ক্যাটাগরি সমূহ
দোয়া
অসুস্থতা, ক্ষত ও ব্যাথ্যার দুআ
3
অসুস্থতা, ক্ষত ও ব্যাথ্যার দুআ
بِسْمِ اللّٰهِ تُرْبَةُ اَرْضِنَا بِرِيْقَةِ بَعْضِنَا يُشْفٰى (بِهٖ) سَقِيْمُنَا بِاِذْنِ رَبِّنَا
উচ্চারণ
বিসমিল্লা-হ। তুরবাতু আরদ্বিনা, বিরীক্কাতি বা‘অদ্বিনা, ইউশফা (বিহী) সাক্কীমুনা, বিইযনি রাব্বিনা-।
বাংলা অনুবাদ
আল্লাহর নামে। আমাদের যমিনের মাটি, আমাদের কারো লালার সাথে, যেন আমাদের অসুস্থ ব্যক্তি সুস্থতা লাভ করে, আমাদের রবের অনুমতিতে।
আয়েশা (রা) বলেন, কারো দেহের কোথাও অসুস্থতা, ব্যাথ্যা বা ক্ষত হলে রাসূলুল্লাহ (স) তাঁর (শাহাদাত) আঙুল মাটিতে রেখে তা উঠিয়ে এ দুআটি পাঠ করতেন। অন্য বর্ণনায় তিনি আঙুলে নিজের মুখের সামান্য লালা লাগিয়ে আঙুলটি মাটিতে রাখতেন এরপর তা ব্যাথ্যার স্থানে রেখে এ দুআটি বলতেন।
বুখারী (৭৯-কিতাবুত তিব্ব, ৩৭-বাব রুকইয়াতিন নাবিয়্যি) ৫/২১৬৮ (ভারতীয় ২/৮৫৫); মুসলিম (৩৯-কিতাবুস সালাম,২১-বাব ইসতিহবাবির রুকইয়া...) ৪/১৭২৪ (ভারতীয় ২/২২৩); রাহে বেলায়াত - যিকর নং ২৩০