ক্যাটাগরি সমূহ
সকাল - সন্ধ্যা
চারটি কালেমা সারা সকাল ইবাদতের চেয়েও ওজনে ভারী
20
চারটি কালেমা সারা সকাল ইবাদতের চেয়েও ওজনে ভারী
উম্মুল মুমিনিন জুওয়ায়রিয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) প্রত্যূষে তাঁর নিকট থেকে বের হলেন। যখন তিনি ফজরের সালাত আদায় করলেন তখন তিনি সালাতের জায়গায় ছিলেন। এরপর তিনি –দুহা’র পরে ফিরে এলেন। তখনও তিনি বসেছিলেন। নবী (সা) বললেন, আমি তোমাকে যে অবস্হায় রেখে গিয়েছিলাম তুমি সেই অবস্হায়ই আছো?
তিনি বললেন, হ্যা। তখন নবী (সা) বললেনঃ আমি তোমার নিকট থেকে যাওয়ার পর চারটি কালেমা তিনবার পাঠ করেছি। আজকে তুমি এ পর্যন্ত যা বলেছ তার সাথে ওযন করলে এই কালেমা চারটির ওযনই বেশী হবে।
কালেমাগুলো এই- (তিনবার বলবে)
তিনি বললেন, হ্যা। তখন নবী (সা) বললেনঃ আমি তোমার নিকট থেকে যাওয়ার পর চারটি কালেমা তিনবার পাঠ করেছি। আজকে তুমি এ পর্যন্ত যা বলেছ তার সাথে ওযন করলে এই কালেমা চারটির ওযনই বেশী হবে।
কালেমাগুলো এই- (তিনবার বলবে)
سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهٖ عَدَدَ خَلْقِهٖ، وَرِضَا نَفْسِهٖ، وَزِنَةَ عَرْشِهٖ، وَمِدَادَ كَلِمَاتِهٖ
উচ্চারণ
সুব্হা-নাল্লা-হি ওয়া বিহামদিহী ‘আদাদা খালক্বিহী, ওয়া রিদা নাফসিহী, ওয়া যিনাতা ‘আরশিহী, ওয়া মিদা-দা কালিমা-তিহী।
বাংলা অনুবাদ
আমি আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি— তাঁর সৃষ্ট বস্তুসমূহের সংখ্যার সমান, তাঁর নিজের সন্তোষের সমান, তাঁর আরশের ওজনের সমান ও তাঁর বাণীসমূহ লেখার কালি পরিমাণ (অগণিত অসংখ্য)
শব্দার্থ (Word by Word)
سُبْحَانَ
আমি পবিত্রতা ঘোষণা করছি
اللّٰهِ
আল্লাহর
وَبِحَمْدِهٖ
ও তাঁর প্রশংসাসহ
عَدَدَ
সংখ্যার (সমান)
خَلْقِهٖ،
তাঁর সৃষ্ট বস্তুসমূহের
وَرِضَا
এবং সন্তোষের
نَفْسِهٖ،
তাঁর নিজের
وَزِنَةَ
ও ওজনের
عَرْشِهٖ،
তাঁর আরশের
وَمِدَادَ
ও লেখার কালি পরিমাণের
كَلِمَاتِهٖ
তাঁর বাণীসমূহ
মুসলিম ৪/২০৯০, নং ২৭২৬।