ক্যাটাগরি সমূহ

সামাজিক

বাজার বা কর্মস্থলে প্রবেশের দুআ

2

বাজার বা কর্মস্থলে প্রবেশের দুআ

اَللّٰهُمَّ اِنِّيْٓ اَسْاَلُكَ مِنْ خَيْرِهَا وَخَيْرِ اَهْلِهَا وَاَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ اَهْلِهَا

উচ্চারণ আল্লা-হুম্মা ইন্নী আস্আলুকা মিন্ ‘খাইরিহা- ওয়া ‘খাইরি আহ্লিহা ওয়া আ‘ঊযু বিকা মিন র্শারিহা ওয়া র্শারি আহ্লিহা।
বাংলা অনুবাদ হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি এস্থানের কল্যাণ ও এখানে অবস্থানরতদের কল্যাণ এবং আমি আপনার আশ্রয় গ্রহণ করছি এর অকল্যাণ এবং এখানে অবস্থানরতদের অকল্যাণ থেকে।
আব্দুল্লাহ ইবন মাসঊদ থেকে বর্ণিত, তিনি বাজারের প্রবেশমুখে দাঁড়িয়ে বাজারের দিকে মুখ করে এ দুআটি পড়ে বাজারে প্রবেশ করেন।
উপরে জনপদে প্রবেশের দুআ দুটি বাজারে প্রবেশের সময়েও পড়া প্রয়োজন। এছাড়া পূর্বোক্ত ৯৫/১৪৫ নং যিকরও পড়া উচিত।
সাঈদ ইবন মানসূর, আস সুনান, ২/৪৩৩; বাইহাকী, আস-সুনানুল কুবরা ১০৪৩ হাদীসটি সহীহ; রাহে বেলায়াত - যিকর নং ২২৩