রিয়াদুস সলেহিন
ই‘তিকাফ (ইবাদত-উপাসনার জন্য একান্তে অবস্থান করা)
পরিচ্ছেদ - ২৩২ রমযান মাসে ই‘তিকাফ সম্পর্কে
রিয়াদুস সলেহিন
হাদিস নং: ১২৭৬
عَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَعْتَكِفُ العَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ . متفقٌ عَلَيْهِ
আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, ‘নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রমযানের শেষ দশকে ই‘তিকাফ করতেন।’
নোট:
(সহীহুল বুখারী ২০২৫, মুসলিম ১১৭১, আবূ দাউদ ২৪৬৫, ইবনু মাজাহ ১৭৭৩, আহমাদ ৬১৩৭)
সহিহ হাদিস
রিয়াদুস সলেহিন
হাদিস নং: ১২৭৭
وَعَنْ عَائِشَة رَضِيَ اللهُ عَنهَا: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَعْتَكِفُ العَشْرَ الأوَاخِرَ مِنْ رَمَضَانَ، حَتَّى تَوَفَّاهُ اللهُ تَعَالَى، ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ . متفقٌ عَلَيْهِ
আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
‘নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রমযানের শেষ দশকে মহান আল্লাহ তাঁকে মৃত্যুদান করা পর্যন্ত ই‘তিকাফ করেছেন। তাঁর (তিরোধানের) পর তাঁর স্ত্রীগণ ই‘তিকাফ করেছেন।’
নোট:
(সহীহুল বুখারী ২০২৬, মুসলিম ১০৭২, তিরমিযী ৭৯০, আবূ দাউদ ২৪৬২, আহমাদ ২৩৬১১, ২৩৭১৩, ২৪০২৩, ২৪০৯২, মলে ৬৯৯)
সহিহ হাদিস
রিয়াদুস সলেহিন
হাদিস নং: ১২৭৮
وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعْتَكِفُ فِي كُلِّ رَمَضَانَ عَشْرَةَ أَيَّامٍ، فَلَمَّا كَانَ العَامُ الَّذِي قُبِضَ فِيهِ اعْتَكَفَ عِشْرِينَ يَوْماً . رواه البخاري
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, ‘নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রত্যেক রমযান মাসের (শেষ) দশদিন ই‘তিকাফ করতেন। তারপর যে বছরে তিনি দেহত্যাগ করেন, সে বছরে বিশ দিন ই‘তিকাফ করেছিলেন।’
নোট:
(সহীহুল বুখারী ২০৪৪, ৪৯৯৮, তিরমিযী ৭৯০, আবূ দাউদ ২৪৬৬, ইবনু মাজাহ ১৭৬৯, আহমাদ ৭৭২৬, ৮২৩০, ৮৪৪৮, ৮৯৫৯, দারেমী ১৭৭৯)
সহিহ হাদিস