পূর্বে আমি রাসূলগণ থেকে যাদের প্রেরণ করেছিলাম তুমি তাদেরকে জিজ্ঞাসা করে দেখ, আমি কি রহমানের পরিবর্তে অন্য কোন উপাস্য নির্ধারণ করে দিয়েছিলাম, যাদের ইবাদাত করা যাবে?

46
43:46
وَلَقَدۡ اَرۡسَلۡنَا مُوۡسٰی بِاٰیٰتِنَاۤ اِلٰی فِرۡعَوۡنَ وَمَلَا۠ئِہٖ فَقَالَ اِنِّیۡ رَسُوۡلُ رَبِّ الۡعٰلَمِیۡنَ
وَلَقَدۡ এবং নিশ্চয়ই
اَرۡسَلۡنَا আমরা পাঠিয়েছি
مُوۡسٰی মূসাকে
بِاٰیٰتِنَاۤ আমাদের নির্দেশনাবলীসহ
اِلٰی প্রতি
فِرۡعَوۡنَ ফিরআউনের
وَمَلَا۠ئِہٖ ও তার পারিষদবর্গের
فَقَالَ তখন সে বললো
اِنِّیۡ "আমি নিশ্চয়ই
رَسُوۡلُ রাসূল
رَبِّ রবের
الۡعٰلَمِیۡنَ বিশ্ব জগতের"

বাংলা অনুবাদ

আর অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শনাবলী দিয়ে ফির‘আউন ও তার নেতৃবর্গের নিকট প্রেরণ করেছিলাম। সে বলেছিল, ‘নিশ্চয় আমি সৃষ্টিকুলের রবের একজন রাসূল’।

47
43:47
فَلَمَّا جَآءَہُمۡ بِاٰیٰتِنَاۤ اِذَا ہُمۡ مِّنۡہَا یَضۡحَکُوۡنَ
فَلَمَّا অতঃপর যখন
جَآءَہُمۡ তাদের কাছে আসলো
بِاٰیٰتِنَاۤ আমাদের নির্দেশনাবলীসহ
اِذَا তখন
ہُمۡ তারা
مِّنۡہَا তা হ'তে
یَضۡحَکُوۡنَ হাসিঠাট্টা করতে লাগলো

বাংলা অনুবাদ

অতঃপর যখন সে আমার নিদর্শনাবলী নিয়ে তাদের কাছে আসল, তখন তারা তা নিয়ে হাসি-ঠাট্টা করতে লাগল।

48
43:48
وَمَا نُرِیۡہِمۡ مِّنۡ اٰیَۃٍ اِلَّا ہِیَ اَکۡبَرُ مِنۡ اُخۡتِہَا ۫ وَاَخَذۡنٰہُمۡ بِالۡعَذَابِ لَعَلَّہُمۡ یَرۡجِعُوۡنَ
وَمَا এবং না
نُرِیۡہِمۡ তাদের আমরা দেখাই
مِّنۡ কোনো
اٰیَۃٍ নিদর্শন
اِلَّا এছাড়া যে
ہِیَ তা ছিলো
اَکۡبَرُ উৎকৃষ্ট
مِنۡ চেয়ে
اُخۡتِہَا তার (পূর্বেকার) অনুরূপ
۫ এবং তাদেরকে আমরা ধরেছিলাম
وَاَخَذۡنٰہُمۡ শাস্তি দিয়ে
بِالۡعَذَابِ তারা যাতে
لَعَلَّہُمۡ ফিরে আসে

বাংলা অনুবাদ

আমি তাদের যে নিদর্শনই দেখাইনা কেন তা ছিল তার অনুরূপ নিদর্শন অপেক্ষা শ্রেষ্ঠতর। আর আমি তাদেরকে আযাবের মাধ্যমে পাকড়াও করলাম, যাতে তারা ফিরে আসে।

49
43:49
وَقَالُوۡا یٰۤاَیُّہَ السّٰحِرُ ادۡعُ لَنَا رَبَّکَ بِمَا عَہِدَ عِنۡدَکَ ۚ اِنَّنَا لَمُہۡتَدُوۡنَ
وَقَالُوۡا এবং (প্রত্যেকবার) তারা বলেছিলো
یٰۤاَیُّہَ "হে
السّٰحِرُ যাদুকর
ادۡعُ দু'আ করো
لَنَا আমাদের জন্যে
رَبَّکَ তোমার রবের কাছে
بِمَا তার ভিত্তিতে যা
عَہِدَ অঙ্গীকার করেছেন
عِنۡدَکَ তোমাকে
ۚ আমরা নিশ্চয়ই
اِنَّنَا সৎপথপ্রাপ্ত হবো অবশ্যই"

বাংলা অনুবাদ

আর তারা বলল, ‘হে যাদুকর, তোমার রবের কাছে তুমি আমাদের জন্য তাই প্রার্থনা কর, যার ওয়াদা তিনি তোমার সাথে করেছেন। নিশ্চয় আমরা হিদায়াতের পথে আসব।’

50
43:50
فَلَمَّا کَشَفۡنَا عَنۡہُمُ الۡعَذَابَ اِذَا ہُمۡ یَنۡکُثُوۡنَ
فَلَمَّا কিন্তু যখন
کَشَفۡنَا আমরা দূর করলাম
عَنۡہُمُ তাদের হ'তে
الۡعَذَابَ শাস্তি
اِذَا তখনই
ہُمۡ তারা
یَنۡکُثُوۡنَ অঙ্গীকার ভঙ্গ করে

