ক্যাটাগরি সমূহ
দোয়া
মাসনূন দো'আ
1
মাসনূন দো'আ #১
এখানে সহীহ বা হাসান সনদে বর্ণিত ১৫ট মাসনূন দুআ উল্লেখ করছি। জীবনের যা কিছু চাওয়ার সবই এ সকল দুআর মধ্যে অত্যন্ত সংক্ষিপ্ত ও আবেগময় ভাষায় আল্লাহর কাছে চাওয়া হয়েছে। উল্লেখ্য যে, এ দুআগুলো, এ বইয়ে উল্লেখিত অন্যান্য সকল দুআ এবং কুরআন ও হাদীসের যে কোনো দুআ মুমিন সালাতের মধ্যে সাজদায়, সালাতের শেষ বৈঠকে সালামের আগে, সালামের পরে এবং সকল সময়ে পাঠ করতে পারেন।
اَللّٰهُمَّ اَعُوْذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَآءِ وَدَرَكِ الشَّقَآءِ وَسُوْءِ الْقَضَآءِ وَشَمَاتَةِ الَاعْدَآءِ
উচ্চারণ
“আল্লা-হুম্মা, আ‘ঊযু বিকা মিন জাহ্দিল বালা-য়ি ওয়া দারাকিশ শাক্কা-য়ি, ওয়া সূয়িল ক্কাদা-য়ি ওয়া শামাতাতিল আ’অ্দা-য়ি।
বাংলা অনুবাদ
হে আল্লাহ, আমি আপনার আশ্রয় নিচ্ছি কষ্টদায়ক বিপদ, গভীর দুর্ভাগ্য, খারাপ তাকদীর এবং শত্রুদের উপহাস থেকে।
বুখারী (৮৩-কিতাবুদ্দাআওয়াত, ২৭-বাবুত তাআওউয মিন জাহদিল বালা) ৫/২৩৩৬,৬/২৪৪০ (ভা ২/৯৩৯); মুসলিম (৪৯-কিতাবুয যিকর, ১৬-তাআওউয মিন সূয়িল কাদা) ৪/২০৮০ (ভারতীয় ২/৩৪৭); রাহে বেলায়াত - দুআ-১
10
মাসনূন দো'আ #১০
اَللّٰهُمَّ احْفَظنِيْ بِالْاِسْلَامِ قاۤئِمًا وَاحْفَظنِيْ بِالْاِسْلَامِ قاَعِدًا وَاحْفَظنِيْ بِالْاِسْلَامِ رَاقِدًا وَلَا تُشْمِتْ بِيْ عَدُوًّا وَلَا حَاسِدًا اَللّٰهُمَّ اِنِّيْٓ اَسْالُكَ مِنْ كُلِّ خَيْرٍ خَزَاۤئِنُهُ بِيَدِكَ واَعُوْذُ بِكَ مِنْ كُلِّ شَرٍّ خَزَاۤئِنُهُ بِيَدِكَ
উচ্চারণ
আল্লা-হুম্মা‘হ্ফায্নী বিল্ ইস্লা-মি ক্কা-য়িমান্ ওয়া‘হ্ফাযনী বিল্ ইস্লা-মি ক্কা-‘য়িদান, ওয়া‘হ্ফাযনী বিল্ ইসলা-মি রা-ক্কিদান, ওয়ালা- তুশ্মিত্ বী ‘আদুওয়ান্ ওয়ালা- ‘হা-সিদান। আল্লা-হুম্মা, ইন্নী আস্আলুকা মিন্ কুল্লি ‘খাইরিন্ খাযা-য়িনুহূ বিইয়াদিকা, ওয়া আ‘ঊযু বিকা মিন কুল্লি র্শারিন খাযা-য়িনুহূ বিইয়াদিকা।
বাংলা অনুবাদ
হে আল্লাহ, আমাকে হিফাযত করুন ইসলামের ওসিলায় দাঁড়ানো অবস্থায়, আমাকে হিফাযত করুন ইসলামের ওসিলায় বসা অবস্থায়, আমাকে হিফাযত করুন ইসলামের ওসিলায় শোয়া অবস্থায়। আমাকে আপনি এমন অবস্থায় ফেলবেন না যে শত্র“রা আমার দুরবস্থায় খুশি হয়। আমি আপনার নিকট চাচ্ছি সকল কল্যাণ যা আপনার ভাণ্ডারে বিদ্যমান এবং আমি আপনার আশ্রয় গ্রহণ করছি সকল অকল্যাণ থেকে যা আপনার ভাণ্ডারে বিদ্যমান।
