নারী-পুরুষের মাথার চুল ক্রয়-বিক্রয় করা যাবে কি? সেলুনের চুল কাটার পর যে চুল আবর্জনা হিসাবে থেকে যায়, তা বিক্রি করা যাবে কি?

উত্তরদাতা: সোর্স: অনলাইন 1447 হি.

উত্তর

চুল বিক্রয়যোগ্য বস্ত্ত নয়। কারণ চুল দেহেরই একটি অংশ। আল্লাহ বলেন, ‘আমরা আদম সন্তানকে উচ্চ মর্যাদা দান করেছি’ (ইসরা ১৭/৭০)। তাই এটি জায়েয হবে না যে, এভাবে মানব দেহের কোন অংশ অপদস্থ ও অপমানিত হৌক’ (আল-ইনাইয়া শারহুল হেদায়া ৬/৪২৫; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ২৬/১০২)। ইমাম নববী (রহঃ) বলেন, যা মানব দেহের যে অংশ লেগে থাকা অবস্থায় বিক্রয় নিষিদ্ধ, তা বিচ্ছিন্ন অবস্থাতেও নিষিদ্ধ; যেমন মানুষের চুল’ (আল-মাজমূ‘ ৯/২৫৪)। ইমাম মালেক (রহঃ)-কে মানুষের মুন্ডন করা চুল বিক্রয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হ’লে তিনি বিষয়টিকে চরম অপসন্দ করেন।

তথ্যসূত্র ও দলিল

(ইবনু আব্দিল বার্র, আল-কাফী ফী ফিক্বহি আহলিল মাদীনাহ ২/৬৭৬)

আরো মাসআলা পড়ুন

1.

সূরা ফাতিহা কখন নাযিল হয়েছে? আল্লাহ্‌ তাআলা বিশ্ববাসীর উপর নামায ফরয করার পর নাযিল হয়েছে; নাকি আগে নাযিল হয়েছে? আমি সময়টি নির্দিষ্ট করা চাই।

আকীদা ও ঈমান
2.

কাফেরদের কোন পোশাকগুলো আমাদেরকে পরতে নিষেধ করা হয়েছে?

হালাল-হারাম
3.

মিনা ও আরাফায় সালাত কসর করতে হবে নাকি পূর্ণ আদায় করতে হবে?

হজ্ব ও উমরা
4.

সদ্যজাত সন্তান দেখতে ভিন্ন রকম, এ কারণে আমাদের এলাকার এক ব্যক্তি স্ত্রীকে তালাক দিয়েছেন। সন্তান দেখতে ভিন্ন রকম হলে স্ত্রীর প্রতি সন্দেহ পোষণ করা এবং তালাক দেওয়া সংগত কিনা? এ ব্যাপারে শরীয়ত কী বলে?

পারিবারিক মাসআলা
5.

হাত বুকের উপরে বাধা উচিত নাকি নাভির উপরে বাধা উচিত? এবং এক্ষেত্রে দেখা যায় বিভিন্ন মাযহাব বিভিন্ন কথাবার্তা বলে তাহলে কোনটি সঠিক?

নামাজ

আপনার কোনো জিজ্ঞাসা আছে?

নির্ভরযোগ্য আলেমদের মাধ্যমে উত্তর পেতে প্রশ্ন করুন।

অন্যান্য-এর সব মাসআলা