38
সূরা 38 মক্কী 88 আয়াত

ছোয়াদ

আরবি বর্ণ সাদ · The letter Saad

ص
بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
1
38:1
صٓ وَالۡقُرۡاٰنِ ذِی الذِّکۡرِ ؕ
صٓ সাদ
وَالۡقُرۡاٰنِ কোরআনের শপথ
ذِی পূর্ণ
الذِّکۡرِ উপদেশ

বাংলা অনুবাদ

সোয়াদ; কসম উপদেশপূর্ণ কুরআনের।

2
38:2
بَلِ الَّذِیۡنَ کَفَرُوۡا فِیۡ عِزَّۃٍ وَّشِقَاقٍ
بَلِ কিন্তু
الَّذِیۡنَ যারা
کَفَرُوۡا অস্বীকার করেছে
فِیۡ মধ্যে (লিপ্ত)
عِزَّۃٍ ঔদ্ধত্যের
وَّشِقَاقٍ ও বিরোধীতার

বাংলা অনুবাদ

বস্তুত কাফিররা আত্মম্ভরিতা ও বিরোধিতায় রয়েছে।

3
38:3
کَمۡ اَہۡلَکۡنَا مِنۡ قَبۡلِہِمۡ مِّنۡ قَرۡنٍ فَنَادَوۡا وَّلَاتَ حِیۡنَ مَنَاصٍ
کَمۡ কত (জাতিকেই)
اَہۡلَکۡنَا আমরা ধ্বংস করেছি
مِنۡ পূর্বে
قَبۡلِہِمۡ তাদের
مِّنۡ মধ্যে হতে
قَرۡنٍ জাতিসমূহের
فَنَادَوۡا তারা তখন চিৎকার করেছে
وَّلَاتَ কিন্তু আর ছিলো না
حِیۡنَ সময়
مَنَاصٍ মুক্তি লাভের

বাংলা অনুবাদ

তাদের পূর্বে আমি কত প্রজন্মকে ধ্বংস করেছি; তখন তারা আর্তচিৎকার করেছিল, কিন্তু তখন পলায়নের কোন সময় ছিল না।

4
38:4
وَعَجِبُوۡۤا اَنۡ جَآءَہُمۡ مُّنۡذِرٌ مِّنۡہُمۡ ۫ وَقَالَ الۡکٰفِرُوۡنَ ہٰذَا سٰحِرٌ کَذَّابٌ ۖۚ
وَعَجِبُوۡۤا এবং অবাক হয়েছে তারা
اَنۡ যে
جَآءَہُمۡ তাদের কাছে এসেছে
مُّنۡذِرٌ একজন সতর্ককারী
مِّنۡہُمۡ তাদেরই মধ্য হ'তে
۫ এবং বললো
وَقَالَ কাফিররা
الۡکٰفِرُوۡنَ "এই (ব্যক্তি)
ہٰذَا যাদুকর
سٰحِرٌ বড় মিথ্যাবাদী

বাংলা অনুবাদ

আর তারা বিস্মিত হল যে, তাদের কাছে তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী এসেছে এবং কাফিররা বলে, ‘এ তো যাদুকর, মিথ্যাবাদী’।

5
38:5
اَجَعَلَ الۡاٰلِہَۃَ اِلٰـہًا وَّاحِدًا ۚۖ اِنَّ ہٰذَا لَشَیۡءٌ عُجَابٌ
اَجَعَلَ সে কি সাব্যস্ত করেছে
الۡاٰلِہَۃَ সব উপাস্যকে
اِلٰـہًا ইলাহ
وَّاحِدًا একই
ۚۖ নিশ্চয়ই
اِنَّ এটা
ہٰذَا অবশ্যই ব্যাপার
لَشَیۡءٌ আজব"

বাংলা অনুবাদ

‘সে কি সকল উপাস্যকে এক ইলাহ বানিয়ে নিয়েছে? নিশ্চয় এ তো এক আশ্চর্য বিষয়’!

6
38:6
وَانۡطَلَقَ الۡمَلَاُ مِنۡہُمۡ اَنِ امۡشُوۡا وَاصۡبِرُوۡا عَلٰۤی اٰلِہَتِکُمۡ ۚۖ اِنَّ ہٰذَا لَشَیۡءٌ یُّرَادُ ۖۚ
وَانۡطَلَقَ এবং সরে পড়লো
الۡمَلَاُ প্রধানেরা
مِنۡہُمۡ তাদের মধ্যকার
اَنِ (এই বলে) যে,
امۡشُوۡا "তোমরা চলে যাও
وَاصۡبِرُوۡا ও তোমরা অবিচল থাকো
عَلٰۤی উপর
اٰلِہَتِکُمۡ তোমাদের উপাস্যদের (উপাসনায়)
ۚۖ নিশ্চয়ই
اِنَّ এই
ہٰذَا ব্যাপার অবশ্যই
لَشَیۡءٌ উদ্দেশ্যমূলক

বাংলা অনুবাদ

আর তাদের প্রধানরা চলে গেল একথা বলে যে, ‘যাও এবং তোমাদের উপাস্যগুলোর উপর অবিচল থাক। নিশ্চয় এ বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত’।

7
38:7
مَا سَمِعۡنَا بِہٰذَا فِی الۡمِلَّۃِ الۡاٰخِرَۃِ ۚۖ اِنۡ ہٰذَاۤ اِلَّا اخۡتِلَاقٌ ۖۚ
مَا না
سَمِعۡنَا আমরা শুনেছি
بِہٰذَا এ সম্পর্কে
فِی মধ্যে
الۡمِلَّۃِ জাতি-ধর্মগুলোতে
الۡاٰخِرَۃِ (অতীতের) অন্যান্য
ۚۖ নয়
اِنۡ এটা
ہٰذَاۤ ব্যতীত
اِلَّا মনগড়া কথা

বাংলা অনুবাদ

আমরা তো সর্বশেষ ধর্মে এমন কথা শুনিনি*। এটা তো বানোয়াট কথা ছাড়া আর কিছু নয়।

8
38:8
ءَاُنۡزِلَ عَلَیۡہِ الذِّکۡرُ مِنۡۢ بَیۡنِنَا ؕ بَلۡ ہُمۡ فِیۡ شَکٍّ مِّنۡ ذِکۡرِیۡ ۚ بَلۡ لَّمَّا یَذُوۡقُوۡا عَذَابِ ؕ
ءَاُنۡزِلَ কি অবতরণ করা হয়েছে
عَلَیۡہِ তার উপর
الذِّکۡرُ কোরআন (কিতাব)
مِنۡۢ হ'তে
بَیۡنِنَا আমাদের মধ্যে"
ؕ বরং
بَلۡ তারা
ہُمۡ মধ্যে (আছে)
فِیۡ সন্দেহের
شَکٍّ সম্পর্কে
مِّنۡ আমার কোরআন (অর্থাৎ কিতাব)
ذِکۡرِیۡ বরং
ۚ করে নি
بَلۡ তারা স্বাদ গ্রহণ
لَّمَّا আমার শাস্তির

বাংলা অনুবাদ

‘আমাদের মধ্য থেকে তার উপরই কি কুরআন নাযিল করা হল’? বরং তারা আমার কুরআনের ব্যাপারে সন্দেহে রয়েছে। বরং তারা এখনও আমার আযাব আস্বাদন করেনি।

9
38:9
اَمۡ عِنۡدَہُمۡ خَزَآئِنُ رَحۡمَۃِ رَبِّکَ الۡعَزِیۡزِ الۡوَہَّابِ ۚ
اَمۡ তবে কি
عِنۡدَہُمۡ তাদের কাছে আছে
خَزَآئِنُ ভান্ডারসমূহ
رَحۡمَۃِ অনুগ্রহের
رَبِّکَ তোমার রবের
الۡعَزِیۡزِ (যিনি) পরাক্রমশালী
الۡوَہَّابِ মহান দাতা

বাংলা অনুবাদ

তাদের কাছে কি তোমার রবের রহমতের ভান্ডার রয়েছে যিনি মহাপরাক্রমশালী, অসীম দাতা।

10
38:10
اَمۡ لَہُمۡ مُّلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَیۡنَہُمَا ۟ فَلۡیَرۡتَقُوۡا فِی الۡاَسۡبَابِ
اَمۡ না কি
لَہُمۡ তাদের আছে
مُّلۡکُ সার্বভৌমত্ব
السَّمٰوٰتِ আকাশের
وَالۡاَرۡضِ ও পৃথিবীর
وَمَا এবং যা (আছে)
بَیۡنَہُمَا তাদের উভয়ের মাঝে
۟ তারা আরোহণ করুক তাহ'লে
فَلۡیَرۡتَقُوۡا সাহায্যে
فِی (উচ্চজগতের) সিঁড়ির

বাংলা অনুবাদ

অথবা আসমান ও যমীন এবং এ দু’য়ের মধ্যে যা আছে তার মালিকানা কি তাদের? তাহলে তারা আরোহণ করুক (আসমানে উঠার) কোন উপায় অবলম্বন করে।

11
38:11
جُنۡدٌ مَّا ہُنَالِکَ مَہۡزُوۡمٌ مِّنَ الۡاَحۡزَابِ
جُنۡدٌ (এটা তো) একটি বাহিনী
مَّا যা
ہُنَالِکَ এখানেই (মাক্কায়)
مَہۡزُوۡمٌ পরাজিত হবে
مِّنَ মধ্য হ'তে
الۡاَحۡزَابِ (অনেকগুলো) বহু বাহিনীর

