ক্যাটাগরি সমূহ

সালাত

রুকু থেকে উঠার দো‘আ

1

রুকু থেকে উঠার দো‘আ #১

سَمِعَ اللّٰهُ لِمَنْ حَمِدَهُ

উচ্চারণ সামি‘আল্লা-হু লিমান হামিদাহ
বাংলা অনুবাদ যে আল্লাহর হামদ-প্রশংসা করে, আল্লাহ তার প্রশংসা শোনেন (কবুল করুন)

শব্দার্থ (Word by Word)

سَمِعَ তিনি শুনেন
اللّٰهُ আল্লাহ
لِمَنْ যিনি প্রশংসা করে
حَمِدَهُ তাঁর (আল্লাহর)
বুখারী, (ফাতহুল বারীসহ) ২/২৮২, নং ৭৯৬।
2

রুকু থেকে উঠার দো‘আ #২

رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيْرًا طَيِّبًا مُّبَارَكًا فِيْهِ

উচ্চারণ রব্বানা ওয়া লাকাল হামদু, হামদান কাছীরান ত্বায়্যিবান মুবা-রাকান ফীহি
বাংলা অনুবাদ হে আমাদের রব্ব! আর আপনার জন্যই সমস্ত প্রশংসা; অঢেল, পবিত্র ও বরকত-রয়েছে-এমন প্রশংসা।

শব্দার্থ (Word by Word)

رَبَّنَا হে আমাদের প্রভূ
وَلَكَ এবং আপনার জন্যই
الْحَمْدُ، সমস্ত প্রশংসা
حَمْدًا প্রশংসা
كَثِيْرًا অঢেল
طَيِّبًا পবিত্র
مُّبَارَكًا বরকতময়
فِيْهِ যেথায় রয়েছে
বুখারী, (ফাতহুল বারীসহ) ২/২৮৪, নং ৭৯৬।
3

রুকু থেকে উঠার দো‘আ #৩

مِلْءَ السَّمَاوَاتِ وَمِلْءَ الْاَرْضِ، وَمَا بَيْنَهُمَا، وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ، اَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ، اَحَقُّ مَا قَالَ الْعَبْدُ، وَكُلُّنَا لَكَ عَبْدٌ، اَللّٰهُمَّ لَا مَانِعَ لِمَاۤ اَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ

উচ্চারণ মিল’আস সামা-ওয়া-তি ওয়া মিল’আল আরদি ওয়ামা বাইনাহুমা, ও মিল’আ মা শি’তা মিন শাইয়িন বা‘দু, আহলাস সানা-য়ি ওয়াল মাজদি, আহাক্কু মা ক্বালাল ‘আবদু, ওয়া কুল্লুনা লাকা ‘আবদুন, আল্লা-হুম্মা লা মানি‘আ লিমা আ‘ত্বাইতা, ওয়ালা মু‘তিয়া লিমা মানা‘তা, ওয়ালা ইয়ানফা‘য়ু যাল-জাদ্দি মিনকাল জাদ্দু।
বাংলা অনুবাদ (আপনার প্রশংসা করছি) আসমানসমূহ পূর্ণ করে, যমীন পূর্ণ করে ও যা এ দু’টির মাঝে রয়েছে (তাও পূর্ণ করে), আর এর পরে যা পূর্ণ করা আপনার ইচ্ছা তা পূর্ণ করে। হে প্রশংসা ও সম্মান-মর্যাদার যোগ্য সত্ত্বা! বান্দা সবচেয়ে যে সঠিক কথাটি বলেছে তা হচ্ছে—আর আমরা সবাই আপনার বান্দা— হে আল্লাহ, আপনি যা প্রদান করেছেন তা বন্ধ করার কেউ নেই, আর আপনি যা রুদ্ধ করেছেন তা প্রদান করার কেউ নেই। আর কোনো ক্ষমতা-প্রতিপত্তির অধিকারীর ক্ষমতা ও প্রতিপত্তি আপনার কাছে কোনো কাজে লাগবে না।

শব্দার্থ (Word by Word)

مِلْءَ পূর্ণ করে
السَّمَاوَاتِ যমীন
وَمِلْءَ এবং পূর্ণ করে (আপনার প্রশংসা করছি)
الْاَرْضِ، আসমানসমূহ
وَمَا এবং যা
بَيْنَهُمَا، এদের মাঝে রয়েছে
وَمِلْءَ এবং পূর্ণ করে তা
مَا যা
شِئْتَ আপনার ইচ্ছা
مِنْ হতে
شَيْءٍ বিষয়
بَعْدُ، পরবর্তীতে
اَهْلَ সত্ত্বা
الثَّنَاءِ হে প্রশংসা যোগ্য
وَالْمَجْدِ، ও সম্মান-মর্যাদার
اَحَقُّ সঠিক কথাটি
مَا যে
قَالَ বলেছে
الْعَبْدُ، বান্দা
وَكُلُّنَا এবং আমরা সবাই
لَكَ আপনার জন্য
عَبْدٌ، বান্দা
اَللّٰهُمَّ হে আল্লাহ
لَا কেউ নেই
مَانِعَ বাধা দান/বন্ধ করার
لِمَاۤ যা তা
اَعْطَيْتَ، আমাকে দিয়েছেন
وَلَا এবং কেউ নেই
مُعْطِيَ প্রদান করার
لِمَا যা তা
مَنَعْتَ، রুদ্ধ করেছেন
وَلَا এবং না
يَنْفَعُ উপকারে লাগবে
ذَا এই
الْجَدِّ ক্ষমতা ও প্রতিপত্তি
مِنْكَ আপনার কাছে
الْجَدُّ (কোনো) ক্ষমতা-প্রতিপত্তির অধিকারীর
মুসলিম, ১/৩৪৬; নং ৪৭৭।