সহীহ। হাকিম, আল-মুসতাদরাক ১/৭০৬; আলবানী,সাহীহাহ ৪/৫৪ (১৫৪০); রাহে বেলায়াত - দু'আ নং ১০
11
মাসনূন দো'আ #১১
اَللّٰهُمَّ اجْعَلْ اَوْسَعَ رِزْقِكَ عَلَيَّ عِنْدَ كِبَرِ سِنِّيْ وَانْقِطَاعِ عُمْرِيْ
উচ্চারণ
আল্লা-হুম্মাজ্‘আল আউসা‘আ রিয্ক্কিকা ‘আলাইয়া ‘ইনদা কিবারি সিন্নী ওয়ান্ক্কিত্বা'য়ি উমুরী।
বাংলা অনুবাদ
হে আল্লাহ, আমার জন্য আপনার সবচেয়ে প্রশস্ত রিযক আপনি আমাকে প্রদান করবেন আমার বাধ্যর্কের সময় এবং জীবনের শেষ সময়ে।
হাসা্ন। হাকিম, আল-মুসতাদরাক ১/৭২৬; আলবানী, সহীহুল জামি ১/২৭০, নং ১২৫৫; রাহে বেলায়াত - দু'আ নং ১১
12
মাসনূন দো'আ #১২
اَللّٰهُمَّ اِنِّيْٓ اَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ والْكَسَلِ والْجُبْنِ والْبُخْلِ وَالْهَرَمِ وَالْقَسْوَةِ وَالْغَفْلَةِ وَالْعَيْلَةِ وَالذِّلَّةِ وَالْمَسْكَنَةِ وَاَعُوْذُ بِكَ مِنَ الْفَقْرِ وَالْكُفْرِ وَالْفُسُوْقِ وَالشِّقَاقِ وِالنِّفَاقِ وَالسُّمْعَةِ وَالرِّيَاءِ وَاَعُوْذُ بِكَ مِنَ الصَّمَمِ وَالْبَكَمِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَالْبَرَصِ وَسَيِّىءِ الْاَسْقامِ
উচ্চারণ
আল্লা-হুম্মা, ইন্নী আ‘ঊযু বিকা মিনাল ‘আজ্যি ওয়াল কাসালি ওয়াল জুব্নি ওয়াল বুখ্লি ওয়াল হারামি ওয়াল কাস্ওয়াতি ওয়াল গাফ্লাতি ওয়াল ‘আইলাতি ওয়ায্ যিল্লাতি ওয়াল মাস্কানাতি ওয়া আ‘ঊযু বিকা মিনাল ফাক্ক্রি ওয়াল কুফ্রি ওয়ল ফুসূক্কি ওয়াশ শিক্কা-ক্কি, ওয়ান্ নিফা-ক্কি, ওয়াস সুম্‘আতি ওয়ার রিইয়া-য়ি, ওয়া আ‘ঊযু বিকা মিনাস স্বামামি ওয়াল বাকামি ওয়াল জুনূনি ওয়াল জুযা-মি ওয়াল বারাস্বি ওয়া সাইয়িয়িল আসক্কা-ম।
বাংলা অনুবাদ
হে আল্লাহ আমি আপনার আশ্রয় গ্রহণ করছি অক্ষমতা, আলস্য, কাপুরুষতা, কৃপণতা, বার্ধক্য-জরাগ্রস্ততা, রূঢ়তা-কঠোরতা, অসতর্কতা, হীনতা-নিঃস্বতা, লাঞ্ছনা ও অসহায়ত্ব থেকে। এবং আমি আপনার আশ্রয় গ্রহণ করছি দারিদ্র, অবিশ্বাস, পাপাচার, বিচ্ছিন্নতা-অবাধ্যতা, মুনাফিকী, সুনামের লোভ এবং প্রদর্শনেচ্ছা থেকে। এবং আমি আপনার আশ্রয় গ্রহণ করছি বধিরতা, বাকশক্তিহীনতা, পাগলামি-মানসিক অসুস্থতা, কুষ্ঠ, শ্বেতী এবং সকল খারাপ রোগব্যাধি থেকে।
সহীহ। হাকিম, আল-মুুসতাদরাক ১/৫৩০; ইবন হিব্বান, আস-সহীহ ৩/৩০০; মাকদিসী, আল-আহাদীসুল মুখতারাহ ৩/৪২; আলবানী, সহীহুল জামি ১/৪০৬, ইরওয়াউল গালীল ৩/৩৫৭; রাহে বেলায়াত - দু'আ নং ১২
13
মাসনূন দো'আ #১৩
