35
সূরা 35 মক্কী 45 আয়াত

ফাতির

আদি স্রষ্টা · The Originator

فاطر
بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
1
35:1
اَلۡحَمۡدُ لِلّٰہِ فَاطِرِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ جَاعِلِ الۡمَلٰٓئِکَۃِ رُسُلًا اُولِیۡۤ اَجۡنِحَۃٍ مَّثۡنٰی وَثُلٰثَ وَرُبٰعَ ؕ یَزِیۡدُ فِی الۡخَلۡقِ مَا یَشَآءُ ؕ اِنَّ اللّٰہَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ
اَلۡحَمۡدُ সকল প্রশংসা
لِلّٰہِ আল্লাহরই জন্যে
فَاطِرِ (যিনি) স্রষ্টা
السَّمٰوٰتِ আকাশের
وَالۡاَرۡضِ ও পৃথিবীর
جَاعِلِ (তিনিই) নিয়োগকারী
الۡمَلٰٓئِکَۃِ ফেরেশতাদেরকে
رُسُلًا বাণীবাহক রূপে
اُولِیۡۤ বিশিষ্ট
اَجۡنِحَۃٍ (বহু) ডানা
مَّثۡنٰی দু'টি
وَثُلٰثَ ও তিনটি
وَرُبٰعَ ও চারটি (করে)
ؕ বৃদ্ধি করেন
یَزِیۡدُ মধ্যে
فِی সৃষ্টি (কাঠামোর)
الۡخَلۡقِ যেমন
مَا ইচ্ছে করেন তিনি
یَشَآءُ নিশ্চয়
ؕ আল্লাহ
اِنَّ উপর
اللّٰہَ সব
عَلٰی কিছুরই
کُلِّ সর্বশক্তিমান

বাংলা অনুবাদ

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমানসমূহ ও যমীনের স্রষ্টা, ফেরেশতাদেরকে বাণীবাহকরূপে নিযুক্তকারী, যারা দুই দুই, তিন তিন ও চার চার পাখাবিশিষ্ট। তিনি সৃষ্টির মধ্যে যা ইচ্ছা বৃদ্ধি করেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান।

2
35:2
مَا یَفۡتَحِ اللّٰہُ لِلنَّاسِ مِنۡ رَّحۡمَۃٍ فَلَا مُمۡسِکَ لَہَا ۚ وَمَا یُمۡسِکۡ ۙ فَلَا مُرۡسِلَ لَہٗ مِنۡۢ بَعۡدِہٖ ؕ وَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ
مَا যা কিছু
یَفۡتَحِ খুলে দেন
اللّٰہُ আল্লাহ
لِلنَّاسِ মানুষের জন্যে
مِنۡ হ'তে
رَّحۡمَۃٍ (তাঁর) অনুগ্রহ
فَلَا সে ক্ষেত্রে নেই
مُمۡسِکَ কোনো প্রতিরোধকারী
لَہَا তার
ۚ এবং যা কিছু
وَمَا তিনি বন্ধ করেন
یُمۡسِکۡ তখনও নেই
ۙ কোনো উন্মুক্তকারী (প্রেরণকারী)
فَلَا তার
مُرۡسِلَ মধ্য হতে
لَہٗ তাঁর পরে
مِنۡۢ এবং তিনিই
بَعۡدِہٖ পরাক্রমশালী
ؕ প্রজ্ঞাময়

বাংলা অনুবাদ

আল্লাহ মানুষের জন্য যে রহমত উন্মুক্ত করে দেন তা আটকে রাখার কেউ নেই। আর তিনি যা আটকে রাখেন, তারপর তা ছাড়াবার কেউ নেই। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

3
35:3
یٰۤاَیُّہَا النَّاسُ اذۡکُرُوۡا نِعۡمَتَ اللّٰہِ عَلَیۡکُمۡ ؕ ہَلۡ مِنۡ خَالِقٍ غَیۡرُ اللّٰہِ یَرۡزُقُکُمۡ مِّنَ السَّمَآءِ وَالۡاَرۡضِ ؕ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۫ۖ فَاَنّٰی تُؤۡفَکُوۡنَ
یٰۤاَیُّہَا হে
النَّاسُ মানব সম্প্রদায়
اذۡکُرُوۡا তোমরা স্মরণ করো
نِعۡمَتَ অনুগ্রহের (কথা)
اللّٰہِ আল্লাহর
عَلَیۡکُمۡ তোমাদের উপর
ؕ (আছে) কি
ہَلۡ কোন
مِنۡ সৃষ্টিকর্তা
خَالِقٍ ব্যতীত
غَیۡرُ আল্লাহ
اللّٰہِ তোমাদের জীবিকা দেয় (যে)
یَرۡزُقُکُمۡ হ'তে
مِّنَ আকাশ
السَّمَآءِ ও পৃথিবী (হ'তে)
وَالۡاَرۡضِ নেই
ؕ কোন ইলাহ
لَاۤ ছাড়া
اِلٰہَ তিনি
اِلَّا তা হ'লে কেমন করে
ہُوَ তোমাদের ফিরানো হচ্ছে

বাংলা অনুবাদ

হে মানুষ, তোমাদের উপর আল্লাহর নিআমতকে তোমরা স্মরণ কর। আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা আছে কি, যে, তোমাদেরকে আসমান ও যমীন থেকে রিয্ক দিবে? তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। অতএব তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে?

4
35:4
وَاِنۡ یُّکَذِّبُوۡکَ فَقَدۡ کُذِّبَتۡ رُسُلٌ مِّنۡ قَبۡلِکَ ؕ وَاِلَی اللّٰہِ تُرۡجَعُ الۡاُمُوۡرُ
وَاِنۡ এবং (হে নাবী) যদি
یُّکَذِّبُوۡکَ তোমাকে তারা মিথ্যারোপ করে
فَقَدۡ নিশ্চয়ই তবে
کُذِّبَتۡ মিথ্যারোপ করা হয়েছে
رُسُلٌ রাসূলদেরকে
مِّنۡ থেকে
قَبۡلِکَ তোমার পূর্বেও
ؕ এবং দিকে
وَاِلَی আল্লাহরই
اللّٰہِ ফিরিয়ে আনা হয়
تُرۡجَعُ (সব) বিষয়

বাংলা অনুবাদ

আর যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে, তবে তোমার পূর্বের রাসূলগণকেও মিথ্যাবাদী বলা হয়েছিল। আর সকল বিষয় আল্লাহর-ই কাছে ফিরিয়ে নেয়া হবে।

5
35:5
یٰۤاَیُّہَا النَّاسُ اِنَّ وَعۡدَ اللّٰہِ حَقٌّ فَلَا تَغُرَّنَّکُمُ الۡحَیٰوۃُ الدُّنۡیَا ٝ وَلَا یَغُرَّنَّکُمۡ بِاللّٰہِ الۡغَرُوۡرُ
یٰۤاَیُّہَا হে
النَّاسُ মানব সম্প্রদায়
اِنَّ নিশ্চয়ই
وَعۡدَ প্রতিশ্রুতি
اللّٰہِ আল্লাহর
حَقٌّ সত্য
فَلَا সুতরাং না
تَغُرَّنَّکُمُ তোমাদেরকে ধোঁকা দেয় (যেন)
الۡحَیٰوۃُ জীবন
الدُّنۡیَا পার্থিব
ٝ এবং না
وَلَا তোমাদের ধোঁকা দেয় (যেন)
یَغُرَّنَّکُمۡ আল্লাহর ব্যাপারে
بِاللّٰہِ কোনো বড় ধোঁকাবাজ (অর্থাৎ শয়তান)

বাংলা অনুবাদ

হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য; অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে; আর বড় প্রতারক (শয়তান) যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারণা না করে।

6
35:6
اِنَّ الشَّیۡطٰنَ لَکُمۡ عَدُوٌّ فَاتَّخِذُوۡہُ عَدُوًّا ؕ اِنَّمَا یَدۡعُوۡا حِزۡبَہٗ لِیَکُوۡنُوۡا مِنۡ اَصۡحٰبِ السَّعِیۡرِ ؕ
اِنَّ নিশ্চয়ই
الشَّیۡطٰنَ শয়তান
لَکُمۡ তোমাদের জন্যে
عَدُوٌّ শত্রু
فَاتَّخِذُوۡہُ সুতরাং তোমরা তাকে গ্রহণ করো
عَدُوًّا শত্রু হিসেবে
ؕ মূলতঃ
اِنَّمَا সে ডাকে
یَدۡعُوۡا তার দলবলকে
حِزۡبَہٗ তারা যেন হয়
لِیَکُوۡنُوۡا অন্তর্ভুক্ত
مِنۡ অধিবাসীদের
اَصۡحٰبِ জাহান্নামের

বাংলা অনুবাদ

নিশ্চয় শয়তান তোমাদের শত্রু; অতএব তাকে শত্রু হিসেবে গণ্য কর। সে তার দলকে কেবল এজন্যই ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয়।

