27
সূরা 27 মক্কী 93 আয়াত

নমল

পিঁপড়া · The Ant

النمل
بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
1
27:1
طٰسٓ ۟ تِلۡکَ اٰیٰتُ الۡقُرۡاٰنِ وَکِتَابٍ مُّبِیۡنٍ ۙ
طٰسٓ ত্বা-সীন
۟ এই
تِلۡکَ আয়াতসমূহ
اٰیٰتُ কুরআনের
الۡقُرۡاٰنِ ও কিতাবের
وَکِتَابٍ (যা) সুস্পষ্ট

বাংলা অনুবাদ

ত্ব-সীন; এগুলো আল-কুরআন ও সুস্পষ্ট কিতাবের আয়াত।

2
27:2
ہُدًی وَّبُشۡرٰی لِلۡمُؤۡمِنِیۡنَ ۙ
ہُدًی (এটা) পথ নির্দেশ
وَّبُشۡرٰی ও সুসংবাদ
لِلۡمُؤۡمِنِیۡنَ জন্যে মু'মিনদের

বাংলা অনুবাদ

মুমিনদের জন্য হিদায়াত ও সুসংবাদ।

3
27:3
الَّذِیۡنَ یُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَیُؤۡتُوۡنَ الزَّکٰوۃَ وَہُمۡ بِالۡاٰخِرَۃِ ہُمۡ یُوۡقِنُوۡنَ
الَّذِیۡنَ যারা
یُقِیۡمُوۡنَ প্রতিষ্ঠা করে
الصَّلٰوۃَ সালাত
وَیُؤۡتُوۡنَ ও আদায় করে
الزَّکٰوۃَ যাকাত
وَہُمۡ এবং তারা
بِالۡاٰخِرَۃِ উপর আখেরাতের
ہُمۡ তারা
یُوۡقِنُوۡنَ দৃঢ় বিশ্বাস রাখে

বাংলা অনুবাদ

যারা সালাত কায়েম করে এবং যাকাত দেয়। আর তারাই আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে।

4
27:4
اِنَّ الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَۃِ زَیَّنَّا لَہُمۡ اَعۡمَالَہُمۡ فَہُمۡ یَعۡمَہُوۡنَ ؕ
اِنَّ নিশ্চয়ই
الَّذِیۡنَ যারা
لَا না
یُؤۡمِنُوۡنَ বিশ্বাস করে
بِالۡاٰخِرَۃِ উপর আখেরাতের
زَیَّنَّا আমরা সুশোভন করেছি
لَہُمۡ জন্যে তাদের
اَعۡمَالَہُمۡ কাজকর্মসমূহকে তাদের
فَہُمۡ ফলে তারা
یَعۡمَہُوۡنَ বিভ্রান্তিতে ঘুরে বেড়াচ্ছে

বাংলা অনুবাদ

নিশ্চয় যারা আখিরাতে বিশ্বাস করে না আমি তাদের জন্য তাদের আমলসমূহকে সুশোভিত করে দিয়েছি। ফলে তারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়।

5
27:5
اُولٰٓئِکَ الَّذِیۡنَ لَہُمۡ سُوۡٓءُ الۡعَذَابِ وَہُمۡ فِی الۡاٰخِرَۃِ ہُمُ الۡاَخۡسَرُوۡنَ
اُولٰٓئِکَ ঐসব (লোক)
الَّذِیۡنَ তারাই
لَہُمۡ জন্যে যাদের (রয়েছে)
سُوۡٓءُ (অত্যন্ত) খারাপ
الۡعَذَابِ শাস্তি
وَہُمۡ এবং তারা হবে
فِی মধ্যে
الۡاٰخِرَۃِ আখেরাতে
ہُمُ তারাই
الۡاَخۡسَرُوۡنَ সর্বাধিক ক্ষতিগ্রস্ত

বাংলা অনুবাদ

এদের জন্যই রয়েছে নিকৃষ্ট আযাব। আর এরাই আখিরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত।

6
27:6
وَاِنَّکَ لَتُلَقَّی الۡقُرۡاٰنَ مِنۡ لَّدُنۡ حَکِیۡمٍ عَلِیۡمٍ
وَاِنَّکَ আর (হে নাবী) নিশ্চয়ই তুমি
لَتُلَقَّی অবশ্যই লাভ করেছো
الۡقُرۡاٰنَ (এই) কুরআন
مِنۡ হ'তে
لَّدُنۡ পক্ষ
حَکِیۡمٍ মহাবিজ্ঞ
عَلِیۡمٍ সর্বাধিক জ্ঞানী (আল্লাহর)

বাংলা অনুবাদ

আর নিশ্চয় তুমি প্রজ্ঞাময় মহাজ্ঞানীর পক্ষ থেকে আল-কুরআনপ্রাপ্ত।

7
27:7
اِذۡ قَالَ مُوۡسٰی لِاَہۡلِہٖۤ اِنِّیۡۤ اٰنَسۡتُ نَارًا ؕ سَاٰتِیۡکُمۡ مِّنۡہَا بِخَبَرٍ اَوۡ اٰتِیۡکُمۡ بِشِہَابٍ قَبَسٍ لَّعَلَّکُمۡ تَصۡطَلُوۡنَ
اِذۡ (স্মরণ করো) যখন
قَالَ বলেছিলো
مُوۡسٰی মূসা
لِاَہۡلِہٖۤ উদ্দেশ্যে তার পরিবারের
اِنِّیۡۤ "নিশ্চয়ই আমি
اٰنَسۡتُ দেখেছি
نَارًا আগুন
ؕ অচিরেই তোমাদের (কাছে) আসবো আমি
سَاٰتِیۡکُمۡ তা হ'তে
مِّنۡہَا নিয়ে কোনো সংবাদ
بِخَبَرٍ অথবা
اَوۡ তোমাদের (কাছে) আসবো আমি
اٰتِیۡکُمۡ নিয়ে জ্বলন্ত
بِشِہَابٍ অঙ্গার
قَبَسٍ যাতে তোমরা
لَّعَلَّکُمۡ আগুন পোহাতে পারো"

বাংলা অনুবাদ

স্মরণ কর, যখন মূসা তার পরিবারবর্গকে বলল, নিশ্চয় আমি আগুন দেখেছি। শীঘ্রই আমি সেখান থেকে তোমাদের জন্য কোন খবর নিয়ে আসব অথবা তোমাদের জন্য জ্বলন্ত আঙ্গার নিয়ে আসব। যাতে তোমরা আগুন পোহাতে পার।

8
27:8
فَلَمَّا جَآءَہَا نُوۡدِیَ اَنۡۢ بُوۡرِکَ مَنۡ فِی النَّارِ وَمَنۡ حَوۡلَہَا ؕ وَسُبۡحٰنَ اللّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ
فَلَمَّا অতঃপর যখন
جَآءَہَا সেখানে সে আসলো
نُوۡدِیَ ডাক দেয়া হলো
اَنۡۢ যে
بُوۡرِکَ "সে হয়েছে ধন্য
مَنۡ যে (আছে)
فِی মধ্যে
النَّارِ আগুনের (আলোর)
وَمَنۡ এবং যে (আছে)
حَوۡلَہَا তার চারপাশে
ؕ এবং পবিত্র মহান
وَسُبۡحٰنَ আল্লাহ
اللّٰہِ রব
رَبِّ বিশ্বজগতের

বাংলা অনুবাদ

তারপর সে যখন সেখানে এসে পৌঁছল, তখন ডেকে বলা হল, ‘বরকতময় যা এ আলোর মধ্যে ও এর চারপাশে আছে। আর সৃষ্টিকুলের রব আল্লাহ মহাপবিত্র, মহিমান্বিত’।

9
27:9
یٰمُوۡسٰۤی اِنَّہٗۤ اَنَا اللّٰہُ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ۙ
یٰمُوۡسٰۤی হে মূসা (প্রকৃত ব্যাপার হলো)
اِنَّہٗۤ নিশ্চয়ই তিনি
اَنَا আমি
اللّٰہُ আল্লাহ
الۡعَزِیۡزُ মহাপরাক্রমশালী
الۡحَکِیۡمُ প্রজ্ঞামময়"

বাংলা অনুবাদ

হে মূসা, নিশ্চয় আমিই আল্লাহ, মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়।

10
27:10
وَاَلۡقِ عَصَاکَ ؕ فَلَمَّا رَاٰہَا تَہۡتَزُّ کَاَنَّہَا جَآنٌّ وَّلّٰی مُدۡبِرًا وَّلَمۡ یُعَقِّبۡ ؕ یٰمُوۡسٰی لَا تَخَفۡ ۟ اِنِّیۡ لَا یَخَافُ لَدَیَّ الۡمُرۡسَلُوۡنَ ٭ۖ
وَاَلۡقِ আর (হে মূসা) তুমি ছোঁড়ো
عَصَاکَ তোমার লাঠি"
ؕ অতঃপর যখন
فَلَمَّا সে দেখলো তা
رَاٰہَا গড়িয়ে চলছে
تَہۡتَزُّ যেন তা
کَاَنَّہَا সাপ
جَآنٌّ সে ফিরে পালালো
وَّلّٰی পিছন দিকে
مُدۡبِرًا আর না
وَّلَمۡ পিছন দিকে দেখলো
یُعَقِّبۡ "(বলা হলো) হে মূসা
ؕ না
یٰمُوۡسٰی ভয় করো
لَا আমি নিশ্চয়ই (এমন যে)
تَخَفۡ না
۟ ভয় করে
اِنِّیۡ নিকট আমার
لَا রাসূলরা

বাংলা অনুবাদ

আর তুমি তোমার লাঠি নিক্ষেপ কর। তারপর যখন সে ওটাকে সাপের মত ছোটাছুটি করতে দেখল, তখন সে পেছনের দিকে ছুটতে লাগল এবং ফিরে তাকাল না। ‘হে মূসা! তুমি ভয় করো না, নিশ্চয় আমার কাছে রাসূলগণ ভয় পায় না’।

11
27:11
اِلَّا مَنۡ ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسۡنًۢا بَعۡدَ سُوۡٓءٍ فَاِنِّیۡ غَفُوۡرٌ رَّحِیۡمٌ
اِلَّا কিন্তু
مَنۡ যে
ظَلَمَ সীমালঙ্ঘন করে
ثُمَّ এরপর
بَدَّلَ বদলে নেয় (নিজের কর্মকে)
حُسۡنًۢا সৎকর্ম (দিয়ে)
بَعۡدَ পরে
سُوۡٓءٍ মন্দ কর্মের
فَاِنِّیۡ সেক্ষেত্রে আমি নিশ্চয়ই
غَفُوۡرٌ ক্ষমাশীল
رَّحِیۡمٌ পরম দয়ালু

বাংলা অনুবাদ

‘তবে যে যুল্‌ম করে। তারপর অসৎকাজের পরিবর্তে সৎকাজ করে, তবে অবশ্যই আমি অধিক ক্ষমাশীল, পরম দয়ালু’।

12
27:12
وَاَدۡخِلۡ یَدَکَ فِیۡ جَیۡبِکَ تَخۡرُجۡ بَیۡضَآءَ مِنۡ غَیۡرِ سُوۡٓءٍ ۟ فِیۡ تِسۡعِ اٰیٰتٍ اِلٰی فِرۡعَوۡنَ وَقَوۡمِہٖ ؕ اِنَّہُمۡ کَانُوۡا قَوۡمًا فٰسِقِیۡنَ
وَاَدۡخِلۡ এবং (হে মূসা) প্রবেশ করাও
یَدَکَ তোমার হাত
فِیۡ মধ্যে
جَیۡبِکَ তোমার বক্ষপাশে (অর্থাৎ বগলে)
تَخۡرُجۡ তা বের হয়ে আসবে
بَیۡضَآءَ শুভ্র উজ্জ্বল হয়ে
مِنۡ কোনো
غَیۡرِ ছাড়াই
سُوۡٓءٍ অনিষ্ট
۟ (এটা) অন্তর্গত
فِیۡ নয়টি
تِسۡعِ নিদর্শনের
اٰیٰتٍ (এ নিয়ে যাও) প্রতি
اِلٰی ফিরআউনের
فِرۡعَوۡنَ ও তার জাতির (কাছে)
وَقَوۡمِہٖ তারা নিশ্চয়ই
ؕ হলো
اِنَّہُمۡ লোক
کَانُوۡا (দুষ্কর্মপরায়ন) সত্য-ত্যাগী"

বাংলা অনুবাদ

‘আর তুমি তোমার হাত বগলে প্রবেশ করাও, তা দোষমুক্ত শুভ্র অবস্থায় বের হয়ে আসবে। ফির‘আউন ও তার সম্প্রদায়ের কাছে আনীত নয়টি নিদর্শনের অন্তর্ভুক্ত। নিশ্চয় তারা ছিল ফাসিক সম্প্রদায়’।

13
27:13
فَلَمَّا جَآءَتۡہُمۡ اٰیٰتُنَا مُبۡصِرَۃً قَالُوۡا ہٰذَا سِحۡرٌ مُّبِیۡنٌ ۚ
فَلَمَّا অতঃপর যখন
جَآءَتۡہُمۡ তাদের (নিকট) আসলো
اٰیٰتُنَا নিদর্শনাবলী আমাদের
مُبۡصِرَۃً উজ্জ্বল হয়ে
قَالُوۡا তারা বললো
ہٰذَا "এটা
سِحۡرٌ জাদু
مُّبِیۡنٌ সুস্পষ্ট"

বাংলা অনুবাদ

তারপর যখন আমার নিদর্শনগুলো দৃশ্যমান হয়ে তাদের কাছে আসল, তখন তারা বলল, এটা তো সুস্পষ্ট যাদু।