বাংলা অনুবাদ

এ বাহিনী তো সেখানে* পরাজিত হবে (পূর্ববর্তী) দলসমূহের মত।

12
38:12
کَذَّبَتۡ قَبۡلَہُمۡ قَوۡمُ نُوۡحٍ وَّعَادٌ وَّفِرۡعَوۡنُ ذُو الۡاَوۡتَادِ ۙ
کَذَّبَتۡ মিথ্যারোপ করেছিলো
قَبۡلَہُمۡ তাদের পূর্বে
قَوۡمُ জাতি
نُوۡحٍ নূহের
وَّعَادٌ ও আ'দ
وَّفِرۡعَوۡنُ ও ফিরআউনের
ذُو অধিপতি
الۡاَوۡتَادِ কিলক ও স্তম্ভসমূহের

বাংলা অনুবাদ

তাদের পূর্বেও অস্বীকার করেছিল নূহের কওম, আদ ও বহু অট্টালিকার অধিপতি ফির‘আউন,

13
38:13
وَثَمُوۡدُ وَقَوۡمُ لُوۡطٍ وَّاَصۡحٰبُ لۡـَٔیۡکَۃِ ؕ اُولٰٓئِکَ الۡاَحۡزَابُ
وَثَمُوۡدُ ও সামূদ
وَقَوۡمُ ও জাতি
لُوۡطٍ লূতের
وَّاَصۡحٰبُ ও অধিবাসী
لۡـَٔیۡکَۃِ আইকা’র
ؕ ঐ সবই (ছিলো)
اُولٰٓئِکَ (বিশাল) সম্মিলিত বাহিনী

বাংলা অনুবাদ

সামূদ, কওমে লূত ও আইকার অধিবাসীরা। এরাই ছিল (নবীদের বিরুদ্ধাচরণকারী) দলসমূহ ।

14
38:14
اِنۡ کُلٌّ اِلَّا کَذَّبَ الرُّسُلَ فَحَقَّ عِقَابِ ٪
اِنۡ না
کُلٌّ কেউই (ছিলো)
اِلَّا এ ব্যতীত যে
کَذَّبَ মিথ্যারোপ করতো
الرُّسُلَ রাসূলগণকে
فَحَقَّ অতঃপর কার্যকর হয়েছিলো
عِقَابِ আমার শাস্তি

বাংলা অনুবাদ

প্রত্যেকেই তো রাসূলদেরকে অস্বীকার করেছিল। ফলে আমার আযাব অবধারিত হয়েছিল।

15
38:15
وَمَا یَنۡظُرُ ہٰۤؤُلَآءِ اِلَّا صَیۡحَۃً وَّاحِدَۃً مَّا لَہَا مِنۡ فَوَاقٍ
وَمَا এবং না
یَنۡظُرُ অপেক্ষা করছে
ہٰۤؤُلَآءِ এই সব (লোক)
اِلَّا এ ব্যতীত
صَیۡحَۃً মহা গর্জনের
وَّاحِدَۃً একটি (মাত্র)
مَّا না
لَہَا তার জন্যে (থাকবে)
مِنۡ কোনো
فَوَاقٍ দম ফেলার অবকাশ

বাংলা অনুবাদ

আর এরা তো কেবল একটি বিকট আওয়াজের অপেক্ষা করছে যাতে কোন বিরাম থাকবে না।

16
38:16
وَقَالُوۡا رَبَّنَا عَجِّلۡ لَّنَا قِطَّنَا قَبۡلَ یَوۡمِ الۡحِسَابِ
وَقَالُوۡا ও তারা বলে
رَبَّنَا "হে আমাদের রব
عَجِّلۡ শীঘ্র দাও
لَّنَا আমাদের জন্যে
قِطَّنَا আমাদের পাওনা
قَبۡلَ পূর্বেই
یَوۡمِ দিনের
الۡحِسَابِ বিচারের"

বাংলা অনুবাদ

আর তারা বলে, হে ‘আমাদের রব, হিসাব দিবসের আগেই আমাদের প্রাপ্য আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিন’।

17
38:17
اِصۡبِرۡ عَلٰی مَا یَقُوۡلُوۡنَ وَاذۡکُرۡ عَبۡدَنَا دَاوٗدَ ذَا الۡاَیۡدِ ۚ اِنَّہٗۤ اَوَّابٌ
اِصۡبِرۡ (হে নাবী) ধৈর্য্য ধরো
عَلٰی উপর
مَا যা
یَقُوۡلُوۡنَ তারা বলছে
وَاذۡکُرۡ এবং স্মরণ করো
عَبۡدَنَا আমাদের দাস
دَاوٗدَ দাউদের (ঘটনা)
ذَا অধিকারী
الۡاَیۡدِ (যে ছিলো) শক্তির
ۚ নিশ্চয়ই সে (ছিলো)
اِنَّہٗۤ (আল্লাহ) অভিমুখী

বাংলা অনুবাদ

তারা যা বলে সে ব্যাপারে তুমি ধৈর্যধারণ কর এবং আমার শক্তিশালী বান্দা দাঊদকে স্মরণ কর; সে ছিল অধিক আল্লাহ অভিমুখী।

18
38:18
اِنَّا سَخَّرۡنَا الۡجِبَالَ مَعَہٗ یُسَبِّحۡنَ بِالۡعَشِیِّ وَالۡاِشۡرَاقِ ۙ
اِنَّا নিশ্চযই় আমরা
سَخَّرۡنَا আমরা বশ করে দিয়েছিলাম
الۡجِبَالَ পাহাড়সমূহকে
مَعَہٗ তার সাথে
یُسَبِّحۡنَ তারা পবিত্র মহিমা ঘোষণা করতো
بِالۡعَشِیِّ সন্ধ্যায়
وَالۡاِشۡرَاقِ ও সকালে

বাংলা অনুবাদ

আমি পর্বতমালাকে অনুগত করেছিলাম, তার সাথে এগুলো সকাল-সন্ধ্যায় আমার তাসবীহ পাঠ করত।

19
38:19
وَالطَّیۡرَ مَحۡشُوۡرَۃً ؕ کُلٌّ لَّہٗۤ اَوَّابٌ
وَالطَّیۡرَ এবং পাখিগুলো
مَحۡشُوۡرَۃً সমবেত হতো
ؕ প্রত্যেকে (ছিলো)
کُلٌّ তাঁরই
لَّہٗۤ অভিমুখী (ও অনুগত)

বাংলা অনুবাদ

আর সমবেত পাখীদেরকেও (অনুগত করেছিলাম); প্রত্যেকেই ছিল অধিক আল্লাহ অভিমুখী।

20
38:20
وَشَدَدۡنَا مُلۡکَہٗ وَاٰتَیۡنٰہُ الۡحِکۡمَۃَ وَفَصۡلَ الۡخِطَابِ
وَشَدَدۡنَا এবং আমরা সুদৃঢ় করেছিলাম
مُلۡکَہٗ তার রাজত্বকে
وَاٰتَیۡنٰہُ এবং তাকে আমরা দিয়েছিলাম
الۡحِکۡمَۃَ প্রজ্ঞা
وَفَصۡلَ ও চূড়ান্তকারী
الۡخِطَابِ বাগ্মিতা

বাংলা অনুবাদ

আর আমি তার রাজত্বকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা দিয়েছিলাম।

21
38:21
وَہَلۡ اَتٰىکَ نَبَؤُا الۡخَصۡمِ ۘ اِذۡ تَسَوَّرُوا الۡمِحۡرَابَ ۙ
وَہَلۡ এবং কি
اَتٰىکَ তোমার কাছে পৌঁছেছে
نَبَؤُا খবর
الۡخَصۡمِ বিবদমান লোকদের
ۘ যখন
اِذۡ তারা দেয়াল টপকে ঢুকে পড়লো
تَسَوَّرُوا খাসকামরায়

বাংলা অনুবাদ

তোমার কাছে কি বিবদমান লোকদের সংবাদ এসেছে? যখন তারা প্রাচীর ডিঙিয়ে মিহরাবে আসল।

22
38:22
اِذۡ دَخَلُوۡا عَلٰی دَاوٗدَ فَفَزِعَ مِنۡہُمۡ قَالُوۡا لَا تَخَفۡ ۚ خَصۡمٰنِ بَغٰی بَعۡضُنَا عَلٰی بَعۡضٍ فَاحۡکُمۡ بَیۡنَنَا بِالۡحَقِّ وَلَا تُشۡطِطۡ وَاہۡدِنَاۤ اِلٰی سَوَآءِ الصِّرَاطِ
اِذۡ যখন
دَخَلُوۡا তারা প্রবেশ করেছিলো
عَلٰی কাছে
دَاوٗدَ দাউদের
فَفَزِعَ সে তখন ভয় পেলো
مِنۡہُمۡ তাদের থেকে
قَالُوۡا তারা বললো
لَا "না
تَخَفۡ ভয় পাবেন
ۚ (আমরা) বিবদমান দু'পক্ষ
خَصۡمٰنِ বাড়াবাড়ি করেছে
بَغٰی আমাদের একজন
بَعۡضُنَا উপর
عَلٰی অপরজনের
بَعۡضٍ সুতরাং বিচার করে দিন
فَاحۡکُمۡ আমাদের মাঝে
بَیۡنَنَا ন্যায়ভাবে
بِالۡحَقِّ এবং না
وَلَا অবিচার করবেন
تُشۡطِطۡ এবং আমাদের পরিচালনা করবেন
وَاہۡدِنَاۤ দিকে
اِلٰی সরল সঠিক
سَوَآءِ পথের