7
35:7
اَلَّذِیۡنَ کَفَرُوۡا لَہُمۡ عَذَابٌ شَدِیۡدٌ ۬ؕ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّاَجۡرٌ کَبِیۡرٌ ٪
اَلَّذِیۡنَ যারা
کَفَرُوۡا অস্বীকার করেছে
لَہُمۡ তাদের জন্যে (রয়েছে)
عَذَابٌ শাস্তি
شَدِیۡدٌ কঠোর
۬ؕ আর যারা
وَالَّذِیۡنَ ঈমান এনেছে
اٰمَنُوۡا ও কাজ করেছে
وَعَمِلُوا সৎকাজ
الصّٰلِحٰتِ তাদের জন্যে (রয়েছে)
لَہُمۡ ক্ষমা
مَّغۡفِرَۃٌ ও পুরস্কার
وَّاَجۡرٌ বড়

বাংলা অনুবাদ

যারা কুফরী করে তাদের জন্য রয়েছে কঠিন আযাব; আর যারা ঈমান আনে ও নেক আমল করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান।

8
35:8
اَفَمَنۡ زُیِّنَ لَہٗ سُوۡٓءُ عَمَلِہٖ فَرَاٰہُ حَسَنًا ؕ فَاِنَّ اللّٰہَ یُضِلُّ مَنۡ یَّشَآءُ وَیَہۡدِیۡ مَنۡ یَّشَآءُ ۫ۖ فَلَا تَذۡہَبۡ نَفۡسُکَ عَلَیۡہِمۡ حَسَرٰتٍ ؕ اِنَّ اللّٰہَ عَلِیۡمٌۢ بِمَا یَصۡنَعُوۡنَ
اَفَمَنۡ তবে কি যে
زُیِّنَ শোভন করে দেখানো হয়েছে
لَہٗ তার কাছে
سُوۡٓءُ মন্দ
عَمَلِہٖ তার কাজকে
فَرَاٰہُ তা অতঃপর সে মনে করে
حَسَنًا উত্তম হিসেবে (সে কি হেদায়াত পাবে?)
ؕ প্রকৃত পক্ষে নিশ্চয়
فَاِنَّ আল্লাহ
اللّٰہَ বিভ্রান্ত করেন
یُضِلُّ যাকে
مَنۡ ইচ্ছে করেন তিনি
یَّشَآءُ এবং সৎ পথে পরিচালিত করেন
وَیَہۡدِیۡ যাকে
مَنۡ তিনি ইচ্ছে করেন
یَّشَآءُ সুতরাং না
۫ۖ চলে যায় (অর্থাৎ শেষ করে দিও)
فَلَا তোমার প্রাণ
تَذۡہَبۡ তাদের জন্যে
نَفۡسُکَ আক্ষেপ করে
عَلَیۡہِمۡ নিশ্চয়ই
حَسَرٰتٍ আল্লাহ
ؕ খুব অবহিত
اِنَّ ঐ বিষয়ে যা
اللّٰہَ তারা তৈরি করছে

বাংলা অনুবাদ

কাউকে যদি তার অসৎ কাজ সুশোভিত করে দেখানো হয় অতঃপর সে ওটাকে ভাল মনে করে, (সে কি ঐ ব্যক্তির সমান যে ভালকে ভাল এবং মন্দকে মন্দ দেখে?) কেননা আল্লাহ যাকে ইচ্ছা গোমরাহ করেন আর যাকে ইচ্ছা হিদায়াত দান করেন; অতএব তাদের জন্য আফসোস করে নিজে ধ্বংস হয়ো না। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা জানেন।

9
35:9
وَاللّٰہُ الَّذِیۡۤ اَرۡسَلَ الرِّیٰحَ فَتُثِیۡرُ سَحَابًا فَسُقۡنٰہُ اِلٰی بَلَدٍ مَّیِّتٍ فَاَحۡیَیۡنَا بِہِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِہَا ؕ کَذٰلِکَ النُّشُوۡرُ
وَاللّٰہُ এবং আল্লাহ (তিনিই)
الَّذِیۡۤ যিনি
اَرۡسَلَ পাঠান
الرِّیٰحَ বাতাস
فَتُثِیۡرُ অতঃপর (তা) সঞ্চালন
سَحَابًا মেঘমালা
فَسُقۡنٰہُ অতঃপর তা আমরা পরিচালনা করি
اِلٰی দিকে
بَلَدٍ ভূখণ্ডের
مَّیِّتٍ (যা ছিলো) নির্জীব মৃত
فَاَحۡیَیۡنَا আমরা এভাবে জীবিত করি
بِہِ তা দ্বারা
الۡاَرۡضَ মাটিকে
بَعۡدَ পরে
مَوۡتِہَا তার মৃত্যুর
ؕ এভাবেই (হবে)
کَذٰلِکَ উত্থান

বাংলা অনুবাদ

আর তিনিই আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালা সঞ্চালিত করে, তারপর তাকে আমি মৃত ভূমির দিকে পরিচালিত করি, অতঃপর তা দিয়ে আমি যমীনকে তার মৃত্যুর পর জীবিত করি; এভাবেই পুনরুত্থান হবে।

10
35:10
مَنۡ کَانَ یُرِیۡدُ الۡعِزَّۃَ فَلِلّٰہِ الۡعِزَّۃُ جَمِیۡعًا ؕ اِلَیۡہِ یَصۡعَدُ الۡکَلِمُ الطَّیِّبُ وَالۡعَمَلُ الصَّالِحُ یَرۡفَعُہٗ ؕ وَالَّذِیۡنَ یَمۡکُرُوۡنَ السَّیِّاٰتِ لَہُمۡ عَذَابٌ شَدِیۡدٌ ؕ وَمَکۡرُ اُولٰٓئِکَ ہُوَ یَبُوۡرُ
مَنۡ যে
کَانَ ছিল
یُرِیۡدُ চায়
الۡعِزَّۃَ সম্মান
فَلِلّٰہِ তবে (জেনে রাখুক) আল্লাহর জন্যে
الۡعِزَّۃُ সম্মান
جَمِیۡعًا সবই
ؕ তাঁরই দিকে
اِلَیۡہِ উঠে
یَصۡعَدُ কথা
الۡکَلِمُ ভালো
الطَّیِّبُ এবং কাজ
وَالۡعَمَلُ সত
الصَّالِحُ তা উন্নীত করে
یَرۡفَعُہٗ ও যারা
ؕ ষড়যন্ত্র করে
وَالَّذِیۡنَ মন্দ (কাজের)
یَمۡکُرُوۡنَ তাদের জন্যে (রয়েছে)
السَّیِّاٰتِ শাস্তি
لَہُمۡ কঠোর
عَذَابٌ এবং ষড়যন্ত্র
شَدِیۡدٌ তাদের
ؕ তা
وَمَکۡرُ ব্যর্থ হবে

বাংলা অনুবাদ

কেউ যদি সম্মান চায় (তবে তা যেন আল্লাহর কাছেই চায়) কেননা সকল সম্মান আল্লাহরই। তাঁরই পানে উত্থিত হয় ভাল কথা* আর নেক আমল তা উন্নীত করে। আর যারা মন্দকাজের চক্রান্ত করে তাদের জন্য রয়েছে কঠিন আযাব আর ওদের ষড়যন্ত্র তো নস্যাৎ হবে।

11
35:11
وَاللّٰہُ خَلَقَکُمۡ مِّنۡ تُرَابٍ ثُمَّ مِنۡ نُّطۡفَۃٍ ثُمَّ جَعَلَکُمۡ اَزۡوَاجًا ؕ وَمَا تَحۡمِلُ مِنۡ اُنۡثٰی وَلَا تَضَعُ اِلَّا بِعِلۡمِہٖ ؕ وَمَا یُعَمَّرُ مِنۡ مُّعَمَّرٍ وَّلَا یُنۡقَصُ مِنۡ عُمُرِہٖۤ اِلَّا فِیۡ کِتٰبٍ ؕ اِنَّ ذٰلِکَ عَلَی اللّٰہِ یَسِیۡرٌ
وَاللّٰہُ এবং আল্লাহই
خَلَقَکُمۡ তোমাদের সৃষ্টি করেছেন
مِّنۡ থেকে
تُرَابٍ মাটি
ثُمَّ এরপর
مِنۡ থেকে
نُّطۡفَۃٍ শুক্রবিন্দু
ثُمَّ এরপর
جَعَلَکُمۡ তোমাদেরকে বানিয়েছেন
اَزۡوَاجًا জোড়া জোড়া
ؕ এবং না
وَمَا গর্ভধারণ করে
تَحۡمِلُ কোনো
مِنۡ নারী
اُنۡثٰی আর না
وَلَا প্রসব করে সে
تَضَعُ এ ব্যতীত
اِلَّا তাঁর জানা থাকে
بِعِلۡمِہٖ এবং না
ؕ আয়ু বৃদ্ধি পায়
وَمَا কোনো
یُعَمَّرُ বয়স্কলোকের
مِنۡ আর না
مُّعَمَّرٍ কমিয়ে দেওয়া হয়
وَّلَا হ'তে
یُنۡقَصُ তার আয়ু
مِنۡ এ ছাড়া
عُمُرِہٖۤ মধ্যে আছে
اِلَّا একটি কিতাবে (লিখিত)
فِیۡ নিশ্চয়ই
کِتٰبٍ সেটা
ؕ জন্যে
اِنَّ আল্লাহর
ذٰلِکَ (খুব)সহজ