14
27:14
وَجَحَدُوۡا بِہَا وَاسۡتَیۡقَنَتۡہَاۤ اَنۡفُسُہُمۡ ظُلۡمًا وَّعُلُوًّا ؕ فَانۡظُرۡ کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الۡمُفۡسِدِیۡنَ ٪
وَجَحَدُوۡا এবং তারা প্রত্যাখ্যান করলো
بِہَا প্রতি সেগুলোর
وَاسۡتَیۡقَنَتۡہَاۤ অথচ সেগুলো মেনে নিয়েছিলো
اَنۡفُسُہُمۡ তাদের অন্তরগুলো (কিন্তু অমান্য করলো)
ظُلۡمًا অন্যায়ভাবে
وَّعُلُوًّا ও অহংকারবশত
ؕ তাই দেখো
فَانۡظُرۡ কেমন
کَیۡفَ ছিলো
کَانَ পরিণাম
عَاقِبَۃُ বিপর্যয় সৃষ্টিকারীদের

বাংলা অনুবাদ

আর তারা অন্যায় ও উদ্ধতভাবে নিদর্শনগুলোকে প্রত্যাখ্যান করল। অথচ তাদের অন্তর তা নিশ্চিত বিশ্বাস করেছিল। অতএব দেখ, ফাসাদ সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল।

15
27:15
وَلَقَدۡ اٰتَیۡنَا دَاوٗدَ وَسُلَیۡمٰنَ عِلۡمًا ۚ وَقَالَا الۡحَمۡدُ لِلّٰہِ الَّذِیۡ فَضَّلَنَا عَلٰی کَثِیۡرٍ مِّنۡ عِبَادِہِ الۡمُؤۡمِنِیۡنَ
وَلَقَدۡ এবং নিশ্চয়ই
اٰتَیۡنَا দান করেছিলাম আমরা
دَاوٗدَ দাউদকে
وَسُلَیۡمٰنَ ও সুলায়মানকে
عِلۡمًا জ্ঞান
ۚ এবং তারা দু'জনে বলেছিলো
وَقَالَا "সব প্রশংসা
الۡحَمۡدُ জন্যে আল্লাহর
لِلّٰہِ যিনি
الَّذِیۡ শ্রেষ্টত্ব দিয়েছেন আমাদেরকে
فَضَّلَنَا উপর
عَلٰی অনেকের
کَثِیۡرٍ মধ্য হ'তে
مِّنۡ দাসদের
عِبَادِہِ মু'মিন"

বাংলা অনুবাদ

আর অবশ্যই আমি দাঊদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছি এবং তারা উভয়ে বলল, ‘সকল প্রশংসা আল্লাহর জন্যই, যিনি তাঁর অনেক মুমিন বান্দাদের উপর আমাদেরকে মর্যাদা দান করেছেন’।

16
27:16
وَوَرِثَ سُلَیۡمٰنُ دَاوٗدَ وَقَالَ یٰۤاَیُّہَا النَّاسُ عُلِّمۡنَا مَنۡطِقَ الطَّیۡرِ وَاُوۡتِیۡنَا مِنۡ کُلِّ شَیۡءٍ ؕ اِنَّ ہٰذَا لَہُوَ الۡفَضۡلُ الۡمُبِیۡنُ
وَوَرِثَ এবং উত্তরাধিকারী হয়েছে
سُلَیۡمٰنُ সুলায়মান
دَاوٗدَ দাউদের
وَقَالَ এবং (সুলাইমান) বলেছিলো
یٰۤاَیُّہَا "হে
النَّاسُ মানুষ
عُلِّمۡنَا শিখানো হয়েছে আমাদেরকে
مَنۡطِقَ ভাষা
الطَّیۡرِ পাখীদের
وَاُوۡتِیۡنَا এবং দেয়া হয়েছে আমাদেরকে
مِنۡ থেকে
کُلِّ সব
شَیۡءٍ কিছুই
ؕ নিশ্চয়ই
اِنَّ এটা
ہٰذَا অবশ্যই তা
لَہُوَ অনুগ্রহ
الۡفَضۡلُ সুস্পষ্ট"

বাংলা অনুবাদ

আর সুলাইমান দাঊদের ওয়ারিস হল এবং সে বলল, ‘হে মানুষ, আমাদেরকে পাখির ভাষা শেখানো হয়েছে এবং আমাদেরকে সকল কিছু দেয়া হয়েছে। নিশ্চয় এটা সুস্পষ্ট অনুগ্রহ’।

17
27:17
وَحُشِرَ لِسُلَیۡمٰنَ جُنُوۡدُہٗ مِنَ الۡجِنِّ وَالۡاِنۡسِ وَالطَّیۡرِ فَہُمۡ یُوۡزَعُوۡنَ
وَحُشِرَ আর একত্র করা হয়েছিলো
لِسُلَیۡمٰنَ জন্যে সুলায়মানের
جُنُوۡدُہٗ সৈন্যবাহিনী তার
مِنَ মধ্য হ'তে
الۡجِنِّ জিনদের
وَالۡاِنۡسِ ও মানুষদের
وَالطَّیۡرِ এবং পাখীদের (মধ্য হ'তেও)
فَہُمۡ অতঃপর তাদেরকে
یُوۡزَعُوۡنَ বিন্যস্ত করা হতো (বিভিন্ন বুহ্যে)

বাংলা অনুবাদ

আর সুলাইমানের জন্য তার সেনাবাহিনী থেকে জিন, মানুষ ও পাখিদের সমবেত করা হল। তারপর এদেরকে বিন্যস্ত করা হল।

18
27:18
حَتّٰۤی اِذَاۤ اَتَوۡا عَلٰی وَادِ النَّمۡلِ ۙ قَالَتۡ نَمۡلَۃٌ یّٰۤاَیُّہَا النَّمۡلُ ادۡخُلُوۡا مَسٰکِنَکُمۡ ۚ لَا یَحۡطِمَنَّکُمۡ سُلَیۡمٰنُ وَجُنُوۡدُہٗ ۙ وَہُمۡ لَا یَشۡعُرُوۡنَ
حَتّٰۤی শেষ পর্যন্ত (এক যাত্রায়)
اِذَاۤ যখন
اَتَوۡا পৌঁছুল
عَلٰی নিকট
وَادِ উপত্যকার
النَّمۡلِ পিঁপড়েদের
ۙ (তখন) বললো
قَالَتۡ এক পিঁপড়ে
نَمۡلَۃٌ "হে
یّٰۤاَیُّہَا পিঁপড়েরা (দল)
النَّمۡلُ তোমরা ঢোকো
ادۡخُلُوۡا ঘরে তোমাদের
مَسٰکِنَکُمۡ না (যেন)
ۚ পিষে ফেলে তোমাদেরকে
لَا সুলায়মান
یَحۡطِمَنَّکُمۡ ও সৈন্যবাহিনী তার
سُلَیۡمٰنُ এমতাবস্হায় যে তারা
وَجُنُوۡدُہٗ না"
ۙ টেরও পাবে"

বাংলা অনুবাদ

অবশেষে যখন তারা পিপড়ার উপত্যকায় পৌঁছল তখন এক পিপড়া বলল, ‘ওহে পিপড়ার দল, তোমরা তোমাদের বাসস্থানে প্রবেশ কর। সুলাইমান ও তার বাহিনী তোমাদেরকে যেন অজ্ঞাতসারে পিষ্ট করে মারতে না পারে’।

19
27:19
فَتَبَسَّمَ ضَاحِکًا مِّنۡ قَوۡلِہَا وَقَالَ رَبِّ اَوۡزِعۡنِیۡۤ اَنۡ اَشۡکُرَ نِعۡمَتَکَ الَّتِیۡۤ اَنۡعَمۡتَ عَلَیَّ وَعَلٰی وَالِدَیَّ وَاَنۡ اَعۡمَلَ صَالِحًا تَرۡضٰىہُ وَاَدۡخِلۡنِیۡ بِرَحۡمَتِکَ فِیۡ عِبَادِکَ الصّٰلِحِیۡنَ
فَتَبَسَّمَ তখন (সুলায়মান) মুচকি হাসলো
ضَاحِکًا হাসি
مِّنۡ কারণে
قَوۡلِہَا কথার তার
وَقَالَ এবং বললো
رَبِّ "হে আমার রব
اَوۡزِعۡنِیۡۤ সামর্থ্য দাও
اَنۡ যেন
اَشۡکُرَ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আমি
نِعۡمَتَکَ অনুগ্রহের তোমার
الَّتِیۡۤ যা
اَنۡعَمۡتَ অনুগ্রহ করেছো তুমি
عَلَیَّ আমার উপর
وَعَلٰی ও উপর
وَالِدَیَّ আমার পিতা মাতার
وَاَنۡ এবং যেন
اَعۡمَلَ আমি করি
صَالِحًا (এমন) সৎ কাজ
تَرۡضٰىہُ যা পছন্দ করো তুমি
وَاَدۡخِلۡنِیۡ এবং অন্তর্ভুক্ত করো আমাকে
بِرَحۡمَتِکَ দ্বারা অনুগ্রহ তোমার
فِیۡ মধ্যে
عِبَادِکَ তোমাদের দাসদের
الصّٰلِحِیۡنَ (যারা) সৎকর্মপরায়ণ"

বাংলা অনুবাদ

তারপর সুলাইমান তার কথায় মুচকি হাসল এবং বলল, ‘হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতা-মাতার প্রতি যে অনুগ্রহ করেছ তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তাওফীক দাও। আর আমি যাতে এমন সৎকাজ করতে পারি যা তুমি পছন্দ কর। আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত কর’।

20
27:20
وَتَفَقَّدَ الطَّیۡرَ فَقَالَ مَا لِیَ لَاۤ اَرَی الۡہُدۡہُدَ ۫ۖ اَمۡ کَانَ مِنَ الۡغَآئِبِیۡنَ
وَتَفَقَّدَ এবং (একবার) সে সন্ধান নিলো
الطَّیۡرَ পাখীকে (দলের)
فَقَالَ অতঃপর বললো
مَا "কি (হলো)
لِیَ "আমার
لَاۤ না
اَرَی দেখছি আমি
الۡہُدۡہُدَ হুদহুদ পাখীকে
۫ۖ কি
اَمۡ সে হয়েছে
کَانَ অন্তর্ভুক্ত
مِنَ অনুপস্থিতদের

বাংলা অনুবাদ

আর সুলাইমান পাখিদের খোঁজ খবর নিল। তারপর সে বলল, ‘কী ব্যাপার, আমি হুদহুদকে দেখছি না; নাকি সে অনুপস্থিতদের অন্তর্ভুক্ত’?

21
27:21
لَاُعَذِّبَنَّہٗ عَذَابًا شَدِیۡدًا اَوۡ لَاَاذۡبَحَنَّہٗۤ اَوۡ لَیَاۡتِیَنِّیۡ بِسُلۡطٰنٍ مُّبِیۡنٍ
لَاُعَذِّبَنَّہٗ অবশ্যই শাস্তি দিবো আমি তাকে
عَذَابًا শাস্তি
شَدِیۡدًا কঠিন
اَوۡ অথবা
لَاَاذۡبَحَنَّہٗۤ অবশ্যই জবেহ করবোই আমি তাকে
اَوۡ অথবা
لَیَاۡتِیَنِّیۡ অবশ্যই আমার কাছে আসবে
بِسُلۡطٰنٍ নিয়ে প্রমাণ
مُّبِیۡنٍ সুস্পষ্ট"

বাংলা অনুবাদ

‘অবশ্যই আমি তাকে কঠিন আযাব দেব অথবা তাকে যবেহ করব। অথবা সে আমার কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসবে’।

22
27:22
فَمَکَثَ غَیۡرَ بَعِیۡدٍ فَقَالَ اَحَطۡتُّ بِمَا لَمۡ تُحِطۡ بِہٖ وَجِئۡتُکَ مِنۡ سَبَاٍۭ بِنَبَاٍ یَّقِیۡنٍ
فَمَکَثَ অতঃপর (পাখীটি) অতিবাহিত করলো
غَیۡرَ নয়
بَعِیۡدٍ দৃঢ়ে (অতি অল্প সময়)
فَقَالَ অতঃপর বললো
اَحَطۡتُّ "আমি অবগত হয়েছি
بِمَا ঐ বিষয়ে যা
لَمۡ নি
تُحِطۡ আপনি অবগত হন
بِہٖ সম্পর্কে সে
وَجِئۡتُکَ এবং আপনার কাছে এসেছি
مِنۡ সম্পর্কে
سَبَاٍۭ সাবা'
بِنَبَاٍ নিয়ে (কিছু) তথ্য
یَّقِیۡنٍ নিশ্চিত

বাংলা অনুবাদ

তারপর অনতিবিলম্বে হুদহুদ এসে বলল, ‘আমি যা অবগত হয়েছি আপনি তা অবগত নন, আমি সাবা থেকে আপনার জন্য নিশ্চিত খবর নিয়ে এসেছি’।

23
27:23
اِنِّیۡ وَجَدۡتُّ امۡرَاَۃً تَمۡلِکُہُمۡ وَاُوۡتِیَتۡ مِنۡ کُلِّ شَیۡءٍ وَّلَہَا عَرۡشٌ عَظِیۡمٌ
اِنِّیۡ নিশ্চয়ই আমি
وَجَدۡتُّ আমি (দেখতে) পেয়েছি
امۡرَاَۃً একজন মহিলা
تَمۡلِکُہُمۡ শাসন করে সে তাদেরকে
وَاُوۡتِیَتۡ এবং তাকে দেওয়া হয়েছে
مِنۡ থেকে
کُلِّ সব
شَیۡءٍ কিছুই
وَّلَہَا আর আছে তার
عَرۡشٌ একটি সিংহাসন
عَظِیۡمٌ বিরাট

বাংলা অনুবাদ

‘আমি এক নারীকে দেখতে পেলাম, সে তাদের উপর রাজত্ব করছে। তাকে দেয়া হয়েছে সব কিছু। আর তার আছে এক বিশাল সিংহাসন’।