বাংলা অনুবাদ

যখন তারা দাঊদের কাছে প্রবেশ করল, তখন সে তাদের ভয় পেয়ে গেল। তারা বলল ‘আপনি ভয় করবেন না, আমরা বিবদমান দু’পক্ষ। আমাদের একে অন্যের উপর সীমালঙ্ঘন করেছে। অতএব আপনি আমাদের মধ্যে ন্যায়বিচার করুন, অবিচার করবেন না। আর আমাদেরকে সরল পথের নির্দেশনা দিন’।

23
38:23
اِنَّ ہٰذَاۤ اَخِیۡ ۟ لَہٗ تِسۡعٌ وَّتِسۡعُوۡنَ نَعۡجَۃً وَّلِیَ نَعۡجَۃٌ وَّاحِدَۃٌ ۟ فَقَالَ اَکۡفِلۡنِیۡہَا وَعَزَّنِیۡ فِی الۡخِطَابِ
اِنَّ নিশ্চয়ই
ہٰذَاۤ এই
اَخِیۡ আমার ভাই
۟ তার আছে
لَہٗ নয়
تِسۡعٌ এবং নব্বই (অর্থাৎ নিরানব্বইটি)
وَّتِسۡعُوۡنَ দুম্বী
نَعۡجَۃً ও আমার আছে
وَّلِیَ দুম্বী
نَعۡجَۃٌ একটি
وَّاحِدَۃٌ তবুও সে বললো
۟ "তা আমার দায়িত্বে দাও"
فَقَالَ এবং সে আমাকে পরাস্ত করে ফেললো
اَکۡفِلۡنِیۡہَا মধ্যে
وَعَزَّنِیۡ কথাবার্তার"

বাংলা অনুবাদ

‘নিশ্চয় এ আমার ভাই। তার নিরানব্বইটি ভেড়ী আছে, আর আমার আছে মাত্র একটা ভেড়ী। তবুও সে বলে, ‘এ ভেড়ীটিও আমার তত্ত্বাবধানে দিয়ে দাও’, আর তর্কে সে আমার উপর প্রাধান্য বিস্তার করেছে’।

24
38:24
قَالَ لَقَدۡ ظَلَمَکَ بِسُؤَالِ نَعۡجَتِکَ اِلٰی نِعَاجِہٖ ؕ وَاِنَّ کَثِیۡرًا مِّنَ الۡخُلَطَآءِ لَیَبۡغِیۡ بَعۡضُہُمۡ عَلٰی بَعۡضٍ اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَقَلِیۡلٌ مَّا ہُمۡ ؕ وَظَنَّ دَاوٗدُ اَنَّمَا فَتَنّٰہُ فَاسۡتَغۡفَرَ رَبَّہٗ وَخَرَّ رَاکِعًا وَّاَنَابَ ٛ
قَالَ সে বললো
لَقَدۡ "নিশ্চয়ই
ظَلَمَکَ তোমার উপর অবিচার করেছে
بِسُؤَالِ (যোগ করার) দাবীর কারণে
نَعۡجَتِکَ তোমার দুম্বী
اِلٰی সাথে
نِعَاجِہٖ তার দুম্বীগুলোর
ؕ এবং নিশ্চয়ই
وَاِنَّ অনেকেই
کَثِیۡرًا মধ্য হ'তে
مِّنَ শরিকদের
الۡخُلَطَآءِ বাড়াবাড়ি করে অবশ্যই
لَیَبۡغِیۡ তাদের একে
بَعۡضُہُمۡ উপর
عَلٰی অন্যের
بَعۡضٍ (তবে) ব্যতিক্রম
اِلَّا যারা
الَّذِیۡنَ ঈমান আনে
اٰمَنُوۡا ও কাজ করে
وَعَمِلُوا সৎকর্মসমূহ
الصّٰلِحٰتِ এবং খুব কম (সংখ্যায়)
وَقَلِیۡلٌ যা"
مَّا তারা"
ہُمۡ এবং তখনই বুঝতে পারলো
ؕ দাউদ
وَظَنَّ যে আসলে
دَاوٗدُ তাকে আমরা পরীক্ষা করেছি
اَنَّمَا সে ক্ষমা চাইলো তখন
فَتَنّٰہُ তার রবের কাছে
فَاسۡتَغۡفَرَ এবং লুটিয়ে পড়লো
رَبَّہٗ এবং রুকূতে (সিজদায়)
وَخَرَّ এবং সে (আল্লাহ) অভিমুখী হলো

বাংলা অনুবাদ

দাঊদ বলল, ‘তোমার ভেড়ীকে তার ভেড়ীর পালের সাথে যুক্ত করার দাবী করে সে তোমার প্রতি যুলম করেছে। আর শরীকদের অনেকেই একে অন্যের উপর সীমলঙ্ঘন করে থাকে। তবে কেবল তারাই এরূপ করে না যারা ঈমান আনে এবং নেক আমল করে’। আর এরা সংখ্যায় খুবই কম। আর দাঊদ জানতে পারল যে, আমি তাকে পরীক্ষা করেছি। তারপর সে তার রবের কাছে ক্ষমা চাইল, সিজদায় লুটিয়ে পড়ল এবং তাঁর অভিমুখী হল। [সাজদাহ]

25
38:25
فَغَفَرۡنَا لَہٗ ذٰلِکَ ؕ وَاِنَّ لَہٗ عِنۡدَنَا لَزُلۡفٰی وَحُسۡنَ مَاٰبٍ
فَغَفَرۡنَا আমরা তখন মাফ করলাম
لَہٗ তাকে
ذٰلِکَ সেই (অপরাধ)
ؕ এবং নিশ্চয়ই
وَاِنَّ তার জন্যে
لَہٗ আমাদের কাছে আছে
عِنۡدَنَا অবশ্যই নৈকট্যের মর্যাদা
لَزُلۡفٰی ও সুন্দর
وَحُسۡنَ পরিণাম

বাংলা অনুবাদ

তখন আমি তাকে তা ক্ষমা করে দিলাম। আর অবশ্যই আমার কাছে তার জন্য রয়েছে নৈকট্য ও উত্তম প্রত্যাবর্তনস্থল।

26
38:26
یٰدَاوٗدُ اِنَّا جَعَلۡنٰکَ خَلِیۡفَۃً فِی الۡاَرۡضِ فَاحۡکُمۡ بَیۡنَ النَّاسِ بِالۡحَقِّ وَلَا تَتَّبِعِ الۡہَوٰی فَیُضِلَّکَ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ ؕ اِنَّ الَّذِیۡنَ یَضِلُّوۡنَ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ لَہُمۡ عَذَابٌ شَدِیۡدٌۢ بِمَا نَسُوۡا یَوۡمَ الۡحِسَابِ ٪
یٰدَاوٗدُ "(আল্লাহ বললেন) হে দাউদ
اِنَّا নিশ্চযই় আমরা
جَعَلۡنٰکَ তোমাকে আমরা বানিয়েছি
خَلِیۡفَۃً প্রতিনিধি
فِی মধ্যে
الۡاَرۡضِ পৃথিবীর
فَاحۡکُمۡ সুতরাং শাসন করো
بَیۡنَ মাঝে
النَّاسِ মানুষের
بِالۡحَقِّ ন্যায়ভাবে
وَلَا এবং না
تَتَّبِعِ অনুসরণ করো
الۡہَوٰی খেয়ালখুশীর
فَیُضِلَّکَ তোমাকে তা হ'লে সরিয়ে দিবে
عَنۡ হ'তে
سَبِیۡلِ পথ
اللّٰہِ আল্লাহর
ؕ নিশ্চয়ই
اِنَّ যারা
الَّذِیۡنَ বিভ্রান্ত হয়
یَضِلُّوۡنَ হ'তে
عَنۡ পথ
سَبِیۡلِ আল্লাহর
اللّٰہِ তাদের জন্যে (রয়েছে)
لَہُمۡ শাস্তি
عَذَابٌ কঠোর
شَدِیۡدٌۢ একারণে যে
بِمَا তারা ভুলে গিয়েছে
نَسُوۡا দিন
یَوۡمَ বিচারের"

বাংলা অনুবাদ

(হে দাঊদ), নিশ্চয় আমি তোমাকে যমীনে খলীফা বানিয়েছি, অতএব তুমি মানুষের মধ্যে ন্যায়বিচার কর আর প্রবৃত্তির অনুসরণ করো না, কেননা তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য কঠিন আযাব রয়েছে। কারণ তারা হিসাব দিবসকে ভুলে গিয়েছিল।