বাংলা অনুবাদ

অতঃপর যখন আমি তাদের থেকে আযাব সরিয়ে নিলাম, তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করে বসল।

51
43:51
وَنَادٰی فِرۡعَوۡنُ فِیۡ قَوۡمِہٖ قَالَ یٰقَوۡمِ اَلَیۡسَ لِیۡ مُلۡکُ مِصۡرَ وَہٰذِہِ الۡاَنۡہٰرُ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِیۡ ۚ اَفَلَا تُبۡصِرُوۡنَ ؕ
وَنَادٰی এবং (একদিন) ডেকে বললো
فِرۡعَوۡنُ ফিরআউন
فِیۡ মধ্যে
قَوۡمِہٖ তার জাতির
قَالَ সে বললো
یٰقَوۡمِ হে আমার জাতি
اَلَیۡسَ নয় কি
لِیۡ আমারই
مُلۡکُ রাজত্ব
مِصۡرَ মিসরে
وَہٰذِہِ এবং এই
الۡاَنۡہٰرُ নদীগুলো
تَجۡرِیۡ বয়ে যায় (নাকি)
مِنۡ থেকে
تَحۡتِیۡ আমার অধীনে
ۚ তবে কি না
اَفَلَا তোমরা দেখতে পাও

বাংলা অনুবাদ

আর ফির‘আউন তার কওমের মধ্যে ঘোষণা দিয়ে বলল, ‘হে আমার কওম, মিসরের রাজত্ব কি আমার নয়? আর এ সব নদ-নদী কি আমার পাদদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে না, তোমরা কি দেখছ না’?

52
43:52
اَمۡ اَنَا خَیۡرٌ مِّنۡ ہٰذَا الَّذِیۡ ہُوَ مَہِیۡنٌ ۬ۙ وَّلَا یَکَادُ یُبِیۡنُ
اَمۡ অথবা
اَنَا আমি (নই কি)
خَیۡرٌ উত্তম
مِّنۡ চেয়ে
ہٰذَا এই (মুসার)
الَّذِیۡ (এমন) যে
ہُوَ সে
مَہِیۡنٌ হীন
۬ۙ এবং না
وَّلَا প্রায়
یَکَادُ স্পষ্ট বর্ণনা করতে পারে (কথা)

বাংলা অনুবাদ

‘আমি কি এই ব্যক্তি থেকে শ্রেষ্ঠ নই, যে হীন এবং স্পষ্ট বর্ণনা করতে প্রায় অক্ষম’?

53
43:53
فَلَوۡلَاۤ اُلۡقِیَ عَلَیۡہِ اَسۡوِرَۃٌ مِّنۡ ذَہَبٍ اَوۡ جَآءَ مَعَہُ الۡمَلٰٓئِکَۃُ مُقۡتَرِنِیۡنَ
فَلَوۡلَاۤ না তবে কেন
اُلۡقِیَ দেওয়া হলো
عَلَیۡہِ তার উপর
اَسۡوِرَۃٌ বালা
مِّنۡ তৈরী
ذَہَبٍ সোনার
اَوۡ বা
جَآءَ আসলো (না কেন)
مَعَہُ তার সাথে
الۡمَلٰٓئِکَۃُ ফেরেশতারা
مُقۡتَرِنِیۡنَ দলবেঁধে"

বাংলা অনুবাদ

‘তবে তাকে কেন স্বর্ণবলয় প্রদান করা হল না অথবা দলবদ্ধভাবে ফেরেশতাগণ তার সাথে কেন আসল না?’

54
43:54
فَاسۡتَخَفَّ قَوۡمَہٗ فَاَطَاعُوۡہُ ؕ اِنَّہُمۡ کَانُوۡا قَوۡمًا فٰسِقِیۡنَ
فَاسۡتَخَفَّ সে এভাবে বোকা বানালো
قَوۡمَہٗ তার জাতিকে
فَاَطَاعُوۡہُ তখন তাকে তারা মেনে নিলো
ؕ তারা নিশ্চয়ই
اِنَّہُمۡ ছিলো
کَانُوۡا সম্প্রদায়
قَوۡمًا সত্যত্যাগী

বাংলা অনুবাদ

এভাবেই সে তার কওমকে বোকা বানালো, ফলে তারা তার আনুগত্য করল। নিশ্চয় তারা ছিল এক ফাসিক কওম।

55
43:55
فَلَمَّاۤ اٰسَفُوۡنَا انۡتَقَمۡنَا مِنۡہُمۡ فَاَغۡرَقۡنٰہُمۡ اَجۡمَعِیۡنَ ۙ
فَلَمَّاۤ অতঃপর যখন
اٰسَفُوۡنَا আমাদেরকে বিরক্ত করলো
انۡتَقَمۡنَا আমরা প্রতিশোধ নিলাম
مِنۡہُمۡ তাদের থেকে
فَاَغۡرَقۡنٰہُمۡ তখন তাদেরকে আমরা ডুবিয়ে দিলাম
اَجۡمَعِیۡنَ সকলকেই