24
27:24
وَجَدۡتُّہَا وَقَوۡمَہَا یَسۡجُدُوۡنَ لِلشَّمۡسِ مِنۡ دُوۡنِ اللّٰہِ وَزَیَّنَ لَہُمُ الشَّیۡطٰنُ اَعۡمَالَہُمۡ فَصَدَّہُمۡ عَنِ السَّبِیۡلِ فَہُمۡ لَا یَہۡتَدُوۡنَ ۙ
وَجَدۡتُّہَا আমি (দেখতে) পেয়েছি তাকে
وَقَوۡمَہَا ও জাতিকে তার
یَسۡجُدُوۡنَ সিজদা করে তারা
لِلشَّمۡسِ উদ্দেশ্যে সূর্যের
مِنۡ মধ্য হতে
دُوۡنِ পরিবর্তে
اللّٰہِ আল্লাহর
وَزَیَّنَ এবং সুশোভন করেছে
لَہُمُ কাছে তাদের
الشَّیۡطٰنُ শয়তান
اَعۡمَالَہُمۡ কাজগুলোকে তাদের
فَصَدَّہُمۡ অতঃপর বিরত করেছে তাদেরকে
عَنِ হ'তে
السَّبِیۡلِ (সৎ) পথ
فَہُمۡ তাই তারা
لَا না
یَہۡتَدُوۡنَ (সৎ) পথ পায়

বাংলা অনুবাদ

‘আমি তাকে ও তার কওমকে দেখতে পেলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। আর শয়তান তাদের কার্যাবলীকে তাদের জন্য সৌন্দর্যমন্ডিত করে দিয়েছে এবং তাদেরকে সৎপথ থেকে নিবৃত করেছে, ফলে তারা হিদায়াত পায় না’।

25
27:25
اَلَّا یَسۡجُدُوۡا لِلّٰہِ الَّذِیۡ یُخۡرِجُ الۡخَبۡءَ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَیَعۡلَمُ مَا تُخۡفُوۡنَ وَمَا تُعۡلِنُوۡنَ
اَلَّا (বিরত করেছে) যেন না
یَسۡجُدُوۡا তারা সিজদা করে
لِلّٰہِ উদ্দেশ্যে আল্লাহর
الَّذِیۡ যিনি
یُخۡرِجُ বের করেন
الۡخَبۡءَ লুকায়িত বস্তুকে
فِی মধ্যে
السَّمٰوٰتِ আকাশমন্ডলীর
وَالۡاَرۡضِ ও পৃথিবীর
وَیَعۡلَمُ আর তিনি জানেন
مَا যা কিছু
تُخۡفُوۡنَ তোমরা গোপন করো
وَمَا এবং যা কিছু
تُعۡلِنُوۡنَ তোমরা প্রকাশ করো

বাংলা অনুবাদ

যাতে তারা আল্লাহকে সিজদা না করে, যিনি আসমান ও যমীনের লুকায়িত বস্তুকে বের করেন। আর তোমরা যা গোপন কর এবং তোমরা যা প্রকাশ কর তিনি সবই জানেন।

26
27:26
اَللّٰہُ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ رَبُّ الۡعَرۡشِ الۡعَظِیۡمِ ٛ
اَللّٰہُ আল্লাহ (এমন যে)
لَاۤ নেই
اِلٰہَ কোনো ইলাহ
اِلَّا ছাড়া
ہُوَ তিনি
رَبُّ অধিপতি
الۡعَرۡشِ আরশের
الۡعَظِیۡمِ মহান"

বাংলা অনুবাদ

আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই। তিনি মহা আরশের রব।[সাজদাহ]

27
27:27
قَالَ سَنَنۡظُرُ اَصَدَقۡتَ اَمۡ کُنۡتَ مِنَ الۡکٰذِبِیۡنَ
قَالَ (সুলায়মান) বললো
سَنَنۡظُرُ "শীঘ্রই আমরা দেখবো
اَصَدَقۡتَ কি তুমি সত্য বলেছো
اَمۡ না
کُنۡتَ তুমি
مِنَ অন্তর্ভুক্ত
الۡکٰذِبِیۡنَ মিথ্যাবাদীদের

বাংলা অনুবাদ

সুলাইমান বলল, আমরা দেখব, ‘তুমি কি সত্য বলেছ, নাকি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত’।

28
27:28
اِذۡہَبۡ بِّکِتٰبِیۡ ہٰذَا فَاَلۡقِہۡ اِلَیۡہِمۡ ثُمَّ تَوَلَّ عَنۡہُمۡ فَانۡظُرۡ مَاذَا یَرۡجِعُوۡنَ
اِذۡہَبۡ তুমি যাও
بِّکِتٰبِیۡ নিয়ে আমার চিঠি
ہٰذَا এই
فَاَلۡقِہۡ অতঃপর অর্পণ করো তা
اِلَیۡہِمۡ নিকট তাদের
ثُمَّ এরপর
تَوَلَّ সরে দাঁড়াও
عَنۡہُمۡ হ'তে তাদের
فَانۡظُرۡ অতঃপর লক্ষ্য করো
مَاذَا কি
یَرۡجِعُوۡنَ প্রতিক্রিয়া দেখায়"

বাংলা অনুবাদ

‘তুমি আমার এ পত্র নিয়ে যাও। অতঃপর এটা তাদের কাছে নিক্ষেপ কর, তারপর তাদের কাছ থেকে সরে থাক এবং দেখ, তারা কী জবাব দেয়’?

29
27:29
قَالَتۡ یٰۤاَیُّہَا الۡمَلَؤُا اِنِّیۡۤ اُلۡقِیَ اِلَیَّ کِتٰبٌ کَرِیۡمٌ
قَالَتۡ (রানী) বললো
یٰۤاَیُّہَا "হে
الۡمَلَؤُا সভাসদবৃন্দ
اِنِّیۡۤ নিশ্চয়ই আমাকে
اُلۡقِیَ অর্পণ করা হয়েছে
اِلَیَّ আমার প্রতি
کِتٰبٌ একটি চিঠি
کَرِیۡمٌ সম্মানিত

বাংলা অনুবাদ

সে (রাণী) বলল, ‘হে পারিষদবর্গ! নিশ্চয় আমাকে এক সম্মানজনক পত্র দেয়া হয়েছে’।

30
27:30
اِنَّہٗ مِنۡ سُلَیۡمٰنَ وَاِنَّہٗ بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ۙ
اِنَّہٗ নিশ্চয় তা (এসেছে)
مِنۡ হ'তে
سُلَیۡمٰنَ সুলায়মান
وَاِنَّہٗ এবং নিশ্চয় তা (শুরু হয়েছে)
بِسۡمِ "দিয়ে নাম
اللّٰہِ আল্লাহর
الرَّحۡمٰنِ দয়াময়
الرَّحِیۡمِ পরম দয়ালু

বাংলা অনুবাদ

‘নিশ্চয় এটা সুলাইমানের পক্ষ থেকে। আর নিশ্চয় এটা পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে’।

31
27:31
اَلَّا تَعۡلُوۡا عَلَیَّ وَاۡتُوۡنِیۡ مُسۡلِمِیۡنَ ٪
اَلَّا (তা এই) যে না
تَعۡلُوۡا তোমরা বিদ্রোহ করো
عَلَیَّ আমার বিরুদ্ধে
وَاۡتُوۡنِیۡ এবং আমার (নিকট) চলে এসো
مُسۡلِمِیۡنَ আত্মসমর্পণকারী হয়ে"

বাংলা অনুবাদ

'যাতে তোমরা আমার প্রতি উদ্ধত না হও এবং অনুগত হয়ে আমার কাছে আস'।

32
27:32
قَالَتۡ یٰۤاَیُّہَا الۡمَلَؤُا اَفۡتُوۡنِیۡ فِیۡۤ اَمۡرِیۡ ۚ مَا کُنۡتُ قَاطِعَۃً اَمۡرًا حَتّٰی تَشۡہَدُوۡنِ
قَالَتۡ (রাণী) বললো
یٰۤاَیُّہَا "হে
الۡمَلَؤُا সভাসদবৃন্দ
اَفۡتُوۡنِیۡ তোমরা আমাকে অভিমত দাও
فِیۡۤ ব্যাপারে
اَمۡرِیۡ আমার কাজের
ۚ না
مَا আমি ছিলাম
کُنۡتُ চূড়ান্ত মীমাংসাকারী
قَاطِعَۃً কোনো কাজে
اَمۡرًا যতক্ষণ না
حَتّٰی তোমরা আমার সামনে উপস্থিত থাকো (পরামর্শে)"

বাংলা অনুবাদ

সে (রাণী) বলল, ‘হে পারিষদবর্গ, তোমরা আমার ব্যাপারে আমাকে অভিমত দাও। তোমাদের উপস্থিতি ছাড়া আমি কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না।

33
27:33
قَالُوۡا نَحۡنُ اُولُوۡا قُوَّۃٍ وَّاُولُوۡا بَاۡسٍ شَدِیۡدٍ ۬ۙ وَّالۡاَمۡرُ اِلَیۡکِ فَانۡظُرِیۡ مَاذَا تَاۡمُرِیۡنَ
قَالُوۡا (সভাসদবৃন্দ) বললো
نَحۡنُ "আমরা
اُولُوۡا অধিকারী
قُوَّۃٍ শক্তির (অর্থাৎ বড় শক্তিশালী)
وَّاُولُوۡا ও (দক্ষতার) অধিকারী
بَاۡسٍ যুদ্ধ বিগ্রহে
شَدِیۡدٍ কঠোর
۬ۙ তবে (সিদ্ধান্তের) কাজ
وَّالۡاَمۡرُ কাছে আপনারই
اِلَیۡکِ তাই ভেবে দেখুন
فَانۡظُرِیۡ কি
مَاذَا নির্দেশ দিবেন"

বাংলা অনুবাদ

তারা বলল, ‘আমরা শক্তিশালী ও কঠোর যোদ্ধা, আর সিদ্ধান্ত আপনার কাছেই। অতএব চিন্তা করে দেখুন, আপনি কী নির্দেশ দেবেন’।

34
27:34
قَالَتۡ اِنَّ الۡمُلُوۡکَ اِذَا دَخَلُوۡا قَرۡیَۃً اَفۡسَدُوۡہَا وَجَعَلُوۡۤا اَعِزَّۃَ اَہۡلِہَاۤ اَذِلَّۃً ۚ وَکَذٰلِکَ یَفۡعَلُوۡنَ
قَالَتۡ (রানী) বললো
اِنَّ "নিশ্চয়ই
الۡمُلُوۡکَ রাজারা
اِذَا যখন
دَخَلُوۡا তারা প্রবেশ করে
قَرۡیَۃً কোনো জনপদে
اَفۡسَدُوۡہَا তা বিপর্যস্ত করে তারা
وَجَعَلُوۡۤا ও তারা বানিয়ে দেয়
اَعِزَّۃَ মর্যাদাবানদেরকে
اَہۡلِہَاۤ অধিবাসীদের তার
اَذِلَّۃً অপদস্হ
ۚ আর এরূপই
وَکَذٰلِکَ তারা করবে

বাংলা অনুবাদ

সে বলল, ‘নিশ্চয় রাজা-বাদশাহরা যখন কোন জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে এবং সেখানকার সম্মানিত অধিবাসীদেরকে অপদস্থ করে। আর তা-ই তারা করবে’।

35
27:35
وَاِنِّیۡ مُرۡسِلَۃٌ اِلَیۡہِمۡ بِہَدِیَّۃٍ فَنٰظِرَۃٌۢ بِمَ یَرۡجِعُ الۡمُرۡسَلُوۡنَ
وَاِنِّیۡ এবং নিশ্চয়ই আমি
مُرۡسِلَۃٌ প্রেরণকারী
اِلَیۡہِمۡ প্রতি তাদের
بِہَدِیَّۃٍ সহ উপঢৌকন
فَنٰظِرَۃٌۢ অতঃপর লক্ষ্য করবো
بِمَ নিয়ে কি
یَرۡجِعُ ফিরে আসে
الۡمُرۡسَلُوۡنَ দূতেরা"

বাংলা অনুবাদ

‘আর নিশ্চয় আমি তাদের কাছে উপঢৌকন পাঠাচ্ছি, তারপর দেখি দূতেরা কী নিয়ে ফিরে আসে’।

36
27:36
فَلَمَّا جَآءَ سُلَیۡمٰنَ قَالَ اَتُمِدُّوۡنَنِ بِمَالٍ ۫ فَمَاۤ اٰتٰىنِۦَ اللّٰہُ خَیۡرٌ مِّمَّاۤ اٰتٰىکُمۡ ۚ بَلۡ اَنۡتُمۡ بِہَدِیَّتِکُمۡ تَفۡرَحُوۡنَ
فَلَمَّا অতঃপর যখন
جَآءَ আসলো (দূত)
سُلَیۡمٰنَ সুলায়মানের (নিকট)
قَالَ সে বললো
اَتُمِدُّوۡنَنِ "কি তোমরা কি সাহায্য করছো আমাকে
بِمَالٍ দিয়ে ধনসম্পদ
۫ অথচ যা
فَمَاۤ দিয়েছেন আমাকে
اٰتٰىنِۦَ আল্লাহ
اللّٰہُ উত্তম
خَیۡرٌ তার চেয়ে যা
مِّمَّاۤ দিয়েছেন তোমাদেরকে
اٰتٰىکُمۡ বরং
ۚ তোমরা
بَلۡ নিয়ে উপঢৌকন তোমাদের
اَنۡتُمۡ আনন্দ করো

বাংলা অনুবাদ

অতঃপর দূত যখন সুলাইমানের কাছে আসল, তখন সে বলল, ‘তোমরা কি আমাকে সম্পদ দ্বারা সাহায্য করতে চাচ্ছ? সুতরাং আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে উত্তম। বরং তোমরা তোমাদের উপঢৌকন নিয়ে খুশি হও’।

37
27:37
اِرۡجِعۡ اِلَیۡہِمۡ فَلَنَاۡتِیَنَّہُمۡ بِجُنُوۡدٍ لَّا قِبَلَ لَہُمۡ بِہَا وَلَنُخۡرِجَنَّہُمۡ مِّنۡہَاۤ اَذِلَّۃً وَّہُمۡ صٰغِرُوۡنَ
اِرۡجِعۡ ফিরে যাও
اِلَیۡہِمۡ নিকট তাদের
فَلَنَاۡتِیَنَّہُمۡ অতঃপর অবশ্যই আমরা কাছে আসবোই তাদের
بِجُنُوۡدٍ সহ এক সৈন্যবাহিনী
لَّا নেই
قِبَلَ রুখবার শক্তি
لَہُمۡ কাছে তাদের
بِہَا বিষয়ে তার
وَلَنُخۡرِجَنَّہُمۡ এবং অবশ্যই আমরা বের করবোই তাদেরকে
مِّنۡہَاۤ হ'তে সেখান
اَذِلَّۃً অপমানিত করে
وَّہُمۡ যখন তারা
صٰغِرُوۡنَ অপদস্হ (হবে)"

বাংলা অনুবাদ

‘তোমরা তাদের কাছে ফিরে যাও। তারপর আমি অবশ্যই তাদের কাছে এমন সৈন্যবাহিনী নিয়ে আসব যার মুকাবিলা করার শক্তি তাদের নেই। আর আমি অবশ্যই তাদেরকে সেখান থেকে লাঞ্ছিত অবস্থায় বের করে দেব আর তারা অপমানিত।’

38
27:38
قَالَ یٰۤاَیُّہَا الۡمَلَؤُا اَیُّکُمۡ یَاۡتِیۡنِیۡ بِعَرۡشِہَا قَبۡلَ اَنۡ یَّاۡتُوۡنِیۡ مُسۡلِمِیۡنَ
قَالَ (সুলায়মান) বললো
یٰۤاَیُّہَا "হে
الۡمَلَؤُا সভাসদবৃন্দ
اَیُّکُمۡ কে তোমাদের মধ্যে
یَاۡتِیۡنِیۡ আমার কাছে আসবে
بِعَرۡشِہَا নিয়ে তার সিংহাসন
قَبۡلَ এর পূর্বেই
اَنۡ যে
یَّاۡتُوۡنِیۡ আমার কাছে তারা আসবে
مُسۡلِمِیۡنَ আত্মসমর্পণকারী হয়ে"

বাংলা অনুবাদ

সুলাইমান বলল, ‘হে পারিষদবর্গ, তারা আমার কাছে আত্মসমর্পণ করে আসার পূর্বে তোমাদের মধ্যে কে তার (রাণীর) সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে’?