27
38:27
وَمَا خَلَقۡنَا السَّمَآءَ وَالۡاَرۡضَ وَمَا بَیۡنَہُمَا بَاطِلًا ؕ ذٰلِکَ ظَنُّ الَّذِیۡنَ کَفَرُوۡا ۚ فَوَیۡلٌ لِّلَّذِیۡنَ کَفَرُوۡا مِنَ النَّارِ ؕ
وَمَا এবং না
خَلَقۡنَا আমরা সৃষ্টি করেছি
السَّمَآءَ আকাশকে
وَالۡاَرۡضَ ও পৃৃথিবীকে
وَمَا এবং যা (আছে)
بَیۡنَہُمَا উভয়ের মাঝে
بَاطِلًا অনর্থক
ؕ সেটা
ذٰلِکَ ধারণা
ظَنُّ (তাদের) যারা
الَّذِیۡنَ অস্বীকার করেছে
کَفَرُوۡا দুর্ভোগ সুতরাং
ۚ (তাদের) জন্যে যারা
فَوَیۡلٌ অস্বীকার করেছে
لِّلَّذِیۡنَ হ'তে
کَفَرُوۡا (জাহান্নামের) আগুনের

বাংলা অনুবাদ

আর আসমান, যমীন এবং এ দু’য়ের মধ্যে যা আছে তা আমি অনর্থক সৃষ্টি করিনি। এটা কাফিরদের ধারণা, সুতরাং কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ।

28
38:28
اَمۡ نَجۡعَلُ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ کَالۡمُفۡسِدِیۡنَ فِی الۡاَرۡضِ ۫ اَمۡ نَجۡعَلُ الۡمُتَّقِیۡنَ کَالۡفُجَّارِ
اَمۡ কি
نَجۡعَلُ আমরা গণ্য করবো
الَّذِیۡنَ (তাদেরকে) যারা
اٰمَنُوۡا ঈমান এনেছে
وَعَمِلُوا ও কাজ করেছে
الصّٰلِحٰتِ সৎকর্মসমূহ
کَالۡمُفۡسِدِیۡنَ বিপর্যয় সৃষ্টিকারীদের মতো
فِی মধ্যে
الۡاَرۡضِ পৃথিবীর
۫ কি
اَمۡ আমরা গণ্য করবো
نَجۡعَلُ মুত্তাকীদেরকে
الۡمُتَّقِیۡنَ পাপাচারীদের মতো

বাংলা অনুবাদ

যারা ঈমান আনে ও নেক আমল করে আমি কি তাদেরকে যমীনে বিপর্যয় সৃষ্টিকারীদের সমতুল্য গণ্য করব? নাকি আমি মুত্তাকীদেরকে পাপাচারীদের সমতুল্য গণ্য করব?

29
38:29
کِتٰبٌ اَنۡزَلۡنٰہُ اِلَیۡکَ مُبٰرَکٌ لِّیَدَّبَّرُوۡۤا اٰیٰتِہٖ وَلِیَتَذَکَّرَ اُولُوا الۡاَلۡبَابِ
کِتٰبٌ (হে নাবী) এই কিতাব
اَنۡزَلۡنٰہُ তা আমরা অবতীর্ণ করেছি
اِلَیۡکَ তোমার প্রতি
مُبٰرَکٌ কল্যাণকর (কিতাব)
لِّیَدَّبَّرُوۡۤا তারা চিন্তাভাবনা করে যেন
اٰیٰتِہٖ তাঁর আয়াতসমূহকে
وَلِیَتَذَکَّرَ এবং উপদেশ নেয় যেন
اُولُوا সম্পন্নরা
الۡاَلۡبَابِ বুদ্ধি-জ্ঞান

বাংলা অনুবাদ

আমি তোমার প্রতি নাযিল করেছি এক বরকতময় কিতাব, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে।

30
38:30
وَوَہَبۡنَا لِدَاوٗدَ سُلَیۡمٰنَ ؕ نِعۡمَ الۡعَبۡدُ ؕ اِنَّہٗۤ اَوَّابٌ ؕ
وَوَہَبۡنَا এবং আমরা দান করেছিলাম
لِدَاوٗدَ দাউদের জন্য
سُلَیۡمٰنَ (তার পুত্র) সুলায়মানকে
ؕ অতি উত্তম
نِعۡمَ দাস
الۡعَبۡدُ সে নিশ্চযই় (ছিলো)
ؕ অতিশয় (আল্লাহ) অভিমুখী

বাংলা অনুবাদ

আর আমি দাঊদকে দান করলাম সুলাইমান। সে কতই না উত্তম বান্দা! নিঃসন্দেহে সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী।

31
38:31
اِذۡ عُرِضَ عَلَیۡہِ بِالۡعَشِیِّ الصّٰفِنٰتُ الۡجِیَادُ ۙ
اِذۡ (স্মরণ করো) যখন
عُرِضَ উপস্হিত করা হলো
عَلَیۡہِ তার সামনে
بِالۡعَشِیِّ সন্ধ্যায়
الصّٰفِنٰتُ দ্রুতগামী ঘোড়াসমূহ
الۡجِیَادُ উৎকৃষ্টমানের (ঘোড়া)

বাংলা অনুবাদ

যখন তার সামনে সন্ধ্যাবেলায় পেশ করা হল দ্রুতগামী উৎকৃষ্ট ঘোড়াসমূহ।

32
38:32
فَقَالَ اِنِّیۡۤ اَحۡبَبۡتُ حُبَّ الۡخَیۡرِ عَنۡ ذِکۡرِ رَبِّیۡ ۚ حَتّٰی تَوَارَتۡ بِالۡحِجَابِ ٝ
فَقَالَ তখন সে বললো
اِنِّیۡۤ "নিশ্চয়ই আমি
اَحۡبَبۡتُ আমি ভালোবেসেছি
حُبَّ ভালোবাসা
الۡخَیۡرِ (এই) সম্পদের
عَنۡ কারণে
ذِکۡرِ স্মরণের
رَبِّیۡ আমার রবের"
ۚ এমনকি (যখন)
حَتّٰی অদৃশ্য হয়ে গেলো
تَوَارَتۡ (চোখের) আড়ালে

বাংলা অনুবাদ

তখন সে বলল, ‘আমি তো আমার রবের স্মরণ থেকে বিমুখ হয়ে ঐশ্বর্যের প্রেমে মগ্ন হয়ে পড়েছি, এদিকে সূর্য পর্দার আড়ালে চলে গেছে।*

33
38:33
رُدُّوۡہَا عَلَیَّ ؕ فَطَفِقَ مَسۡحًۢا بِالسُّوۡقِ وَالۡاَعۡنَاقِ
رُدُّوۡہَا "(সে বললো) সেগুলো ফিরিয়ে আনো
عَلَیَّ আমার কাছে"
ؕ সে অতঃপর শুরু করলো
فَطَفِقَ (হাত) বুলাতে
مَسۡحًۢا (ঘোড়ার) পাগুলোর উপর
بِالسُّوۡقِ ও ঘাড়ে

বাংলা অনুবাদ

এগুলো আমার কাছে ফিরিয়ে আন। অতঃপর সে এগুলোকে পা ও গলদেশ দিয়ে যবেহ করা শুরু করল।*

34
38:34
وَلَقَدۡ فَتَنَّا سُلَیۡمٰنَ وَاَلۡقَیۡنَا عَلٰی کُرۡسِیِّہٖ جَسَدًا ثُمَّ اَنَابَ
وَلَقَدۡ এবং নিশ্চয়ই
فَتَنَّا আমরা পরীক্ষা করেছিলাম
سُلَیۡمٰنَ সুলায়মানকে
وَاَلۡقَیۡنَا ও আমরা রেখে দিলাম
عَلٰی উপর
کُرۡسِیِّہٖ তার আসনের
جَسَدًا একটি দেহ
ثُمَّ অতঃপর
اَنَابَ সে মুখ ফেরালো

বাংলা অনুবাদ

আর আমি তো সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনের উপর রেখেছিলাম একটি দেহ*, অতঃপর সে আমার অভিমুখী হল।

35
38:35
قَالَ رَبِّ اغۡفِرۡ لِیۡ وَہَبۡ لِیۡ مُلۡکًا لَّا یَنۡۢبَغِیۡ لِاَحَدٍ مِّنۡۢ بَعۡدِیۡ ۚ اِنَّکَ اَنۡتَ الۡوَہَّابُ
قَالَ সে বললো
رَبِّ "হে আমার রব
اغۡفِرۡ মাফ করো
لِیۡ আমাকে
وَہَبۡ ও দাও
لِیۡ আমাকে
مُلۡکًا (এমন) রাজত্ব
لَّا না
یَنۡۢبَغِیۡ শোভনীয় হবে (যা)
لِاَحَدٍ কারও জন্যে
مِّنۡۢ থেকে
بَعۡدِیۡ আমার পরে
ۚ তুমি নিশ্চয়ই
اِنَّکَ তুমিই
اَنۡتَ মহাদাতা"

বাংলা অনুবাদ

সুলাইমান বলল, ‘হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পর আর কারও জন্যই প্রযোজ্য হবে না। নিশ্চয়ই আপনি বড়ই দানশীল।

36
38:36
فَسَخَّرۡنَا لَہُ الرِّیۡحَ تَجۡرِیۡ بِاَمۡرِہٖ رُخَآءً حَیۡثُ اَصَابَ ۙ
فَسَخَّرۡنَا আমরা তখন অধীন করে দিলাম
لَہُ তার জন্যে
الرِّیۡحَ বাতাসকে
تَجۡرِیۡ বয়ে যেতো
بِاَمۡرِہٖ তার আদেশে
رُخَآءً গতিতে
حَیۡثُ যেখানে
اَصَابَ তিনি চাইতেন

বাংলা অনুবাদ

ফলে আমি বায়ুকে তার অনুগত করে দিলাম যা তার আদেশে মৃদুমন্দভাবে প্রবাহিত হত, যেখানে সে পৌঁছতে চাইত।

