32
সূরা 32 মক্কী 30 আয়াত

সেজদাহ

সিজদা · The Prostration

السجدة
بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
1
32:1
الٓـمّٓ ۚ
الٓـمّٓ আলিফ লাম- মীম-

বাংলা অনুবাদ

আলিফ-লাম-মীম।

2
32:2
تَنۡزِیۡلُ الۡکِتٰبِ لَا رَیۡبَ فِیۡہِ مِنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ ؕ
تَنۡزِیۡلُ অবতরণ (হয়েছে)
الۡکِتٰبِ (এই) কিতাবের
لَا নেই
رَیۡبَ সন্দেহ
فِیۡہِ তার মধ্যে
مِنۡ পক্ষ হ'তে
رَّبِّ রবের
الۡعٰلَمِیۡنَ বিশ্বজগতের

বাংলা অনুবাদ

এ কিতাব সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোন সন্দেহ নেই।

3
32:3
اَمۡ یَقُوۡلُوۡنَ افۡتَرٰىہُ ۚ بَلۡ ہُوَ الۡحَقُّ مِنۡ رَّبِّکَ لِتُنۡذِرَ قَوۡمًا مَّاۤ اَتٰہُمۡ مِّنۡ نَّذِیۡرٍ مِّنۡ قَبۡلِکَ لَعَلَّہُمۡ یَہۡتَدُوۡنَ
اَمۡ কি
یَقُوۡلُوۡنَ তারা বলেছে
افۡتَرٰىہُ সে তা মিথ্যা রচনা করেছে
ۚ বরং
بَلۡ তা
ہُوَ সত্য
الۡحَقُّ পক্ষ হ'তে
مِنۡ তোমার রবের
رَّبِّکَ যেন তুমি সতর্ক করো
لِتُنۡذِرَ (এমন)এক জাতিকে
قَوۡمًا না
مَّاۤ তাদের কাছে এসেছে
اَتٰہُمۡ কোনো
مِّنۡ সতর্ককারী
نَّذِیۡرٍ থেকে
مِّنۡ তোমার পূর্ব
قَبۡلِکَ সম্ভবত তারা
لَعَلَّہُمۡ সঠিক পথে চলবে

বাংলা অনুবাদ

নাকি তারা বলে, ‘সে তা রচনা করেছে?’ বরং তা তোমার রবের পক্ষ থেকে সত্য, যাতে তুমি এমন কওমকে সতর্ক করতে পার, যাদের কাছে তোমার পূর্বে কোন সতর্ককারী আসেনি। হয়তো তারা হিদায়াত লাভ করবে।

4
32:4
اَللّٰہُ الَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَیۡنَہُمَا فِیۡ سِتَّۃِ اَیَّامٍ ثُمَّ اسۡتَوٰی عَلَی الۡعَرۡشِ ؕ مَا لَکُمۡ مِّنۡ دُوۡنِہٖ مِنۡ وَّلِیٍّ وَّلَا شَفِیۡعٍ ؕ اَفَلَا تَتَذَکَّرُوۡنَ
اَللّٰہُ (তিনিই)আল্লাহ
الَّذِیۡ যিনি
خَلَقَ সৃষ্টি করেছেন
السَّمٰوٰتِ আকাশসমূহকে
وَالۡاَرۡضَ ও পৃথিবীকে
وَمَا এবং যা কিছু
بَیۡنَہُمَا তাদের উভয়ের মাঝে (আছে)
فِیۡ মধ্যে
سِتَّۃِ ছয়
اَیَّامٍ দিনের
ثُمَّ এরপর
اسۡتَوٰی সমাসীন হন
عَلَی উপর
الۡعَرۡشِ আরশের
ؕ নেই
مَا তোমাদের জন্যে
لَکُمۡ ছাড়া
مِّنۡ তিনি
دُوۡنِہٖ কোনো
مِنۡ অভিভাবক
وَّلِیٍّ আর না
وَّلَا সুপারিশকারী
شَفِیۡعٍ তবে কি না
ؕ তোমরা উপদেশ গ্রহণ করবে

বাংলা অনুবাদ

আল্লাহ, যিনি আসমান ও যমীন এবং এ দু’য়ের মধ্যে যা কিছু আছে, তা ছয়দিনে সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশের উপর উঠেছেন। তিনি ছাড়া তোমাদের জন্য কোন অভিভাবক নেই এবং নেই কোন সুপারিশকারী। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?