اَللّٰهُمَّ اِنِّيْٓ اَعُوْذُ بِكَ مِنْ يَوْمِ السُّوْۤءِ وَمِنْ لَّيْلَةِ السُّوْۤءِ وَمِنْ سَاعَةِ السُّوْۤءِ وَمِنْ صَاحِبِ السُّوْۤءِ وَمِنْ جَارِ السُّوْۤءِ فِيْ دَارِ الْمُقَامَةِ
উচ্চারণ
আল্লা-হুম্মা, ইন্নী আ‘ঊযু বিকা মিন ইয়াওমিস সূয়ি ওয়া মিন লাইলাতিস সূয়ি ও মিন সা-‘আতিস সূয়ি, ওয়া মিন স্বা-'হিবিস সূয়ি, ওয়া মিন জা-রিস সূয়ি ফী দারিল মুক্কা-মাহ।
বাংলা অনুবাদ
হে আল্লাহ, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি খারাপ দিন থেকে, খারাপ রাত থেকে, খারাপ মুহূর্ত থেকে, খারাপ সঙ্গী-সাথী থেকে এবং বসতবাড়ির খারাপ প্রতিবেশী থেকে।
সহীহ। হাইসামী, মাজমাউয যাওয়ায়িদ ৭/৪৫০ ও ১০/২১২; আলবানী, সাহীহাহ ৩/৪২৮; রাহে বেলায়াত - দু'আ নং ১৩
14
মাসনূন দো'আ #১৪
اَللّٰهُمَّ انْفَعْنِيْ بِمَا عَلَّمْتَنِيْ وَعَلِّمْنِيْ مَا يَنْفَعُنِيْ وَزِدْنِيْ عِلْمًا
উচ্চারণ
আল্লা-হুম্মান্ফাঅ্নী বিমা- ‘আল্লাম্তানী, ওয়া ‘আল্লিমনী মা- ইয়ানফা‘উনী, ওয়া যিদ্নী ‘ইলমান।
বাংলা অনুবাদ
হে আল্লাহ, আপনি আমাকে যা শিখিয়েছেন তদ্বারা আমাকে উপকৃত হওয়ার তাওফীক দিন, আমার উপকার করে এমন জ্ঞান আমাকে শিক্ষা দিন এবং আমার জ্ঞান বৃদ্ধি করুন।
সহীহ। তিরমিযী (৪৯-কিতাবুদ দাআওয়াত, ১২৯-বাবুল আফবি) ৫/৫৪০ (ভারতীয় ২/২০০); ইবন মাজাহ (মুকাদ্দিমা, ২৩-বাবুল ইনতিফা বিল ইলম) ১/৯২ (ভারতীয় ২/২২); আলবানী সাহীহাহ ১১/৯; রাহে বেলায়াত - দু'আ নং ১৪
15
মাসনূন দো'আ #১৫
اَللّٰهُمَّ مَتِّعْنِيْ بِسَمْعِيْ وَبَصَرِيْ وَاجْعَلْهُمَا الْوَارِثَ مِنِّيْ، وَانْصُرْنِيْ عَلَى مَنْ ظَلَمَنِيْ وخُذْ مِنْهُ بِثَاْرِيْ
উচ্চারণ
আল্লা-হুম্মা, মাত্তি‘অ্নী বিসাম‘ঈ, ওয়া বাস্বারী, ওয়াজ্‘আলহুমাল ওয়া-রিসা মিন্নী, ওয়ার্ন্স্বুনী ‘আলা- মান যালামানী ওয়া খুয্ মিন্হু বিসাঅ্রী।
বাংলা অনুবাদ
হে আল্লাহ, আপনি আমার শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি অক্ষুণ্ণ রাখুন এবং উভয়কে আমার উত্তরাধিকারী বানিয়ে দিন (মৃত্যুর সময় এগুলোকে অক্ষু্ণ্ণ রেখে মরতে পারি)। আমার উপর অত্যাচারকারীর বিরুদ্ধে আমাকে সাহায্য করুন এবং তার থেকে আমার প্রতিশোধ গ্রহণ করুন।
সহীহ। বুখারী, আল-আদাবুল মুফরাদ ১/২২৬; তিরমিযী (৪৯-কিতাবুদ দাআওয়াত, ১৫৬- বাব) ৫/৭৮১ (ভারতীয় ২/২০১); আলবানী, সহীহাহ ১২/৩, নং ৩১৭০; রাহে বেলায়াত - দু'আ নং ১৫
2
মাসনূন দো'আ #২