37
38:37
وَالشَّیٰطِیۡنَ کُلَّ بَنَّآءٍ وَّغَوَّاصٍ ۙ
وَالشَّیٰطِیۡنَ এবং শয়তানগুলোকেও (অধীন করেছিলাম)
کُلَّ প্রত্যেকে (যারা ছিলো)
بَنَّآءٍ স্হপতি
وَّغَوَّاصٍ ও ডুবুরী

বাংলা অনুবাদ

আর (অনুগত করে দিলাম) প্রত্যেক প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরী শয়তান [জিন] সমূহকেও

38
38:38
وَّاٰخَرِیۡنَ مُقَرَّنِیۡنَ فِی الۡاَصۡفَادِ
وَّاٰخَرِیۡنَ এবং অন্যান্যদেরকে
مُقَرَّنِیۡنَ আবদ্ধ (করলাম)
فِی মধ্যে
الۡاَصۡفَادِ শেকলসমূহের

বাংলা অনুবাদ

আর শেকলে আবদ্ধ আরও অনেককে।

39
38:39
ہٰذَا عَطَآؤُنَا فَامۡنُنۡ اَوۡ اَمۡسِکۡ بِغَیۡرِ حِسَابٍ
ہٰذَا "(আমি বললাম) এটা
عَطَآؤُنَا আমাদের দান
فَامۡنُنۡ সুতরাং দান করো (যাকে চাও)
اَوۡ অথবা
اَمۡسِکۡ রেখে দাও (নিজের জন্যে)
بِغَیۡرِ ছাড়াই
حِسَابٍ কোনো হিসেব"

বাংলা অনুবাদ

এটি আমার অনুগ্রহ। অতএব তুমি এটি অন্যের জন্য খরচ কর অথবা নিজের জন্য রেখে দাও, এর কোন হিসাব দিতে হবে না।

40
38:40
وَاِنَّ لَہٗ عِنۡدَنَا لَزُلۡفٰی وَحُسۡنَ مَاٰبٍ ٪
وَاِنَّ এবং নিশ্চয়ই
لَہٗ তার জন্যে
عِنۡدَنَا আমাদের কাছে আছে
لَزُلۡفٰی অবশ্যই নৈকট্যের মর্যাদা
وَحُسۡنَ ও সুন্দর
مَاٰبٍ প্রত্যাবর্তন স্থান (পরিণাম)

বাংলা অনুবাদ

আর আমার নিকট রয়েছে তার জন্য নৈকট্য ও শুভ পরিণাম।

41
38:41
وَاذۡکُرۡ عَبۡدَنَاۤ اَیُّوۡبَ ۘ اِذۡ نَادٰی رَبَّہٗۤ اَنِّیۡ مَسَّنِیَ الشَّیۡطٰنُ بِنُصۡبٍ وَّعَذَابٍ ؕ
وَاذۡکُرۡ এবং স্মরণ করো
عَبۡدَنَاۤ আমাদের দাস
اَیُّوۡبَ আইয়ূবকে
ۘ যখন
اِذۡ সে ডেকে ছিলো
نَادٰی তার রবকে
رَبَّہٗۤ "নিশ্চযই় আমি
اَنِّیۡ আমাকে স্পর্শ করেছে
مَسَّنِیَ শয়তান
الشَّیۡطٰنُ কষ্ট দিয়ে
بِنُصۡبٍ ও যন্ত্রণায়"

বাংলা অনুবাদ

আর স্মরণ কর আমার বান্দা আইউবকে, যখন সে তার রবকে ডেকে বলেছিল, ‘শয়তান তো আমাকে কষ্ট ও আযাবের ছোঁয়া দিয়েছে’।

42
38:42
اُرۡکُضۡ بِرِجۡلِکَ ۚ ہٰذَا مُغۡتَسَلٌۢ بَارِدٌ وَّشَرَابٌ
اُرۡکُضۡ "(তাকে বললাম) আঘাত করো
بِرِجۡلِکَ তোমার পা দিয়ে (যমীনে)
ۚ এটা
ہٰذَا গোসলের পানি
مُغۡتَسَلٌۢ ঠান্ডা
بَارِدٌ ও সুপেয় পানীয়"

বাংলা অনুবাদ

[আমি বললাম], ‘তুমি তোমার পা দিয়ে (ভূমিতে) আঘাত কর, এ হচ্ছে গোসলের সুশীতল পানি আর পানীয়’।

43
38:43
وَوَہَبۡنَا لَہٗۤ اَہۡلَہٗ وَمِثۡلَہُمۡ مَّعَہُمۡ رَحۡمَۃً مِّنَّا وَذِکۡرٰی لِاُولِی الۡاَلۡبَابِ
وَوَہَبۡنَا এবং আমরা (ফিরিয়ে) দিলাম
لَہٗۤ তার কাছে
اَہۡلَہٗ তার পরিবারকে
وَمِثۡلَہُمۡ আরও তাদের মতো
مَّعَہُمۡ তাদের সাথে
رَحۡمَۃً অনুগ্রহ স্বরূপ
مِّنَّا আমাদের থেকে
وَذِکۡرٰی এবং শিক্ষা
لِاُولِی সম্পন্নদের জন্যে
الۡاَلۡبَابِ বিবেক-বুদ্ধি

বাংলা অনুবাদ

আর আমার পক্ষ থেকে রহমতস্বরূপ ও বুদ্ধিমানদের জন্য উপদেশস্বরূপ আমি তাকে দান করলাম তার পরিবার-পরিজন ও তাদের সাথে তাদের অনুরূপ অনেককে।

44
38:44
وَخُذۡ بِیَدِکَ ضِغۡثًا فَاضۡرِبۡ بِّہٖ وَلَا تَحۡنَثۡ ؕ اِنَّا وَجَدۡنٰہُ صَابِرًا ؕ نِعۡمَ الۡعَبۡدُ ؕ اِنَّہٗۤ اَوَّابٌ
وَخُذۡ "এবং (তাকে বললাম) ধরো
بِیَدِکَ তোমার হাত দিয়ে
ضِغۡثًا একমুঠো ঘাস
فَاضۡرِبۡ অতঃপর আঘাত করো
بِّہٖ তা দিয়ে (তোমার স্ত্রীকে)
وَلَا এবং না
تَحۡنَثۡ তুমি শপথ ভঙ্গ করো"
ؕ নিশ্চযই় আমরা
اِنَّا তাকে আমরা পেয়েছি
وَجَدۡنٰہُ ধৈর্য্যশীল
صَابِرًا অতি উত্তম
ؕ দাস
نِعۡمَ সে নিশ্চয়ই ছিলো
الۡعَبۡدُ বড় (আল্লাহ) অভিমুখী

বাংলা অনুবাদ

আর তুমি তোমার হাতে এক মুঠো তৃণলতা নাও এবং তা দিয়ে আঘাত কর। আর কসম ভংগ করো না। নিশ্চয় আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। সে কতই না উত্তম বান্দা! নিশ্চয়ই সে ছিল আমার অভিমুখী।

45
38:45
وَاذۡکُرۡ عِبٰدَنَاۤ اِبۡرٰہِیۡمَ وَاِسۡحٰقَ وَیَعۡقُوۡبَ اُولِی الۡاَیۡدِیۡ وَالۡاَبۡصَارِ
وَاذۡکُرۡ এবং স্মরণ করো
عِبٰدَنَاۤ আমাদের দাসদেরকে
اِبۡرٰہِیۡمَ (যেমন) ইবরাহীম
وَاِسۡحٰقَ ও ইসহাক
وَیَعۡقُوۡبَ ও ইয়াকূব
اُولِی সম্পন্ন
الۡاَیۡدِیۡ কর্মক্ষমতা
وَالۡاَبۡصَارِ ও সূক্ষ্মদৃষ্টি (সম্পন্ন)

বাংলা অনুবাদ

আর স্মরণ কর আমার বান্দা ইবরাহীম, ইসহাক ও ইয়া‘কূবকে। তারা ছিল শক্তিমান ও সূক্ষ্মদর্শী।

46
38:46
اِنَّاۤ اَخۡلَصۡنٰہُمۡ بِخَالِصَۃٍ ذِکۡرَی الدَّارِ ۚ
اِنَّاۤ নিশ্চয়ই আমরা
اَخۡلَصۡنٰہُمۡ তাদেরকে আমরা মর্যাদা দিয়েছিলাম
بِخَالِصَۃٍ একটি স্বতন্ত্রগুণের কারণে
ذِکۡرَی (তা ছিলো) স্মরণ
الدَّارِ পরকালের

বাংলা অনুবাদ

নিশ্চয় আমি তাদেরকে বিশেষ করে পরকালের স্মরণের জন্য নির্বাচিত করেছিলাম।

47
38:47
وَاِنَّہُمۡ عِنۡدَنَا لَمِنَ الۡمُصۡطَفَیۡنَ الۡاَخۡیَارِ ؕ
وَاِنَّہُمۡ এবং তারা নিশ্চয়ই
عِنۡدَنَا আমাদের কাছে
لَمِنَ অবশ্যই অন্তর্ভুক্ত
الۡمُصۡطَفَیۡنَ মনোনীত (বান্দাদের)
الۡاَخۡیَارِ উত্তম (বান্দাদের)