5
32:5
یُدَبِّرُ الۡاَمۡرَ مِنَ السَّمَآءِ اِلَی الۡاَرۡضِ ثُمَّ یَعۡرُجُ اِلَیۡہِ فِیۡ یَوۡمٍ کَانَ مِقۡدَارُہٗۤ اَلۡفَ سَنَۃٍ مِّمَّا تَعُدُّوۡنَ
یُدَبِّرُ তিনি পরিচালনা করেন
الۡاَمۡرَ সবকাজের
مِنَ থেকে
السَّمَآءِ আকাশ
اِلَی পর্যন্ত
الۡاَرۡضِ পৃথিবী
ثُمَّ এরপর
یَعۡرُجُ উত্থিত হবে
اِلَیۡہِ তাঁরই দিকে
فِیۡ মধ্যে
یَوۡمٍ একদিনের
کَانَ হবে
مِقۡدَارُہٗۤ যার পরিমাণ (তোমাদের কাছে)
اَلۡفَ এক হাজার
سَنَۃٍ বছর
مِّمَّا সেই(হিসেব)থেকে যা
تَعُدُّوۡنَ তোমরা গণনা করো

বাংলা অনুবাদ

তিনি আসমান থেকে যমীন পর্যন্ত সকল কার্য পরিচালনা করেন। তারপর তা একদিন তাঁর কাছেই উঠবে। যেদিনের পরিমাণ হবে তোমাদের গণনায় হাজার বছর।

6
32:6
ذٰلِکَ عٰلِمُ الۡغَیۡبِ وَالشَّہَادَۃِ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ۙ
ذٰلِکَ তিনিই
عٰلِمُ জ্ঞানী
الۡغَیۡبِ অদৃশ্যের
وَالشَّہَادَۃِ ও দৃশ্যের
الۡعَزِیۡزُ মহাপরাক্রমশালী
الرَّحِیۡمُ পরম দয়ালু

বাংলা অনুবাদ

তিনিই গায়েব ও হাযির সম্পর্কে জ্ঞাত, মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

7
32:7
الَّذِیۡۤ اَحۡسَنَ کُلَّ شَیۡءٍ خَلَقَہٗ وَبَدَاَ خَلۡقَ الۡاِنۡسَانِ مِنۡ طِیۡنٍ ۚ
الَّذِیۡۤ যিনি
اَحۡسَنَ অতি উত্তম করেছেন
کُلَّ প্রত্যেক
شَیۡءٍ বস্তকে
خَلَقَہٗ তিনি সৃষ্টি করেছেন তা
وَبَدَاَ এবং সূচনা করেছেন
خَلۡقَ সৃষ্টি
الۡاِنۡسَانِ মানুষের
مِنۡ থেকে
طِیۡنٍ কাদামাটি

বাংলা অনুবাদ

যিনি তাঁর প্রতিটি সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং কাদা মাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেছেন।

8
32:8
ثُمَّ جَعَلَ نَسۡلَہٗ مِنۡ سُلٰلَۃٍ مِّنۡ مَّآءٍ مَّہِیۡنٍ ۚ
ثُمَّ এরপর
جَعَلَ সৃষ্টি করেছেন
نَسۡلَہٗ বংশধরকে তার
مِنۡ থেকে
سُلٰلَۃٍ নির্যাস
مِّنۡ থেকে
مَّآءٍ পানির
مَّہِیۡنٍ তুচ্ছ

বাংলা অনুবাদ

তারপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ পানির নির্যাস থেকে।

9
32:9
ثُمَّ سَوّٰىہُ وَنَفَخَ فِیۡہِ مِنۡ رُّوۡحِہٖ وَجَعَلَ لَکُمُ السَّمۡعَ وَالۡاَبۡصَارَ وَالۡاَفۡـِٕدَۃَ ؕ قَلِیۡلًا مَّا تَشۡکُرُوۡنَ
ثُمَّ এরপর
سَوّٰىہُ তাকে সুঠাম করেছেন
وَنَفَخَ ও ফুঁকে দিয়েছেন
فِیۡہِ তার মধ্যে
مِنۡ থেকে
رُّوۡحِہٖ তার রূহ
وَجَعَلَ এবং দিয়েছেন
لَکُمُ তোমাদের জন্যে
السَّمۡعَ শ্রবণশক্তিসমূহ
وَالۡاَبۡصَارَ ও দর্শনশক্তিসমূহ
وَالۡاَفۡـِٕدَۃَ ও অন্তরসমূহ
ؕ কমই
قَلِیۡلًا যা
مَّا তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো

বাংলা অনুবাদ

তারপর তিনি তাকে সুঠাম করেছেন এবং তাতে নিজের রূহ থেকে ফুঁকে দিয়েছেন। আর তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তরসমূহ সৃষ্টি করেছেন। তোমরা খুব সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ কর।

10
32:10
وَقَالُوۡۤا ءَاِذَا ضَلَلۡنَا فِی الۡاَرۡضِ ءَاِنَّا لَفِیۡ خَلۡقٍ جَدِیۡدٍ ۬ؕ بَلۡ ہُمۡ بِلِقَآیِٔ رَبِّہِمۡ کٰفِرُوۡنَ
وَقَالُوۡۤا এবং তারা বলে
ءَاِذَا "কি যখন
ضَلَلۡنَا আমরা মিশে যাবো
فِی মধ্যে
الۡاَرۡضِ মাটির
ءَاِنَّا নিশ্চয়ই কি আমরা (হবো)
لَفِیۡ অবশ্যই মধ্যে
خَلۡقٍ সৃষ্টি
جَدِیۡدٍ নতুন"
۬ؕ বরং
بَلۡ তারা
ہُمۡ সাক্ষাত সম্পর্কে
بِلِقَآیِٔ তাদের রবের
رَبِّہِمۡ অস্বীকারকারী

বাংলা অনুবাদ

আর তারা বলে, ‘আমরা যখন মাটিতে মিশে যাব তখন কি আবার নতুন সৃষ্টি হব’? বরং তারাতো তাদের রবের সাক্ষাৎকে অস্বীকারকারী।

11
32:11
قُلۡ یَتَوَفّٰىکُمۡ مَّلَکُ الۡمَوۡتِ الَّذِیۡ وُکِّلَ بِکُمۡ ثُمَّ اِلٰی رَبِّکُمۡ تُرۡجَعُوۡنَ ٪
قُلۡ বলো
یَتَوَفّٰىکُمۡ "প্রাণ নিবে তোমাদের
مَّلَکُ ফেরেশতারা
الۡمَوۡتِ মৃত্যুর
الَّذِیۡ যাকে
وُکِّلَ নিয়োগ করা হয়েছে
بِکُمۡ তোমাদের উপর
ثُمَّ এরপর
اِلٰی দিকে
رَبِّکُمۡ তোমাদের রবের
تُرۡجَعُوۡنَ তোমরা প্রত্যাবর্তিত হবে"

বাংলা অনুবাদ

বল, ‘তোমাদেরকে মৃত্যু দেবে মৃত্যুর ফেরেশতা যাকে তোমাদের জন্য নিয়োগ করা হয়েছে। তারপর তোমাদের রবের নিকট তোমাদেরকে ফিরিয়ে আনা হবে’।

12
32:12
وَلَوۡ تَرٰۤی اِذِ الۡمُجۡرِمُوۡنَ نَاکِسُوۡا رُءُوۡسِہِمۡ عِنۡدَ رَبِّہِمۡ ؕ رَبَّنَاۤ اَبۡصَرۡنَا وَسَمِعۡنَا فَارۡجِعۡنَا نَعۡمَلۡ صَالِحًا اِنَّا مُوۡقِنُوۡنَ
وَلَوۡ এবং যদি
تَرٰۤی তুমি দেখতে
اِذِ যখন
الۡمُجۡرِمُوۡنَ অপরাধীরা
نَاکِسُوۡا অবনতকারী (হবে)
رُءُوۡسِہِمۡ তাদের মাথাসমূহ
عِنۡدَ কাছে
رَبِّہِمۡ তাদের রবের
ؕ "(বলবে) হে আমাদের রব
رَبَّنَاۤ আমরা দেখেছি
اَبۡصَرۡنَا ও শুনেছি আমরা
وَسَمِعۡنَا এখন আমাদের ফেরত পাঠান
فَارۡجِعۡنَا কাজ করবো আমরা
نَعۡمَلۡ সৎ
صَالِحًا নিশ্চয়ই আমরা
اِنَّا দৃঢ়বিশ্বাসী"

বাংলা অনুবাদ

আর যদি তুমি দেখতে, যখন অপরাধীরা তাদের রবের সামনে মাথানত হয়ে থাকবে! (তারা বলবে) ‘হে আমাদের রব, আমরা দেখেছি ও শুনেছি, কাজেই আমাদেরকে পুনরায় পাঠিয়ে দিন, আমরা সৎকর্ম করব। নিশ্চয় আমরা দৃঢ় বিশ্বাসী’।