বাংলা অনুবাদ

তারপর যখন তারা আমাকে ক্রোধান্বিত করল, তখন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম এবং তাদের সকলকে নিমজ্জিত করে দিলাম।

56
43:56
فَجَعَلۡنٰہُمۡ سَلَفًا وَّمَثَلًا لِّلۡاٰخِرِیۡنَ ٪
فَجَعَلۡنٰہُمۡ এরপর তাদেরকে আমরা রেখে দিলাম
سَلَفًا অতীতের ইতিহাস
وَّمَثَلًا ও (শিক্ষার) দৃষ্টান্ত করে
لِّلۡاٰخِرِیۡنَ পরবর্তীদের জন্যে

বাংলা অনুবাদ

ফলে আমি তাদেরকে পরবর্তীদের জন্য অতীত ইতিহাস ও দৃষ্টান্ত বানালাম।

57
43:57
وَلَمَّا ضُرِبَ ابۡنُ مَرۡیَمَ مَثَلًا اِذَا قَوۡمُکَ مِنۡہُ یَصِدُّوۡنَ
وَلَمَّا এবং যখন
ضُرِبَ পেশ করা হলো
ابۡنُ পুত্রকে
مَرۡیَمَ মারইয়ামের
مَثَلًا দৃষ্টান্তরূপে
اِذَا তখনই
قَوۡمُکَ তোমার জাতি
مِنۡہُ তা হ'তে
یَصِدُّوۡنَ হৈ চৈ শুরু করলো

বাংলা অনুবাদ

আর যখনই মারইয়াম পুত্রকে দৃষ্টান্তস্বরূপ পেশ করা হয়, তখন তোমার কওম শোরগোল শুরু করে দেয়।

58
43:58
وَقَالُوۡۤاءَ اٰلِہَتُنَا خَیۡرٌ اَمۡ ہُوَ ؕ مَا ضَرَبُوۡہُ لَکَ اِلَّا جَدَلًا ؕ بَلۡ ہُمۡ قَوۡمٌ خَصِمُوۡنَ
وَقَالُوۡۤاءَ এবং বললো
اٰلِہَتُنَا "আমাদের দেবতারা কি
خَیۡرٌ উত্তম
اَمۡ না কি
ہُوَ সে"
ؕ না
مَا তারা পেশ করেছে তা
ضَرَبُوۡہُ তোমার জন্যে
لَکَ এ ব্যতীত যে
اِلَّا বিতর্ক করার (উদ্দেশ্যে)
جَدَلًا বরং
ؕ তারা
بَلۡ সম্প্রদায়
ہُمۡ ঝগড়াটে

বাংলা অনুবাদ

আর তারা বলে, ‘আমাদের উপাস্যরা শ্রেষ্ঠ নাকি ঈসা’? তারা কেবল কূটতর্কের খাতিরেই তাকে তোমার সামনে পেশ করে। বরং এরাই এক ঝগড়াটে সম্প্রদায়।

59
43:59
اِنۡ ہُوَ اِلَّا عَبۡدٌ اَنۡعَمۡنَا عَلَیۡہِ وَجَعَلۡنٰہُ مَثَلًا لِّبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ؕ
اِنۡ নয়
ہُوَ সে (অর্থাৎ ঈসা আঃ)
اِلَّا এ ব্যতীত
عَبۡدٌ এক দাস
اَنۡعَمۡنَا আমরা অনুগ্রহ করেছিলাম
عَلَیۡہِ তার উপর
وَجَعَلۡنٰہُ এবং তাকে আমরা করেছিলাম
مَثَلًا আদর্শস্বরূপ
لِّبَنِیۡۤ সন্তানদের জন্যে
اِسۡرَآءِیۡلَ ইসরাঈলের

বাংলা অনুবাদ

সে কেবল আমার এক বান্দা। আমি তার উপর অনুগ্রহ করেছিলাম এবং বনী ইসরাঈলের জন্য তাকে দৃষ্টান্ত বানিয়েছিলাম।

60
43:60
وَلَوۡ نَشَآءُ لَجَعَلۡنَا مِنۡکُمۡ مَّلٰٓئِکَۃً فِی الۡاَرۡضِ یَخۡلُفُوۡنَ
وَلَوۡ এবং যদি
نَشَآءُ আমরা চাইতাম
لَجَعَلۡنَا আমরা অবশ্য??? সৃষ্টি করতাম
مِنۡکُمۡ তোমাদের মধ্য থেকে
مَّلٰٓئِکَۃً ফেরেশতা
فِی মধ্যে
الۡاَرۡضِ পৃথিবীর
یَخۡلُفُوۡنَ তারা স্থলাভিষিক্ত হতো (তোমাদের)

বাংলা অনুবাদ

আর যদি আমি চাইতাম, তবে আমি তোমাদের পরিবর্তে ফেরেশতা সৃষ্টি করে পাঠাতাম যারা যমীনে তোমাদের উত্তরাধিকার হত।