বাংলা অনুবাদ

আর নিশ্চয় তারা ছিল আমার মনোনীত, সর্বোত্তম বান্দাদের অন্তর্ভুক্ত।

48
38:48
وَاذۡکُرۡ اِسۡمٰعِیۡلَ وَالۡیَسَعَ وَذَا الۡکِفۡلِ ؕ وَکُلٌّ مِّنَ الۡاَخۡیَارِ ؕ
وَاذۡکُرۡ এবং স্মরণ করো
اِسۡمٰعِیۡلَ ইসমাঈল
وَالۡیَسَعَ ও আলইয়াসা
وَذَا ও
الۡکِفۡلِ যুলকিফ্‌লকে
ؕ এবং প্রত্যেকে (ছিলো)
وَکُلٌّ অন্তর্ভুক্ত
مِّنَ উত্তম (বান্দাদের)

বাংলা অনুবাদ

আরো স্মরণ কর ইসমাঈল, আল-ইয়াসা‘আ ও যুল-কিফলের কথা। এরা প্রত্যেকেই ছিল সর্বোত্তমদের অন্তর্ভুক্ত।

49
38:49
ہٰذَا ذِکۡرٌ ؕ وَاِنَّ لِلۡمُتَّقِیۡنَ لَحُسۡنَ مَاٰبٍ ۙ
ہٰذَا এটা
ذِکۡرٌ একটি স্মরণ
ؕ এবং নিশ্চয়ই
وَاِنَّ মুত্তাকীদের জন্যে (রয়েছে)
لِلۡمُتَّقِیۡنَ অবশ্যই উত্তম
لَحُسۡنَ আবাস

বাংলা অনুবাদ

এটি এক স্মরণ, আর মুত্তাকীদের জন্য অবশ্যই রয়েছে উত্তম নিবাস-

50
38:50
جَنّٰتِ عَدۡنٍ مُّفَتَّحَۃً لَّہُمُ الۡاَبۡوَابُ ۚ
جَنّٰتِ জান্নাত
عَدۡنٍ চিরস্থায়ী
مُّفَتَّحَۃً খোলা (রয়েছে)
لَّہُمُ তাদের জন্যে
الۡاَبۡوَابُ দরজাসমূহ

বাংলা অনুবাদ

চিরস্থায়ী জান্নাত, যার দরজাসমূহ থাকবে তাদের জন্য উন্মুক্ত।

51
38:51
مُتَّکِـِٕیۡنَ فِیۡہَا یَدۡعُوۡنَ فِیۡہَا بِفَاکِہَۃٍ کَثِیۡرَۃٍ وَّشَرَابٍ
مُتَّکِـِٕیۡنَ তারা হেলান দিয়ে বসবে
فِیۡہَا তার মধ্যে
یَدۡعُوۡنَ তারা আদেশ করবে
فِیۡہَا তার মধ্যে
بِفَاکِہَۃٍ ফলমূলের
کَثِیۡرَۃٍ অনেক
وَّشَرَابٍ ও পানীয়ের

বাংলা অনুবাদ

সেখানে তারা হেলান দিয়ে আসীন থাকবে, সেখানে তারা বহু ফলমূল ও পানীয় চাইবে।

52
38:52
وَعِنۡدَہُمۡ قٰصِرٰتُ الطَّرۡفِ اَتۡرَابٌ
وَعِنۡدَہُمۡ এবং কাছে (থাকবে) তাদের
قٰصِرٰتُ আনত
الطَّرۡفِ নয়না
اَتۡرَابٌ সমবয়ষ্কা (সহধর্মিনী)

বাংলা অনুবাদ

আর তাদের নিকটে থাকবে আনতনয়না সমবয়সীরা।

53
38:53
ہٰذَا مَا تُوۡعَدُوۡنَ لِیَوۡمِ الۡحِسَابِ ؓ
ہٰذَا এই (সব নিয়ামাত)
مَا যা
تُوۡعَدُوۡنَ তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে
لِیَوۡمِ দিনের জন্যে
الۡحِسَابِ বিচারের

বাংলা অনুবাদ

হিসাব দিবস সম্পর্কে তোমাদেরকে এ ওয়াদাই দেয়া হয়েছিল।

54
38:54
اِنَّ ہٰذَا لَرِزۡقُنَا مَا لَہٗ مِنۡ نَّفَادٍ ۚۖ
اِنَّ নিশ্চয়ই
ہٰذَا এটা
لَرِزۡقُنَا অবশ্যই আমাদের জীবিকা
مَا নেই
لَہٗ তার
مِنۡ কোনো
نَّفَادٍ শেষ

বাংলা অনুবাদ

নিশ্চয় এটি আমার দেয়া রিয্ক, যা নিঃশেষ হবার নয়।

55
38:55
ہٰذَا ؕ وَاِنَّ لِلطّٰغِیۡنَ لَشَرَّ مَاٰبٍ ۙ
ہٰذَا এটাই (মুত্তাকীদের পরিণাম)
ؕ আর নিশ্চয়ই (রয়েছে)
وَاِنَّ সীমালংঘনকারীদের জন্যে
لِلطّٰغِیۡنَ অবশ্যই নিকৃষ্ট
لَشَرَّ প্রত্যাবর্তন স্থান

বাংলা অনুবাদ

এমনই, আর নিশ্চয় সীমালংঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম নিবাস।

56
38:56
جَہَنَّمَ ۚ یَصۡلَوۡنَہَا ۚ فَبِئۡسَ الۡمِہَادُ
جَہَنَّمَ জাহান্নাম
ۚ তাতে তারা প্রবেশ জ্বলবে
یَصۡلَوۡنَہَا আর কত নিকৃষ্ট
ۚ ঠিকানা

বাংলা অনুবাদ

জাহান্নাম, তারা সেখানে অগ্নিদগ্ধ হবে। কতই না নিকৃষ্ট সে নিবাস!

57
38:57
ہٰذَا ۙ فَلۡیَذُوۡقُوۡہُ حَمِیۡمٌ وَّغَسَّاقٌ ۙ
ہٰذَا এটাই (তাদের পরিণাম)
ۙ সুতরাং তার তারা স্বাদ নিক
فَلۡیَذُوۡقُوۡہُ ফুটন্ত পানির
حَمِیۡمٌ ও পূঁজের

বাংলা অনুবাদ

এমনই, সুতরাং তারা এটি আস্বাদন করুক, ফুটন্ত পানি ও পুঁজ।

58
38:58
وَّاٰخَرُ مِنۡ شَکۡلِہٖۤ اَزۡوَاجٌ ؕ
وَّاٰخَرُ এবং অন্য কিছু
مِنۡ মধ্যে
شَکۡلِہٖۤ সে ধরণের
اَزۡوَاجٌ বিভিন্ন প্রকার (কষ্টের)

বাংলা অনুবাদ

আরও রয়েছে এ জাতীয় বহুরকম আযাব।

59
38:59
ہٰذَا فَوۡجٌ مُّقۡتَحِمٌ مَّعَکُمۡ ۚ لَا مَرۡحَبًۢا بِہِمۡ ؕ اِنَّہُمۡ صَالُوا النَّارِ
ہٰذَا (তারা বলবে) এই তো
فَوۡجٌ একটি দল
مُّقۡتَحِمٌ প্রবেশকারী
مَّعَکُمۡ তোমাদের সাথে
ۚ নেই
لَا কোনো অভিনন্দন
مَرۡحَبًۢا তাদের জন্যে
بِہِمۡ তারা নিশ্চয়ই
ؕ জ্বলবে
اِنَّہُمۡ (জাহান্নামের) আগুনে

বাংলা অনুবাদ

এই তো এক দল তোমাদের সাথেই প্রবেশ করছে, তাদের জন্য নেই কোন অভিনন্দন। নিশ্চয় তারা আগুনে জ্বলবে।

60
38:60
قَالُوۡا بَلۡ اَنۡتُمۡ ۟ لَا مَرۡحَبًۢا بِکُمۡ ؕ اَنۡتُمۡ قَدَّمۡتُمُوۡہُ لَنَا ۚ فَبِئۡسَ الۡقَرَارُ
قَالُوۡا (অনুসারীরা) বলবে
بَلۡ "বরং
اَنۡتُمۡ তোমরাও (তাতে জ্বলছো)
۟ নেই
لَا কোনো অভিনন্দন
مَرۡحَبًۢا তোমাদের জন্যও
بِکُمۡ তোমরাই
ؕ তা তোমরাই সামনে এনেছো
اَنۡتُمۡ আমাদের জন্যে
قَدَّمۡتُمُوۡہُ অতএব কত নিকৃষ্ট
لَنَا আবাসস্থল"

বাংলা অনুবাদ

অনুসারীরা বলবে, ‘বরং তোমরাও, তোমাদের জন্যও তো নেই কোন অভিনন্দন। তোমরাই আমাদের জন্য এ বিপদ এনেছ। অতএব কতই না নিকৃষ্ট এ আবাসস্থল’!