13
32:13
وَلَوۡ شِئۡنَا لَاٰتَیۡنَا کُلَّ نَفۡسٍ ہُدٰىہَا وَلٰکِنۡ حَقَّ الۡقَوۡلُ مِنِّیۡ لَاَمۡلَـَٔنَّ جَہَنَّمَ مِنَ الۡجِنَّۃِ وَالنَّاسِ اَجۡمَعِیۡنَ
وَلَوۡ এবং যদি
شِئۡنَا আমরা চাইতাম
لَاٰتَیۡنَا অবশ্যই আমরা দিতাম
کُلَّ প্রত্যেক
نَفۡسٍ ব্যক্তিকে
ہُدٰىہَا পথনির্দেশ তার
وَلٰکِنۡ কিন্তু
حَقَّ অবধারিত হয়েছে
الۡقَوۡلُ (শাস্তির)বাণী
مِنِّیۡ পক্ষ হ'তে আমার
لَاَمۡلَـَٔنَّ অবশ্যই (যে) পূর্ণ করবো আমি"
جَہَنَّمَ জাহান্নামকে
مِنَ দিয়ে
الۡجِنَّۃِ জিনদের
وَالنَّاسِ ও মানুষদের
اَجۡمَعِیۡنَ একসাথে

বাংলা অনুবাদ

আর যদি আমি ইচ্ছা করতাম, তাহলে প্রত্যেক ব্যক্তিকে তার হিদায়াত দান করতাম। কিন্তু আমার কথাই সত্যে পরিণত হবে যে, ‘নিশ্চয় আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব’।

14
32:14
فَذُوۡقُوۡا بِمَا نَسِیۡتُمۡ لِقَآءَ یَوۡمِکُمۡ ہٰذَا ۚ اِنَّا نَسِیۡنٰکُمۡ وَذُوۡقُوۡا عَذَابَ الۡخُلۡدِ بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ
فَذُوۡقُوۡا সুতরাং স্বাদ নাও
بِمَا একারণে যা
نَسِیۡتُمۡ ভুলে গিয়েছিলে তোমরা
لِقَآءَ সাক্ষাৎ
یَوۡمِکُمۡ দিনের তোমাদের
ہٰذَا এই
ۚ নিশ্চয়ই আমরাও
اِنَّا আমরা ভুলে গিয়েছি তোমাদের
نَسِیۡنٰکُمۡ এবং তোমরা স্বাদ গ্রহণ করো
وَذُوۡقُوۡا শাস্তির
عَذَابَ চিরকালীন
الۡخُلۡدِ বিনিময়ে যা
بِمَا তোমরা ছিলে
کُنۡتُمۡ তোমরা কাজ করতে"

বাংলা অনুবাদ

কাজেই তোমরা তোমাদের এই দিনের সাক্ষাতকে যে ভুলে গিয়েছিলে, তার স্বাদ তোমরা আস্বাদন কর। নিশ্চয় আমি তোমাদেরকে ভুলে গিয়েছি, আর তোমরা যা করতে, তার জন্য তোমরা স্থায়ী আযাব ভোগ কর।

15
32:15
اِنَّمَا یُؤۡمِنُ بِاٰیٰتِنَا الَّذِیۡنَ اِذَا ذُکِّرُوۡا بِہَا خَرُّوۡا سُجَّدًا وَّسَبَّحُوۡا بِحَمۡدِ رَبِّہِمۡ وَہُمۡ لَا یَسۡتَکۡبِرُوۡنَ ٛ
اِنَّمَا কেবল
یُؤۡمِنُ ঈমান আনে
بِاٰیٰتِنَا আমাদের নিদর্শনাবলীর প্রতি
الَّذِیۡنَ (তারাই)যারা
اِذَا যখন
ذُکِّرُوۡا তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়
بِہَا এ দ্বারা
خَرُّوۡا লুটিয়ে পড়ে
سُجَّدًا সিজদায়
وَّسَبَّحُوۡا ও পবিত্রতা ঘোষণা করে
بِحَمۡدِ প্রশংসা সহ
رَبِّہِمۡ তাদের রবের
وَہُمۡ এবং তারা
لَا না
یَسۡتَکۡبِرُوۡنَ অহংকার করে

বাংলা অনুবাদ

আমার আয়াতসমূহ কেবল তারাই বিশ্বাস করে, যারা এর দ্বারা তাদেরকে উপদেশ দেয়া হলে সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের রবের প্রশংসাসহ তাসবীহ করে। আর তারা অহঙ্কার করে না।[সাজদাহ]

