ক্যাটাগরি সমূহ
দোয়া
কবর যিয়ারতের দুআ
2
কবর যিয়ারতের দুআ #২
اَلسَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُّؤْمِنِيْنَ، وَاِنَّآ اِنْ شَاۤءَ اللّٰهُ بِكُمْ لَاحِقُوْنَ
উচ্চারণ
আস-সালামু ‘আলাইকুম দারা কাওমিন মু’মিনীন, ওয়া ইন্না- ইনশা- আল্লাহু বিকুম লা-‘হিকূন
বাংলা অনুবাদ
তোমাদের উপর সালাম, হে মুমিন গৃহবাসিগণ। আল্লাহর ইচ্ছায় আমরা তোমাদের সাথে মিলিত হব।
আবূ হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) গোরস্থানে গমন করেন এবং এ কথাগুলো বলেন।
মুসলিম (২-কিতাবুত তাহারাহ, ১২-ইসতিহবাব ইতালাতিল গুর্রাতি) (১/২১৮) (ভারতীয় ১/২০৩); রাহে বেলায়াত - যিকর নং ২৪৬
3
কবর যিয়ারতের দুআ #৩
اَلسَّلَامُ عَلَيْكُمْ يَآ اَهْلَ الْقُبُوْرِ، يَغْفِرُ اللّٰهُ لَنَا وَلَكُمْ، اَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالْاَثَرِ
উচ্চারণ
আস-সালামু ‘আলাইকুম ইয়া- আহ্লাল ক্কুবূর, ইয়া‘গ্ফিরুল্লাহু লানা- ওয়া লাকুম্, আন্তুম সালাফুনা- ওয়া না‘হ্নু বিল আসার।
বাংলা অনুবাদ
তোমাদের উপর সালাম, হে কবরবাসিগণ, আল্লাহ আমাদের এবং তোমাদের ক্ষমা করুন। তোমরা আমাদের পূর্বসূরী আর আমরা তোমাদের পিছনে।
আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (স) মদীনার কিছু কবরের পার্শ্ব দিয়ে গমন করেন। তখন তিনি কবরগুলোর দিকে মুখ ফিরিয়ে উপরের কথাগুলো বলেন।” ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান গরীব বলেছেন।
তিরমিযী (৮-কিতাবুল জানাইয, ৫৯-বাব...ইযা দাখালাল মাকাবির) ৩/৩৬৯ (ভারতীয় ১/৩১৩); রাহে বেলায়াত - যিকর নং ২৪৭
4
কবর যিয়ারতের দুআ #৪
اَلسَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُّؤْمِنِيْنَ وَاَتَاكُمْ مَا تُوْعَدُوْنَ غَدًا مُؤَجَّلُوْنَ وَاِنَّآ اِنْ شَاۤءَ اللّٰهُ بِكُمْ لَاحِقُوْنَ اَللّٰهُمَّ اغْفِرْ لِاَهْلِ بَقِيْعِ الْغَرْقَدِ
উচ্চারণ
আস-সালামু ‘আলাইকুম দারা কাওমিন মু’মিনীন, ওয়া আতা-কুম মা- তুও‘আদূন ‘গাদান মুআজ্জালূন, ওয়া ইন্না- ইনশা- আল্লাহু বিকুম লা-‘হিকূন। আল্লা-হুম্মা‘গফির লিআহ্লি বাকী‘য়িল গারক্কাদ।
বাংলা অনুবাদ
তোমাদের উপর সালাম, হে মুমিন গৃহবাসিগণ। তোমাদেরকে যা প্রতিশ্রতি দেওয়া হয়েছিল তা তোমাদের কছে এসেছে, আগামী দিনের জন্য তোমাদের অপেক্ষায় রাখা হয়েছে। আর আল্লাহর ইচ্ছায় আমরা তোমাদের সাথে মিলিত হব। হে আল্লাহ আপনি বাকীর গোরস্থানের বাসিন্দাদেরকে ক্ষমা করুন।
আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) যখন আমার গৃহে অবস্থান করতেন তখন শেষ রাতে বাকী গোরস্থানে গিয়ে এ কথাগুলো বলতেন। মুমিন যখন অন্য কোনো গোরস্থান যিয়ারত করবেন তখন সে গোরস্থানের নাম উল্লেখ করে ক্ষমা চাইবেন অথবা বলবেন: আল্লা-হুম্মা‘গ্ফির লিআহলি হাযিহিল মাক্কবারাহ: আল্লাহ এ গোরস্থানের বাসিন্দাদের ক্ষমা করুন।
মুসলিম (১১-কিতাবুল জানাইয, ৩৫-মা ইকালু ইনদা দুখুলিল কুবূর) ২/৬৬৯ (ভারতীয় ১/৩১৩); রাহে বেলায়াত - যিকর নং ২৪৮