ক্যাটাগরি সমূহ

সকাল - সন্ধ্যা

কিয়ামতের দিন রসুলুল্লাহ (স:)এর সুপারিশ লাভ

24

কিয়ামতের দিন রসুলুল্লাহ (স:)এর সুপারিশ লাভ

দশবার বলবে,
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلٰى نَبِيِّنَا مُحَمَّدٍ

উচ্চারণ আল্লা-হুম্মা সাল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ
বাংলা অনুবাদ হে আল্লাহ! আপনি সালাত ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মাদের উপর।

শব্দার্থ (Word by Word)

اَللّٰهُمَّ হে আল্লাহ!
صَلِّ দরুদ/রহমত বর্ষন করুন
وَسَلِّمْ ও সালাম/শান্তি
عَلٰى উপর
نَبِيِّنَا আমাদের নবী
مُحَمَّدٍ মুহাম্মাদ (সা:) এর
‘যে কেউ সকাল বেলা আমার উপর দশবার দরুদ পাঠ করবে এবং বিকাল বেলা দশবার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে।’
তাবরানী হাদীসটি দু’ সনদে সংকলন করেন, যার একটি উত্তম। দেখুন, মাজমা‘উয যাওয়ায়েদ ১০/১২০; সহীহুত তারগীব ওয়াত তারহীব ১/২৭৩