ক্যাটাগরি সমূহ
দোয়া
আয়াতুল কুরসি: সূরা আল-বাকারাহ্ ২৫৫
2
আয়াতুল কুরসি: সূরা আল-বাকারাহ্ ২৫৫
অংশ #1
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُ
উচ্চারণ
আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যূল কাইয়্যূমু
বাংলা অনুবাদ
আল্লাহ্, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ্ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক।
শব্দার্থ (Word by Word)
اَللّٰهُ
আল্লাহ্
لَاۤ
নেই
اِلٰهَ
ইলাহ্/উপাস্য
اِلَّا
ছাড়া
هُوَ
তিনি
الْحَـىُّ
চিরঞ্জীব
الْقَيُّوْمُ
চিরস্থায়ী/শাশ্বত সত্তা
অংশ #2
لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ
উচ্চারণ
লা তা’খুযুহু সিনাতুঁও ওয়ালা নাউম।
বাংলা অনুবাদ
তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও নয়।
শব্দার্থ (Word by Word)
لَا
না
تَاْخُذُهٗ
তাঁকে স্পর্শ করতে পারে
سِنَةٌ
তন্দ্রা
وَّلَا
এবং না
نَوْمٌ
নিদ্রা
অংশ #3
لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ
উচ্চারণ
লাহূ মা-ফিসসামা-ওয়া-তি ওয়ামা ফিল আরদ্বি।
বাংলা অনুবাদ
আসমানসমূহে যা রয়েছে ও যমীনে যা রয়েছে সবই তাঁর।
শব্দার্থ (Word by Word)
لَهٗ
তাঁর জন্য
مَا
যা কিছু
فِى
মধ্যে আছে
السَّمٰوٰتِ
আসমানসমূহে
وَمَا
এবং যা কিছু
فِى
মধ্যে আছে
الْاَرْضِ
যমীনে
অংশ #4
مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ
উচ্চারণ
মান যাল্লাযী ইয়াশফা‘উ ‘ইনদাহূ ইল্লা বিইযনিহী।
বাংলা অনুবাদ
কে সে, যে তাঁর অনুমতি ব্যতীত তাঁর কাছে সুপারিশ করবে?
শব্দার্থ (Word by Word)
مَنْ
কে
ذَا
সে (এমন )
الَّذِىْ
যিনি
يَشْفَعُ
সুপারিশ করবে
عِنْدَهٗۤ
তাঁর কাছে/নিকট
اِلَّا
ব্যতীত
بِاِذْنِهٖ
তাঁর অনুমতি
অংশ #5
يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ
উচ্চারণ
ইয়া‘লামু মা বাইনা আইদীহিম ওয়ামা খালফাহুম।
বাংলা অনুবাদ
তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তা তিনি জানেন।
শব্দার্থ (Word by Word)
يَعْلَمُ
তিনি জানেন
مَا
যা কিছু আছে
بَيْنَ
মধ্যে
اَيْدِيْهِمْ
তাদের সামনে
وَمَا
এবং যা কিছু
خَلْفَهُمْ
তাদের পিছনে
অংশ #6
وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ
উচ্চারণ
ওয়ালা ইয়ুহীতূনা বিশাইইম মিন্ ইলমিহী ইল্লা বিমা শাআ।
বাংলা অনুবাদ
আর যা তিনি ইচ্ছে করেন তা ছাড়া তাঁর জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না।
শব্দার্থ (Word by Word)
وَلَا
এবং না
يُحِيْطُوْنَ
তারা আয়ত্ব করতে পারে
بِشَىْءٍ
কোনো কিছুই
مِّنْ
থেকে
عِلْمِهٖۤ
তাঁর জ্ঞান
اِلَّا
ছাড়া
بِمَا
যা
شَآءَ
তিনি চান
অংশ #7
وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ
উচ্চারণ
ওয়াসি‘আ কুরসিয়্যুহুস সামা-ওয়া-তি ওয়াল আরদ্ব।
বাংলা অনুবাদ
তাঁর ‘কুরসী’ আসমানসমূহ ও যমীনকে পরিব্যাপ্ত করে আছে;
শব্দার্থ (Word by Word)
وَسِعَ
বিস্তৃত/পরিব্যাপ্ত
كُرْسِيُّهُ
তাঁর সিংহাসন (কর্তৃত্ব)
السَّمٰوٰتِ
আসমানসমূহে
وَالْاَرْضَ
এবং যমীনে
অংশ #8
وَلَا يَـئُوْدُهٗ حِفْظُهُمَا
উচ্চারণ
ওয়ালা ইয়াউদুহূ হিফযুহুমা
বাংলা অনুবাদ
আর এ দুটোর রক্ষণাবেক্ষণ তাঁর জন্য বোঝা হয় না।
শব্দার্থ (Word by Word)
وَلَا
এবং না
يَـئُوْدُهٗ
তাঁকে ক্লান্ত/পরিশ্রান্ত করে
حِفْظُهُمَا
এ দুটোর রক্ষণাবেক্ষণ
অংশ #9
وَهُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ
উচ্চারণ
ওয়া হুয়াল ‘আলিয়্যূল ‘আযীম
বাংলা অনুবাদ
আর তিনি সুউচ্চ সুমহান।
শব্দার্থ (Word by Word)
وَهُوَ
এবং তিনি
الْعَلِىُّ
সর্বোচ্চ/সুউচ্চ (সত্তা)
الْعَظِيْمُ
সুমহান
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “যে কেউ যখন রাতে আপন বিছানায় যাবে এবং ‘আয়াতুল কুরসী’ পড়বে, তখন সে রাতের পুরো সময় আল্লাহর পক্ষ থেকে তার জন্য হেফাযতকারী থাকবে; আর সকাল হওয়া পর্যন্ত শয়তান তার নিকটেও আসতে পারবে না।”
বুখারী, (ফাতহুল বারীসহ), ৪/৪৮৭, নং ২৩১১