39
27:39
قَالَ عِفۡرِیۡتٌ مِّنَ الۡجِنِّ اَنَا اٰتِیۡکَ بِہٖ قَبۡلَ اَنۡ تَقُوۡمَ مِنۡ مَّقَامِکَ ۚ وَاِنِّیۡ عَلَیۡہِ لَقَوِیٌّ اَمِیۡنٌ
قَالَ বললো
عِفۡرِیۡتٌ এক শক্তিশালী জিন
مِّنَ মধ্য হ'তে
الۡجِنِّ জিনদের
اَنَا "আমি
اٰتِیۡکَ আপনার কাছে আসবো
بِہٖ নিয়ে তা
قَبۡلَ এর পূর্বেই
اَنۡ যে
تَقُوۡمَ আপনি উঠে দাঁড়াবেন
مِنۡ হ'তে
مَّقَامِکَ আপনার স্থান
ۚ এবং নিশ্চয়ই আমি
وَاِنِّیۡ উপর এর
عَلَیۡہِ অবশ্যই শক্তিশালী
لَقَوِیٌّ বিশ্বস্ত"

বাংলা অনুবাদ

এক শক্তিশালী জিন বলল, ‘আপনি আপনার স্থান থেকে উঠার পূর্বেই আমি তা এনে দেব। আমি নিশ্চয়ই এই ব্যাপারে শক্তিমান, বিশ্বস্ত।

40
27:40
قَالَ الَّذِیۡ عِنۡدَہٗ عِلۡمٌ مِّنَ الۡکِتٰبِ اَنَا اٰتِیۡکَ بِہٖ قَبۡلَ اَنۡ یَّرۡتَدَّ اِلَیۡکَ طَرۡفُکَ ؕ فَلَمَّا رَاٰہُ مُسۡتَقِرًّا عِنۡدَہٗ قَالَ ہٰذَا مِنۡ فَضۡلِ رَبِّیۡ ۟ۖ لِیَبۡلُوَنِیۡۤ ءَاَشۡکُرُ اَمۡ اَکۡفُرُ ؕ وَمَنۡ شَکَرَ فَاِنَّمَا یَشۡکُرُ لِنَفۡسِہٖ ۚ وَمَنۡ کَفَرَ فَاِنَّ رَبِّیۡ غَنِیٌّ کَرِیۡمٌ
قَالَ (এরপর)বললো একজন
الَّذِیۡ সে (এমন যে)
عِنۡدَہٗ নিকট তার (ছিলো)
عِلۡمٌ জ্ঞান
مِّنَ থেকে
الۡکِتٰبِ কিতাবের
اَنَا "আমি
اٰتِیۡکَ আপনার কাছে আসবো
بِہٖ নিয়ে তা
قَبۡلَ (এর) পূর্বেই
اَنۡ যে
یَّرۡتَدَّ ফিরবে
اِلَیۡکَ আপনার দিকে
طَرۡفُکَ আপনার চোখের পলক"
ؕ অতঃপর যখন
فَلَمَّا তা সে দেখলো
رَاٰہُ স্হির অবস্হায়
مُسۡتَقِرًّا নিকট তার
عِنۡدَہٗ সে বললো
قَالَ "এটা
ہٰذَا কারণে
مِنۡ অনুগ্রহের
فَضۡلِ আমার রবের
رَبِّیۡ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন
۟ۖ কি আমি কৃতজ্ঞ হই
لِیَبۡلُوَنِیۡۤ না
ءَاَشۡکُرُ আমি অকৃতজ্ঞ হই
اَمۡ আর যে
اَکۡفُرُ কৃতজ্ঞ হয়
ؕ তবে শুধুমাত্র
وَمَنۡ সে কৃতজ্ঞ হয়
شَکَرَ জন্যে তার নিজের
فَاِنَّمَا আর যে
یَشۡکُرُ অকৃতজ্ঞ হয়
لِنَفۡسِہٖ তবে নিশ্চয়ই
ۚ আমার রব
وَمَنۡ অভাবমুক্ত
کَفَرَ সম্মানিত"

বাংলা অনুবাদ

যার কাছে কিতাবের এক বিশেষ জ্ঞান ছিল সে বলল, ‘আমি চোখের পলক পড়ার পূর্বেই তা আপনার কাছে নিয়ে আসব’। অতঃপর যখন সুলাইমান তা তার সামনে স্থির দেখতে পেল, তখন বলল, ‘এটি আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে, আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি না কি অকৃতজ্ঞতা প্রকাশ করি। আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তার নিজের কল্যাণেই তা করে, আর যে কেউ অকৃতজ্ঞ হবে, তবে নিশ্চয় আমার রব অভাবমুক্ত, অধিক দাতা’।

41
27:41
قَالَ نَکِّرُوۡا لَہَا عَرۡشَہَا نَنۡظُرۡ اَتَہۡتَدِیۡۤ اَمۡ تَکُوۡنُ مِنَ الَّذِیۡنَ لَا یَہۡتَدُوۡنَ
قَالَ (সুলায়মান) বললো
نَکِّرُوۡا "তোমরা অজ্ঞাতসারে রাখো
لَہَا সামনে তার
عَرۡشَہَا সিংহাসন তার
نَنۡظُرۡ দেখবো আমরা
اَتَہۡتَدِیۡۤ সে (সঠিক) ব্যাপার বুঝতে পারছে কি
اَمۡ অথবা
تَکُوۡنُ সে হয়
مِنَ অন্তর্ভুক্ত
الَّذِیۡنَ (তাদের) যারা
لَا না"
یَہۡتَدُوۡنَ পথ পায়"

বাংলা অনুবাদ

সুলাইমান বলল, ‘তোমরা তার জন্য তার সিংহাসনের আকার-আকৃতি পরিবর্তন করে দাও। দেখব সে সঠিক দিশা পায় নাকি তাদের অন্তর্ভুক্ত হয়ে পড়ে, যারা সঠিক দিশা পায় না’।

42
27:42
فَلَمَّا جَآءَتۡ قِیۡلَ اَہٰکَذَا عَرۡشُکِ ؕ قَالَتۡ کَاَنَّہٗ ہُوَ ۚ وَاُوۡتِیۡنَا الۡعِلۡمَ مِنۡ قَبۡلِہَا وَکُنَّا مُسۡلِمِیۡنَ
فَلَمَّا অতঃপর যখন
جَآءَتۡ (রানী) আসলো
قِیۡلَ বলা হলো
اَہٰکَذَا "এরূপই কি
عَرۡشُکِ তোমার সিংহাসন"
ؕ সে বললো
قَالَتۡ "এ যেন
کَاَنَّہٗ সেটাই"
ہُوَ "এবং আমাদের দেয়া হয়েছে
ۚ জ্ঞান
وَاُوۡتِیۡنَا থেকেই
الۡعِلۡمَ এর পূর্ব
مِنۡ এবং আমরা ছিলাম
قَبۡلِہَا আত্মসমর্পণকারী"

বাংলা অনুবাদ

অতঃপর যখন সে আসল, তখন তাকে বলা হল; ‘এরূপই কি তোমার সিংহাসন’? সে বলল, ‘এটি যেন সেটিই’। আর বলল, ‘আমাদেরকে তার পূর্বেই জ্ঞান দান করা হয়েছিল এবং আমরা আত্মসমর্পণ করেছিলাম’।

43
27:43
وَصَدَّہَا مَا کَانَتۡ تَّعۡبُدُ مِنۡ دُوۡنِ اللّٰہِ ؕ اِنَّہَا کَانَتۡ مِنۡ قَوۡمٍ کٰفِرِیۡنَ
وَصَدَّہَا আর তাকে বিরত রেখেছিলো (ঈমান আনা হ'তে)
مَا (তাই) যা কিছু
کَانَتۡ সে ছিলো
تَّعۡبُدُ সে পূজা করে
مِنۡ থেকে
دُوۡنِ ছাড়া
اللّٰہِ আল্লাহ
ؕ নিশ্চয়ই সে
اِنَّہَا ছিলো
کَانَتۡ অন্তর্ভুক্ত
مِنۡ জাতির
قَوۡمٍ কাফের

বাংলা অনুবাদ

আর আল্লাহকে বাদ দিয়ে যার পূজা সে করত তা তাকে ঈমান থেকে নিবৃত্ত করেছিল। নিশ্চয় সে ছিল কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।

44
27:44
قِیۡلَ لَہَا ادۡخُلِی الصَّرۡحَ ۚ فَلَمَّا رَاَتۡہُ حَسِبَتۡہُ لُجَّۃً وَّکَشَفَتۡ عَنۡ سَاقَیۡہَا ؕ قَالَ اِنَّہٗ صَرۡحٌ مُّمَرَّدٌ مِّنۡ قَوَارِیۡرَ ۬ؕ قَالَتۡ رَبِّ اِنِّیۡ ظَلَمۡتُ نَفۡسِیۡ وَاَسۡلَمۡتُ مَعَ سُلَیۡمٰنَ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ٪
قِیۡلَ বলা হলো
لَہَا উদ্দেশ্যে তার
ادۡخُلِی "প্রবেশ করো
الصَّرۡحَ (এই) প্রাসাদে"
ۚ অতঃপর যখন
فَلَمَّا তা সে দেখলো
رَاَتۡہُ তা মনে করলো
حَسِبَتۡہُ পানির হাউজ (জলাশয়)
لُجَّۃً ও উঠালো (কাপড়)
وَّکَشَفَتۡ হতে
عَنۡ দুই গোড়ালী তার
سَاقَیۡہَا (সুলায়মান) বললো
ؕ "নিশ্চয় তা
قَالَ (প্রাসাদের) মেঝে
اِنَّہٗ নির্মিত
صَرۡحٌ দিয়ে
مُّمَرَّدٌ স্বচ্ছ কাঁচ"
مِّنۡ (রানী) বললো
قَوَارِیۡرَ "হে আমার রব (আজ পর্যন্ত)
۬ؕ নিশ্চয়ই আমি
قَالَتۡ অন্যায় করেছি
رَبِّ আমার নিজের (উপর)
اِنِّیۡ (আর এখন) আমি আত্মসমর্পণ করছি
ظَلَمۡتُ সাথে
نَفۡسِیۡ সুলায়মানের
وَاَسۡلَمۡتُ নিকট আল্লাহর
مَعَ (যিনি) রব
سُلَیۡمٰنَ বিশ্বজগতের"

বাংলা অনুবাদ

তাকে বলা হল, ‘প্রাসাদটিতে প্রবেশ কর’। অতঃপর যখন সে তা দেখল, সে তাকে এক গভীর জলাশয় ধারণা করল, এবং তার পায়ের গোছাদ্বয় অনাবৃত করল। সুলাইমান বলল, ‘এটি আসলে স্বচ্ছ কাঁচ-নির্মিত প্রাসাদ’। সে বলল, ‘হে আমার রব, নিশ্চয় আমি আমার নিজের প্রতি যুলম করেছি। আমি সুলাইমানের সাথে সৃষ্টিকুলের রব আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম’।

45
27:45
وَلَقَدۡ اَرۡسَلۡنَاۤ اِلٰی ثَمُوۡدَ اَخَاہُمۡ صٰلِحًا اَنِ اعۡبُدُوا اللّٰہَ فَاِذَا ہُمۡ فَرِیۡقٰنِ یَخۡتَصِمُوۡنَ
وَلَقَدۡ এবং নিশ্চয়ই
اَرۡسَلۡنَاۤ প্রেরণ করেছিলাম আমরা
اِلٰی প্রতি
ثَمُوۡدَ সামূদের
اَخَاہُمۡ ভাই তাদেরই
صٰلِحًا সালেহকে
اَنِ (এ বার্তাসহ) যে
اعۡبُدُوا "তোমরা ইবাদত করো
اللّٰہَ আল্লাহর"
فَاِذَا অতঃপর তখন
ہُمۡ তারা
فَرِیۡقٰنِ দু'দলে
یَخۡتَصِمُوۡنَ তর্কে মেতে উঠলো

বাংলা অনুবাদ

আর অবশ্যই আমি সামূদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই সালিহকে পাঠিয়েছিলাম যে, তোমরা আল্লাহর ইবাদাত কর। অতঃপর তারা দু’দলে বিভক্ত হয়ে বিতর্ক করছিল।

46
27:46
قَالَ یٰقَوۡمِ لِمَ تَسۡتَعۡجِلُوۡنَ بِالسَّیِّئَۃِ قَبۡلَ الۡحَسَنَۃِ ۚ لَوۡلَا تَسۡتَغۡفِرُوۡنَ اللّٰہَ لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ
قَالَ (সালেহ) বললো
یٰقَوۡمِ "হে আমার জাতি
لِمَ কেন
تَسۡتَعۡجِلُوۡنَ তোমরা তাড়াতাড়ি করতে চাচ্ছো
بِالسَّیِّئَۃِ অকল্যাণকে
قَبۡلَ পূর্বে
الۡحَسَنَۃِ কল্যাণের
ۚ কেন না
لَوۡلَا তোমরা ক্ষমা চাচ্ছো
تَسۡتَغۡفِرُوۡنَ আল্লাহর (নিকট)
اللّٰہَ হয়তো তোমাদের (প্রতি)
لَعَلَّکُمۡ করুণা করা হবে"

বাংলা অনুবাদ

সে বলল, ‘হে আমার কওম, তোমরা কল্যাণের পূর্বে কেন অকল্যাণকে তরান্বিত করতে চাইছ? কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছ না যেন তোমাদেরকে রহমত করা হয়’?