16
32:16
تَتَجَافٰی جُنُوۡبُہُمۡ عَنِ الۡمَضَاجِعِ یَدۡعُوۡنَ رَبَّہُمۡ خَوۡفًا وَّطَمَعًا ۫ وَّمِمَّا رَزَقۡنٰہُمۡ یُنۡفِقُوۡنَ
تَتَجَافٰی আলাদা থাকে
جُنُوۡبُہُمۡ তাদের পাশগুলো
عَنِ থেকে
الۡمَضَاجِعِ শয্যাগুলো
یَدۡعُوۡنَ তারা ডাকে
رَبَّہُمۡ তাদের রবকে
خَوۡفًا ভয়ে
وَّطَمَعًا ও আশায়
۫ এবং তা হ'তে যা
وَّمِمَّا আমরা জীবিকা দিয়েছি তাদেরকে
رَزَقۡنٰہُمۡ তারা ব্যয় করে

বাংলা অনুবাদ

তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়। তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে। আর আমি তাদেরকে যে রিয্ক দান করেছি, তা থেকে তারা ব্যয় করে।

17
32:17
فَلَا تَعۡلَمُ نَفۡسٌ مَّاۤ اُخۡفِیَ لَہُمۡ مِّنۡ قُرَّۃِ اَعۡیُنٍ ۚ جَزَآءًۢ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ
فَلَا অতঃপর না
تَعۡلَمُ জানে
نَفۡسٌ কোনো ব্যক্তিই
مَّاۤ যা
اُخۡفِیَ লুকিয়ে রাখা হয়েছে
لَہُمۡ তাদের জন্যে
مِّنۡ থেকে
قُرَّۃِ শীতলকারী (জিনিসসমূহ)
اَعۡیُنٍ চোখসমূহের
ۚ প্রতিদান হিসেবে
جَزَآءًۢ বিনিময়ে যা
بِمَا তারা ছিলো
کَانُوۡا তারা কাজ করতে

বাংলা অনুবাদ

অতঃপর কোন ব্যক্তি জানে না তাদের জন্য চোখ জুড়ানো কী জিনিস লুকিয়ে রাখা হয়েছে, তারা যা করত, তার বিনিময়স্বরূপ।

18
32:18
اَفَمَنۡ کَانَ مُؤۡمِنًا کَمَنۡ کَانَ فَاسِقًا ؕؔ لَا یَسۡتَوٗنَ ؃
اَفَمَنۡ তবে কি যে
کَانَ হবে
مُؤۡمِنًا মু'মিন
کَمَنۡ (সে কি তার) মতো যে
کَانَ হয়
فَاسِقًا সত্যত্যাগী (দুষ্কৃতিকারী)
ؕؔ না
لَا তারা সমান হতে পারে

বাংলা অনুবাদ

যে ব্যক্তি মুমিন সে কি ফাসিক ব্যক্তির মত? তারা সমান নয়।

19
32:19
اَمَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَہُمۡ جَنّٰتُ الۡمَاۡوٰی ۫ نُزُلًۢا بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ
اَمَّا (আর তাদের)ব্যাপার
الَّذِیۡنَ যারা
اٰمَنُوۡا ঈমান এনেছে
وَعَمِلُوا ও কাজ করেছে
الصّٰلِحٰتِ সৎ
فَلَہُمۡ অতঃপর তাদের জন্যে
جَنّٰتُ জান্নাতসমূহ
الۡمَاۡوٰی বসবাসের
۫ আপ্যায়ন হিসেবে
نُزُلًۢا বিনিময়ে যা
بِمَا তারা ছিলো
کَانُوۡا তারা কাজ করতে

বাংলা অনুবাদ

যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের বাসস্থান হবে জান্নাত, তারা যা করত তার আপ্যায়ন হিসেবে।

