ক্যাটাগরি সমূহ
সকাল - সন্ধ্যা
কিয়ামতের দিনে আল্লাহর সন্তুষ্টি
14
কিয়ামতের দিনে আল্লাহর সন্তুষ্টি
তিন বার বলবে,
رَضِيْتُ بِاللّٰهِ رَبًّا، وَّبِالْاِسْلَامِ دِيْنًا وَّبِمُحَمَّدٍ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا
উচ্চারণ
রদ্বীতু বিল্লা-হি রব্বান, ওয়াবিল ইসলা-মি দীনান, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লা-হু ‘আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যান
বাংলা অনুবাদ
আল্লাহকে রব, ইসলামকে দীন ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নবীরূপে গ্রহণ করে আমি সন্তুষ্ট।
শব্দার্থ (Word by Word)
رَضِيْتُ
আমিসন্তুষ্ট
بِاللّٰهِ
আল্লাহকে
رَبًّا،
রব্ব
وَّبِالْاِسْلَامِ
ও ইসলামকে
دِيْنًا
দ্বীন
وَّبِمُحَمَّدٍ
ও মুহাম্মাদ (সা:) কে
صَلَّى
দরুদ/রহমত বর্ষন করুন
اللّٰهُ
আল্লাহ
عَلَيْهِ
তার উপর
وَسَلَّمَ
এবং সালাম/শান্তি
نَبِيًّا
নবীরূপে (গ্রহণকরে)
যে ব্যক্তি এ দো‘আ সকাল ও বিকাল তিনবার করে বলবে, আল্লাহর কাছে তার অধিকার হয়ে যায় তাকে কিয়ামাতের দিন সন্তুষ্ট করা। [১]
মুনাইযির (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন, “যে ব্যক্তি সকালে এ বাক্যগুলো বলবে আমি দায়িত্ব গ্রহণ করছি যে, তাঁর হাত ধরে তাঁকে জান্নাতে প্রবেশ করাব।” হাফিয হাইসামী হাদীসটির সনদকে হাসান বলেছেন। [২]
মুনাইযির (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন, “যে ব্যক্তি সকালে এ বাক্যগুলো বলবে আমি দায়িত্ব গ্রহণ করছি যে, তাঁর হাত ধরে তাঁকে জান্নাতে প্রবেশ করাব।” হাফিয হাইসামী হাদীসটির সনদকে হাসান বলেছেন। [২]
[১] আহমাদ ৪/৩৩৭; নং ১৮৯৬৭; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল-লাইলাহ, নং ৪; ইবনুস সুন্নী, নং ৬৮; আবু দাউদ, ৪/৩১৮, নং ১৫৩১; তিরমিযী ৫/৪৬৫, নং ৩৩৮৯। আর ইবন বায রাহিমাহুল্লাহ ‘তুহফাতুল আখইয়ার’ এর ৩৯ পৃষ্ঠায় একে হাসান বলেছেন।
[২] হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/১১৬; আলবানী, সাহীহাহ ?/৪২১; সহীহুত তারগীব ১/১৬০।