61
38:61
قَالُوۡا رَبَّنَا مَنۡ قَدَّمَ لَنَا ہٰذَا فَزِدۡہُ عَذَابًا ضِعۡفًا فِی النَّارِ
قَالُوۡا তারা বলবে
رَبَّنَا "হে আমাদের রব
مَنۡ যে
قَدَّمَ সম্মুখীন করেছে
لَنَا আমাদের জন্যে
ہٰذَا এটা
فَزِدۡہُ তাকে বাড়িয়ে দাও এজন্যে
عَذَابًا শাস্তি
ضِعۡفًا দ্বিগুণ
فِی মধ্যে
النَّارِ জাহান্নামের"

বাংলা অনুবাদ

তারা বলবে, ‘হে আমাদের রব, যে আমাদের জন্য এ বিপদ এনেছে, জাহান্নামে তুমি তার আযাবকে দ্বিগুণ বাড়িয়ে দাও।’

62
38:62
وَقَالُوۡا مَا لَنَا لَا نَرٰی رِجَالًا کُنَّا نَعُدُّہُمۡ مِّنَ الۡاَشۡرَارِ ؕ
وَقَالُوۡا এবং তারা বলবে
مَا "কি
لَنَا আমাদের হলো (যে)
لَا না
نَرٰی আমরা দেখছি
رِجَالًا লোকদেরকে
کُنَّا আমরা ছিলাম
نَعُدُّہُمۡ তাদেরকে গণ্য করতাম
مِّنَ মধ্যে
الۡاَشۡرَارِ খুব খারাপ (লোকদের)

বাংলা অনুবাদ

তারা আরো বলবে, ‘আমাদের কী হল যে, আমরা যাদের মন্দ গণ্য করতাম সে সকল লোককে এখানে দেখছি না।’

63
38:63
اَتَّخَذۡنٰہُمۡ سِخۡرِیًّا اَمۡ زَاغَتۡ عَنۡہُمُ الۡاَبۡصَارُ
اَتَّخَذۡنٰہُمۡ আমরা কি তাদেরকে বানিয়ে নিয়েছিলাম
سِخۡرِیًّا বিদ্রুপের (ব্যক্তি হিসেবে)
اَمۡ অথবা
زَاغَتۡ ভুল করেছে
عَنۡہُمُ তাদের থেকে
الۡاَبۡصَارُ (আমাদের) দৃষ্টিসমূহ"

বাংলা অনুবাদ

‘তবে কি আমরা তাদের ঠাট্টা-বিদ্রূপের পাত্র মনে করতাম, নাকি তাদের ব্যাপারে [আমাদের] দৃষ্টি বিভ্রম ঘটেছে’?

64
38:64
اِنَّ ذٰلِکَ لَحَقٌّ تَخَاصُمُ اَہۡلِ النَّارِ ٪
اِنَّ নিশ্চয়ই
ذٰلِکَ এটা
لَحَقٌّ সত্য অবশ্যই
تَخَاصُمُ পারস্পারিক বিবাদ
اَہۡلِ অধিবাসীদের
النَّارِ জাহান্নামের

বাংলা অনুবাদ

নিশ্চয়ই এটি সুনিশ্চিত সত্য- জাহান্নামীদের এই পারস্পরিক বাকবিতন্ডা।

65
38:65
قُلۡ اِنَّمَاۤ اَنَا مُنۡذِرٌ ٭ۖ وَّمَا مِنۡ اِلٰہٍ اِلَّا اللّٰہُ الۡوَاحِدُ الۡقَہَّارُ ۚ
قُلۡ (হে নাবী) তুমি বলো
اِنَّمَاۤ "মূলতঃ
اَنَا আমি
مُنۡذِرٌ একজন সতর্ককারী (মাত্র)
٭ۖ এবং নেই
وَّمَا কোনো
مِنۡ ইলাহ
اِلٰہٍ ছাড়া
اِلَّا আল্লাহ
اللّٰہُ এক
الۡوَاحِدُ মহাপ্রতাপশালী

বাংলা অনুবাদ

বল, ‘আমি তো একজন সতর্ককারী মাত্র। আল্লাহ ছাড়া আর কোন (সত্য) ইলাহ নেই। যিনি এক, প্রবল প্রতাপশালী।’

66
38:66
رَبُّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَیۡنَہُمَا الۡعَزِیۡزُ الۡغَفَّارُ
رَبُّ রব
السَّمٰوٰتِ আকাশের
وَالۡاَرۡضِ ও পৃথিবীর
وَمَا এবং যা
بَیۡنَہُمَا উভয়ের মাঝে (আছে)
الۡعَزِیۡزُ (তিনি) মহাপরাক্রমশালী
الۡغَفَّارُ পরম ক্ষমাশীল"

বাংলা অনুবাদ

আসমানসমূহ ও যমীন এবং এতদোভয়ের মধ্যস্থিত যা কিছু রয়েছে সব কিছুর রব তিনি। তিনি মহাপরাক্রমশালী, মহাক্ষমাশীল।

67
38:67
قُلۡ ہُوَ نَبَؤٌا عَظِیۡمٌ ۙ
قُلۡ বলো
ہُوَ "তা
نَبَؤٌا সংবাদ
عَظِیۡمٌ মহা

বাংলা অনুবাদ

বল, ‘এটি এক মহাসংবাদ’।

68
38:68
اَنۡتُمۡ عَنۡہُ مُعۡرِضُوۡنَ
اَنۡتُمۡ তোমরা
عَنۡہُ তা থেকে
مُعۡرِضُوۡنَ মুখ ফিরিয়ে নিচ্ছো

বাংলা অনুবাদ

‘তোমরা তা থেকে বিমুখ হয়ে আছ।’

69
38:69
مَا کَانَ لِیَ مِنۡ عِلۡمٍۭ بِالۡمَلَاِ الۡاَعۡلٰۤی اِذۡ یَخۡتَصِمُوۡنَ
مَا না
کَانَ ছিলো
لِیَ আমার
مِنۡ কোনো কিছি
عِلۡمٍۭ জ্ঞান
بِالۡمَلَاِ জগতের সম্পর্কে
الۡاَعۡلٰۤی উর্ধ্ব
اِذۡ যখন
یَخۡتَصِمُوۡنَ তারা বাদানুবাদ করছিলো

বাংলা অনুবাদ

‘ঊর্ধ্বলোক সম্পর্কে আমার কোন জ্ঞানই ছিল না যখন তারা বাদানুবাদ* করছিল’।

70
38:70
اِنۡ یُّوۡحٰۤی اِلَیَّ اِلَّاۤ اَنَّمَاۤ اَنَا نَذِیۡرٌ مُّبِیۡنٌ
اِنۡ না
یُّوۡحٰۤی ওহী করা হয়
اِلَیَّ আমার প্রতি
اِلَّاۤ এ ছাড়া
اَنَّمَاۤ যে মূলতঃ
اَنَا আমি
نَذِیۡرٌ একজন সতর্ককারী (মাত্র)
مُّبِیۡنٌ সুস্পষ্ট"

বাংলা অনুবাদ

আমার কাছে তো এ ওহীই আসে যে, আমি একজন স্পষ্ট সতর্ককারী মাত্র’।

71
38:71
اِذۡ قَالَ رَبُّکَ لِلۡمَلٰٓئِکَۃِ اِنِّیۡ خَالِقٌۢ بَشَرًا مِّنۡ طِیۡنٍ
اِذۡ যখন
قَالَ বলেছিলেন
رَبُّکَ তোমার রব
لِلۡمَلٰٓئِکَۃِ ফেরেশতাদেরকে
اِنِّیۡ "নিশ্চয়ই আমি
خَالِقٌۢ সৃষ্টি করছি
بَشَرًا একজন মানুষ
مِّنۡ থেকে
طِیۡنٍ মাটি

বাংলা অনুবাদ

স্মরণ কর, যখন তোমার রব ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘আমি মাটি হতে মানুষ সৃষ্টি করব।’

72
38:72
فَاِذَا سَوَّیۡتُہٗ وَنَفَخۡتُ فِیۡہِ مِنۡ رُّوۡحِیۡ فَقَعُوۡا لَہٗ سٰجِدِیۡنَ
فَاِذَا অতঃপর যখন
سَوَّیۡتُہٗ তা আমি সুঠাম করবো
وَنَفَخۡتُ ও আমি সঞ্চার করবো
فِیۡہِ তার মধ্যে
مِنۡ থেকে
رُّوۡحِیۡ আমার রূহ
فَقَعُوۡا তোমরা তখন পড়বে
لَہٗ তার (সামনে)
سٰجِدِیۡنَ সিজদাকারী হয়ে"

বাংলা অনুবাদ

‘যখন আমি তাকে সুষম করব এবং তার মধ্যে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার উদ্দেশ্যে সিজদাবনত হয়ে যাও’।

73
38:73
فَسَجَدَ الۡمَلٰٓئِکَۃُ کُلُّہُمۡ اَجۡمَعُوۡنَ ۙ
فَسَجَدَ অতঃপর সিজদা করলো
الۡمَلٰٓئِکَۃُ ফেরেশতারা
کُلُّہُمۡ তাদের সকলেই
اَجۡمَعُوۡنَ একত্রে

বাংলা অনুবাদ

ফলে ফেরেশতাগণ সকলেই সিজদাবনত হল।

74
38:74
اِلَّاۤ اِبۡلِیۡسَ ؕ اِسۡتَکۡبَرَ وَکَانَ مِنَ الۡکٰفِرِیۡنَ
اِلَّاۤ ব্যতীত
اِبۡلِیۡسَ ইবলিস
ؕ সে অহংকার করলো
اِسۡتَکۡبَرَ ও হলো
وَکَانَ অন্তর্ভুক্ত
مِنَ কাফিরদের

বাংলা অনুবাদ

ইবলীস ছাড়া, সে অহঙ্কার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে পড়ল।

75
38:75
قَالَ یٰۤاِبۡلِیۡسُ مَا مَنَعَکَ اَنۡ تَسۡجُدَ لِمَا خَلَقۡتُ بِیَدَیَّ ؕ اَسۡتَکۡبَرۡتَ اَمۡ کُنۡتَ مِنَ الۡعَالِیۡنَ
قَالَ (আল্লাহ) বললেন
یٰۤاِبۡلِیۡسُ "হে ইবলিস
مَا কিসে
مَنَعَکَ তোমাকে বাধা দিলো
اَنۡ যে (না)
تَسۡجُدَ তুমি সিজদা করলে
لِمَا (তাকে) যাকে
خَلَقۡتُ আমি সৃষ্টি করেছি
بِیَدَیَّ আমার দু’হাত দ্বারা
ؕ তুমি কি অহংকার করলে
اَسۡتَکۡبَرۡتَ অথবা
اَمۡ তুমি ছিলে
کُنۡتَ অন্তর্ভুক্ত
مِنَ উচ্চ মর্যাদাসম্পন্নদের"

বাংলা অনুবাদ

আল্লাহ বললেন, ‘হে ইবলীস, আমার দু’হাতে আমি যাকে সৃষ্টি করেছি তার প্রতি সিজদাবনত হতে কিসে তোমাকে বাধা দিল? তুমি কি অহঙ্কার করলে, না তুমি অধিকতর উচ্চ মর্যাদাসম্পন্ন?’