اَللّٰهُمَّ اِنِّيْٓ اَعُوذُ بِكَ مِنْ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ اَللّٰهُمَّ اٰتِ نَفْسِيْ تَقْوَاهَا وَزَكِّهَا اَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا اَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا اَللّٰهُمَّ اِنِّيْٓ اَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَّا يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لَّا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لَّا تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لَّا يُسْتَجَابُ لَهَا
উচ্চারণ
আল্লা-হুম্মা, ইন্নী আ‘ঊযু বিকা মিনাল ‘আজ্যি ওয়াল কাসালি ওয়াল জুব্নি ওয়াল বুখ্লি, ওয়াল হারামি ওয়া ‘আযা-বিল ক্কাব্রি। আল্লা-হুম্মা, আ-তি নাফ্সি তাক্ক্ওয়া-হা-, ওয়া যাক্কিহা- আনতা খাইরু মান যাক্কা-হা-, আনতা ওয়ালিইউহা- ওয়া মাওলা-হা-। আল্লা-হুম্মা, ইন্নী আ‘ঊযু বিকা মিন্ ‘ইলমিন লা- ইয়ানফা‘উ, ওয়ামিন ক্কালবিন্ লা- ইয়াখ্শা‘উ ওয়ামিন নাফ্সিন লা- তাশ্বা‘উ ওয়ামিন দা‘অ্ওয়াতিন লা- উস্তাজা-বু লাহা-।
বাংলা অনুবাদ
হে আল্লাহ, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি, অক্ষমতা থেকে, আলসেমি থেকে, কাপুরুষতা থেকে, কৃপণতা থেকে, অতি-বার্ধক্য থেকে এবং কবরের আযাব থেকে। হে আল্লাহ, আমার নফসকে আপনি তার তাকওয়া প্রদান করুন এবং আপনি তাকে তাযকিয়া-পবিত্রতা দান করুন, নফসকে পবিত্রতা-তাযকিয়া প্রদানে আপনিই সর্বোত্তম, আপনিই আমার নফসের অভিভাবক ও বন্ধু। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি এমন জ্ঞান থেকে যে জ্ঞান উপকারে লাগে না, এমন হৃদয় (কলব) থেকে যে হৃদয় ভীত হয় না, এমন নফস থেকে যে নফস পরিতৃপ্ত হয় না এবং এমন দু‘আ থেকে যে দু‘আ কবুল হয় না।
মুসলিম, (৪৮-বাবুয যিকর, ১৮-তাআওউযি মিন শাররি মা আমিলা) ৪/২০৮৮ (ভা ২/৩৫০); রাহে বেলায়াত - দুআ-২
3
মাসনূন দো'আ #৩
اَللّٰهُمَّ اِنِّيْٓ اَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نَقْمَتِكَ وَجَمِيْعِ سَخَطِكَ
উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিন যাওয়ালি নি‘অ্মাতিকা, ওয়া তা‘হাওউলি ‘আ-ফিয়াতিকা, ওয়া ফুজা-আতি নাক্ক্মাতিকা ওয়া জামীয়ি সাখাতিক।
বাংলা অনুবাদ
হে আল্লাহ, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি, আপনার দেওয়া নেয়ামতের বিলুপ্তি থেকে, আপনার দেওয়া শান্তি-সুস্থতার পরিবর্তন থেকে, আপনার হঠাৎ শাস্তি থেকে এবং আপনার সর্ব প্রকারের অসন্তুষ্টি থেকে।
