ক্যাটাগরি সমূহ

দোয়া

কাপড় পরিধানের দো‘আ

১

কাপড় পরিধানের দো‘আ

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ كَسَانِيْ هٰذَا (الثَّوْبَ) وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّيْ وَلَا قُوَّةٍ

উচ্চারণ আল্‌হামদু লিল্লা-হিল্লাযী কাসানী হা-যা (আসসাওবা) ওয়া রযাকানীহি মিন্ গইরি হাওলিম মিন্নী ওয়ালা কুওওয়াতিন
বাংলা অনুবাদ সকল হামদ-প্রশংসা আল্লাহ্‌র জন্য; যিনি আমাকে এ (কাপড়)টি পরিধান করিয়েছেন এবং আমার শক্তি-সামর্থ্য ছাড়াই তিনি আমাকে এটা দান করেছেন

শব্দার্থ (Word by Word)

اَلْحَمْدُ সকল হামদ-প্রশংসা
لِلّٰهِ আল্লাহ্‌র জন্য
الَّذِيْ যিনি
كَسَانِيْ আমাকে পরিধান করিয়েছেন
هٰذَا এটি
(الثَّوْبَ) (কাপড়)
وَرَزَقَنِيْهِ এবং তিনি আমাকে এটা দান করেছেন
مِنْ হতে
غَيْرِ ছাড়াই
حَوْلٍ সামর্থ্য
مِنِّيْ আমার পক্ষে
وَلَا এবং না (কোনো)
قُوَّةٍ শক্তি
রাসূলুল্লাহ (স) বলেন, “যদি কেউ পোশাক পরিধানের সময় এ কথা বলে তাহলে তার পূর্বাপর গোনাহ ক্ষমা করা হবে।”
হাদীসটি নাসাঈ ব্যতীত সুনান গ্রন্থকারদের সবাই সংকলন করেছেন। আবূ দাউদ, নং ৪০২৩; তিরমিযী, নং ৩৪৫৮; ইবন মাজাহ্‌, নং ৩২৮৫। আর শাইখ আলবানী একে হাসান বলেছেন। দেখুন, ইরওয়াউল গালীল, ৭/৪৭।