20
32:20
وَاَمَّا الَّذِیۡنَ فَسَقُوۡا فَمَاۡوٰىہُمُ النَّارُ ؕ کُلَّمَاۤ اَرَادُوۡۤا اَنۡ یَّخۡرُجُوۡا مِنۡہَاۤ اُعِیۡدُوۡا فِیۡہَا وَقِیۡلَ لَہُمۡ ذُوۡقُوۡا عَذَابَ النَّارِ الَّذِیۡ کُنۡتُمۡ بِہٖ تُکَذِّبُوۡنَ
وَاَمَّا আর(তাদের)ক্ষেত্রে
الَّذِیۡنَ যারা
فَسَقُوۡا সত্যত্যাগ করেছে
فَمَاۡوٰىہُمُ অতঃপর তাদের বাসস্থান হবে
النَّارُ আগুন
ؕ যখনই
کُلَّمَاۤ তারা ইচ্ছে করবে
اَرَادُوۡۤا যে
اَنۡ তারা বের হবে
یَّخۡرُجُوۡا তা থেকে
مِنۡہَاۤ ফিরিয়ে দেওয়া হবে
اُعِیۡدُوۡا তার মধ্যে
فِیۡہَا এবং বলা হবে
وَقِیۡلَ তাদের উদ্দেশ্যে
لَہُمۡ "তোমরা স্বাদ নাও
ذُوۡقُوۡا শাস্তির
عَذَابَ আগুনের
النَّارِ যা
الَّذِیۡ তোমরা ছিলে
کُنۡتُمۡ সে সম্বন্ধে
بِہٖ মিথ্যারোপ করতে"

বাংলা অনুবাদ

আর যারা পাপকাজ করে, তাদের বাসস্থান হবে আগুন; যখনই তারা তা থেকে বের হতে চাইবে, তাদেরকে তাতেই ফিরিয়ে দেয়া হবে এবং তাদেরকে বলা হবে, ‘তোমরা আগুনের আযাব আস্বাদন কর, যাকে তোমরা অস্বীকার করতে।

21
32:21
وَلَنُذِیۡقَنَّہُمۡ مِّنَ الۡعَذَابِ الۡاَدۡنٰی دُوۡنَ الۡعَذَابِ الۡاَکۡبَرِ لَعَلَّہُمۡ یَرۡجِعُوۡنَ
وَلَنُذِیۡقَنَّہُمۡ এবং অবশ্যই আস্বাদন করাবোই আমরা তাদের
مِّنَ কিছু
الۡعَذَابِ শাস্তি (দ্বারা)
الۡاَدۡنٰی হালকা (দুনিয়ার)
دُوۡنَ ছাড়াও
الۡعَذَابِ শাস্তি (আখেরাতের)
الۡاَکۡبَرِ বড়
لَعَلَّہُمۡ সম্ভবত তারা
یَرۡجِعُوۡنَ ফিরে আসবে

বাংলা অনুবাদ

আর অবশ্যই আমি তাদেরকে গুরুতর আযাবের পূর্বে লঘু আযাব আস্বাদন করাব, যাতে তারা ফিরে আসে।

22
32:22
وَمَنۡ اَظۡلَمُ مِمَّنۡ ذُکِّرَ بِاٰیٰتِ رَبِّہٖ ثُمَّ اَعۡرَضَ عَنۡہَا ؕ اِنَّا مِنَ الۡمُجۡرِمِیۡنَ مُنۡتَقِمُوۡنَ ٪
وَمَنۡ এবং কে
اَظۡلَمُ বড় সীমালঙ্ঘনকারী
مِمَّنۡ (তার) চেয়ে যাকে
ذُکِّرَ উপদেশ দেওয়া হয়
بِاٰیٰتِ নিদর্শন সমূহ দিয়ে
رَبِّہٖ তার রবের
ثُمَّ এরপরও
اَعۡرَضَ সে মুখ ফিরিয়ে নেয়
عَنۡہَا তা থেকে
ؕ নিশ্চয়ই আমরা
اِنَّا থেকে
مِنَ অপরাধীদের
الۡمُجۡرِمِیۡنَ প্রতিশোধ গ্রহণকারী

বাংলা অনুবাদ

আর তার চেয়ে বড় যালিম আর কে, যাকে স্বীয় রবের আয়াতসমূহের মাধ্যমে উপদেশ দেয়ার পর তা থেকে মুখ ফিরিয়ে নেয়। নিশ্চয় আমি অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণকারী।

23
32:23
وَلَقَدۡ اٰتَیۡنَا مُوۡسَی الۡکِتٰبَ فَلَا تَکُنۡ فِیۡ مِرۡیَۃٍ مِّنۡ لِّقَآئِہٖ وَجَعَلۡنٰہُ ہُدًی لِّبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ۚ
وَلَقَدۡ এবং নিশ্চয়ই
اٰتَیۡنَا আমরা দিয়েছি
مُوۡسَی মূসাকে
الۡکِتٰبَ কিতাব
فَلَا সুতরাং না (যেন)
تَکُنۡ তুমি হয়ো (থাকো)
فِیۡ মধ্যে
مِرۡیَۃٍ সন্দেহের
مِّنۡ ব্যাপারে
لِّقَآئِہٖ তা পাওয়ার
وَجَعَلۡنٰہُ এবং আমরা বানিয়েছিলাম তাকে
ہُدًی পথনির্দেশনা
لِّبَنِیۡۤ সন্তানদের জন্যে
اِسۡرَآءِیۡلَ ইসরাঈলের