61
43:61
وَاِنَّہٗ لَعِلۡمٌ لِّلسَّاعَۃِ فَلَا تَمۡتَرُنَّ بِہَا وَاتَّبِعُوۡنِ ؕ ہٰذَا صِرَاطٌ مُّسۡتَقِیۡمٌ
وَاِنَّہٗ এবং নিশ্চয়ই সে
لَعِلۡمٌ অবশ্যই নিদর্শন
لِّلسَّاعَۃِ ক্বিয়ামাতের জন্যে
فَلَا সুতরাং না
تَمۡتَرُنَّ তোমরা সন্দেহ করো
بِہَا তা সম্বন্ধে
وَاتَّبِعُوۡنِ এবং আমাকে তোমরা অনুসরণ করো
ؕ এটাই
ہٰذَا পথ
صِرَاطٌ সরল সঠিক

বাংলা অনুবাদ

আর নিশ্চয় সে (ঈসা) হবে কিয়ামতের এক সুনিশ্চিত আলামত। সুতরাং তোমরা কিয়ামত সম্পর্কে সংশয় পোষণ করো না। তোমরা আমারই অনুসরণ কর। এটিই সরল পথ।

62
43:62
وَلَا یَصُدَّنَّکُمُ الشَّیۡطٰنُ ۚ اِنَّہٗ لَکُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ
وَلَا এবং না
یَصُدَّنَّکُمُ তোমাদেরকে বাঁধা দিতে পারে (যেন)
الشَّیۡطٰنُ শয়তান
ۚ নিশ্চয়ই সে
اِنَّہٗ তোমাদের জন্যে
لَکُمۡ শত্রু
عَدُوٌّ প্রকাশ্য

বাংলা অনুবাদ

শয়তান যেন তোমাদের কিছুতেই বাধা দিতে না পারে। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু।

63
43:63
وَلَمَّا جَآءَ عِیۡسٰی بِالۡبَیِّنٰتِ قَالَ قَدۡ جِئۡتُکُمۡ بِالۡحِکۡمَۃِ وَلِاُبَیِّنَ لَکُمۡ بَعۡضَ الَّذِیۡ تَخۡتَلِفُوۡنَ فِیۡہِ ۚ فَاتَّقُوا اللّٰہَ وَاَطِیۡعُوۡنِ
وَلَمَّا এবং যখন
جَآءَ এসেছিলো
عِیۡسٰی ঈসা
بِالۡبَیِّنٰتِ সুস্পষ্ট নিদর্শনাবলীসহ
قَالَ সে বলেছিলো
قَدۡ "নিশ্চয়ই
جِئۡتُکُمۡ আমি তোমাদের কাছে এসেছি
بِالۡحِکۡمَۃِ প্রজ্ঞাসহ
وَلِاُبَیِّنَ এবং আমি সুস্পষ্ট করার জন্যে
لَکُمۡ তোমাদের কাছে
بَعۡضَ এমন কিছু
الَّذِیۡ যা
تَخۡتَلِفُوۡنَ তোমরা মতভেদ করছো
فِیۡہِ তার মধ্যে
ۚ সুতরাং তোমরা ভয় করো
فَاتَّقُوا আল্লাহকে
اللّٰہَ এবং তোমরা আনুগত্য করো আমার

বাংলা অনুবাদ

আর যখন ঈসা সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসল, তখন সে বলল, ‘আমি অবশ্যই তোমাদের কাছে হিকমত নিয়ে এসেছি এবং এসেছি তোমরা যে কতক বিষয়ে মতবিরোধে লিপ্ত তা স্পষ্ট করে দিতে। অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর’।

64
43:64
اِنَّ اللّٰہَ ہُوَ رَبِّیۡ وَرَبُّکُمۡ فَاعۡبُدُوۡہُ ؕ ہٰذَا صِرَاطٌ مُّسۡتَقِیۡمٌ
اِنَّ নিশ্চয়ই
اللّٰہَ আল্লাহ
ہُوَ তিনিই
رَبِّیۡ আমার রব
وَرَبُّکُمۡ ও তোমাদের রব
فَاعۡبُدُوۡہُ সুতরাং তাঁরই তোমরা ইবাদত করো
ؕ এটা
ہٰذَا পথ
صِرَاطٌ সরল সঠিক"

বাংলা অনুবাদ

‘নিশ্চয় আল্লাহ, তিনিই আমার রব ও তোমাদের রব। অতএব তাঁর ইবাদাত কর; এটিই সরল পথ’।

65
43:65
فَاخۡتَلَفَ الۡاَحۡزَابُ مِنۡۢ بَیۡنِہِمۡ ۚ فَوَیۡلٌ لِّلَّذِیۡنَ ظَلَمُوۡا مِنۡ عَذَابِ یَوۡمٍ اَلِیۡمٍ
فَاخۡتَلَفَ অতঃপর মতভেদ করলো
الۡاَحۡزَابُ বিভিন্ন দল
مِنۡۢ থেকে
بَیۡنِہِمۡ তাদের মাঝ
ۚ সুতরাং দুর্ভোগ
فَوَیۡلٌ (তাদের) জন্যে যারা
لِّلَّذِیۡنَ সীমালঙ্ঘন করেছে
ظَلَمُوۡا থেকে
مِنۡ শাস্তির
عَذَابِ দিনের
یَوۡمٍ নিদারুণ

বাংলা অনুবাদ

অতঃপর তাদের মধ্যকার কতগুলি দল মতভেদ করেছিল। সুতরাং যালিমদের জন্য যন্ত্রণাদায়ক দিনের আযাবের দুর্ভোগ!