বাংলা অনুবাদ

আর আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে তারপর শুক্রবিন্দু থেকে তারপর তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এবং নারী তার গর্ভে যা ধারণ করে আর যা প্রসব করে তা আল্লাহর জ্ঞাতসারেই হয়। আর কোন বয়স্ক ব্যক্তির বয়স বাড়ানো হয় না কিংবা কমানো হয় না কিন্তু তা তো রয়েছে কিতাবে*; নিশ্চয় তা আল্লাহর জন্য সহজ।

12
35:12
وَمَا یَسۡتَوِی الۡبَحۡرٰنِ ٭ۖ ہٰذَا عَذۡبٌ فُرَاتٌ سَآئِغٌ شَرَابُہٗ وَہٰذَا مِلۡحٌ اُجَاجٌ ؕ وَمِنۡ کُلٍّ تَاۡکُلُوۡنَ لَحۡمًا طَرِیًّا وَّتَسۡتَخۡرِجُوۡنَ حِلۡیَۃً تَلۡبَسُوۡنَہَا ۚ وَتَرَی الۡفُلۡکَ فِیۡہِ مَوَاخِرَ لِتَبۡتَغُوۡا مِنۡ فَضۡلِہٖ وَلَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ
وَمَا এবং না
یَسۡتَوِی সমান হয়
الۡبَحۡرٰنِ দুই সাগর
٭ۖ যেমন (এটা)
ہٰذَا সুমিষ্ট
عَذۡبٌ সুপেয়
فُرَاتٌ সহজ পেয়
سَآئِغٌ তার পানীয়
شَرَابُہٗ আর ওটা
وَہٰذَا লোনা
مِلۡحٌ বিস্বাদ
اُجَاجٌ কিন্তু থেকে
ؕ প্রত্যেকটা
وَمِنۡ তোমরা খাও
کُلٍّ গোশত (মাছ)
تَاۡکُلُوۡنَ তাজা
لَحۡمًا ও তোমরা বের করো
طَرِیًّا অলংকার (অর্থাৎ মনি-মুক্তা)
وَّتَسۡتَخۡرِجُوۡنَ তা তোমরা পরিধান করো
حِلۡیَۃً এবং তোমরা দেখো
تَلۡبَسُوۡنَہَا নৌকাগুলো
ۚ তার মধ্যে
وَتَرَی পানিবিদীর্ণ করে চলে
الۡفُلۡکَ তোমরা খোঁজ করতে পারো যেন
فِیۡہِ থেকে
مَوَاخِرَ তাঁর অনুগ্রহ
لِتَبۡتَغُوۡا এবং তোমরা যাতে
مِنۡ কৃতজ্ঞতা প্রকাশ করো

বাংলা অনুবাদ

আর দু’টি সমুদ্র সমান নয়; একটি খুবই সুমিষ্ট ও সুপেয়, আরেকটি অত্যন্ত লবণাক্ত আর প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোশত খাও এবং আহরণ কর অলঙ্কার* যা তোমরা পরিধান কর। আর তুমি তাতে দেখ নৌযান পানি চিরে চলাচল করে। যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ কর এবং যাতে তোমরা শোকর কর।

13
35:13
یُوۡلِجُ الَّیۡلَ فِی النَّہَارِ وَیُوۡلِجُ النَّہَارَ فِی الَّیۡلِ ۙ وَسَخَّرَ الشَّمۡسَ وَالۡقَمَرَ ۫ۖ کُلٌّ یَّجۡرِیۡ لِاَجَلٍ مُّسَمًّی ؕ ذٰلِکُمُ اللّٰہُ رَبُّکُمۡ لَہُ الۡمُلۡکُ ؕ وَالَّذِیۡنَ تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِہٖ مَا یَمۡلِکُوۡنَ مِنۡ قِطۡمِیۡرٍ ؕ
یُوۡلِجُ তিনি প্রবেশ করান
الَّیۡلَ রাতকে
فِی মধ্যে
النَّہَارِ দিনের
وَیُوۡلِجُ এবং প্রবেশ করান
النَّہَارَ দিনকে
فِی মধ্যে
الَّیۡلِ রাতের
ۙ এবং নিয়ন্ত্রিত করেছেন
وَسَخَّرَ সূর্যকে
الشَّمۡسَ ও চাঁদকে
وَالۡقَمَرَ প্রত্যেকেই
۫ۖ (পরিভ্রমণ করে) আবর্তন করে
کُلٌّ একটি সময়ের জন্যে
یَّجۡرِیۡ নির্দিষ্ট
لِاَجَلٍ তোমাদের সেই
مُّسَمًّی আল্লাহ-ই
ؕ তোমাদের রব
ذٰلِکُمُ তাঁরই
اللّٰہُ সার্বভৌমত্ব
رَبُّکُمۡ এবং যাদেরকে
لَہُ তোমরা ডাকো
الۡمُلۡکُ ছাড়া
ؕ তাঁকে
وَالَّذِیۡنَ না
تَدۡعُوۡنَ (তারা অধিকারী) অধিকার রাখে
مِنۡ কোনো
دُوۡنِہٖ (তুচ্ছাতিতুচ্ছ বস্তুর) খেজুরের আঁটির পর্দা

বাংলা অনুবাদ

তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান আর তিনিই সূর্য ও চাঁদকে বশীভূত করে দিয়েছেন; প্রত্যেকে পরিভ্রমণ করছে একটি নির্দিষ্ট কাল পর্যন্ত। তিনি আল্লাহ, তোমাদের রব; সমস্ত কর্তৃত্ব তাঁরই, আর আল্লাহকে ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের আঁটির আবরণেরও মালিক নয়।

14
35:14
اِنۡ تَدۡعُوۡہُمۡ لَا یَسۡمَعُوۡا دُعَآءَکُمۡ ۚ وَلَوۡ سَمِعُوۡا مَا اسۡتَجَابُوۡا لَکُمۡ ؕ وَیَوۡمَ الۡقِیٰمَۃِ یَکۡفُرُوۡنَ بِشِرۡکِکُمۡ ؕ وَلَا یُنَبِّئُکَ مِثۡلُ خَبِیۡرٍ ٪
اِنۡ যদি
تَدۡعُوۡہُمۡ তোমরা তাদেরকে ডাকো
لَا না
یَسۡمَعُوۡا তারা শুনতে পায়
دُعَآءَکُمۡ তোমাদের ডাক
ۚ আর যদি
وَلَوۡ তারা শুনেও
سَمِعُوۡا না
مَا তারা সাড়া দিতে পারে
اسۡتَجَابُوۡا তোমাদেরকে
لَکُمۡ এবং দিনে
ؕ ক্বিয়ামাতের
وَیَوۡمَ তারা অস্বীকার করবে
الۡقِیٰمَۃِ তোমাদের শিরককে
یَکۡفُرُوۡنَ এবং না
بِشِرۡکِکُمۡ তোমাকে জানাতে পারে কেউ
ؕ মতো
وَلَا সর্বজ্ঞ আল্লাহর

বাংলা অনুবাদ

যদি তোমরা তাদেরকে ডাক, তারা তোমাদের ডাক শুনবে না; আর শুনতে পেলেও তোমাদের ডাকে সাড়া দেবে না এবং কিয়ামতের দিন তারা তোমাদের শরীক করাকে অস্বীকার করবে। আর সর্বজ্ঞ আল্লাহর ন্যায় কেউ তোমাকে অবহিত করবে না।

15
35:15
یٰۤاَیُّہَا النَّاسُ اَنۡتُمُ الۡفُقَرَآءُ اِلَی اللّٰہِ ۚ وَاللّٰہُ ہُوَ الۡغَنِیُّ الۡحَمِیۡدُ
یٰۤاَیُّہَا হে
النَّاسُ মানব সম্প্রদায়
اَنۡتُمُ তোমরা
الۡفُقَرَآءُ মুখাপেক্ষী
اِلَی কাছে
اللّٰہِ আল্লাহর
ۚ কিন্তু আল্লাহ (এমন যে)
وَاللّٰہُ তিনিই
ہُوَ অভাবমুক্ত
الۡغَنِیُّ প্রশংসিত

বাংলা অনুবাদ

হে মানুষ, তোমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী আর আল্লাহ অমুখাপেক্ষী ও প্রশংসিত।