76
38:76
قَالَ اَنَا خَیۡرٌ مِّنۡہُ ؕ خَلَقۡتَنِیۡ مِنۡ نَّارٍ وَّخَلَقۡتَہٗ مِنۡ طِیۡنٍ
قَالَ সে বললো
اَنَا "আমি
خَیۡرٌ বড়
مِّنۡہُ তার চেয়ে
ؕ আমাকে আপনি সৃষ্টি করেছেন
خَلَقۡتَنِیۡ দিয়ে
مِنۡ আগুন
نَّارٍ আর তাকে সৃষ্টি করেছেন
وَّخَلَقۡتَہٗ দিয়ে
مِنۡ মাটি"

বাংলা অনুবাদ

সে বলল, ‘আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে সৃষ্টি করেছেন অগ্নি থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে।’

77
38:77
قَالَ فَاخۡرُجۡ مِنۡہَا فَاِنَّکَ رَجِیۡمٌ ۚۖ
قَالَ (আল্লাহ) বললেন
فَاخۡرُجۡ "তাহ'লে বের হও
مِنۡہَا এখান থেকে
فَاِنَّکَ তাহ'লে তুমি নিশ্চয়ই
رَجِیۡمٌ বিতাড়িত

বাংলা অনুবাদ

তিনি বললেন, ‘তুমি এখান থেকে বের হয়ে যাও। কেননা নিশ্চয় তুমি বিতাড়িত।

78
38:78
وَّاِنَّ عَلَیۡکَ لَعۡنَتِیۡۤ اِلٰی یَوۡمِ الدِّیۡنِ
وَّاِنَّ এবং নিশ্চয়ই
عَلَیۡکَ তোমার উপর
لَعۡنَتِیۡۤ আমার অভিশাপ
اِلٰی পর্যন্ত
یَوۡمِ দিন
الدِّیۡنِ বিচার"

বাংলা অনুবাদ

আর নিশ্চয় বিচার দিবস পর্যন্ত তোমার প্রতি আমার লা‘নত বলবৎ থাকবে।

79
38:79
قَالَ رَبِّ فَاَنۡظِرۡنِیۡۤ اِلٰی یَوۡمِ یُبۡعَثُوۡنَ
قَالَ সে বললো
رَبِّ "হে আমার রব
فَاَنۡظِرۡنِیۡۤ আমাকে তাহ'লে অবকাশ দিন
اِلٰی পর্যন্ত
یَوۡمِ দিন
یُبۡعَثُوۡنَ উত্থানের"

বাংলা অনুবাদ

সে বলল, ‘হে আমার রব, আমাকে সে দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন তারা পুনরুত্থিত হবে।’

80
38:80
قَالَ فَاِنَّکَ مِنَ الۡمُنۡظَرِیۡنَ ۙ
قَالَ (আল্লাহ) বললেন
فَاِنَّکَ "নিশ্চযই তাহ'লে ় তুমি
مِنَ অন্তর্ভুক্ত
الۡمُنۡظَرِیۡنَ অবকাশ প্রাপ্তদের

বাংলা অনুবাদ

তিনি বললেন, আচ্ছা তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে-

81
38:81
اِلٰی یَوۡمِ الۡوَقۡتِ الۡمَعۡلُوۡمِ
اِلٰی পর্যন্ত
یَوۡمِ দিন
الۡوَقۡتِ (এমন) সময়ের
الۡمَعۡلُوۡمِ (যা) অবধারিত"

বাংলা অনুবাদ

‘নির্ধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত।’

82
38:82
قَالَ فَبِعِزَّتِکَ لَاُغۡوِیَنَّہُمۡ اَجۡمَعِیۡنَ ۙ
قَالَ সে বললো
فَبِعِزَّتِکَ "আপনার সম্মানের শপথ তাহ'লে
لَاُغۡوِیَنَّہُمۡ তাদের আমি অবশ্যই বিভ্রান্ত করবো
اَجۡمَعِیۡنَ সকলকেই

বাংলা অনুবাদ

সে বলল, ‘আপনার ইজ্জতের কসম! আমি তাদের সকলকেই বিপথগামী করে ছাড়ব।’

83
38:83
اِلَّا عِبَادَکَ مِنۡہُمُ الۡمُخۡلَصِیۡنَ
اِلَّا ব্যতীত
عِبَادَکَ আপনার দাসদের
مِنۡہُمُ তাদের মধ্যে হ'তে
الۡمُخۡلَصِیۡنَ একনিষ্ঠ"

বাংলা অনুবাদ

তাদের মধ্য থেকে আপনার একনিষ্ঠ বান্দারা ছাড়া।

84
38:84
قَالَ فَالۡحَقُّ ۫ وَالۡحَقَّ اَقُوۡلُ ۚ
قَالَ (আল্লাহ) বললেন
فَالۡحَقُّ "তবে (এটাই) সত্য
۫ আর সত্যই
وَالۡحَقَّ আমি বলি

বাংলা অনুবাদ

আল্লাহ বললেন, ‘এটি সত্য আর সত্য-ই আমি বলি’

85
38:85
لَاَمۡلَـَٔنَّ جَہَنَّمَ مِنۡکَ وَمِمَّنۡ تَبِعَکَ مِنۡہُمۡ اَجۡمَعِیۡنَ
لَاَمۡلَـَٔنَّ আমি অবশ্যই ভরিয়ে তুলবো
جَہَنَّمَ জাহান্নামকে
مِنۡکَ তোমার দ্বারা
وَمِمَّنۡ ও তার দ্বারা যে
تَبِعَکَ তোমার অনুসরণ করবে
مِنۡہُمۡ তাদের মধ্যে হ'তে
اَجۡمَعِیۡنَ সকলের (দ্বারা)"

বাংলা অনুবাদ

‘তোমাকে দিয়ে এবং তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করত তাদের দিয়ে নিশ্চয় আমি জাহান্নাম পূর্ণ করব।’

86
38:86
قُلۡ مَاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡہِ مِنۡ اَجۡرٍ وَّمَاۤ اَنَا مِنَ الۡمُتَکَلِّفِیۡنَ
قُلۡ (হে নাবী) বলো
مَاۤ "না
اَسۡـَٔلُکُمۡ আমি তোমাদের কাছে চাই
عَلَیۡہِ এর উপর
مِنۡ কোনো
اَجۡرٍ পারিশ্রমিক
وَّمَاۤ আর না
اَنَا আমি
مِنَ অন্তর্ভুক্ত
الۡمُتَکَلِّفِیۡنَ ভানকারীদের

বাংলা অনুবাদ

বল, ‘এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না আর আমি ভানকারীদের অন্তর্ভুক্ত নই।

87
38:87
اِنۡ ہُوَ اِلَّا ذِکۡرٌ لِّلۡعٰلَمِیۡنَ
اِنۡ নয়
ہُوَ তা
اِلَّا এ ব্যতীত
ذِکۡرٌ উপদেশ
لِّلۡعٰلَمِیۡنَ বিশ্ববাসীদের জন্যে

বাংলা অনুবাদ

সৃষ্টিকুলের জন্য এ তো উপদেশ ছাড়া আর কিছু নয়।

88
38:88
وَلَتَعۡلَمُنَّ نَبَاَہٗ بَعۡدَ حِیۡنٍ ٪
وَلَتَعۡلَمُنَّ এবং তোমরা অবশ্যই জানবে
نَبَاَہٗ তার খবর
بَعۡدَ পরেই
حِیۡنٍ কিছুকাল"

বাংলা অনুবাদ

আর অল্পকাল পরে তুমি অবশ্যই এর সংবাদ জানবে।

তাফসীর

সূরা ছোয়াদ

আয়াত ...

কুরআন সেটিংস

বাংলা অনুবাদ

আয়াতের পূর্ণাঙ্গ অনুবাদ দেখান

শব্দে শব্দে অর্থ

প্রতিটি আরবি শব্দের অর্থ দেখান

অটো-প্লে অডিও

পরবর্তী আয়াত স্বয়ংক্রিয়ভাবে বাজান

30px
18px