66
43:66
ہَلۡ یَنۡظُرُوۡنَ اِلَّا السَّاعَۃَ اَنۡ تَاۡتِیَہُمۡ بَغۡتَۃً وَّہُمۡ لَا یَشۡعُرُوۡنَ
ہَلۡ কি
یَنۡظُرُوۡنَ তারা অপেক্ষা করছে
اِلَّا এ ব্যতীত
السَّاعَۃَ ক্বিয়ামাতের (দিনের)
اَنۡ যে
تَاۡتِیَہُمۡ তাদের উপর আসবে
بَغۡتَۃً হঠাৎ
وَّہُمۡ এবং তারা
لَا না
یَشۡعُرُوۡنَ টেরও পাবে

বাংলা অনুবাদ

তারা তো তাদের অজ্ঞাতসারে অকস্মাৎ কিয়ামত আসার অপেক্ষা করছে।

67
43:67
اَلۡاَخِلَّآءُ یَوۡمَئِذٍۭ بَعۡضُہُمۡ لِبَعۡضٍ عَدُوٌّ اِلَّا الۡمُتَّقِیۡنَ ؕ٪
اَلۡاَخِلَّآءُ বন্ধুরা
یَوۡمَئِذٍۭ সেদিন
بَعۡضُہُمۡ তাদের একে
لِبَعۡضٍ অপরের জন্যে
عَدُوٌّ শত্রু (হবে)
اِلَّا ব্যতীত
الۡمُتَّقِیۡنَ মুত্তাকীরা

বাংলা অনুবাদ

সেদিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে, মুত্তাকীরা ছাড়া।

68
43:68
یٰعِبَادِ لَا خَوۡفٌ عَلَیۡکُمُ الۡیَوۡمَ وَلَاۤ اَنۡتُمۡ تَحۡزَنُوۡنَ ۚ
یٰعِبَادِ "(বলা হবে) হে আমার দাসরা
لَا নেই
خَوۡفٌ কোনো ভয়
عَلَیۡکُمُ তোমাদের উপর
الۡیَوۡمَ আজ
وَلَاۤ আর না
اَنۡتُمۡ তোমরা
تَحۡزَنُوۡنَ চিন্তা করবে

বাংলা অনুবাদ

হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোন ভয় নেই এবং তোমরা চিন্তিতও হবে না।

69
43:69
اَلَّذِیۡنَ اٰمَنُوۡا بِاٰیٰتِنَا وَکَانُوۡا مُسۡلِمِیۡنَ ۚ
اَلَّذِیۡنَ যারা
اٰمَنُوۡا ঈমান এনেছিলো
بِاٰیٰتِنَا আমাদের আয়াতগুলোর উপর
وَکَانُوۡا এবং তারা ছিলো
مُسۡلِمِیۡنَ আত্মসমর্পণকারী (অর্থাৎ মুসলমান)

বাংলা অনুবাদ

যারা আমার আয়াতে ঈমান এনেছিল এবং যারা ছিল মুসলিম।

70
43:70
اُدۡخُلُوا الۡجَنَّۃَ اَنۡتُمۡ وَاَزۡوَاجُکُمۡ تُحۡبَرُوۡنَ
اُدۡخُلُوا (তাদেরকে বলা হবে) তোমরা প্রবেশ করো
الۡجَنَّۃَ জান্নাতে
اَنۡتُمۡ তোমরা
وَاَزۡوَاجُکُمۡ ও তোমাদের স্ত্রীরা
تُحۡبَرُوۡنَ তোমাদের সন্তুষ্ট করে দেওয়া হবে"

বাংলা অনুবাদ

তোমরা সস্ত্রীক সানন্দে জান্নাতে প্রবেশ কর।

71
43:71
یُطَافُ عَلَیۡہِمۡ بِصِحَافٍ مِّنۡ ذَہَبٍ وَّاَکۡوَابٍ ۚ وَفِیۡہَا مَا تَشۡتَہِیۡہِ الۡاَنۡفُسُ وَتَلَذُّ الۡاَعۡیُنُ ۚ وَاَنۡتُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ۚ
یُطَافُ পরিবেশন করা হবে
عَلَیۡہِمۡ তাদের কাছে
بِصِحَافٍ থালাসমূহকে
مِّنۡ তৈরী
ذَہَبٍ স্বর্ণের
وَّاَکۡوَابٍ এবং পানপাত্রসমুহও (স্বর্ণের)
ۚ এবং তার মধ্যে থাকবে
وَفِیۡہَا যা কিছু
مَا তা চাইবে
تَشۡتَہِیۡہِ (তাদের) অন্তরগুলো
الۡاَنۡفُسُ এবং তৃপ্ত হবে (তা দেখে)
وَتَلَذُّ (তাদের) চোখগুলো
الۡاَعۡیُنُ এবং (বলা হবে) তোমরা
ۚ তার মধ্যে
وَاَنۡتُمۡ চিরকাল

বাংলা অনুবাদ

স্বর্ণখচিত থালা ও পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে, সেখানে মন যা চায় আর যাতে চোখ তৃপ্ত হয় তা-ই থাকবে এবং সেখানে তোমরা হবে স্থায়ী।