47
27:47
قَالُوا اطَّیَّرۡنَا بِکَ وَبِمَنۡ مَّعَکَ ؕ قَالَ طٰٓئِرُکُمۡ عِنۡدَ اللّٰہِ بَلۡ اَنۡتُمۡ قَوۡمٌ تُفۡتَنُوۡنَ
قَالُوا তারা বললো
اطَّیَّرۡنَا "আমরা অমঙ্গল ভাবছি
بِکَ "বিষয়টি তোমার
وَبِمَنۡ ও বিষয়টি তাদের (যারা)
مَّعَکَ তোমার সাথে (আছে)"
ؕ (সালেহ) বললো
قَالَ "তোমাদের শুভাশুভ
طٰٓئِرُکُمۡ নিকট
عِنۡدَ আল্লাহর
اللّٰہِ বরং
بَلۡ তোমরা
اَنۡتُمۡ (এমন) লোক
قَوۡمٌ পরীক্ষা করা হচ্ছে (যাদেরকে)"

বাংলা অনুবাদ

তারা বলল, ‘আমরা তুমি ও তোমার সাথে যারা আছে তাদেরকে অশুভ মনে করছি’। সে বলল, ‘তোমাদের অশুভ আল্লাহর নিকট। বরং তোমরা এমন এক কওম যাদের পরীক্ষা করা হচ্ছে’।

48
27:48
وَکَانَ فِی الۡمَدِیۡنَۃِ تِسۡعَۃُ رَہۡطٍ یُّفۡسِدُوۡنَ فِی الۡاَرۡضِ وَلَا یُصۡلِحُوۡنَ
وَکَانَ এবং ছিলো
فِی মধ্যে
الۡمَدِیۡنَۃِ শহরের
تِسۡعَۃُ নয় (জনের)
رَہۡطٍ একটি দল
یُّفۡسِدُوۡنَ তারা বিপর্যয় সৃষ্টি করতো
فِی মধ্যে
الۡاَرۡضِ দেশের
وَلَا এবং না
یُصۡلِحُوۡنَ তারা সংশোধনমূলক কাজ করতো

বাংলা অনুবাদ

আর সেই শহরে ছিল নয় নেতৃস্থানীয় ব্যক্তি। যারা যমীনে ফাসাদ সৃষ্টি করত এবং সংস্কার-সংশোধনমূলক কিছু করত না।

49
27:49
قَالُوۡا تَقَاسَمُوۡا بِاللّٰہِ لَنُبَیِّتَنَّہٗ وَاَہۡلَہٗ ثُمَّ لَنَقُوۡلَنَّ لِوَلِیِّہٖ مَا شَہِدۡنَا مَہۡلِکَ اَہۡلِہٖ وَاِنَّا لَصٰدِقُوۡنَ
قَالُوۡا তারা বললো
تَقَاسَمُوۡا "তোমরা শপথ করো পরস্পরে
بِاللّٰہِ নামে আল্লাহর
لَنُبَیِّتَنَّہٗ অবশ্যই আমরা তাকে রাতে আক্রমণ করবোই
وَاَہۡلَہٗ ও তার পরিবারকে
ثُمَّ এরপর
لَنَقُوۡلَنَّ অবশ্যই বলবো আমরা
لِوَلِیِّہٖ প্রতি তার অভিভাবকের
مَا "না
شَہِدۡنَا উপস্থিত ছিলাম আমরা
مَہۡلِکَ ধ্বংসের সময়
اَہۡلِہٖ তার পরিবারের
وَاِنَّا আর নিশ্চয়ই আমরা
لَصٰدِقُوۡنَ অবশ্যই সত্যবাদী"

বাংলা অনুবাদ

তারা বলল, ‘তোমরা পরস্পর আল্লাহর কসম কর যে, আমরা রাত্রিকালে তার ও তার পরিবারের উপর অবশ্যই আক্রমণ করব, অতঃপর আমরা তার নিকটাত্মীয়দের বলব, আমরা তার পরিবারবর্গের হত্যাকান্ড প্রত্যক্ষ করিনি। আর নিশ্চয়ই আমরা সত্যবাদী’।

50
27:50
وَمَکَرُوۡا مَکۡرًا وَّمَکَرۡنَا مَکۡرًا وَّہُمۡ لَا یَشۡعُرُوۡنَ
وَمَکَرُوۡا এবং তারা ষড়যন্ত্র করলো
مَکۡرًا এক ষড়যন্ত্র
وَّمَکَرۡنَا আর আমরা কৌশল করলাম
مَکۡرًا এক কৌশল
وَّہُمۡ অথচ তারা
لَا না
یَشۡعُرُوۡنَ অনুভব করলো

বাংলা অনুবাদ

আর তারা এক চক্রান্ত করল এবং আমিও কৌশল অবলম্বন করলাম। অথচ তারা উপলদ্ধিও করতে পারল না।

51
27:51
فَانۡظُرۡ کَیۡفَ کَانَ عَاقِبَۃُ مَکۡرِہِمۡ ۙ اَنَّا دَمَّرۡنٰہُمۡ وَقَوۡمَہُمۡ اَجۡمَعِیۡنَ
فَانۡظُرۡ অতঃপর লক্ষ্য করো
کَیۡفَ কেমন
کَانَ হয়েছিলো
عَاقِبَۃُ পরিণাম
مَکۡرِہِمۡ ষড়যন্ত্রের তাদের
ۙ নিশ্চয়ই আমরা
اَنَّا আমরা ধ্বংস করেছি তাদেরকে
دَمَّرۡنٰہُمۡ ও জাতির তাদের
وَقَوۡمَہُمۡ সবাইকে

বাংলা অনুবাদ

অতএব দেখ, তাদের চক্রান্তের পরিণাম কিরূপ হয়েছে। আমি তাদের ও তাদের কওমকে একত্রে ধ্বংস করে দিয়েছি।

52
27:52
فَتِلۡکَ بُیُوۡتُہُمۡ خَاوِیَۃًۢ بِمَا ظَلَمُوۡا ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً لِّقَوۡمٍ یَّعۡلَمُوۡنَ
فَتِلۡکَ তাই ঐসব
بُیُوۡتُہُمۡ ঘরবাড়ি তাদের
خَاوِیَۃًۢ শূন্য হয়ে আছে
بِمَا এ কারণে যা
ظَلَمُوۡا তারা সীমালঙ্ঘন করেছিলো
ؕ নিশ্চয়ই
اِنَّ মধ্যে (রয়েছে)
فِیۡ এর
ذٰلِکَ অবশ্যই নিদর্শন
لَاٰیَۃً জন্যে সম্প্রদায়ের
لِّقَوۡمٍ (যারা) জ্ঞান রাখে

বাংলা অনুবাদ

সুতরাং ঐগুলো তাদের বাড়ীঘর, যা তাদের যুলমের কারণে বিরান হয়ে আছে। নিশ্চয় এর মধ্যে নিদর্শন রয়েছে সে কওমের জন্য যারা জ্ঞান রাখে।

53
27:53
وَاَنۡجَیۡنَا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَکَانُوۡا یَتَّقُوۡنَ
وَاَنۡجَیۡنَا এবং আমরা রক্ষা করলাম
الَّذِیۡنَ (তাদেরকে) যারা
اٰمَنُوۡا ঈমান এনেছিলো
وَکَانُوۡا ও তারা ছিলো
یَتَّقُوۡنَ ও (নাফরমানী হতে) তারা বিরত থাকতো

বাংলা অনুবাদ

আর আমি মুমিনদের মুক্তি দিলাম এবং তারা ছিল তাকওয়া অবলম্বনকারী।

54
27:54
وَلُوۡطًا اِذۡ قَالَ لِقَوۡمِہٖۤ اَتَاۡتُوۡنَ الۡفَاحِشَۃَ وَاَنۡتُمۡ تُبۡصِرُوۡنَ
وَلُوۡطًا এবং লূতকে (পাঠিয়েছিলাম)
اِذۡ (স্মরণ করো) যখন
قَالَ সে বলেছিলো
لِقَوۡمِہٖۤ উদ্দেশ্যে তার জাতির
اَتَاۡتُوۡنَ "কি তোমরা করছো
الۡفَاحِشَۃَ অশ্লীল কাজে
وَاَنۡتُمۡ যখন তোমরা
تُبۡصِرُوۡنَ প্রত্যক্ষও করছো

বাংলা অনুবাদ

আর স্মরণ কর লূতের কথা, যখন সে তার কওমকে বলেছিল, ‘তোমরা কেন অশ্লীল কাজ করছ, অথচ তা তোমরা ভালভাবে প্রত্যক্ষ করছ’?

55
27:55
اَئِنَّکُمۡ لَتَاۡتُوۡنَ الرِّجَالَ شَہۡوَۃً مِّنۡ دُوۡنِ النِّسَآءِ ؕ بَلۡ اَنۡتُمۡ قَوۡمٌ تَجۡہَلُوۡنَ
اَئِنَّکُمۡ কি নিশ্চয়ই তোমরা
لَتَاۡتُوۡنَ অবশ্যই তোমরা গমন করছো
الرِّجَالَ পুরুষদের কাছে
شَہۡوَۃً যৌন লালসার (জন্যে)
مِّنۡ বাদ
دُوۡنِ দিয়ে
النِّسَآءِ স্ত্রীদেরকে
ؕ আসলে
بَلۡ তোমরা
اَنۡتُمۡ (এমন) সম্প্রদায়
قَوۡمٌ (যারা) মূর্খতা করছো"

বাংলা অনুবাদ

‘তোমরা কি নারীদের বাদ দিয়ে পুরুষদের উপর কামতৃপ্তির জন্য উপগত হবে? বরং তোমরা এমন এক কওম যারা জানে না’।

56
27:56
فَمَا کَانَ جَوَابَ قَوۡمِہٖۤ اِلَّاۤ اَنۡ قَالُوۡۤا اَخۡرِجُوۡۤا اٰلَ لُوۡطٍ مِّنۡ قَرۡیَتِکُمۡ ۚ اِنَّہُمۡ اُنَاسٌ یَّتَطَہَّرُوۡنَ
فَمَا অতঃপর না
کَانَ ছিলো
جَوَابَ উত্তর/জবাব
قَوۡمِہٖۤ তার জাতির
اِلَّاۤ এ ছাড়া
اَنۡ যে
قَالُوۡۤا তারা বলেছিলো
اَخۡرِجُوۡۤا "তোমরা বের করে দাও
اٰلَ পরিবারকে
لُوۡطٍ লুতের
مِّنۡ হ'তে
قَرۡیَتِکُمۡ তোমাদের জনপদ
ۚ নিশ্চয়ই তারা
اِنَّہُمۡ এমন লোক
اُنَاسٌ (যারা) তারা পবিত্র থাকতে চায়

বাংলা অনুবাদ

ফলে তার কওমের জবাব একমাত্র এই ছিল যে, ‘লূতের পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। নিশ্চয় এরা এমন লোক যারা পবিত্র থাকতে চায়’।

57
27:57
فَاَنۡجَیۡنٰہُ وَاَہۡلَہٗۤ اِلَّا امۡرَاَتَہٗ ۫ قَدَّرۡنٰہَا مِنَ الۡغٰبِرِیۡنَ
فَاَنۡجَیۡنٰہُ অতঃপর আমরা রক্ষা করলাম তাকে
وَاَہۡلَہٗۤ ও পরিবারকে তার
اِلَّا ছাড়া
امۡرَاَتَہٗ তার স্ত্রীকে
۫ আমরা সাব্যস্ত করেছিলাম তাকে
قَدَّرۡنٰہَا অন্তর্ভুক্ত
مِنَ পিছে পড়ে থাকাদের

বাংলা অনুবাদ

অতএব আমি মুক্তি দিলাম তাকে ও তার পরিবারকে, তবে তার স্ত্রীকে ছাড়া। আমি তাকে ধ্বংসপ্রাপ্তদের মধ্যে সাব্যস্ত করে রেখেছিলাম।

58
27:58
وَاَمۡطَرۡنَا عَلَیۡہِمۡ مَّطَرًا ۚ فَسَآءَ مَطَرُ الۡمُنۡذَرِیۡنَ ٪
وَاَمۡطَرۡنَا এবং বর্ষণ করেছিলাম আমরা
عَلَیۡہِمۡ তাদের উপর
مَّطَرًا (খুব) বৃষ্টি
ۚ অতঃপর বড় খারাপ
فَسَآءَ বৃষ্টিবর্ষণ (ছিলো)
مَطَرُ (তাদের জন্যে) যাদেরকে সতর্ক করা হয়েছিলো

বাংলা অনুবাদ

আমি তাদের উপর মুষলধারে (পাথরের) বৃষ্টি বর্ষণ করেছিলাম। ভীতি প্রদর্শিতদের জন্য কতইনা নিকৃষ্ট ছিল এই বৃষ্টি!