বাংলা অনুবাদ

আর আমি তো মূসাকে কিতাব দিয়েছিলাম, অতএব তুমি তার সাক্ষাতের ব্যাপারে সন্দেহে থেকো না। আর আমি ওটাকে বনী ইসরাঈলের জন্য হিদায়াতস্বরূপ করেছিলাম।

24
32:24
وَجَعَلۡنَا مِنۡہُمۡ اَئِمَّۃً یَّہۡدُوۡنَ بِاَمۡرِنَا لَمَّا صَبَرُوۡا ۟ؕ وَکَانُوۡا بِاٰیٰتِنَا یُوۡقِنُوۡنَ
وَجَعَلۡنَا এবং মনোনীত করেছিলাম আমরা
مِنۡہُمۡ তাদের মধ্যে থেকে
اَئِمَّۃً (অনেক) নেতা
یَّہۡدُوۡنَ (যারা) পথ দেখাতো
بِاَمۡرِنَا আমাদের নির্দেশ অনুসারে
لَمَّا যখন
صَبَرُوۡا তারা ধৈর্য ধরেছিলো
۟ؕ এবং তারা ছিলো
وَکَانُوۡا আমাদের নিদর্শনগুলোর প্রতি
بِاٰیٰتِنَا দৃঢ়বিশ্বাস করতো

বাংলা অনুবাদ

আর আমি তাদের মধ্য থেকে বহু নেতা করেছিলাম, তারা আমার আদেশানুযায়ী সৎপথ প্রদর্শন করত, যখন তারা ধৈর্যধারণ করেছিল। আর তারা আমার আয়াতসমূহের প্রতি দৃঢ় বিশ্বাস রাখত।

25
32:25
اِنَّ رَبَّکَ ہُوَ یَفۡصِلُ بَیۡنَہُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ فِیۡمَا کَانُوۡا فِیۡہِ یَخۡتَلِفُوۡنَ
اِنَّ নিশ্চয়ই
رَبَّکَ তোমার রব
ہُوَ তিনিই
یَفۡصِلُ মীমাংসা করে দিবেন
بَیۡنَہُمۡ তাদের মাঝে
یَوۡمَ দিনে
الۡقِیٰمَۃِ ক্বিয়ামাতের
فِیۡمَا ঐ বিষয়ে যা
کَانُوۡا তারা ছিলো
فِیۡہِ সে বিষয়ে
یَخۡتَلِفُوۡنَ তারা মত-বিরোধ করতো

বাংলা অনুবাদ

নিশ্চয় তোমার রব কিয়ামতের দিন তাদের মাঝে সে বিষয়ের ফয়সালা করে দেবেন যে বিষয়ে তারা মতভেদ করছে।

26
32:26
اَوَلَمۡ یَہۡدِ لَہُمۡ کَمۡ اَہۡلَکۡنَا مِنۡ قَبۡلِہِمۡ مِّنَ الۡقُرُوۡنِ یَمۡشُوۡنَ فِیۡ مَسٰکِنِہِمۡ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ ؕ اَفَلَا یَسۡمَعُوۡنَ
اَوَلَمۡ (এটাও) কি না
یَہۡدِ পথপ্রদর্শন করে
لَہُمۡ তাদের জন্যে
کَمۡ কতই (না)
اَہۡلَکۡنَا আমরা ধ্বংস করেছি
مِنۡ থেকে
قَبۡلِہِمۡ তাদের পূর্ব
مِّنَ মধ্য হ'তে
الۡقُرُوۡنِ মানবগোষ্ঠীর
یَمۡشُوۡنَ তারা বিচরণ করে
فِیۡ মধ্য দিয়ে
مَسٰکِنِہِمۡ তাদের বাসভূমির
ؕ নিশ্চয়ই
اِنَّ মধ্যে (রয়েছে)
فِیۡ এর
ذٰلِکَ অবশ্যই নিদর্শনাবলী
لَاٰیٰتٍ তবুও কি না
ؕ তারা শুনবে

বাংলা অনুবাদ

এটা কি তাদেরকে হিদায়াত করল না যে, আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করেছি যাদের বাসভূমিতে তারা চলাফেরা করে? নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে। তবুও কি তারা শুনবে না?

