ক্যাটাগরি সমূহ
সালাত
সালাম ফিরানোর পর যিকরসমূহ
1
সালাম ফিরানোর পর যিকরসমূহ #১
অংশ #1
اَسْتَغْفِرُ اللّٰهَ
উচ্চারণ
আস্তাগফিরুল্লা-হ
বাংলা অনুবাদ
আমি আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করছি।
শব্দার্থ (Word by Word)
اَسْتَغْفِرُ
আমি ক্ষমা প্রার্থনা করছি
اللّٰهَ
আল্লাহর নিকট
অংশ #2
اَللّٰهُمَّ اَنْتَ السَّلَامُ، وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْاِكْرَامِ
উচ্চারণ
আল্লা-হুম্মা আনতাস্ সালা-মু ওয়া মিনকাস্ সালা-মু তাবা-রক্তা ইয়া যালজালা-লি ওয়াল-ইকরা-ম
বাংলা অনুবাদ
হে আল্লাহ! আপনি শান্তিময়। আপনার নিকট থেকেই শান্তি বর্ষিত হয়। আপনি বরকতময়, হে মহিমাময় ও সম্মানের অধিকারী!
শব্দার্থ (Word by Word)
اَللّٰهُمَّ
হে আল্লাহ
اَنْتَ
আপনি
السَّلَامُ،
শান্তিময়
وَمِنْكَ
এবং আপনার নিকট থেকে বর্ষিত হয়
السَّلَامُ،
শান্তি
تَبَارَكْتَ
আপনি বরকতময়
يَا
হে
ذَا
অধিকারী
الْجَلَالِ
মহিমাময়
وَالْاِكْرَامِ
ও সম্মানের
মুসলিম ১/৪১৪, নং ৫৯১