59
27:59
قُلِ الۡحَمۡدُ لِلّٰہِ وَسَلٰمٌ عَلٰی عِبَادِہِ الَّذِیۡنَ اصۡطَفٰی ؕ آٰللّٰہُ خَیۡرٌ اَمَّا یُشۡرِکُوۡنَ ؕ
قُلِ (হে নাবী) বলো
الۡحَمۡدُ "সব প্রশংসা
لِلّٰہِ জন্যে আল্লাহরই
وَسَلٰمٌ আর সালাম
عَلٰی উপর
عِبَادِہِ তাঁর দাসদের
الَّذِیۡنَ যাদেরকে
اصۡطَفٰی তিনি মনোনীত করেছেন
ؕ (তাদের জিজ্ঞেস করো)কি আল্লাহ
آٰللّٰہُ উত্তম
خَیۡرٌ না সেই (মাবুদ)
اَمَّا (যাদেরকে) তারা শরিক করছে"

বাংলা অনুবাদ

বল, ‘সকল প্রশংসাই আল্লাহর নিমিত্তে। আর শান্তি তাঁর বান্দাদের প্রতি যাদের তিনি মনোনীত করেছেন। আল্লাহ শ্রেষ্ঠ, না কি যাদের এরা শরীক করে তারা’?

60
27:60
اَمَّنۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَاَنۡزَلَ لَکُمۡ مِّنَ السَّمَآءِ مَآءً ۚ فَاَنۡۢبَتۡنَا بِہٖ حَدَآئِقَ ذَاتَ بَہۡجَۃٍ ۚ مَا کَانَ لَکُمۡ اَنۡ تُنۡۢبِتُوۡا شَجَرَہَا ؕ ءَاِلٰہٌ مَّعَ اللّٰہِ ؕ بَلۡ ہُمۡ قَوۡمٌ یَّعۡدِلُوۡنَ ؕ
اَمَّنۡ অথবা কে (এমন আছেন)
خَلَقَ যিনি সৃষ্টি করেছেন
السَّمٰوٰتِ আকাশমন্ডলী
وَالۡاَرۡضَ ও পৃথিবীকে
وَاَنۡزَلَ ও বর্ষণ করেছেন
لَکُمۡ তোমাদের জন্যে
مِّنَ হ'তে
السَّمَآءِ আকাশ
مَآءً পানি
ۚ অতঃপর আমরাই উৎপন্ন করেছি
فَاَنۡۢبَتۡنَا তা দ্বারা
بِہٖ বাগানসমূহ
حَدَآئِقَ মন্ডিত
ذَاتَ শোভা
بَہۡجَۃٍ না
ۚ (সম্ভব) ছিলো
مَا তোমাদের জন্যে
کَانَ যে
لَکُمۡ তোমরা উৎপন্ন করবে
اَنۡ তার গাছ-পালা
تُنۡۢبِتُوۡا তবে কি (আছে) কোনো ইলাহ
شَجَرَہَا সাথে
ؕ আল্লাহর (এ কাজে)
ءَاِلٰہٌ বরং
مَّعَ তারা
اللّٰہِ (এমন) সম্প্রদায়
ؕ যারা সত্যবিচ্যুত হচ্ছে

বাংলা অনুবাদ

বরং তিনি (শ্রেষ্ঠ), যিনি আসমানসমূহ ও যমীনকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন। অতঃপর তা দ্বারা আমি মনোরম উদ্যান সৃষ্টি করি। তার বৃক্ষাদি উৎপন্ন করার ক্ষমতা তোমাদের নেই। আল্লাহর সাথে কি অন্য কোন ইলাহ আছে? বরং তারা এমন এক কওম যারা শিরক করে।

61
27:61
اَمَّنۡ جَعَلَ الۡاَرۡضَ قَرَارًا وَّجَعَلَ خِلٰلَہَاۤ اَنۡہٰرًا وَّجَعَلَ لَہَا رَوَاسِیَ وَجَعَلَ بَیۡنَ الۡبَحۡرَیۡنِ حَاجِزًا ؕ ءَاِلٰہٌ مَّعَ اللّٰہِ ؕ بَلۡ اَکۡثَرُہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ؕ
اَمَّنۡ অথবা কে (এমন আছে)
جَعَلَ যিনি করেছেন
الۡاَرۡضَ পৃথিবীকে
قَرَارًا বাসোপযোগী
وَّجَعَلَ ও প্রবাহিত করেছেন
خِلٰلَہَاۤ তার মাঝে
اَنۡہٰرًا নদ-নদীসমূহ
وَّجَعَلَ এবং স্থাপন করেছেন
لَہَا তাতে
رَوَاسِیَ সুদৃঢ় পর্বতসমূহ
وَجَعَلَ এবং সৃষ্টি করেছেন
بَیۡنَ মাঝে
الۡبَحۡرَیۡنِ দুই সাগরের
حَاجِزًا আড়াল
ؕ তবে কি (আছে) কোনো ইলাহ
ءَاِلٰہٌ সাথে
مَّعَ আল্লাহর (এ কাজে)
اللّٰہِ বরং
ؕ তাদের অধিকাংশ
بَلۡ না
اَکۡثَرُہُمۡ জানে

বাংলা অনুবাদ

বরং তিনি, যিনি যমীনকে আবাসযোগ্য করেছেন এবং তার মধ্যে প্রবাহিত করেছেন নদী-নালা। আর তাতে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা এবং দুই সমুদ্রের মধ্যখানে অন্তরায় সৃষ্টি করেছেন। আল্লাহর সাথে কি অন্য কোন ইলাহ আছে? বরং তাদের অধিকাংশই জানে না।

62
27:62
اَمَّنۡ یُّجِیۡبُ الۡمُضۡطَرَّ اِذَا دَعَاہُ وَیَکۡشِفُ السُّوۡٓءَ وَیَجۡعَلُکُمۡ خُلَفَآءَ الۡاَرۡضِ ؕ ءَاِلٰہٌ مَّعَ اللّٰہِ ؕ قَلِیۡلًا مَّا تَذَکَّرُوۡنَ ؕ
اَمَّنۡ অথবা কে (এমন আছেন)
یُّجِیۡبُ যিনি সাড়া দেন
الۡمُضۡطَرَّ আর্তকে
اِذَا যখন
دَعَاہُ তাকে ডাকে সে
وَیَکۡشِفُ ও দূর করেন
السُّوۡٓءَ কষ্ট
وَیَجۡعَلُکُمۡ ও করেন তোমাদেরকে
خُلَفَآءَ প্রতিনিধি
الۡاَرۡضِ পৃথিবীর
ؕ কি (আছে) কোনো ইলাহ
ءَاِلٰہٌ সাথে
مَّعَ আল্লাহর (এ কাজে)
اللّٰہِ খুব কমই
ؕ যা
قَلِیۡلًا তোমরা উপদেশ গ্রহণ করো

বাংলা অনুবাদ

বরং তিনি, যিনি নিরুপায়ের আহবানে সাড়া দেন এবং বিপদ দূরীভূত করেন এবং তোমাদেরকে যমীনের প্রতিনিধি বানান। আল্লাহর সাথে কি অন্য কোন ইলাহ আছে ? তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাক।

63
27:63
اَمَّنۡ یَّہۡدِیۡکُمۡ فِیۡ ظُلُمٰتِ الۡبَرِّ وَالۡبَحۡرِ وَمَنۡ یُّرۡسِلُ الرِّیٰحَ بُشۡرًۢا بَیۡنَ یَدَیۡ رَحۡمَتِہٖ ؕ ءَاِلٰہٌ مَّعَ اللّٰہِ ؕ تَعٰلَی اللّٰہُ عَمَّا یُشۡرِکُوۡنَ ؕ
اَمَّنۡ অথবা কে (এমন আছেন)
یَّہۡدِیۡکُمۡ যিনি পথ দেখান তোমাদেরকে
فِیۡ মধ্যে
ظُلُمٰتِ অন্ধকারসমূহের
الۡبَرِّ স্থলের
وَالۡبَحۡرِ ও সমুদ্রের
وَمَنۡ আর কে
یُّرۡسِلُ পাঠান
الرِّیٰحَ বাতাসকে
بُشۡرًۢا সু-সংবাদ স্বরুপ
بَیۡنَ মাঝে
یَدَیۡ হাতের (পূর্বে)
رَحۡمَتِہٖ তাঁর অনুগ্রহের
ؕ কি (আছে) কোনো ইলাহ
ءَاِلٰہٌ সাথে
مَّعَ আল্লাহর(এ কাজে)
اللّٰہِ অতি উর্দ্ধে
ؕ আল্লাহ
تَعٰلَی তা হ'তে যা
اللّٰہُ তারা শিরক করে

বাংলা অনুবাদ

বরং তিনি, যিনি তোমাদেরকে স্থলে ও সমুদ্রের অন্ধকারে পথ দেখান এবং যিনি স্বীয় রহমতের প্রাক্কালে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন। আল্লাহর সাথে কি অন্য কোন ইলাহ আছে? তারা যা কিছু শরীক করে আল্লাহ তা থেকে ঊর্ধ্বে।

64
27:64
اَمَّنۡ یَّبۡدَؤُا الۡخَلۡقَ ثُمَّ یُعِیۡدُہٗ وَمَنۡ یَّرۡزُقُکُمۡ مِّنَ السَّمَآءِ وَالۡاَرۡضِ ؕ ءَاِلٰہٌ مَّعَ اللّٰہِ ؕ قُلۡ ہَاتُوۡا بُرۡہَانَکُمۡ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ
اَمَّنۡ অথবা কে (এমন আছেন)
یَّبۡدَؤُا যিনি সূচনা করেন
الۡخَلۡقَ সৃষ্টির
ثُمَّ এরপর
یُعِیۡدُہٗ পুনরাবৃত্তি করবেন তার
وَمَنۡ আর কে
یَّرۡزُقُکُمۡ তোমাদেরকে জীবিকা দেন
مِّنَ হ'তে
السَّمَآءِ আকাশ
وَالۡاَرۡضِ ও পৃথিবী(হ'তে)
ؕ কি (আছে) কোনো ইলাহ
ءَاِلٰہٌ সাথে
مَّعَ আল্লাহর(এ কাজে)
اللّٰہِ বলো
ؕ "তোমরা উপস্হিত করো
قُلۡ তোমাদের প্রমাণ
ہَاتُوۡا যদি
بُرۡہَانَکُمۡ তোমরা
اِنۡ সত্যবাদী হয়ে থাকো"

বাংলা অনুবাদ

বরং তিনি, যিনি সৃষ্টির সূচনা করেন, তারপর তার পুনরাবৃত্তি করবেন এবং যিনি তোমাদেরকে আসমান ও যমীন থেকে রিযিক দান করেন, আল্লাহর সাথে কি কোন ইলাহ আছে? বল, ‘তোমাদের প্রমাণ নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হও।’

65
27:65
قُلۡ لَّا یَعۡلَمُ مَنۡ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ الۡغَیۡبَ اِلَّا اللّٰہُ ؕ وَمَا یَشۡعُرُوۡنَ اَیَّانَ یُبۡعَثُوۡنَ
قُلۡ বলো
لَّا "না
یَعۡلَمُ জানে
مَنۡ যারা
فِی আছে
السَّمٰوٰتِ আকাশমন্ডলীতে
وَالۡاَرۡضِ ও পৃথিবীতে
الۡغَیۡبَ অদৃশ্যের(খবর)
اِلَّا ছাড়া
اللّٰہُ আল্লাহ
ؕ এবং না
وَمَا অনুভব করতেও পারে
یَشۡعُرُوۡنَ কখন
اَیَّانَ তারা উত্থিত হবে"

বাংলা অনুবাদ

বল, ‘আল্লাহ ছাড়া আসমানসমূহে ও যমীনে যারা আছে তারা গায়েব জানে না। আর কখন তাদেরকে পুনরুত্থিত করা হবে তা তারা অনুভব করতে পারে না’।

66
27:66
بَلِ ادّٰرَکَ عِلۡمُہُمۡ فِی الۡاٰخِرَۃِ ۟ بَلۡ ہُمۡ فِیۡ شَکٍّ مِّنۡہَا ۫۟ بَلۡ ہُمۡ مِّنۡہَا عَمُوۡنَ ٪
بَلِ বরং
ادّٰرَکَ বিলুপ্ত হয়ে গেছে
عِلۡمُہُمۡ তাদের জ্ঞান
فِی ব্যাপারে
الۡاٰخِرَۃِ পরকালের
۟ বরং
بَلۡ তারা
ہُمۡ মধ্যে (আছে)
فِیۡ সন্দেহের
شَکٍّ বিষয়ে সে
مِّنۡہَا বরং
۫۟ তারা
بَلۡ বিষয়ে সে
ہُمۡ অন্ধ

বাংলা অনুবাদ

বরং আখিরাত সম্পর্কে তাদের জ্ঞান নিঃশেষ হয়েছে। বরং সে বিষয়ে তারা সন্দেহে আছে; বরং এ ব্যাপারে তারা অন্ধ।

67
27:67
وَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا ءَاِذَا کُنَّا تُرٰبًا وَّاٰبَآؤُنَاۤ اَئِنَّا لَمُخۡرَجُوۡنَ
وَقَالَ এবং বলে
الَّذِیۡنَ যারা
کَفَرُوۡۤا অস্বীকার করেছে
ءَاِذَا যখন কি
کُنَّا আমরা হবো
تُرٰبًا মাটি
وَّاٰبَآؤُنَاۤ ও পিতৃ-পুরুষরা আমাদের
اَئِنَّا (নিশ্চয়ই) আমরা কি
لَمُخۡرَجُوۡنَ অবশ্যই উত্থিত হবো

বাংলা অনুবাদ

আর কাফিররা বলে, ‘আমরা ও আমাদের পিতৃপুরুষরা মাটি হয়ে যাব তখনো কি আমাদেরকে উত্থিত করা হবে’?

