110
সূরা 110
মাদানী
3 আয়াত
নছর
সাহায্য · Divine Support
النصر
بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
اِذَا جَآءَ نَصۡرُ اللّٰہِ وَالۡفَتۡحُ ۙ
اِذَا
যখন
جَآءَ
আসবে
نَصۡرُ
সাহায্য
اللّٰہِ
আল্লাহর
وَالۡفَتۡحُ
ও বিজয়
বাংলা অনুবাদ
যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে,
১। যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়।-তাফসীরে আহসানুল বায়ান
وَرَاَیۡتَ النَّاسَ یَدۡخُلُوۡنَ فِیۡ دِیۡنِ اللّٰہِ اَفۡوَاجًا ۙ
وَرَاَیۡتَ
এবং তুমি দেখবে
النَّاسَ
মানুষকে
یَدۡخُلُوۡنَ
প্রবেশ করছে
فِیۡ
মধ্যে
دِیۡنِ
দীনের
اللّٰہِ
আল্লাহর
اَفۡوَاجًا
দলে দলে
বাংলা অনুবাদ
আর তুমি লোকদেরকে দলে দলে আল্লাহর দীনে দাখিল হতে দেখবে,
২। এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে। [1][1] আল্লাহর সাহায্য অর্থ হল, ইসলাম এবং মুসলিমদের কুফর ও কাফেরদের উপর বিজয় দান। আর বিজয় অর্থ হল, মক্কা বিজয়। মক্কা মহানবী (সাঃ)-এর জন্মভূমি এবং বাসস্থান ছিল। কিন্তু সেখান হতে তাঁকে এবং তাঁর সাহাবাগণ (রাঃ)-কে কাফেররা হিজরত করতে বাধ্য করেছিল। সুতরাং যখন ৮ হিজরীতে এই মক্কা নগরী বিজয় হল তখন লোকরা দলে দলে ইসলামে প্রবেশ করতে লাগল। অথচ এর পূর্বে এক-দুজন করে মুসলমান হত। মক্কা বিজয়ের পর মানুষের নিকট এ বিষয়টি পূর্ণভাবে পরিষ্কার হয়ে উঠল যে, তিনি আল্লাহর সত্য পয়গম্বর এবং ইসলামই হল সত্য ধর্ম; যা অবলম্বন ব্যতীত পরকালে পরিত্রাণ সম্ভব নয়। আল্লাহ তাআলা বললেন, যখন এমন হবে তখন তুমি----।তাফসীরে আহসানুল বায়ান
فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ وَاسۡتَغۡفِرۡہُ ؕؔ اِنَّہٗ کَانَ تَوَّابًا ٪
فَسَبِّحۡ
তখন তুমি গুণগান করবে
بِحَمۡدِ
প্রশংসার সাথে
رَبِّکَ
তোমার রবের
وَاسۡتَغۡفِرۡہُ
এবং তাঁর (নিকট) ক্ষমা চাও
ؕؔ
নিশ্চয়ই
اِنَّہٗ
হলেন
کَانَ
ক্ষমাপরবশ
বাংলা অনুবাদ
তখন তুমি তোমার রবের সপ্রশংস তাসবীহ পাঠ কর এবং তাঁর কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি তাওবা কবূলকারী।
৩। তখন তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ঘোষণা কর এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয় তিনি অধিক তাওবা গ্রহণকারী। [1][1] অর্থাৎ, বুঝে নাও যে, রিসালতের তবলীগ ও হক প্রতিষ্ঠার দায়িত্ব যা তোমার উপর ছিল তা পূর্ণ হয়ে গেছে। এবার দুনিয়া থেকে তোমার বিদায় নেওয়ার পালা এসে গেছে। এ জন্য তুমি আল্লাহর তসবীহ, প্রশংসা এবং ক্ষমা প্রার্থনায় অধিকাধিক মনোযোগী হও। এ থেকে আমরা জানতে পারি যে, জীবনের শেষ দিনগুলিতে উক্ত কর্মাবলী করতে অধিক যত্নবান হওয়া উচিত।তাফসীরে আহসানুল বায়ান