মুসলিম (৪৯-কিতাবুয যিকর ওয়াদ্দুয়া, ১-বাব.. আকসার আহলিল জান্নাত..) ৪/২০৯৭ (ভা ২/৩৫২); রাহে বেলায়াত - দুআ-৩
4
মাসনূন দো'আ #৪
اَللّٰهُمَّ ارْزُقْنِيْ حُبَّكَ وَحُبَّ مَنْ يَنْفَعُنِيْ حُبُّهُ عِنْدَكَ اَللّٰهُمَّ مَا رَزَقْتَنِيْ مِمَّآ اُحِبُّ فَاجْعَلْهُ قُوَّةً لِيْ فِيْمَا تُحِبُّ اَللّٰهُمَّ وَمَا زَوَيْتَ عَنِّيْ مِمَّآ اُحِبُّ فَاجْعَلْهُ فَرَاغًا لِيْ فِيْمَا تُحِبُّ
উচ্চারণ
আল্লা-হুর্ম্মা যুক্ক্নী ‘হুব্বাকা ওয়া ‘হুব্বা মান ইয়ান্ফা‘উনী ‘হুব্বুহু ‘ইনদাকা, আল্লা-হুম্মা মা- রাযাক্কতানী মিম্মা- উ'হিব্বু ফাজ্‘আলহু ক্কুওয়াতান্ লী ফীমা- তু'হিব্বু। আল্লা-হুম্মা, ওয়ামা- যাওয়াইতা ‘আন্নী মিম্মা উ'হিব্বু ফাজ‘আল্হু ফারা-‘গান লী ফীমা- তু'হিব্বু।
বাংলা অনুবাদ
হে আল্লাহ, আপনি আমাকে দান করুন আপনার প্রেম এবং যার প্রেম আপনার কাছে আমার উপকারে আসবে তার প্রেম। হে আল্লাহ, আমার যে কাঙ্খিত বিষয় আপনি আমাকে দান করেছেন আপনি তাকে আপনার প্রিয় বিষয় অর্জনের শক্তিতে রূপান্তরিত করুন। হে আল্লাহ, আর আমার যে কাঙ্খিত বিষয় থেকে আপনি আমাকে বঞ্চিত করেছেন তাকে আপনি আপনার প্রিয় বিষয় অর্জনের অবসরে রূপান্তরিত করুন।
হাসান। তিরমিযী (৪৯-কিতাবুদ দাআওয়াত, ৭৪-বাব) ৫/৪৮৮ (ভারতীয় ২/১৮৭); রাহে বেলায়াত - দু'আ নং ৪
5
মাসনূন দো'আ #৫
اَللّٰهُمَّ زِدْنَا وَلَا تَنْقُصْنَا وَاَكْرِمْنَا وَلَا تُهِنَّا وَاَعْطِنَا وَلَا تَحْرِمْنَا وَاٰثِرْنَا وَلَا تُؤَْثِرْ عَلَيْنَا وَاَرْضِنَا وَارْضَ عَنَّا
উচ্চারণ
আল্লা-হুম্মা, যিদ্না- ওয়ালা- তান্ক্কুস্ব্না- ওয়া আক্রিম্না- ওয়ালা- তুহিন্না- ওয়া আ‘অ্ত্বিনা- ওয়ালা- তা‘হ্রিম্না- ওয়া আ-র্সিনা- ওয়ালা- তুঅ্সির ‘আলাইনা- ওয়া র্আদ্বিনা ওর্য়াদ্বা ‘আন্না-
বাংলা অনুবাদ
হে আল্লাহ, আপনি আমদেরকে বাড়িয়ে দিন, কমাবেন না, আপনি আমাদেরকে সম্মানিত করুন, অপমানিত করবেন না, আমাদেরকে প্রদান করুন, বঞ্চিত করবেন না, আমাদেরকে অগ্রাধিকার প্রদান করুন, আমাদের উপর কাউকে অগ্রাধিকার দিবেন না, আপনি আমাদেরকে সন্তুষ্ট করুন এবং আমাদের উপর আপনি সন্তুষ্ট হোন।
হাদিসটিকে শাইখ আব্দুল কাদির আরনাউত 'হাসান' এবং শাইখ আলবানী যয়ীফ বলেছেন। তিরমিযী (৪৮-তাফসিরুল কুরআন, ২৩-বাব.. সূরা মুমিনুন) (ভা ২/১৫০) ৫/৩০৫; হকিম, আল-মুসতাদরাক ১/৭১৭; আলবানী, যায়ীফাহ ৩/৩৪৯; ইবনুল আসীর, জামিউল উসূল, ১১/২৮২, নং ৮৮৪৭; রাহে বেলায়াত - দুআ-৫