16
35:16
اِنۡ یَّشَاۡ یُذۡہِبۡکُمۡ وَیَاۡتِ بِخَلۡقٍ جَدِیۡدٍ ۚ
اِنۡ যদি
یَّشَاۡ তিনি ইচ্ছে করেন
یُذۡہِبۡکُمۡ তোমাদেরকে বিলোপ করতে পারেন
وَیَاۡتِ এবং আনতে পারেন (তোমাদের স্থানে)
بِخَلۡقٍ সৃষ্টিকে
جَدِیۡدٍ নতুন

বাংলা অনুবাদ

যদি তিনি চান তোমাদেরকে সরিয়ে দেবেন এবং একটি নতুন সৃষ্টি নিয়ে আসবেন।

17
35:17
وَمَا ذٰلِکَ عَلَی اللّٰہِ بِعَزِیۡزٍ
وَمَا আর নয়
ذٰلِکَ এটা
عَلَی জন্যে
اللّٰہِ আল্লাহর
بِعَزِیۡزٍ কোনো কঠিন (কিছু)

বাংলা অনুবাদ

আর তা আল্লাহর জন্য মোটেই কঠিন নয়।

18
35:18
وَلَا تَزِرُ وَازِرَۃٌ وِّزۡرَ اُخۡرٰی ؕ وَاِنۡ تَدۡعُ مُثۡقَلَۃٌ اِلٰی حِمۡلِہَا لَا یُحۡمَلۡ مِنۡہُ شَیۡءٌ وَّلَوۡ کَانَ ذَا قُرۡبٰی ؕ اِنَّمَا تُنۡذِرُ الَّذِیۡنَ یَخۡشَوۡنَ رَبَّہُمۡ بِالۡغَیۡبِ وَاَقَامُوا الصَّلٰوۃَ ؕ وَمَنۡ تَزَکّٰی فَاِنَّمَا یَتَزَکّٰی لِنَفۡسِہٖ ؕ وَاِلَی اللّٰہِ الۡمَصِیۡرُ
وَلَا এবং না
تَزِرُ বহন করবে
وَازِرَۃٌ কোনো বহনকারী
وِّزۡرَ ভার
اُخۡرٰی অন্যের
ؕ এবং যদি
وَاِنۡ ডাকে
تَدۡعُ কোনো বোঝাভারাক্রান্ত ব্যক্তি
مُثۡقَلَۃٌ দিকে
اِلٰی তার বোঝার (তা বইতে)
حِمۡلِہَا না
لَا বহন করা হবে
یُحۡمَلۡ তার থেকে
مِنۡہُ (সামান্য) কিছুও
شَیۡءٌ এবং যদি
وَّلَوۡ সে হয়ও
کَانَ আছে
ذَا কোন নিকট আত্মীয়
قُرۡبٰی (তাই হে নাবী) কেবল
ؕ তুমি সতর্ক করো
اِنَّمَا (তাদেরকে) যারা
تُنۡذِرُ ভয় করে
الَّذِیۡنَ তাদের রবকে
یَخۡشَوۡنَ না দেখা অবস্থায়
رَبَّہُمۡ এবং প্রতিষ্ঠা করে
بِالۡغَیۡبِ সালাত
وَاَقَامُوا এবং যে
الصَّلٰوۃَ পবিত্র করে
ؕ প্রকৃতপক্ষে
وَمَنۡ সে পবিত্র করে
تَزَکّٰی তার নিজের জন্যে
فَاِنَّمَا এবং দিকে
یَتَزَکّٰی আল্লাহর-ই
لِنَفۡسِہٖ (তোমাদের হবে) প্রত্যাবর্তন

বাংলা অনুবাদ

আর কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না এবং কোন ভারাক্রান্ত ব্যক্তি যদি তার বোঝা বহনের জন্য কাউকে ডাকে তবে তার বোঝার কোন অংশই বহন করা হবে না যদিও সে আত্মীয় হয়; তুমি কেবল তাদেরকেই সতর্ক করবে যারা তাদের রবকে না দেখেও ভয় করে এবং সালাত কায়েম করে; আর যে ব্যক্তি পরিশুদ্ধি অর্জন করে সে নিজের জন্যই পরিশুদ্ধি অর্জন করে। আর আল্লাহর কাছেই প্রত্যাবর্তন।

19
35:19
وَمَا یَسۡتَوِی الۡاَعۡمٰی وَالۡبَصِیۡرُ ۙ
وَمَا এবং না
یَسۡتَوِی সমান হয়
الۡاَعۡمٰی অন্ধ
وَالۡبَصِیۡرُ ও চক্ষুষ্মান

বাংলা অনুবাদ

আর অন্ধ ও দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যক্তি সমান নয়,

20
35:20
وَلَا الظُّلُمٰتُ وَلَا النُّوۡرُ ۙ
وَلَا এবং না
الظُّلُمٰتُ অন্ধকারসমূহ
وَلَا আর না
النُّوۡرُ আলো

বাংলা অনুবাদ

আর অন্ধকার ও আলো সমান নয়

21
35:21
وَلَا الظِّلُّ وَلَا الۡحَرُوۡرُ ۚ
وَلَا এবং না
الظِّلُّ ছায়া
وَلَا আর না
الۡحَرُوۡرُ রৌদ্র

বাংলা অনুবাদ

আর সমান নয় ছায়া ও রৌদ্র,

22
35:22
وَمَا یَسۡتَوِی الۡاَحۡیَآءُ وَلَا الۡاَمۡوَاتُ ؕ اِنَّ اللّٰہَ یُسۡمِعُ مَنۡ یَّشَآءُ ۚ وَمَاۤ اَنۡتَ بِمُسۡمِعٍ مَّنۡ فِی الۡقُبُوۡرِ
وَمَا এবং না
یَسۡتَوِی সমান হয়
الۡاَحۡیَآءُ জীবিত
وَلَا আর না
الۡاَمۡوَاتُ মৃত
ؕ নিশ্চয়ই
اِنَّ আল্লাহ
اللّٰہَ শুনান
یُسۡمِعُ যাকে
مَنۡ ইচ্ছে করেন তিনি
یَّشَآءُ আর না
ۚ তুমি
وَمَاۤ শুনাতে সমর্থ
اَنۡتَ যে (আছে)
بِمُسۡمِعٍ মধ্যে
مَّنۡ কবরগুলোর

বাংলা অনুবাদ

আর জীবিতরা ও মৃতরা এক নয়;* নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা শুনাতে পারেন, কিন্তু যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি শুনাতে পারবে না।

23
35:23
اِنۡ اَنۡتَ اِلَّا نَذِیۡرٌ
اِنۡ নও
اَنۡتَ তুমি
اِلَّا এ ছাড়া
نَذِیۡرٌ একজন সতর্ককারী

বাংলা অনুবাদ

তুমি তো একজন সতর্ককারী বৈ কিছু নও।

24
35:24
اِنَّاۤ اَرۡسَلۡنٰکَ بِالۡحَقِّ بَشِیۡرًا وَّنَذِیۡرًا ؕ وَاِنۡ مِّنۡ اُمَّۃٍ اِلَّا خَلَا فِیۡہَا نَذِیۡرٌ
اِنَّاۤ নিশ্চযই় আমরা
اَرۡسَلۡنٰکَ তোমাকে আমরা পাঠিয়েছি
بِالۡحَقِّ সত্যসহ
بَشِیۡرًا সুসংবাদদাতা রূপে
وَّنَذِیۡرًا ও সতর্ককারী হিসেবে
ؕ এবং নেই
وَاِنۡ কোনো
مِّنۡ (এমন) জাতি
اُمَّۃٍ এ ছাড়া যে
اِلَّا অতিক্রম করেছে
خَلَا তার মধ্যে
فِیۡہَا কোনো সতর্ককারী

বাংলা অনুবাদ

আমি তোমাকে সত্যসহ পাঠিয়েছি সুসংবাদ দাতা ও সতর্ককারীরূপে; আর এমন কোন জাতি নেই যার কাছে সতর্ককারী আসেনি।

25
35:25
وَاِنۡ یُّکَذِّبُوۡکَ فَقَدۡ کَذَّبَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ ۚ جَآءَتۡہُمۡ رُسُلُہُمۡ بِالۡبَیِّنٰتِ وَبِالزُّبُرِ وَبِالۡکِتٰبِ الۡمُنِیۡرِ
وَاِنۡ এবং যদি
یُّکَذِّبُوۡکَ তোমাকে তারা মিথ্যারোপ করে
فَقَدۡ তবে (নতুন কিছু নয়)
کَذَّبَ মিথ্যারোপ করেছে
الَّذِیۡنَ যারা (ছিলো)
مِنۡ পূর্বেও
قَبۡلِہِمۡ তাদের
ۚ তাদের কাছে এসেছিলো
جَآءَتۡہُمۡ তাদের রাসূলগণ
رُسُلُہُمۡ স্পষ্ট নিদর্শনসহ
بِالۡبَیِّنٰتِ এবং ছোট ছোট সহীফাসহ
وَبِالزُّبُرِ ও কিতাবসহ
وَبِالۡکِتٰبِ দীপ্তিময়

বাংলা অনুবাদ

আর তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে তবে তাদের পূর্বে যারা ছিল তারাও মিথ্যাবাদী বলেছিল; তাদের নিকট স্পষ্ট প্রমাণাদি, গ্রন্থাবলী ও আলোকদীপ্ত কিতাবসহ রাসূলগণ এসেছিলেন।

26
35:26
ثُمَّ اَخَذۡتُ الَّذِیۡنَ کَفَرُوۡا فَکَیۡفَ کَانَ نَکِیۡرِ ٪
ثُمَّ এরপর
اَخَذۡتُ আমি পাকড়াও করেছি
الَّذِیۡنَ তাদেরকে (যারা)
کَفَرُوۡا অস্বীকার করেছে
فَکَیۡفَ অতঃপর কেমন (দেখো)
کَانَ ছিলো
نَکِیۡرِ আমার শাস্তি

বাংলা অনুবাদ

তারপর যারা কুফরী করেছিল তাদেরকে আমি পাকড়াও করেছিলাম; অতএব কেমন ছিল আমার শাস্তি?!