72
43:72
وَتِلۡکَ الۡجَنَّۃُ الَّتِیۡۤ اُوۡرِثۡتُمُوۡہَا بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ
وَتِلۡکَ এবং এই
الۡجَنَّۃُ জান্নাত
الَّتِیۡۤ (সেই) যা
اُوۡرِثۡتُمُوۡہَا তোমাদেরকে তার উত্তরাধিকারী করা হয়েছে
بِمَا বিনিময়ে যা
کُنۡتُمۡ তোমরা
تَعۡمَلُوۡنَ কাজ করেছিলে

বাংলা অনুবাদ

আর এটিই জান্নাত, নিজদের আমলের ফলস্বরূপ তোমাদেরকে এর অধিকারী করা হয়েছে।

73
43:73
لَکُمۡ فِیۡہَا فَاکِہَۃٌ کَثِیۡرَۃٌ مِّنۡہَا تَاۡکُلُوۡنَ
لَکُمۡ তোমাদের জন্যে
فِیۡہَا তার মধ্যে (থাকবে)
فَاکِہَۃٌ ফলমূল
کَثِیۡرَۃٌ প্রচুর
مِّنۡہَا তা থেকে
تَاۡکُلُوۡنَ তোমরা খাবে

বাংলা অনুবাদ

সেখানে তোমাদের জন্য রয়েছে অনেক ফলমূল, যা থেকে তোমরা খাবে।

74
43:74
اِنَّ الۡمُجۡرِمِیۡنَ فِیۡ عَذَابِ جَہَنَّمَ خٰلِدُوۡنَ ۚۖ
اِنَّ নিশ্চয়ই
الۡمُجۡرِمِیۡنَ অপরাধীরা
فِیۡ (হবে) মধ্যে
عَذَابِ শাস্তির
جَہَنَّمَ জাহান্নামের
خٰلِدُوۡنَ তারা স্থায়ী হবে (সেখানে)

বাংলা অনুবাদ

নিশ্চয় অপরাধীরা জাহান্নামের আযাবে স্থায়ী হবে;

75
43:75
لَا یُفَتَّرُ عَنۡہُمۡ وَہُمۡ فِیۡہِ مُبۡلِسُوۡنَ ۚ
لَا না
یُفَتَّرُ কম করা হবে
عَنۡہُمۡ তাদের থেকে (শাস্তি)
وَہُمۡ এবং তারা
فِیۡہِ তার মধ্যে
مُبۡلِسُوۡنَ হতাশ হয়ে পড়ে থাকবে

বাংলা অনুবাদ

তাদের থেকে আযাব কমানো হবে না এবং তাতে তারা হতাশ হয়ে পড়বে।

76
43:76
وَمَا ظَلَمۡنٰہُمۡ وَلٰکِنۡ کَانُوۡا ہُمُ الظّٰلِمِیۡنَ
وَمَا এবং না
ظَلَمۡنٰہُمۡ তাদেরকে আমরা অত্যাচার করেছি
وَلٰکِنۡ কিন্তু
کَانُوۡا ছিলো
ہُمُ তারা
الظّٰلِمِیۡنَ সীমালঙ্ঘনকারী (তাদের নিজেদের উপর)

বাংলা অনুবাদ

আর আমি তাদের উপর যুলম করিনি; কিন্তু তারাই ছিল যালিম।

77
43:77
وَنَادَوۡا یٰمٰلِکُ لِیَقۡضِ عَلَیۡنَا رَبُّکَ ؕ قَالَ اِنَّکُمۡ مّٰکِثُوۡنَ
وَنَادَوۡا এবং তারা ডেকে বলবে
یٰمٰلِکُ "হে মালিক (জাহান্নামের প্রহরী)
لِیَقۡضِ শেষ করে দিক
عَلَیۡنَا আমাদের উপর (ব্যাপারটা)
رَبُّکَ তোমার রব"
ؕ সে বলবে
قَالَ "তোমরা নিশ্চয়ই
اِنَّکُمۡ অবস্থানকারী (এভাবেই)"

বাংলা অনুবাদ

তারা চিৎকার করে বলবে, ‘হে মালিক, তোমার রব যেন আমাদেরকে শেষ করে দেন’। সে বলবে, ‘নিশ্চয় তোমরা অবস্থানকারী’।

78
43:78
لَقَدۡ جِئۡنٰکُمۡ بِالۡحَقِّ وَلٰکِنَّ اَکۡثَرَکُمۡ لِلۡحَقِّ کٰرِہُوۡنَ
لَقَدۡ নিশ্চয়ই
جِئۡنٰکُمۡ তোমাদের কাছে আমরা এসেছিলাম
بِالۡحَقِّ সত্যসহ
وَلٰکِنَّ কিন্তু
اَکۡثَرَکُمۡ তোমাদের বেশীর ভাগই (ছিলে)
لِلۡحَقِّ সত্যের প্রতি
کٰرِہُوۡنَ বিমুখ

বাংলা অনুবাদ

‘অবশ্যই তোমাদের কাছে আমি সত্য নিয়ে এসেছিলাম; কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য অপছন্দকারী*।

