ক্যাটাগরি সমূহ

দোয়া

সূরা বাকারাহ্‌ আয়াত ২৮৫-২৮৬

3

সূরা বাকারাহ্‌ আয়াত ২৮৫-২৮৬

অংশ #1
اٰمَنَ الرَّسُوْلُ بِمَاۤ اُنْزِلَ اِلَيْهِ مِنْ رَّبِّهٖ وَالْمُؤْمِنُوْنَ‌ؕ كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰٓئِكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ‌ وَقَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا‌ غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏

উচ্চারণ আ-মানার রাসূলু বিমা উনযিলা ইলাইহি মির রব্বিহী ওয়াল মু’মিনূন। কুল্লুন আ-মানা বিল্লা-হি ওয়া মালা-ইকাতিহী ওয়াকুতুবিহী ওয়া রুসুলিহ, লা নুফাররিক্বু বাইনা আহাদিম মির রুসুলিহ, ওয়া ক্বালু সামি‘না ওয়া আতা‘না গুফ্‌রা-নাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর।
বাংলা অনুবাদ রাসূল তার প্রভুর পক্ষ থেকে যা তার কাছে নাযিল করা হয়েছে তার উপর ঈমান এনেছেন এবং মুমিনগণও। প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহর উপর, তাঁর ফেরেশ্তাগণ, তাঁর কিতাবসমূহ এবং তাঁর রাসূলগণের উপর। আমরা তাঁর রাসূলগণের কারও মধ্যে তারতম্য করি না। আর তারা বলে, আমরা শুনেছি ও মেনে নিয়েছি। হে আমাদের রব! আপনার ক্ষমা প্রার্থনা করি এবং আপনার দিকেই প্রত্যাবর্তনস্থল।

শব্দার্থ (Word by Word)

اٰمَنَ বিশ্বাস/ঈমান এনেছেন
الرَّسُوْلُ রসূল
بِمَاۤ ঐ বিষয় যা
اُنْزِلَ অবতীর্ণ হয়েছে
اِلَيْهِ তাঁর প্রতি
مِنْ পক্ষ থেকে
رَّبِّهٖ তাঁর রবের
وَالْمُؤْمِنُوْنَ‌ؕ এবং মুমিনরা
كُلٌّ সবাই
اٰمَنَ ঈমান এনেছেন
بِاللّٰهِ আল্লাহর প্রতি
وَمَلٰٓئِكَتِهٖ ও তাঁর ফেরেশতাদের প্রতি
وَكُتُبِهٖ এবং তাঁর গ্রন্থসমুহের প্রতি
وَرُسُلِهٖ ও তাঁর রসূলদের প্রতি
لَا না
نُفَرِّقُ আমরা পার্থক্য করি
بَيْنَ মাঝে
اَحَدٍ কারো
مِّنْ হতে
رُّسُلِهٖ‌ তাঁর রসূলদের মধ্যে
وَقَالُوْا এবং তারা বলে
سَمِعْنَا আমরা শুনলাম
وَاَطَعْنَا‌ এবং আমরা কবুল/মানলাম
غُفْرَانَكَ আমরা আপনার ক্ষমা চাই
رَبَّنَا হে আমাদের পালনকর্তা
وَاِلَيْكَ এবং আপনারই দিকে
الْمَصِيْرُ‏ প্রত্যাবর্তন হবে

অংশ #2
لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ‌ؕ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ‌ؕ رَبَّنَا لَا تُؤَاخِذْنَآ اِنْ نَّسِيْنَاۤ اَوْ اَخْطَاْنَا ‌ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا ‌‌ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖۚ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا اَنْتَ مَوْلَىٰنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ

উচ্চারণ লা ইয়ুকাল্লিফুল্লাহু নাফ্‌সান ইল্লা উস‘আহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাক্তাসাবাত রব্বানা লা তুআখিয্‌না ইন নাসীনা আও আখ্‌ত্বা’না। রব্বনা ওয়ালা তাহ্‌মিল ‘আলাইনা ইসরান কামা হামালতাহু ‘আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। রব্বনা ওয়ালা তুহাম্মিলনা মা-লা ত্বা-ক্বাতা লানা বিহী। ওয়া‘ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলা-না ফানসুরনা ‘আলাল ক্বাউমিল কাফিরীন
বাংলা অনুবাদ আল্লাহ্ কারো উপর এমন কোন দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যাতীত। সে ভাল যা উপার্জন করে তার প্রতিফল তারই, আর মন্দ যা কামাই করে তার প্রতিফল তার উপরই বর্তায়। ‘হে আমাদের রব! যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি তবে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব! আমাদের পূর্ববর্তীগণের উপর যেমন বোঝা চাপিয়ে দিয়েছিলেন আমাদের উপর তেমন বোঝা চাপিয়ে দিবেন না। হে আমাদের রব! আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ আমাদের নেই। আর আপনি আমাদের পাপ মোচন করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন, আপনিই আমাদের অভিভাবক। অতএব কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। [১]

শব্দার্থ (Word by Word)

لَا না
يُكَلِّفُ কাজের ভার দেন
اللّٰهُ আল্লাহ
نَفْسًا কোনো ব্যক্তিকে
اِلَّا ছাড়া
وُسْعَهَا ‌ؕ তার সামর্থ্য
لَهَا তার জন্য (আছে)
مَا যা (নেকী)
كَسَبَتْ সে উপার্জন করে
وَعَلَيْهَا এবং তার উপর বর্তায়
مَا যা (পাপ)
اكْتَسَبَتْ‌ؕ সে অর্জন করে
رَبَّنَا হে আমাদের রব্ব
لَا না
تُؤَاخِذْنَآ আমাদেরকে অপরাধী/পাকড়াও করবেন
اِنْ যদি
نَّسِيْنَاۤ আমরা ভুলে যাই
اَوْ কিংবা
اَخْطَاْنَا ‌ۚ আমরা ভুল করি
رَبَّنَا হে আমাদের রব্ব
وَلَا এবং না
تَحْمِلْ চাপিয়ে দিবেন
عَلَيْنَاۤ আমাদের উপর
اِصْرًا বোঝা
كَمَا যেমন
حَمَلْتَهٗ তা চাপিয়ে দিয়েছিলেন
عَلَى উপর
الَّذِيْنَ যারা
مِنْ ছিলো
قَبْلِنَا ‌‌ۚ আমাদের পূর্বে
رَبَّنَا হে আমাদের রব্ব
وَلَا এবং না
تُحَمِّلْنَا আমাদের উপর চাপাবেন
مَا তা
لَا নাই
طَاقَةَ বহনশক্তি
لَنَا আমাদের
بِهٖۚ যার
وَاعْفُ এবং পাপ মোচন করুন
عَنَّا আমাদের থেকে
وَاغْفِرْ এবং ক্ষমা করুন
لَنَا আমাদেরকে
وَارْحَمْنَا এবং আমাদেরকে দয়া করুন
اَنْتَ তুমিই
مَوْلَىٰنَا আমাদের অভিভাবক
فَانْصُرْنَا অতএব আমাদেরকে সাহায্য কর
عَلَى বিরুদ্ধে
الْقَوْمِ সম্প্রদায়ের
الْكٰفِرِيْنَ কাফের
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়বে, তা তার জন্য যথেষ্ট হবে। [২]
[১] সূরা আল-বাকারা ২৮৫-২৮৬। [২] বুখারী, ফাতহুল বারীসহ, ৯/৯৪, ৪০০৮; মুসলিম ১/৫৫৪, নং ৮০৭।