27
35:27
اَلَمۡ تَرَ اَنَّ اللّٰہَ اَنۡزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ۚ فَاَخۡرَجۡنَا بِہٖ ثَمَرٰتٍ مُّخۡتَلِفًا اَلۡوَانُہَا ؕ وَمِنَ الۡجِبَالِ جُدَدٌۢ بِیۡضٌ وَّحُمۡرٌ مُّخۡتَلِفٌ اَلۡوَانُہَا وَغَرَابِیۡبُ سُوۡدٌ
اَلَمۡ তুমি কি
تَرَ দেখো নাই
اَنَّ যে
اللّٰہَ আল্লাহ
اَنۡزَلَ বর্ষণ করেন
مِنَ থেকে
السَّمَآءِ আকাশ
مَآءً পানি
ۚ অতঃপর আমরা উৎপন্ন করি
فَاَخۡرَجۡنَا তা দিয়ে
بِہٖ ফল মূলসমূহ
ثَمَرٰتٍ বিচিত্র
مُّخۡتَلِفًا তার রংসমূহ
اَلۡوَانُہَا এবং মধ্যেও
ؕ পাহাড়সমূহের
وَمِنَ রেখাপথ (রয়েছে)
الۡجِبَالِ সাদা
جُدَدٌۢ ও লাল
بِیۡضٌ বিচিত্র
وَّحُمۡرٌ তার রংসমূহ
مُّخۡتَلِفٌ এবং নিকষ
اَلۡوَانُہَا কালো (রংও)

বাংলা অনুবাদ

তুমি কি দেখনি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন, তারপর তা দিয়ে আমি বিচিত্র বর্ণের ফলমূল উৎপাদন করি আর পাহাড়ের মধ্যে রয়েছে নানা বর্ণের শুভ্র ও লাল পথ এবং (কিছু) মিশকালো।

28
35:28
وَمِنَ النَّاسِ وَالدَّوَآبِّ وَالۡاَنۡعَامِ مُخۡتَلِفٌ اَلۡوَانُہٗ کَذٰلِکَ ؕ اِنَّمَا یَخۡشَی اللّٰہَ مِنۡ عِبَادِہِ الۡعُلَمٰٓؤُا ؕ اِنَّ اللّٰہَ عَزِیۡزٌ غَفُوۡرٌ
وَمِنَ এবং মধ্যে
النَّاسِ মানুষের
وَالدَّوَآبِّ ও জীব জন্তুগুলোর
وَالۡاَنۡعَامِ এবং গৃহপালিত পশুদের (মধ্যেও রয়েছে)
مُخۡتَلِفٌ বিচিত্র
اَلۡوَانُہٗ তার রংসমূহ
کَذٰلِکَ এভাবেই
ؕ প্রকৃতপক্ষে
اِنَّمَا ভয় করে
یَخۡشَی আল্লাহকে
اللّٰہَ মধ্য হ'তে
مِنۡ তাঁর দাসদের
عِبَادِہِ জ্ঞানীগণই
الۡعُلَمٰٓؤُا নিশ্চয়ই
ؕ আল্লাহ
اِنَّ পরাক্রমশালী
اللّٰہَ ক্ষমাশীল

বাংলা অনুবাদ

আর এমনিভাবে মানুষ, বিচরণশীল প্রাণী ও চতুষ্পদ জন্তুর মধ্যেও রয়েছে নানা বর্ণ। বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল।

29
35:29
اِنَّ الَّذِیۡنَ یَتۡلُوۡنَ کِتٰبَ اللّٰہِ وَاَقَامُوا الصَّلٰوۃَ وَاَنۡفَقُوۡا مِمَّا رَزَقۡنٰہُمۡ سِرًّا وَّعَلَانِیَۃً یَّرۡجُوۡنَ تِجَارَۃً لَّنۡ تَبُوۡرَ ۙ
اِنَّ নিশ্চয়ই
الَّذِیۡنَ যারা
یَتۡلُوۡنَ পাঠ করে
کِتٰبَ কিতাব
اللّٰہِ আল্লাহর
وَاَقَامُوا এবং প্রতিষ্ঠা করে
الصَّلٰوۃَ সালাত
وَاَنۡفَقُوۡا ও ব্যয় করে
مِمَّا তা হ'তে যা
رَزَقۡنٰہُمۡ তাদেরকে আমরা জীবিকা দিয়েছি
سِرًّا গোপনে
وَّعَلَانِیَۃً ও প্রকাশ্যে
یَّرۡجُوۡنَ তারাই আশা করতে পারে
تِجَارَۃً (এমন) ব্যবসার
لَّنۡ (যার) কখনও না
تَبُوۡرَ ব্যর্থ হবে

বাংলা অনুবাদ

নিশ্চয় যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে, সালাত কায়েম করে এবং আল্লাহ যে রিয্ক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না।

30
35:30
لِیُوَفِّیَہُمۡ اُجُوۡرَہُمۡ وَیَزِیۡدَہُمۡ مِّنۡ فَضۡلِہٖ ؕ اِنَّہٗ غَفُوۡرٌ شَکُوۡرٌ
لِیُوَفِّیَہُمۡ তাদের পূর্ণমাত্রায় (আল্লাহ) দেন যেন
اُجُوۡرَہُمۡ তাদের প্রতিফলন
وَیَزِیۡدَہُمۡ এবং তাদের আরো বেশী দেন
مِّنۡ থেকে
فَضۡلِہٖ তাঁর অনুগ্রহ
ؕ তিনি নিশ্চয়ই
اِنَّہٗ ক্ষমাশীল
غَفُوۡرٌ গুণগ্রাহী

বাংলা অনুবাদ

যাতে তিনি তাদেরকে তাদের পূর্ণ প্রতিফল দান করেন এবং নিজ অনুগ্রহে তাদেরকে আরো বাড়িয়ে দেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, মহাগুণগ্রাহী।

31
35:31
وَالَّذِیۡۤ اَوۡحَیۡنَاۤ اِلَیۡکَ مِنَ الۡکِتٰبِ ہُوَ الۡحَقُّ مُصَدِّقًا لِّمَا بَیۡنَ یَدَیۡہِ ؕ اِنَّ اللّٰہَ بِعِبَادِہٖ لَخَبِیۡرٌۢ بَصِیۡرٌ
وَالَّذِیۡۤ এবং(হে নাবী) যা
اَوۡحَیۡنَاۤ আমরা ওহী করেছি
اِلَیۡکَ তোমার প্রতি
مِنَ থেকে
الۡکِتٰبِ কিতাব
ہُوَ তাই
الۡحَقُّ সত্য
مُصَدِّقًا (তা) সত্যায়নকারী ও সমর্থক
لِّمَا তার যা
بَیۡنَ পূর্বে (এসেছে)
یَدَیۡہِ তার
ؕ নিশ্চয়ই
اِنَّ আল্লাহ
اللّٰہَ তাঁর দাসদের সম্পর্কে
بِعِبَادِہٖ অবশ্যই সব জানেন
لَخَبِیۡرٌۢ সব দেখেন

বাংলা অনুবাদ

আর আমি যে কিতাবটি তোমার কাছে ওহী করেছি তা সত্য, এটা তার পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। নিশ্চয় আল্লাহ তাঁর বান্দাদের ব্যাপারে সম্যক অবহিত, সর্বদ্রষ্টা।