79
43:79
اَمۡ اَبۡرَمُوۡۤا اَمۡرًا فَاِنَّا مُبۡرِمُوۡنَ ۚ
اَمۡ তবে কি
اَبۡرَمُوۡۤا তারা সিদ্ধান্ত নিয়েছে
اَمۡرًا একটি বিষয়ে
فَاِنَّا নিশ্চয়ই তবে আমরাও
مُبۡرِمُوۡنَ সিদ্ধান্ত গ্রহণকারী (তাদের ব্যাপারে)

বাংলা অনুবাদ

না কি তারা কোন ব্যাপারে পাকা সিদ্ধান্ত নিয়েছে? নিশ্চয় আমি চূড়ান্ত সিদ্ধান্তকারী।

80
43:80
اَمۡ یَحۡسَبُوۡنَ اَنَّا لَا نَسۡمَعُ سِرَّہُمۡ وَنَجۡوٰىہُمۡ ؕ بَلٰی وَرُسُلُنَا لَدَیۡہِمۡ یَکۡتُبُوۡنَ
اَمۡ না কি
یَحۡسَبُوۡنَ তারা মনে করেছে
اَنَّا যে আমরা
لَا না
نَسۡمَعُ আমরা শুনি
سِرَّہُمۡ তাদের গোপন কথাবার্তা
وَنَجۡوٰىہُمۡ ও তাদের গোপন পরামর্শ
ؕ হ্যাঁ (সবই শুনি)
بَلٰی এবং আমাদের ফেরেশতারা
وَرُسُلُنَا তাদের কাছে আছে
لَدَیۡہِمۡ তারা লিখছে

বাংলা অনুবাদ

না কি তারা মনে করে, আমি তাদের গোপনীয় বিষয় ও নিভৃত সলাপরামর্শ শুনতে পাই না? অবশ্যই হ্যাঁ, আর আমার ফেরেশতাগণ তাদের কাছে থেকে লিখছে।

81
43:81
قُلۡ اِنۡ کَانَ لِلرَّحۡمٰنِ وَلَدٌ ٭ۖ فَاَنَا اَوَّلُ الۡعٰبِدِیۡنَ
قُلۡ বলো
اِنۡ "যদি
کَانَ থাকতো
لِلرَّحۡمٰنِ দয়াময়ের জন্যে
وَلَدٌ কোনো ছেলে
٭ۖ তবে আমি
فَاَنَا প্রথম (হতাম)
اَوَّلُ উপাসকদের মধ্যে"

বাংলা অনুবাদ

বল, ‘রহমানের যদি সন্তান থাকত তবে আমি প্রথম তাঁর ইবাদাতকারী হতাম।

82
43:82
سُبۡحٰنَ رَبِّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ رَبِّ الۡعَرۡشِ عَمَّا یَصِفُوۡنَ
سُبۡحٰنَ মহান পবিত্র
رَبِّ রব
السَّمٰوٰتِ আকাশের
وَالۡاَرۡضِ ও পৃথিবীর
رَبِّ রব
الۡعَرۡشِ আরশের
عَمَّا তা হ'তে যা
یَصِفُوۡنَ তারা আরোপ করে

বাংলা অনুবাদ

তারা যা আরোপ করে, আসমানসমূহ ও যমীনের রব এবং আরশের রব তা থেকে পবিত্র-মহান।

83
43:83
فَذَرۡہُمۡ یَخُوۡضُوۡا وَیَلۡعَبُوۡا حَتّٰی یُلٰقُوۡا یَوۡمَہُمُ الَّذِیۡ یُوۡعَدُوۡنَ
فَذَرۡہُمۡ সুতরাং তাদেরকে ছেড়ে দাও
یَخُوۡضُوۡا বাকবিতন্ডা করতে
وَیَلۡعَبُوۡا ও ক্রীড়া-কৌতুক করতে
حَتّٰی যতক্ষণ না
یُلٰقُوۡا তারা সাক্ষাত পায়
یَوۡمَہُمُ তাদের দিনের
الَّذِیۡ যা
یُوۡعَدُوۡنَ তাদের প্রতিশ্রুতি দেয়া হচ্ছে

বাংলা অনুবাদ

অতএব তাদেরকে ছেড়ে দাও, তারা মগ্ন থাকুক বেহুদা কথায় আর খেল-তামাশায় মত্ত থাকুক যতক্ষণ না সেদিনের সাথে তারা সাক্ষাৎ করে যার প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছে।

84
43:84
وَہُوَ الَّذِیۡ فِی السَّمَآءِ اِلٰہٌ وَّفِی الۡاَرۡضِ اِلٰہٌ ؕ وَہُوَ الۡحَکِیۡمُ الۡعَلِیۡمُ
وَہُوَ এবং তিনিই (আল্লাহ)
الَّذِیۡ যিনি
فِی আছেন
السَّمَآءِ আকাশে
اِلٰہٌ ইলাহ
وَّفِی এবং আছেন
الۡاَرۡضِ পৃথিবীতেও
اِلٰہٌ ইলাহ
ؕ এবং তিনিই
وَہُوَ মহাজ্ঞানী
الۡحَکِیۡمُ মহাবিজ্ঞ

বাংলা অনুবাদ

আর তিনিই আসমানে ইলাহ এবং তিনিই যমীনে ইলাহ; আর তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।