68
27:68
لَقَدۡ وُعِدۡنَا ہٰذَا نَحۡنُ وَاٰبَآؤُنَا مِنۡ قَبۡلُ ۙ اِنۡ ہٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیۡرُ الۡاَوَّلِیۡنَ
لَقَدۡ নিশ্চয়ই
وُعِدۡنَا প্রতিশ্রুতি দেয়া হয়েছে আমাদের
ہٰذَا এটার
نَحۡنُ আমরাও (পেয়েছি)
وَاٰبَآؤُنَا এবং পিতৃপুরুষরাও আমাদের
مِنۡ থেকে
قَبۡلُ পূর্ব
ۙ (কিন্তু) নয়
اِنۡ এটা
ہٰذَاۤ এ ছাড়া যে
اِلَّاۤ উপকথা
اَسَاطِیۡرُ পূর্ববর্তীদের"

বাংলা অনুবাদ

ইতোপূর্বে আমাদেরকে ও আমাদের পূর্বপুরুষদেরকে এ বিষয়ে ওয়াদা দেয়া হয়েছিল, ‘এটি প্রাচীন লোকদের উপকথা ছাড়া কিছুই নয়’।

69
27:69
قُلۡ سِیۡرُوۡا فِی الۡاَرۡضِ فَانۡظُرُوۡا کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الۡمُجۡرِمِیۡنَ
قُلۡ বলো
سِیۡرُوۡا "তোমরা পরিভ্রমণ করো
فِی মধ্যে
الۡاَرۡضِ পৃথিবীর
فَانۡظُرُوۡا অতঃপর লক্ষ্য করো
کَیۡفَ কেমন
کَانَ হয়েছিলো
عَاقِبَۃُ পরিণাম
الۡمُجۡرِمِیۡنَ অপরাধীদের"

বাংলা অনুবাদ

বল, ‘তোমরা যমীনে ভ্রমণ কর, তারপর দেখ, কিরূপ হয়েছিল অপরাধীদের পরিণতি।’

70
27:70
وَلَا تَحۡزَنۡ عَلَیۡہِمۡ وَلَا تَکُنۡ فِیۡ ضَیۡقٍ مِّمَّا یَمۡکُرُوۡنَ
وَلَا আর(হে নাবী) না
تَحۡزَنۡ দুঃখ করো
عَلَیۡہِمۡ তাদের সম্পর্কে
وَلَا আর না
تَکُنۡ তুমি হয়ো
فِیۡ (মনের) মধ্যে
ضَیۡقٍ সংকীর্ণ
مِّمَّا তা হ'তে যা
یَمۡکُرُوۡنَ তারা ষড়যন্ত্র করছে

বাংলা অনুবাদ

আর তাদের জন্য দুঃখ করো না এবং তারা যে ষড়যন্ত্র করে তাতে মনক্ষুণ্ণ হয়ো না।

71
27:71
وَیَقُوۡلُوۡنَ مَتٰی ہٰذَا الۡوَعۡدُ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ
وَیَقُوۡلُوۡنَ এবং তারা বলে
مَتٰی "কখন
ہٰذَا এই
الۡوَعۡدُ প্রতিশ্রুতি (কার্যকর হবে)
اِنۡ যদি
کُنۡتُمۡ তোমরা হও
صٰدِقِیۡنَ সত্যবাদী"

বাংলা অনুবাদ

আর তারা বলে, ‘তোমরা সত্যবাদী হলে (বল) এই ওয়াদা কখন আসবে’?

72
27:72
قُلۡ عَسٰۤی اَنۡ یَّکُوۡنَ رَدِفَ لَکُمۡ بَعۡضُ الَّذِیۡ تَسۡتَعۡجِلُوۡنَ
قُلۡ বলো
عَسٰۤی "সম্ভবতঃ
اَنۡ (এমন) যে
یَّکُوۡنَ তা হয়
رَدِفَ নিকটবর্তী হয়েছে
لَکُمۡ তোমাদের জন্যে
بَعۡضُ (তার) কিছুটা
الَّذِیۡ যা
تَسۡتَعۡجِلُوۡنَ তোমরা তাড়াতাড়ি করতে চাও"

বাংলা অনুবাদ

বল, ‘আশা করা যায়, তোমরা যে বিষয়ে তাড়াহুড়া করছ তার কিছু অচিরেই হবে’।

73
27:73
وَاِنَّ رَبَّکَ لَذُوۡ فَضۡلٍ عَلَی النَّاسِ وَلٰکِنَّ اَکۡثَرَہُمۡ لَا یَشۡکُرُوۡنَ
وَاِنَّ এবং নিশ্চয়ই
رَبَّکَ তোমার রব
لَذُوۡ অবশ্যই অধিকারী
فَضۡلٍ অনুগ্রহের
عَلَی উপর
النَّاسِ মানুষের
وَلٰکِنَّ কিন্তু
اَکۡثَرَہُمۡ তাদের অধিকাংশই
لَا না
یَشۡکُرُوۡنَ তারা কৃতজ্ঞতা প্রকাশ করে

বাংলা অনুবাদ

আর নিশ্চয় তোমার রব মানুষের প্রতি অনুগ্রহশীল; কিন্তু তাদের বেশীর ভাগই শুকরিয়া আদায় করে না।

74
27:74
وَاِنَّ رَبَّکَ لَیَعۡلَمُ مَا تُکِنُّ صُدُوۡرُہُمۡ وَمَا یُعۡلِنُوۡنَ
وَاِنَّ এবং নিশ্চয়ই
رَبَّکَ তোমার রব
لَیَعۡلَمُ অবশ্যই জানেন
مَا যা
تُکِنُّ গোপন করে
صُدُوۡرُہُمۡ তাদের অন্তরসমূহ
وَمَا আর যা
یُعۡلِنُوۡنَ তারা প্রকাশ করে

বাংলা অনুবাদ

আর নিশ্চয় তোমার রব, অবশ্যই জানেন তাদের অন্তর যা গোপন করে এবং যা তারা প্রকাশ করে।

75
27:75
وَمَا مِنۡ غَآئِبَۃٍ فِی السَّمَآءِ وَالۡاَرۡضِ اِلَّا فِیۡ کِتٰبٍ مُّبِیۡنٍ
وَمَا আর নেই
مِنۡ কোনো
غَآئِبَۃٍ গোপন বিষয়
فِی মধ্যে
السَّمَآءِ আকাশের
وَالۡاَرۡضِ আর (না) পৃথিবীতে
اِلَّا এ ছাড়া যে
فِیۡ আছে (তা)
کِتٰبٍ কিতাবে
مُّبِیۡنٍ সুস্পষ্ট

বাংলা অনুবাদ

আর আসমান ও যমীনে এমন কোন গোপন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই।

76
27:76
اِنَّ ہٰذَا الۡقُرۡاٰنَ یَقُصُّ عَلٰی بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ اَکۡثَرَ الَّذِیۡ ہُمۡ فِیۡہِ یَخۡتَلِفُوۡنَ
اِنَّ নিশ্চয়ই
ہٰذَا এই
الۡقُرۡاٰنَ কুরআন
یَقُصُّ বিবৃত করে
عَلٰی কাছে
بَنِیۡۤ বনী
اِسۡرَآءِیۡلَ ইসরাঈলদের
اَکۡثَرَ (এমন) অনেক কিছু
الَّذِیۡ যা
ہُمۡ তারা
فِیۡہِ তার মধ্যে
یَخۡتَلِفُوۡنَ মতভেদ করে

বাংলা অনুবাদ

নিশ্চয় এ কুরআন তাদের কাছে বর্ণনা করছে, বনী ইসরাঈল যেসব বিষয়ে বিতর্ক করে তার অধিকাংশই।

77
27:77
وَاِنَّہٗ لَہُدًی وَّرَحۡمَۃٌ لِّلۡمُؤۡمِنِیۡنَ
وَاِنَّہٗ এবং নিশ্চয়ই তা
لَہُدًی অবশ্যই পথনির্দেশ
وَّرَحۡمَۃٌ এবং দয়া
لِّلۡمُؤۡمِنِیۡنَ মু'মিনদের জন্যে

বাংলা অনুবাদ

আর নিশ্চয় এটি মুমিনদের জন্য হিদায়াত ও রহমত।

78
27:78
اِنَّ رَبَّکَ یَقۡضِیۡ بَیۡنَہُمۡ بِحُکۡمِہٖ ۚ وَہُوَ الۡعَزِیۡزُ الۡعَلِیۡمُ ۙۚ
اِنَّ নিশ্চয়ই
رَبَّکَ তোমার রব
یَقۡضِیۡ মীমাংসা করে দিবেন
بَیۡنَہُمۡ তাদের মাঝে
بِحُکۡمِہٖ তাঁর নির্দেশ অনুযায়ী
ۚ আর তিনি (হলেন)
وَہُوَ পরাক্রমশালী
الۡعَزِیۡزُ মহাবিজ্ঞ

বাংলা অনুবাদ

নিশ্চয় তোমার রব নিজের বিচার-প্রজ্ঞা দ্বারা তাদের মধ্যে ফয়সালা করে দেবেন; আর তিনি মহাপরাক্রমশালী, সর্বজ্ঞ।

79
27:79
فَتَوَکَّلۡ عَلَی اللّٰہِ ؕ اِنَّکَ عَلَی الۡحَقِّ الۡمُبِیۡنِ
فَتَوَکَّلۡ অতএব (হে নাবী) নির্ভর করো
عَلَی উপর
اللّٰہِ আল্লাহর
ؕ তুমি নিশ্চয়ই (প্রতিষ্ঠিত)
اِنَّکَ উপর
عَلَی সত্যের
الۡحَقِّ সুস্পষ্ট

বাংলা অনুবাদ

অতএব আল্লাহর উপর তাওয়াক্কুল কর; কারণ তুমি সুস্পষ্ট সত্যের ওপর অধিষ্ঠিত আছ।

80
27:80
اِنَّکَ لَا تُسۡمِعُ الۡمَوۡتٰی وَلَا تُسۡمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوۡا مُدۡبِرِیۡنَ
اِنَّکَ নিশ্চয়ই তুমি
لَا না
تُسۡمِعُ শুনাতে পারো
الۡمَوۡتٰی মৃতদেরকে
وَلَا আর না
تُسۡمِعُ শুনাতে পারো
الصُّمَّ বধিরদেরকে
الدُّعَآءَ আহবান
اِذَا যখন
وَلَّوۡا তারা ফিরে যায়
مُدۡبِرِیۡنَ পিঠ প্রদর্শন করে

বাংলা অনুবাদ

নিশ্চয় তুমি মৃতকে শোনাতে পারবে না, আর তুমি বধিরকে আহবান শোনাতে পারবে না, যখন তারা পিঠ দেখিয়ে চলে যায়।

81
27:81
وَمَاۤ اَنۡتَ بِہٰدِی الۡعُمۡیِ عَنۡ ضَلٰلَتِہِمۡ ؕ اِنۡ تُسۡمِعُ اِلَّا مَنۡ یُّؤۡمِنُ بِاٰیٰتِنَا فَہُمۡ مُّسۡلِمُوۡنَ
وَمَاۤ এবং না
اَنۡتَ তুমি
بِہٰدِی পথপ্রদর্শনকারী (হ'তে পারো)
الۡعُمۡیِ অন্ধদেরকে
عَنۡ হ'তে
ضَلٰلَتِہِمۡ তাদের পথভ্রষ্টতা
ؕ (আর) না
اِنۡ তুমি শুনাতে পারো
تُسۡمِعُ এ ছাড়া
اِلَّا যারা
مَنۡ ঈমান আনে
یُّؤۡمِنُ আমাদের আয়াতগুলোর প্রতি
بِاٰیٰتِنَا অতঃপর তারাই
فَہُمۡ মুসলমান বা আত্মসমর্পণকারী

বাংলা অনুবাদ

আর তুমি অন্ধদেরকে তাদের ভ্রষ্টতা থেকে হিদায়াতকারী নও; তুমি কেবল তাদেরকে শোনাতে পারবে যারা আমার আয়াতসমূহে ঈমান আনে, অতঃপর তারাই আত্মসমর্পণকারী।

82
27:82
وَاِذَا وَقَعَ الۡقَوۡلُ عَلَیۡہِمۡ اَخۡرَجۡنَا لَہُمۡ دَآبَّۃً مِّنَ الۡاَرۡضِ تُکَلِّمُہُمۡ ۙ اَنَّ النَّاسَ کَانُوۡا بِاٰیٰتِنَا لَا یُوۡقِنُوۡنَ ٪
وَاِذَا এবং যখন
وَقَعَ এসে পড়বে
الۡقَوۡلُ (ঘোষিত শাস্তির) কথা
عَلَیۡہِمۡ তাদের উপর
اَخۡرَجۡنَا আমরা বের করবো
لَہُمۡ জন্যে তাদের
دَآبَّۃً একটি জন্তু
مِّنَ হ'তে
الۡاَرۡضِ মাটি
تُکَلِّمُہُمۡ সে কথা বলবে তাদের (সাথে)
ۙ যেহেতু
اَنَّ মানিষ
النَّاسَ তারা ছিলো
کَانُوۡا আমাদের আয়াতগুলোর প্রতি
بِاٰیٰتِنَا না
لَا দৃঢ় বিশ্বাস করতো

বাংলা অনুবাদ

আর যখন তাদের উপর ‘বাণী’ (আযাব) বাস্তবায়িত হবে তখন আমি যমীনের জন্তু (দাব্বাতুল আরদ)* বের করব, যে তাদের সাথে কথা বলবে। কারণ মানুষ আমার আয়াতসমূহে সুদৃঢ় বিশ্বাস রাখত না।

83
27:83
وَیَوۡمَ نَحۡشُرُ مِنۡ کُلِّ اُمَّۃٍ فَوۡجًا مِّمَّنۡ یُّکَذِّبُ بِاٰیٰتِنَا فَہُمۡ یُوۡزَعُوۡنَ
وَیَوۡمَ এবং(স্মরণ করো) সেদিন
نَحۡشُرُ আমরা সমবেত করবো
مِنۡ হ'তে
کُلِّ প্রত্যেক
اُمَّۃٍ সম্প্রদায়
فَوۡجًا একেক দলকে
مِّمَّنۡ তাদের হ'তে যারা
یُّکَذِّبُ মিথ্যারোপ করতো
بِاٰیٰتِنَا আমাদের আয়াতগুলোর প্রতি
فَہُمۡ অতঃপর তাদেরকে
یُوۡزَعُوۡنَ ভাগ করা হবে (বিভিন্ন দলে)

বাংলা অনুবাদ

আর স্মরণ কর সেদিনের কথা, যেদিন প্রত্যেক জাতির মধ্য থেকে যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত তাদেরকে আমি দলে দলে সমবেত করব। অতঃপর তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে।

84
27:84
حَتّٰۤی اِذَا جَآءُوۡ قَالَ اَکَذَّبۡتُمۡ بِاٰیٰتِیۡ وَلَمۡ تُحِیۡطُوۡا بِہَا عِلۡمًا اَمَّاذَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ
حَتّٰۤی শেষ পর্যন্ত
اِذَا যখন
جَآءُوۡ তারা এসে যাবে (সব দল)
قَالَ (আল্লাহ) বলবেন
اَکَذَّبۡتُمۡ তোমরা কি প্রত্যাখ্যান করেছিলে
بِاٰیٰتِیۡ আমাদের নিদর্শনগুলোর প্রতি
وَلَمۡ অথচ নি
تُحِیۡطُوۡا আয়ত্বে নিতে পারো
بِہَا সেগুলো সম্পর্কে
عِلۡمًا কোনো জ্ঞান
اَمَّاذَا কি (তবে) আর
کُنۡتُمۡ তোমরা ছিলে
تَعۡمَلُوۡنَ তোমরা করো"

বাংলা অনুবাদ

অবশেষে যখন তারা আসবে, তখন আল্লাহ বলবেন, ‘তোমরা কি আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিলে, অথচ সে বিষয়ে তোমাদের কোন জ্ঞানই ছিল না? নাকি তোমরা আরো কী করেছিলে?’