32
35:32
ثُمَّ اَوۡرَثۡنَا الۡکِتٰبَ الَّذِیۡنَ اصۡطَفَیۡنَا مِنۡ عِبَادِنَا ۚ فَمِنۡہُمۡ ظَالِمٌ لِّنَفۡسِہٖ ۚ وَمِنۡہُمۡ مُّقۡتَصِدٌ ۚ وَمِنۡہُمۡ سَابِقٌۢ بِالۡخَیۡرٰتِ بِاِذۡنِ اللّٰہِ ؕ ذٰلِکَ ہُوَ الۡفَضۡلُ الۡکَبِیۡرُ ؕ
ثُمَّ এরপর
اَوۡرَثۡنَا আমরা উত্তরাধিকার বানিয়েছি
الۡکِتٰبَ কিতাবের
الَّذِیۡنَ ( তাদেরকে ) যাদের
اصۡطَفَیۡنَا আমরা মনোনীত করেছি
مِنۡ মধ্য হ'তে
عِبَادِنَا আমাদের দাসদের
ۚ অতঃপর তাদের মধ্যে
فَمِنۡہُمۡ (কেউ হয়েছে) অত্যাচারী
ظَالِمٌ তার নিজের প্রতি
لِّنَفۡسِہٖ আবার তাদের মধ্য (রয়েছে)
ۚ (কেউ) মধ্যপন্থী
وَمِنۡہُمۡ আবার তাদের মধ্যে (রয়েছে)
مُّقۡتَصِدٌ (কেউ) অগ্রগামী
ۚ কল্যাণকর কাজসমূহে
وَمِنۡہُمۡ অনুমতিক্রমে
سَابِقٌۢ আল্লাহর
بِالۡخَیۡرٰتِ এটাই
بِاِذۡنِ সেই
اللّٰہِ অনুগ্রহ
ؕ মহা

বাংলা অনুবাদ

অতঃপর আমি এ কিতাবটির উত্তরাধীকারী করেছি আমার বান্দাদের মধ্যে তাদেরকে, যাদেরকে আমি মনোনীত করেছি। তারপর তাদের কেউ কেউ নিজের প্রতি যুলমকারী এবং কেউ কেউ মধ্যপন্থা অবলম্বনকারী। আবার তাদের কেউ কেউ আল্লাহর অনুমতিসাপেক্ষে কল্যাণকর কাজে অগ্রগামী। এটাই হলো মহা অনুগ্রহ।

33
35:33
جَنّٰتُ عَدۡنٍ یَّدۡخُلُوۡنَہَا یُحَلَّوۡنَ فِیۡہَا مِنۡ اَسَاوِرَ مِنۡ ذَہَبٍ وَّلُؤۡلُؤًا ۚ وَلِبَاسُہُمۡ فِیۡہَا حَرِیۡرٌ
جَنّٰتُ বেহেশতসমূহ (রয়েছে)
عَدۡنٍ স্থায়ী
یَّدۡخُلُوۡنَہَا তাতে তারা প্রবেশ করবে
یُحَلَّوۡنَ অলংকৃত করা হবে(তাদেরকে)
فِیۡہَا তার মধ্যে
مِنۡ দিয়ে
اَسَاوِرَ বালা
مِنۡ দ্বারা (নির্মিত)
ذَہَبٍ স্বর্ণের
وَّلُؤۡلُؤًا ও মনি মুক্তার
ۚ এবং তাদের পোশাক (হবে)
وَلِبَاسُہُمۡ তার মধ্যে
فِیۡہَا রেশমের

বাংলা অনুবাদ

চিরস্থায়ী জান্নাত, এতে তারা প্রবেশ করবে। যেখানে তাদেরকে স্বর্ণের চুড়ি ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের।

34
35:34
وَقَالُوا الۡحَمۡدُ لِلّٰہِ الَّذِیۡۤ اَذۡہَبَ عَنَّا الۡحَزَنَ ؕ اِنَّ رَبَّنَا لَغَفُوۡرٌ شَکُوۡرُࣘ ۙ
وَقَالُوا এবং তারা বলবে
الۡحَمۡدُ "সব প্রশংসা
لِلّٰہِ আল্লাহর-ই জন্য
الَّذِیۡۤ যিনি
اَذۡہَبَ দূর করেছেন
عَنَّا আমাদের থেকে
الۡحَزَنَ দুশ্চিন্তা
ؕ নিশ্চয়ই
اِنَّ আমাদের রব
رَبَّنَا অবশ্যই ক্ষমাশীল
لَغَفُوۡرٌ গুণগ্রাহী

বাংলা অনুবাদ

আর তারা বলবে, ‘সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ-কষ্ট দূর করে দিয়েছেন। নিশ্চয় আমাদের রব পরম ক্ষমাশীল, মহাগুণগ্রাহী’।

35
35:35
الَّذِیۡۤ اَحَلَّنَا دَارَ الۡمُقَامَۃِ مِنۡ فَضۡلِہٖ ۚ لَا یَمَسُّنَا فِیۡہَا نَصَبٌ وَّلَا یَمَسُّنَا فِیۡہَا لُغُوۡبٌ
الَّذِیۡۤ যিনি
اَحَلَّنَا আমাদের জন্যে স্হান দিয়েছেন
دَارَ আরাম
الۡمُقَامَۃِ স্হায়ী
مِنۡ অনুগ্রহের মাধ্যমে
فَضۡلِہٖ তাঁর
ۚ না
لَا আমাদের স্পর্শ করবে
یَمَسُّنَا তার মধ্যে
فِیۡہَا কোনো কষ্ট
نَصَبٌ আর না
وَّلَا আমাদেরকে স্পর্শ করবে
یَمَسُّنَا তার মধ্যে
فِیۡہَا কোনো ক্লান্তি"

বাংলা অনুবাদ

‘যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী নিবাসে স্থান দিয়েছেন, যেখানে কোন কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং যেখানে কোন ক্লান্তিও আমাদেরকে স্পর্শ করে না’।

36
35:36
وَالَّذِیۡنَ کَفَرُوۡا لَہُمۡ نَارُ جَہَنَّمَ ۚ لَا یُقۡضٰی عَلَیۡہِمۡ فَیَمُوۡتُوۡا وَلَا یُخَفَّفُ عَنۡہُمۡ مِّنۡ عَذَابِہَا ؕ کَذٰلِکَ نَجۡزِیۡ کُلَّ کَفُوۡرٍ ۚ
وَالَّذِیۡنَ এবং যারা
کَفَرُوۡا অবিশ্বাস করেছে
لَہُمۡ তাদের জন্যে (রয়েছে)
نَارُ আগুন
جَہَنَّمَ জাহান্নামের
ۚ না
لَا আদেশ দেয়া হবে(মৃত্যু)
یُقۡضٰی তাদের উপর
عَلَیۡہِمۡ যে তারা মরবে
فَیَمُوۡتُوۡا আর না
وَلَا হাল্কা করা হবে
یُخَفَّفُ তাদের থেকে
عَنۡہُمۡ কিছু
مِّنۡ তার শাস্তি
عَذَابِہَا এরূপে
ؕ আমরা প্রতিফল দিই
کَذٰلِکَ প্রত্যেকে
نَجۡزِیۡ অকৃতজ্ঞকে

বাংলা অনুবাদ

আর যারা কুফরী করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদের প্রতি এমন কোন ফয়সালা দেয়া হবে না যে, তারা মারা যাবে, এবং তাদের থেকে জাহান্নামের আযাবও লাঘব করা হবে না। এভাবেই আমি প্রত্যেক অকৃতজ্ঞকে প্রতিফল দিয়ে থাকি।

37
35:37
وَہُمۡ یَصۡطَرِخُوۡنَ فِیۡہَا ۚ رَبَّنَاۤ اَخۡرِجۡنَا نَعۡمَلۡ صَالِحًا غَیۡرَ الَّذِیۡ کُنَّا نَعۡمَلُ ؕ اَوَلَمۡ نُعَمِّرۡکُمۡ مَّا یَتَذَکَّرُ فِیۡہِ مَنۡ تَذَکَّرَ وَجَآءَکُمُ النَّذِیۡرُ ؕ فَذُوۡقُوۡا فَمَا لِلظّٰلِمِیۡنَ مِنۡ نَّصِیۡرٍ ٪
وَہُمۡ এবং তারা
یَصۡطَرِخُوۡنَ চিৎকার করে বলবে
فِیۡہَا তার মধ্যে
ۚ "হে আমাদের রব
رَبَّنَاۤ আমাদেরকে বের করুন
اَخۡرِجۡنَا আমরা কাজ করবো
نَعۡمَلۡ সৎ
صَالِحًا (তা হ'তে)ভিন্নতর
غَیۡرَ যা
الَّذِیۡ আমরা
کُنَّا করতেছিলাম"
نَعۡمَلُ (বলা হবে) নি কি
ؕ তোমাদের আমরা আয়ু বৃদ্ধি করেছি
اَوَلَمۡ যাতে
نُعَمِّرۡکُمۡ শিক্ষা গ্রহণ করতে
مَّا তার মধ্যে
یَتَذَکَّرُ কেউ
فِیۡہِ শিক্ষা নিতে (চাইলে)
مَنۡ এবং তোমাদের (কাছে) এসেছিলেন
تَذَکَّرَ সতর্ককারী
وَجَآءَکُمُ সুতরাং তোমরা স্বাদ নাও
النَّذِیۡرُ অতঃপর নাই
ؕ সীমালঙ্ঘনকারীদের জন্যে
فَذُوۡقُوۡا কোনো
فَمَا সাহায্যকারী