85
43:85
وَتَبٰرَکَ الَّذِیۡ لَہٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَیۡنَہُمَا ۚ وَعِنۡدَہٗ عِلۡمُ السَّاعَۃِ ۚ وَاِلَیۡہِ تُرۡجَعُوۡنَ
وَتَبٰرَکَ এবং মহান তিনি
الَّذِیۡ যিনি (এমন সত্ত্বা যে)
لَہٗ তাঁরই
مُلۡکُ সার্বভৌমত্ব
السَّمٰوٰتِ আকাশের
وَالۡاَرۡضِ ও পৃথিবীর
وَمَا এবং যা কিছু
بَیۡنَہُمَا তাদের উভয়ের মাঝে আছে
ۚ এবং তাঁরই কাছে আছে
وَعِنۡدَہٗ জ্ঞান
عِلۡمُ ক্বিয়ামাতের
السَّاعَۃِ এবং তাঁরই দিকে
ۚ তোমাদেরকে ফিরে যেতে হবে

বাংলা অনুবাদ

আর তিনি বরকতময়, যার কর্তৃত্বে রয়েছে আসমানসমূহ, যমীন ও এ দু’য়ের মধ্যবর্তী সবকিছু; আর কিয়ামতের জ্ঞান কেবল তাঁরই আছে এবং তাঁরই নিকট তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে।

86
43:86
وَلَا یَمۡلِکُ الَّذِیۡنَ یَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِہِ الشَّفَاعَۃَ اِلَّا مَنۡ شَہِدَ بِالۡحَقِّ وَہُمۡ یَعۡلَمُوۡنَ
وَلَا এবং না
یَمۡلِکُ ক্ষমতা রাখে
الَّذِیۡنَ যাদেরকে
یَدۡعُوۡنَ তারা ডাকে
مِنۡ মধ্য হতে
دُوۡنِہِ তাঁকে ছাড়া
الشَّفَاعَۃَ সুপারিশের
اِلَّا কিন্তু
مَنۡ যে
شَہِدَ সাক্ষ্য দেয়
بِالۡحَقِّ সত্যের
وَہُمۡ তারা যখন
یَعۡلَمُوۡنَ জানেও

বাংলা অনুবাদ

আর তিনি ছাড়া যাদেরকে তারা আহবান করে তারা সুপারিশের মালিক হবে না; তবে তারা ছাড়া যারা জেনে-শুনে সত্য সাক্ষ্য দেয় ।

87
43:87
وَلَئِنۡ سَاَلۡتَہُمۡ مَّنۡ خَلَقَہُمۡ لَیَقُوۡلُنَّ اللّٰہُ فَاَنّٰی یُؤۡفَکُوۡنَ ۙ
وَلَئِنۡ এবং অবশ্যই যদি
سَاَلۡتَہُمۡ তাদেরকে তুমি জিজ্ঞেস করো
مَّنۡ কে
خَلَقَہُمۡ তাদের সৃষ্টি করেছে
لَیَقُوۡلُنَّ অবশ্যই তারা বলবে
اللّٰہُ "আল্লাহ"
فَاَنّٰی তাহ'লে কোথায়
یُؤۡفَکُوۡنَ তাদের ফিরানো হচ্ছে

বাংলা অনুবাদ

আর তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা কর, কে তাদেরকে সৃষ্টি করেছে? তারা অবশ্যই বলবে, ‘আল্লাহ।’ তবু তারা কীভাবে বিমুখ হয়?

88
43:88
وَقِیۡلِہٖ یٰرَبِّ اِنَّ ہٰۤؤُلَآءِ قَوۡمٌ لَّا یُؤۡمِنُوۡنَ ۘ
وَقِیۡلِہٖ শপথ তার (অর্থাৎ নাবীর) কথার
یٰرَبِّ "হে আমার রব
اِنَّ নিশ্চয়ই
ہٰۤؤُلَآءِ এসব
قَوۡمٌ সম্প্রদায়
لَّا না
یُؤۡمِنُوۡنَ ঈমান আনবে"

বাংলা অনুবাদ

আর তার (রাসূলের) বাণী ‘হে আমার রব, নিশ্চয় এরা এমন কওম যারা ঈমান আনবে না।’

89
43:89
فَاصۡفَحۡ عَنۡہُمۡ وَقُلۡ سَلٰمٌ ؕ فَسَوۡفَ یَعۡلَمُوۡنَ ٪
فَاصۡفَحۡ সুতরাং উপেক্ষা করো
عَنۡہُمۡ তাদের থেকে
وَقُلۡ এবং বলো
سَلٰمٌ "সালাম"
ؕ অতঃপর শীঘ্রই
فَسَوۡفَ তারা জানতে পারবে

বাংলা অনুবাদ

অতএব তুমি তাদেরকে এড়িয়ে চল এবং বল, ‘সালাম’; তবে তারা শীঘ্রই জানতে পারবে।

তাফসীর

সূরা যুখরুফ

আয়াত ...

কুরআন সেটিংস

বাংলা অনুবাদ

আয়াতের পূর্ণাঙ্গ অনুবাদ দেখান

শব্দে শব্দে অর্থ

প্রতিটি আরবি শব্দের অর্থ দেখান

অটো-প্লে অডিও

পরবর্তী আয়াত স্বয়ংক্রিয়ভাবে বাজান

30px
18px