6
মাসনূন দো'আ #৬
اَللّٰهُمَّ اِنِّيْٓ اَسْاَلُكَ الْهُدَى وَالتُّقٰى وَالْعَفَافَ وَالْغِنٰى
উচ্চারণ
আল্লা-হুম্মা, ইন্নী আস্আলুকাল হুদা- ওয়াত্ তুক্কা, ওয়াল ‘আফা-ফা ওয়াল ‘গিনা-।
বাংলা অনুবাদ
হে আল্লাহ, আমি চাচ্ছি আপনার কাছে হেদায়াত, তাকওয়া, সচ্ছলতা ও সংযম-শুদ্ধতা-শালীনতা।
মুসলিম (৪৮-বাবুয যিকর,১৮-বাবুত তাআওউযি মিন শাররি মা আমিলা) ৪/২০৮৭ (ভা ২/৩৫০); রাহে বেলায়াত - দু'আ নং ৬
7
মাসনূন দো'আ #৭
يَا مُقَلِّبَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِىْ عَلٰى دِيْنِكَ
উচ্চারণ
ইয়া- মুক্কাল্লিবাল ক্কুলূব সাব্বিত ক্কাল্বী ‘আলা- দীনিক্
বাংলা অনুবাদ
হে অন্তরসমূহের পরিবর্তনকারী, সুপ্রতিষ্ঠিত-স্থির রাখুন আমার অন্তরকে আপনার দীনের উপর। হাদীসটি সহীহ।
তিরমিযী (৩৩-কিতাবুল কাদার , ৭-বাব.. আন্নাল কূলুব বাইনা...) ৪/৩৯০ (ভা ২/৩৬), (কিতাবুদ দাআওয়াত, ৯০-বাব) ৫/৫০৩ (ভারতীয় ২/১৯২), হাইসামী মাজমাউয যাওয়ায়িদ ১০/২৭৯; রাহে বেলায়াত - দুআ-৭
8
মাসনূন দো'আ #৮
اَللّٰهُمَّ اَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْاُمُوْرِ كُلِّهَا ، وَاَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْاٰخِرَةِ
উচ্চারণ
আল্লা-হুম্মা, আ‘হ্সিন্ ‘আ-ক্কিবাতানা ফিল উমূরি কুল্লিহা- ওয়া আর্জিনা- মিন্ খিয্ইয়িদ্ দুনইয়া- ওয়া ‘আযা-বিল আ-খিরাহ।
বাংলা অনুবাদ
হে আল্লাহ, আপনি সুন্দর করুন আমাদের পরিণতি সকল কাজে এবং আমাদের রক্ষা করুন দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আযাব থেকে।
হাইসামী, মাজমাউয যাওয়ায়িদ ১০/২৮[২]হাইসামীর বক্তব্যানুসারে হাদিসটি গ্রহনযোগ্য; রাহে বেলায়াত - দু'আ নং ৮
9
মাসনূন দো'আ #৯
اَللّٰهُمَّ اِنِّيْٓ اَعُوْذُ بِكَ مِنْ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الْاَسْقَامِ
উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিনাল বারাস্বি, ওয়াল জুনূনি, ওয়াল জুযা-মি ওয়া মিন সাইয়িয়িল আস্ক্কা-ম।
বাংলা অনুবাদ
হে আল্লাহ, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি শ্বেতী রোগ, পাগলামি-মানসিক রোগ, কুষ্ঠ রোগ এবং সকল খারাপ রোগব্যাধি থেকে।
সহীহ। আবূ দাউদ (কিতাবুস সালাত, বাব ফিল ইসতিআযাতি) ২/৯৪ (ভারতীয় ২/২১৬); সহীহ ইবন হিব্বান ৩/২৯৫; নববী, রিয়াদুস সালিহীন ২/১৫৮; রাহে বেলায়াত - দু'আ নং ৯