বাংলা অনুবাদ

আর সেখানে তারা আর্তনাদ করে বলবে, ‘হে আমাদের রব, আমাদেরকে বের করে দিন, আমরা পূর্বে যে আমল করতাম, তার পরিবর্তে আমরা নেক আমল করব’। (আল্লাহ বলবেন) ‘আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যে, তখন কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত? আর তোমাদের কাছে তো সতর্ককারী এসেছিল। কাজেই তোমরা আযাব আস্বাদন কর, আর যালিমদের কোন সাহায্যকারী নেই।

38
35:38
اِنَّ اللّٰہَ عٰلِمُ غَیۡبِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ اِنَّہٗ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ
اِنَّ নিশ্চয়ই
اللّٰہَ আল্লাহ
عٰلِمُ অবগত
غَیۡبِ গোপন রহস্যের
السَّمٰوٰتِ আকাশের
وَالۡاَرۡضِ ও পৃথিবীর
ؕ তিনি নিশ্চযই়
اِنَّہٗ খুব অবহিত
عَلِیۡمٌۢ অবস্থা সম্পর্কে
بِذَاتِ অন্তরসমূহের

বাংলা অনুবাদ

নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও যমীনের গায়েবী বিষয়ের জ্ঞানী, অন্তরসমূহে যা রয়েছে সে বিষয়েও তিনি সবিশেষ অবগত।

39
35:39
ہُوَ الَّذِیۡ جَعَلَکُمۡ خَلٰٓئِفَ فِی الۡاَرۡضِ ؕ فَمَنۡ کَفَرَ فَعَلَیۡہِ کُفۡرُہٗ ؕ وَلَا یَزِیۡدُ الۡکٰفِرِیۡنَ کُفۡرُہُمۡ عِنۡدَ رَبِّہِمۡ اِلَّا مَقۡتًا ۚ وَلَا یَزِیۡدُ الۡکٰفِرِیۡنَ کُفۡرُہُمۡ اِلَّا خَسَارًا
ہُوَ তিনিই (আল্লাহ)
الَّذِیۡ যিনি
جَعَلَکُمۡ তোমাদেরকে বানিয়েছেন
خَلٰٓئِفَ প্রতিনিধি হিসেবে
فِی মধ্যে
الۡاَرۡضِ পৃথিবীর
ؕ অতঃপর যে
فَمَنۡ অবিশ্বাস করলো
کَفَرَ তার উপর তখন (পড়বে)
فَعَلَیۡہِ তার অবিশ্বাসের (শাস্তি)
کُفۡرُہٗ এবং না
ؕ বৃদ্ধি করে
وَلَا কাফেরদেরকে
یَزِیۡدُ তাদের অবিশ্বাস
الۡکٰفِرِیۡنَ কাছে
کُفۡرُہُمۡ তাদের রবের
عِنۡدَ এ ছাড়া
رَبِّہِمۡ ক্রোধ
اِلَّا আর না
مَقۡتًا বৃদ্ধি করবে
ۚ কাফেরদেরকে
وَلَا তাদের অবিশ্বাস
یَزِیۡدُ এ ছাড়া
الۡکٰفِرِیۡنَ ক্ষতি

বাংলা অনুবাদ

তিনিই তোমাদেরকে যমীনের মধ্যে খলীফা করেছেন। সুতরাং যে কুফরী করবে, তার কুফরী তার উপরই (বর্তাবে)। আর কাফিরদের জন্য তাদের কুফরী তাদের রবের নিকট কেবল ক্রোধই বৃদ্ধি করে এবং কাফিরদের জন্য তাদের কুফরী কেবল ক্ষতিই বৃদ্ধি করে।

40
35:40
قُلۡ اَرَءَیۡتُمۡ شُرَکَآءَکُمُ الَّذِیۡنَ تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ ؕ اَرُوۡنِیۡ مَاذَا خَلَقُوۡا مِنَ الۡاَرۡضِ اَمۡ لَہُمۡ شِرۡکٌ فِی السَّمٰوٰتِ ۚ اَمۡ اٰتَیۡنٰہُمۡ کِتٰبًا فَہُمۡ عَلٰی بَیِّنَتٍ مِّنۡہُ ۚ بَلۡ اِنۡ یَّعِدُ الظّٰلِمُوۡنَ بَعۡضُہُمۡ بَعۡضًا اِلَّا غُرُوۡرًا
قُلۡ বলো
اَرَءَیۡتُمۡ "তোমরা (ভেবে) দেখেছো কি
شُرَکَآءَکُمُ তোমাদের শরীকদেরকে
الَّذِیۡنَ যাদের
تَدۡعُوۡنَ তোমরা ডেকে থাকো
مِنۡ মধ্য হতে
دُوۡنِ ছাড়া
اللّٰہِ আল্লাহকে"
ؕ আমাকে দেখাও
اَرُوۡنِیۡ কি
مَاذَا তারা সৃষ্টি করেছে
خَلَقُوۡا কিছু
مِنَ পৃথিবীতে
الۡاَرۡضِ বা
اَمۡ তাদের জন্যে (আছে)
لَہُمۡ অংশ
شِرۡکٌ মধ্যে
فِی আকাশের
السَّمٰوٰتِ অথবা
ۚ তাদেরকে আমরা দিয়েছি
اَمۡ কোনো কিতাব
اٰتَیۡنٰہُمۡ অতঃপর তারা
کِتٰبًا (প্রতিষ্ঠিত) উপর
فَہُمۡ প্রমাণের
عَلٰی তা থেকে
بَیِّنَتٍ বরং
مِّنۡہُ না
ۚ প্রতিশ্রুতি দেয়
بَلۡ সীমালঙ্ঘনকারীরা
اِنۡ তাদের একে
یَّعِدُ অপরকে
الظّٰلِمُوۡنَ এ ছাড়া
بَعۡضُہُمۡ ধোঁকা

বাংলা অনুবাদ

বল, ‘তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাক, সেই শরীকদের কথা ভেবে দেখেছ কি? আমাকে দেখাও তারা যমীনের কী সৃষ্টি করেছে? অথবা আসমানসমূহের মধ্যে কি তাদের কোন অংশীদারিত্ব আছে? অথবা আমি কি তাদেরকে কোন কিতাব দিয়েছি, যার কোন সুস্পষ্ট প্রমাণের উপর তারা আছে’? বরং যালিমরা একে অপরকে কেবল প্রতারণামূলক ওয়াদাই দিয়ে থাকে।

41
35:41
اِنَّ اللّٰہَ یُمۡسِکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ اَنۡ تَزُوۡلَا ۬ۚ وَلَئِنۡ زَالَتَاۤ اِنۡ اَمۡسَکَہُمَا مِنۡ اَحَدٍ مِّنۡۢ بَعۡدِہٖ ؕ اِنَّہٗ کَانَ حَلِیۡمًا غَفُوۡرًا
اِنَّ নিশ্চয়ই
اللّٰہَ আল্লাহ
یُمۡسِکُ স্হিরভাবে ধরে রেখেছেন
السَّمٰوٰتِ আকাশকে
وَالۡاَرۡضَ ও পৃথিবীকে
اَنۡ যেন (না)
تَزُوۡلَا কক্ষচ্যুত হয়
۬ۚ আর অবশ্য যদি
وَلَئِنۡ কক্ষচ্যুত হয়
زَالَتَاۤ না
اِنۡ উভয়কে স্হিরভাবে ধরে রাখতে পারবে
اَمۡسَکَہُمَا মধ্য হতে
مِنۡ কেউ
اَحَدٍ থেকে
مِّنۡۢ তাঁর পরে
بَعۡدِہٖ নিশ্চয়ই তিনি
ؕ হলেন
اِنَّہٗ সহনশীল
کَانَ ক্ষমাশীল

বাংলা অনুবাদ

নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও যমীনকে ধরে রাখেন যাতে এগুলো স্থানচ্যুত না হয়। আর যদি এগুলো স্থানচ্যুত হয়, তাহলে তিনি ছাড়া আর কে আছে, যে এগুলোকে ধরে রাখবে? নিশ্চয় তিনি পরম সহনশীল, অতিশয় ক্ষমাপরায়ণ।