27
32:27
اَوَلَمۡ یَرَوۡا اَنَّا نَسُوۡقُ الۡمَآءَ اِلَی الۡاَرۡضِ الۡجُرُزِ فَنُخۡرِجُ بِہٖ زَرۡعًا تَاۡکُلُ مِنۡہُ اَنۡعَامُہُمۡ وَاَنۡفُسُہُمۡ ؕ اَفَلَا یُبۡصِرُوۡنَ ؓ
اَوَلَمۡ কি না
یَرَوۡا তারা দেখে
اَنَّا যে আমরা
نَسُوۡقُ প্রবাহিত করি
الۡمَآءَ পানি
اِلَی দিকে
الۡاَرۡضِ ভূমির
الۡجُرُزِ (তৃণ পানিবিহীন) ঊষর
فَنُخۡرِجُ এরপর আমরা বের করি
بِہٖ তা দিয়ে
زَرۡعًا শস্য
تَاۡکُلُ খায়
مِنۡہُ তা থেকে
اَنۡعَامُہُمۡ তাদের গবাদি পশু
وَاَنۡفُسُہُمۡ এবং নিজেরাও তারা
ؕ তবুও কি না
اَفَلَا তারা লক্ষ্য করবে (বা বুঝবে)

বাংলা অনুবাদ

তারা কি লক্ষ করে না যে, আমি শুকনো ভূমিতে পানি প্রবাহিত করি। অতঃপর তা দিয়ে শষ্য উদগত করি, যা থেকে তাদের গবাদি পশু ও তারা নিজেরা খাদ্য গ্রহণ করে? তবুও কি তারা লক্ষ্য করবে না।

28
32:28
وَیَقُوۡلُوۡنَ مَتٰی ہٰذَا الۡفَتۡحُ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ
وَیَقُوۡلُوۡنَ এবং তারা বলে
مَتٰی "কখন (আসবে)
ہٰذَا এই
الۡفَتۡحُ মীমাংসা
اِنۡ যদি
کُنۡتُمۡ তোমরা হও
صٰدِقِیۡنَ সত্যবাদী"

বাংলা অনুবাদ

আর তারা বলে, কখন হবে এ ফয়সালা? তোমরা যদি সত্যবাদী হও তবে বল।

29
32:29
قُلۡ یَوۡمَ الۡفَتۡحِ لَا یَنۡفَعُ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اِیۡمَانُہُمۡ وَلَا ہُمۡ یُنۡظَرُوۡنَ
قُلۡ বলো
یَوۡمَ "দিন
الۡفَتۡحِ মীমাংসার
لَا না
یَنۡفَعُ উপকার দিবে
الَّذِیۡنَ (তাদের) যারা
کَفَرُوۡۤا অবিশ্বাস করেছে
اِیۡمَانُہُمۡ তাদের ঈমান
وَلَا আর না
ہُمۡ তাদের
یُنۡظَرُوۡنَ অবকাশ দেওয়া হবে"

বাংলা অনুবাদ

বল, ফয়সালার দিনে কাফিরদের ঈমান গ্রহণ তাদের কোন উপকার করবে না। আর তাদেরকে অবকাশ দেয়া হবে না।

30
32:30
فَاَعۡرِضۡ عَنۡہُمۡ وَانۡتَظِرۡ اِنَّہُمۡ مُّنۡتَظِرُوۡنَ ٪
فَاَعۡرِضۡ সুতরাং (এ অবস্থায়) ছেড়ে দাও
عَنۡہُمۡ তাদের ব্যাপারে
وَانۡتَظِرۡ ও অপেক্ষা করো
اِنَّہُمۡ নিশ্চয়ই তারাও
مُّنۡتَظِرُوۡنَ অপেক্ষাকারী

বাংলা অনুবাদ

অতএব তুমি তাদের থেকে বিমুখ থাক, আর অপেক্ষা কর, নিশ্চয় তারা অপেক্ষমাণ।

তাফসীর

সূরা সেজদাহ

আয়াত ...

কুরআন সেটিংস

বাংলা অনুবাদ

আয়াতের পূর্ণাঙ্গ অনুবাদ দেখান

শব্দে শব্দে অর্থ

প্রতিটি আরবি শব্দের অর্থ দেখান

অটো-প্লে অডিও

পরবর্তী আয়াত স্বয়ংক্রিয়ভাবে বাজান

30px
18px