ক্যাটাগরি সমূহ

সকাল - সন্ধ্যা

কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না

13

কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না

তিন বার বলবে,
بِسْمِ اللّٰهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِهٖ شَيْءٌ فِي الْاَرْضِ وَلَا فِي السَّمَاۤءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ

উচ্চারণ বিস্‌মিল্লা-হিল্লাযী লা ইয়াদ্বুররু মা‘আস্‌মিহী শাইউন ফিল্ আরদ্বি ওয়ালা ফিস্ সামা-ই, ওয়াহুয়াস্ সামী‘উল ‘আলীম
বাংলা অনুবাদ আল্লাহ্‌র নামে; যাঁর নামের সাথে আসমান ও যমীনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। আর তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।”

শব্দার্থ (Word by Word)

بِسْمِ নামে
اللّٰهِ আল্লাহর
الَّذِيْ যাঁর
لَا না
يَضُرُّ ক্ষতি করতে পারে
مَعَ সাথে
اسْمِهٖ তাঁর নামের
شَيْءٌ কোনো কিছুই
فِي মধ্যে
الْاَرْضِ যমীনের
وَلَا ও না
فِي মধ্যে
السَّمَاۤءِ আসমানের
وَهُوَ এবং তিনি
السَّمِيْعُ সর্বশ্রোতা
الْعَلِيْمُ মহাজ্ঞানী
যে ব্যক্তি সকালে তিনবার এবং বিকালে তিনবার এটি বলবে, কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না।
আবূ দাউদ, ৪/৩২৩, নং ৫০৮৮; তিরমিযী, ৫/৪৬৫, নং ৩৩৮৮; ইবন মাজাহ, নং ৩৮৬৯; আহমাদ, নং ৪৪৬। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ, ২/৩৩২ আর আল্লামা ইবন বায রাহিমাহুল্লাহ তাঁর ‘তুহফাতুল আখইয়ার’ গ্রন্থের ৩৯ পৃষ্ঠায় এটার সনদকে হাসান বলেছেন।