42
35:42
وَاَقۡسَمُوۡا بِاللّٰہِ جَہۡدَ اَیۡمَانِہِمۡ لَئِنۡ جَآءَہُمۡ نَذِیۡرٌ لَّیَکُوۡنُنَّ اَہۡدٰی مِنۡ اِحۡدَی الۡاُمَمِ ۚ فَلَمَّا جَآءَہُمۡ نَذِیۡرٌ مَّا زَادَہُمۡ اِلَّا نُفُوۡرَࣘا ۙ
وَاَقۡسَمُوۡا এবং তারা শপথ করে
بِاللّٰہِ আল্লাহর (নামে)
جَہۡدَ কড়া
اَیۡمَانِہِمۡ তাদের শপথসমূহ
لَئِنۡ অবশ্যই যদি
جَآءَہُمۡ তাদের কাছে আসেন
نَذِیۡرٌ কোনো সতর্ককারী
لَّیَکُوۡنُنَّ তারা হবে অবশ্যই
اَہۡدٰی অধিকতর সৎপথে
مِنۡ চেয়েও
اِحۡدَی যে কোনোটির
الۡاُمَمِ (অন্যান্য) জাতিগুলোর
ۚ অতঃপর যখন
فَلَمَّا তাদের কাছে আসলেন
جَآءَہُمۡ সতর্ককারী
نَذِیۡرٌ না
مَّا তাদের বৃদ্ধি করেছে
زَادَہُمۡ এ ছাড়া
اِلَّا পালনো

বাংলা অনুবাদ

আর তারা দৃঢ়তার সাথে আল্লাহর নামে কসম করে বলত যে, যদি তাদের কাছে কোন সতর্ককারী আসে, তাহলে তারা অবশ্যই অন্য যে কোন জাতির চেয়ে অধিক হিদায়াতপ্রাপ্ত হবে; কিন্তু যখন তাদের নিকট সতর্ককারী আসল, তখন তা কেবল তাদের বিমুখতাই বৃদ্ধি করল-

43
35:43
اسۡتِکۡـبَارًا فِی الۡاَرۡضِ وَمَکۡرَ السَّیِّئِ ؕ وَلَا یَحِیۡقُ الۡمَکۡرُ السَّیِّئُ اِلَّا بِاَہۡلِہٖ ؕ فَہَلۡ یَنۡظُرُوۡنَ اِلَّا سُنَّتَ الۡاَوَّلِیۡنَ ۚ فَلَنۡ تَجِدَ لِسُنَّتِ اللّٰہِ تَبۡدِیۡلًا ۬ۚ وَلَنۡ تَجِدَ لِسُنَّتِ اللّٰہِ تَحۡوِیۡلًا
اسۡتِکۡـبَارًا ঔদ্ধত্য প্রকাশ করে
فِی মধ্যে
الۡاَرۡضِ পৃথিবীর
وَمَکۡرَ ও ষড়যন্ত্র (এঁটে)
السَّیِّئِ নিকৃষ্ট
ؕ অথচ না
وَلَا ঘিরে ধরে
یَحِیۡقُ ষড়যন্ত্র
الۡمَکۡرُ নিকৃষ্ট
السَّیِّئُ কিন্তু
اِلَّا তার উদ্যোক্তাদেরই
بِاَہۡلِہٖ তবে কি
ؕ তারা অপেক্ষা করছে
فَہَلۡ এ ছাড়া যে
یَنۡظُرُوۡنَ বিধানের
اِلَّا পূর্ববর্তীদের (ক্ষেত্রে গৃহীত)
سُنَّتَ তখন কখনও না
الۡاَوَّلِیۡنَ পাবে তুমি
ۚ বিধানের ক্ষেত্রে
فَلَنۡ আল্লাহর
تَجِدَ কোনো পরিবর্তন
لِسُنَّتِ এবং কখনও না
اللّٰہِ পাবে তুমি
تَبۡدِیۡلًا বিধানে
۬ۚ আল্লাহর
وَلَنۡ ব্যতিক্রম

বাংলা অনুবাদ

যমীনে উদ্ধত আচরণ ও কূটচক্রান্তের কারণে। কিন্তু কূটচক্রান্ত কেবল তার ধারককেই পরিবেষ্টন করবে। তবে কি তারা পূর্ববর্তীদের (উপর আল্লাহর) বিধানের অপেক্ষা করছে? কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনই কোন পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানের কখনই কোন ব্যতিক্রমও দেখতে পাবে না।

44
35:44
اَوَلَمۡ یَسِیۡرُوۡا فِی الۡاَرۡضِ فَیَنۡظُرُوۡا کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ وَکَانُوۡۤا اَشَدَّ مِنۡہُمۡ قُوَّۃً ؕ وَمَا کَانَ اللّٰہُ لِیُعۡجِزَہٗ مِنۡ شَیۡءٍ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الۡاَرۡضِ ؕ اِنَّہٗ کَانَ عَلِیۡمًا قَدِیۡرًا
اَوَلَمۡ নি কি
یَسِیۡرُوۡا তারা ভ্রমণ করে
فِی মধ্যে
الۡاَرۡضِ পৃথিবীর
فَیَنۡظُرُوۡا তারা তখন দেখে (নাই কি)
کَیۡفَ কেমন
کَانَ ছিলো
عَاقِبَۃُ পরিণাম
الَّذِیۡنَ তাদের (যারা)
مِنۡ পূর্বে ছিলো
قَبۡلِہِمۡ তাদের
وَکَانُوۡۤا অথচ তারা ছিলো
اَشَدَّ অনেক বেশী কঠোর
مِنۡہُمۡ এদের চেয়েও
قُوَّۃً শক্তিতে
ؕ এবং নন
وَمَا ছিল
کَانَ আল্লাহ (এমন যে)
اللّٰہُ তাঁকে অক্ষম করতে পারে
لِیُعۡجِزَہٗ কোনো
مِنۡ কিছুই
شَیۡءٍ মধ্যেকার
فِی আকাশের
السَّمٰوٰتِ আর না
وَلَا (কোন কিছু) মধ্যকার
فِی পৃথিবীর
الۡاَرۡضِ তিনি নিশ্চয়ই
ؕ হলেন
اِنَّہٗ মহাজ্ঞানী
کَانَ সর্বশক্তিমান

বাংলা অনুবাদ

আর তারা কি যমীনে ভ্রমণ করে না? তাহলে তারা দেখত, কেমন ছিল তাদের পূর্ববর্তীদের পরিণাম। অথচ তারা তো শক্তিতে ছিল এদের চেয়েও প্রবল। আল্লাহ তো এমন নন যে, আসমানসমূহ ও যমীনের কোন কিছু তাকে অক্ষম করে দেবে। নিশ্চয় তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।

45
35:45
وَلَوۡ یُؤَاخِذُ اللّٰہُ النَّاسَ بِمَا کَسَبُوۡا مَا تَرَکَ عَلٰی ظَہۡرِہَا مِنۡ دَآبَّۃٍ وَّلٰکِنۡ یُّؤَخِّرُہُمۡ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ۚ فَاِذَا جَآءَ اَجَلُہُمۡ فَاِنَّ اللّٰہَ کَانَ بِعِبَادِہٖ بَصِیۡرًا ٪
وَلَوۡ এবং যদি
یُؤَاخِذُ পাকড়াও করতেন
اللّٰہُ আল্লাহ
النَّاسَ মানুষকে
بِمَا এ কারণে যা
کَسَبُوۡا তারা কামাই করেছে
مَا না
تَرَکَ রেহাই দিতেন
عَلٰی উপর
ظَہۡرِہَا তার পৃষ্ঠের
مِنۡ কোনো
دَآبَّۃٍ চলমান প্রাণীকেই
وَّلٰکِنۡ কিন্তু
یُّؤَخِّرُہُمۡ তাদের অবকাশ দিয়ে থাকেন তিনি
اِلٰۤی পর্যন্ত
اَجَلٍ একটা সময়
مُّسَمًّی নির্দিষ্ট
ۚ অতঃপর যখন
فَاِذَا আসবে
جَآءَ তাদের সময়
اَجَلُہُمۡ নিশ্চযই় তখন
فَاِنَّ আল্লাহ
اللّٰہَ হবেন
کَانَ তাঁর দাসদের সম্পর্কে
بِعِبَادِہٖ খুব দেখেন (অর্থাৎ দেখে নিবেন)

বাংলা অনুবাদ

আর যদি আল্লাহ মানুষদেরকে তারা যা অর্জন করেছে তার জন্য পাকড়াও করতেন, তাহলে যমীনের উপর একটি প্রাণীকেও তিনি ছেড়ে দিতেন না। কিন্তু তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে বিলম্বিত করে থাকেন। অতঃপর যখন তাদের সেই নির্দিষ্ট সময় এসে যায় (তখন তিনি তাদের পাকড়াও করেন), কেননা আল্লাহ তো তাঁর বান্দাদের ব্যাপারে সম্যক দ্রষ্টা।

তাফসীর

সূরা ফাতির

আয়াত ...

কুরআন সেটিংস

বাংলা অনুবাদ

আয়াতের পূর্ণাঙ্গ অনুবাদ দেখান

শব্দে শব্দে অর্থ

প্রতিটি আরবি শব্দের অর্থ দেখান

অটো-প্লে অডিও

পরবর্তী আয়াত স্বয়ংক্রিয়ভাবে বাজান

30px
18px