85
27:85
وَوَقَعَ الۡقَوۡلُ عَلَیۡہِمۡ بِمَا ظَلَمُوۡا فَہُمۡ لَا یَنۡطِقُوۡنَ
وَوَقَعَ আর এসে পড়বে
الۡقَوۡلُ (ঘোষিত শাস্তির) কথা
عَلَیۡہِمۡ তাদের উপর
بِمَا এ কারণে যা
ظَلَمُوۡا তারা সীমালঙ্ঘন করেছিলো
فَہُمۡ তখন তারা
لَا না
یَنۡطِقُوۡنَ কথা বলতে পারবে

বাংলা অনুবাদ

আর তাদের উপর বাণী (আযাব) বাস্তবায়িত হবে। কারণ তারা যুলম করেছিল। ফলে তারা কথা বলতে পারবে না।

86
27:86
اَلَمۡ یَرَوۡا اَنَّا جَعَلۡنَا الَّیۡلَ لِیَسۡکُنُوۡا فِیۡہِ وَالنَّہَارَ مُبۡصِرًا ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یُّؤۡمِنُوۡنَ
اَلَمۡ কি নি
یَرَوۡا তারা দেখে
اَنَّا যে আমরা
جَعَلۡنَا (আমরা) বানিয়েছি
الَّیۡلَ রাতকে
لِیَسۡکُنُوۡا যেন তারা প্রশান্তি লাভ করে
فِیۡہِ তার মধ্যে
وَالنَّہَارَ আর দিনকে (করেছি)
مُبۡصِرًا দৃশ্যমান
ؕ নিশ্চয়ই
اِنَّ মধ্যে (রয়েছে)
فِیۡ এর
ذٰلِکَ অবশ্যই নিদর্শনাবলী
لَاٰیٰتٍ সম্প্রদায়ের জন্যে (যারা)
لِّقَوۡمٍ ঈমান আনে

বাংলা অনুবাদ

তারা কি দেখে না যে, আমি রাতকে সৃষ্টি করেছি, যেন তারা তাতে বিশ্রাম নিতে পারে এবং দিনকে করেছি আলোকিত? নিশ্চয় এতে নিদর্শনাবলী রয়েছে সেই কওমের জন্য যারা ঈমান এনেছে।

87
27:87
وَیَوۡمَ یُنۡفَخُ فِی الصُّوۡرِ فَفَزِعَ مَنۡ فِی السَّمٰوٰتِ وَمَنۡ فِی الۡاَرۡضِ اِلَّا مَنۡ شَآءَ اللّٰہُ ؕ وَکُلٌّ اَتَوۡہُ دٰخِرِیۡنَ
وَیَوۡمَ এবং সেদিন
یُنۡفَخُ ফুঁ দেওয়া হবে
فِی মধ্যে
الصُّوۡرِ শিঙ্গার
فَفَزِعَ অতঃপর হবে ভীত-কম্পিত
مَنۡ যারা
فِی আছে
السَّمٰوٰتِ আকাশমন্ডলীতে
وَمَنۡ আর যারা (আছে)
فِی মধ্যে
الۡاَرۡضِ পৃথিবীর
اِلَّا ছাড়া
مَنۡ (তারা) যাদেরকে
شَآءَ চাইবেন
اللّٰہُ আল্লাহ
ؕ এবং সবাই
وَکُلٌّ তাঁর (কাছে) আসবে
اَتَوۡہُ হীন অবস্থায়

বাংলা অনুবাদ

আর যেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, সেদিন আসমানসমূহ ও যমীনে যারা আছে সবাই ভীত হবে; তবে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া। আর সবাই তাঁর কাছে হীন অবস্থায় উপস্থিত হবে।

88
27:88
وَتَرَی الۡجِبَالَ تَحۡسَبُہَا جَامِدَۃً وَّہِیَ تَمُرُّ مَرَّ السَّحَابِ ؕ صُنۡعَ اللّٰہِ الَّذِیۡۤ اَتۡقَنَ کُلَّ شَیۡءٍ ؕ اِنَّہٗ خَبِیۡرٌۢ بِمَا تَفۡعَلُوۡنَ
وَتَرَی এবং তুমি দেখছো
الۡجِبَالَ পর্বতমালাকে
تَحۡسَبُہَا তাদেরকে মনে করছো
جَامِدَۃً অচল
وَّہِیَ অথচ তা (সেদিন)
تَمُرُّ চলবে
مَرَّ চলন (মতো)
السَّحَابِ মেঘমালার
ؕ সৃষ্টি-নৈপুণ্য
صُنۡعَ আল্লাহর
اللّٰہِ যিনি
الَّذِیۡۤ সুষম করেছেন
اَتۡقَنَ প্রত্যেক
کُلَّ জিনিসকে
شَیۡءٍ নিশ্চয়ই তিনি
ؕ খুব অবহিত
اِنَّہٗ ঐ বিষয় সম্পর্কে যা
خَبِیۡرٌۢ তোমরা করছো

বাংলা অনুবাদ

আর তুমি পাহাড়সমূকে দেখছ, সেগুলোকে তুমি স্থির মনে করছ। অথচ তা মেঘমালার ন্যায় চলতে থাকবে। (এটা) আল্লাহর কাজ, যিনি সব কিছু দৃঢ়ভাবে করেছেন। নিশ্চয় তোমরা যা কর, তিনি সে সম্পর্কে বিশেষভাবে অবহিত।

89
27:89
مَنۡ جَآءَ بِالۡحَسَنَۃِ فَلَہٗ خَیۡرٌ مِّنۡہَا ۚ وَہُمۡ مِّنۡ فَزَعٍ یَّوۡمَئِذٍ اٰمِنُوۡنَ
مَنۡ যে
جَآءَ আসবে (সেদিন)
بِالۡحَسَنَۃِ সৎকর্ম নিয়ে
فَلَہٗ তখন তার জন্যে (থাকবে)
خَیۡرٌ উত্তম
مِّنۡہَا তার চেয়েও
ۚ আর তারা
وَہُمۡ হ'তে
مِّنۡ শঙ্কা
فَزَعٍ সেদিন
یَّوۡمَئِذٍ নিরাপদ থাকবে

বাংলা অনুবাদ

যে ব্যক্তি সৎকাজ নিয়ে আসবে তার জন্য থাকবে তা থেকে উত্তম প্রতিদান এবং সেদিনের ভীতিকর অবস্থা থেকে তারা নিরাপদ থাকবে।

90
27:90
وَمَنۡ جَآءَ بِالسَّیِّئَۃِ فَکُبَّتۡ وُجُوۡہُہُمۡ فِی النَّارِ ؕ ہَلۡ تُجۡزَوۡنَ اِلَّا مَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ
وَمَنۡ এবং যে
جَآءَ আসবে
بِالسَّیِّئَۃِ অসৎকর্ম নিয়ে
فَکُبَّتۡ তখন নিক্ষেপ করা হবে
وُجُوۡہُہُمۡ মুখ তাদের (উল্টোভাবে)
فِی মধ্যে
النَّارِ আগুনের
ؕ "(তাদের বলা হবে) কি
ہَلۡ তোমাদেরকে প্রতিফল দেয়া হয়েছে
تُجۡزَوۡنَ এ ছাড়া
اِلَّا যা
مَا তোমরা ছিলে
کُنۡتُمۡ তোমরা কাজ করতে"

বাংলা অনুবাদ

আর যারা মন্দ কাজ নিয়ে আসবে তাদেরকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে; (তাদেরকে বলা হবে) ‘তোমরা যে আমল করেছ তারই প্রতিদান তোমাদেরকে দেয়া হল’।

91
27:91
اِنَّمَاۤ اُمِرۡتُ اَنۡ اَعۡبُدَ رَبَّ ہٰذِہِ الۡبَلۡدَۃِ الَّذِیۡ حَرَّمَہَا وَلَہٗ کُلُّ شَیۡءٍ ۫ وَّاُمِرۡتُ اَنۡ اَکُوۡنَ مِنَ الۡمُسۡلِمِیۡنَ ۙ
اِنَّمَاۤ "মূলত
اُمِرۡتُ আমি আদিষ্ট হয়েছি
اَنۡ যেন
اَعۡبُدَ আমি ইবাদত করি
رَبَّ রবের
ہٰذِہِ এই
الۡبَلۡدَۃِ শহরের (অর্থাৎ মাক্কার)
الَّذِیۡ যিনি
حَرَّمَہَا সম্মানিত করেছেন তা
وَلَہٗ এবং জন্যে তাঁরই (মালিকানায়)
کُلُّ প্রত্যেক
شَیۡءٍ বস্তু
۫ এবং আমি আদিষ্ট হয়েছি
وَّاُمِرۡتُ যেন
اَنۡ আমি হই
اَکُوۡنَ অন্তর্ভুক্ত
مِنَ আত্মসমর্পণকারীদের

বাংলা অনুবাদ

‘আমাকে তো নির্দেশ দেয়া হয়েছে এই শহরের রব-এর ইবাদাত করতে যিনি এটিকে সম্মানিত করেছেন এর সব কিছু তাঁরই অধিকারে। আর আমাকে নির্দেশ দেয়া হয়েছে, আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই’।

92
27:92
وَاَنۡ اَتۡلُوَا الۡقُرۡاٰنَ ۚ فَمَنِ اہۡتَدٰی فَاِنَّمَا یَہۡتَدِیۡ لِنَفۡسِہٖ ۚ وَمَنۡ ضَلَّ فَقُلۡ اِنَّمَاۤ اَنَا مِنَ الۡمُنۡذِرِیۡنَ
وَاَنۡ (এও)এবং যে
اَتۡلُوَا আমি তিলাওয়াত করবো
الۡقُرۡاٰنَ কুরআন"
ۚ অতএব যে
فَمَنِ সৎপথ অবলম্বন করবে
اہۡتَدٰی শুধুমাত্র
فَاِنَّمَا সে সৎপথ অবলম্বন করবে
یَہۡتَدِیۡ জন্যে নিজের তার
لِنَفۡسِہٖ আর যে
ۚ ভ্রান্তপথ অবলম্বন করবে
وَمَنۡ অতঃপর বলো
ضَلَّ "শুধুমাত্র
فَقُلۡ আমি
اِنَّمَاۤ অন্তর্ভুক্ত
اَنَا সতর্ককারীদের"

বাংলা অনুবাদ

‘আর আমি যেন আল-কুরআন অধ্যয়ন করি, অতঃপর যে হিদায়াত লাভ করল সে নিজের জন্য হিদায়াত লাভ করল; আর যে পথভ্রষ্ট হল তাকে বল, ‘আমি তো সতর্ককারীদের অন্তর্ভুক্ত।’

93
27:93
وَقُلِ الۡحَمۡدُ لِلّٰہِ سَیُرِیۡکُمۡ اٰیٰتِہٖ فَتَعۡرِفُوۡنَہَا ؕ وَمَا رَبُّکَ بِغَافِلٍ عَمَّا تَعۡمَلُوۡنَ ٪
وَقُلِ এবং বলো
الۡحَمۡدُ "সব প্রশংসা
لِلّٰہِ আল্লাহরই জন্যে
سَیُرِیۡکُمۡ শীঘ্রই তিনি তোমাদেরকে দেখাবেন
اٰیٰتِہٖ তাঁর নিদের্শনাবলী
فَتَعۡرِفُوۡنَہَا তখন তোমরা তা সব চিনে নিবে
ؕ আর নন
وَمَا তোমার রব
رَبُّکَ অমনোযোগী
بِغَافِلٍ সে সম্পর্কে যা
عَمَّا তোমরা কাজ করছো"

বাংলা অনুবাদ

আর বল, ‘সকল প্রশংসা আল্লাহর; অচিরেই তিনি তোমাদেরকে তাঁর নিদর্শনসমূহ দেখাবেন, তখন তোমরা তা চিনতে পারবে আর তোমরা যা আমল কর সে ব্যাপারে তোমাদের রব বেখবর নন।’

তাফসীর

সূরা নমল

আয়াত ...

কুরআন সেটিংস

বাংলা অনুবাদ

আয়াতের পূর্ণাঙ্গ অনুবাদ দেখান

শব্দে শব্দে অর্থ

প্রতিটি আরবি শব্দের অর্থ দেখান

অটো-প্লে অডিও

পরবর্তী আয়াত স্বয়ংক্রিয়ভাবে বাজান

30px
18px