ক্যাটাগরি সমূহ
সালাত
বিত্রের কুনুতের দো‘আ
1
বিত্রের কুনুতের দো‘আ #১
অংশ #1
اَللّٰهُمَّ اهْدِنِيْ فِيْمَنْ هَدَيْتَ، وَعَافِنِيْ فِيْمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِيْ فِيْمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِيْ فِيْمَآ اَعْطَيْتَ، وَقِنِيْ شَرَّ مَا قَضَيْتَ
উচ্চারণ
আল্লা-হুম্মাহদিনী ফীমান হাদাইতা ওয়া ‘আ-ফিনী ফীমান ‘আ-ফাইতা ওয়া তাওয়াল্লানী ফীমান তাওয়াল্লাইতা ওয়াবা-রিক লী ফীমা আ‘ত্বাইতা ওয়াক্বিনী শাররা মা ক্বাদাইতা
বাংলা অনুবাদ
হে আল্লাহ! আপনি যাদেরকে হেদায়াত করেছেন তাদের মধ্যে আমাকেও হেদায়াত দিন, আপনি যাদেরকে নিরাপত্তা প্রদান করেছেন তাদের মধ্যে আমাকেও নিরাপত্তা দিন, আপনি যাদের অভিভাবকত্ব গ্রহণ করেছেন, তাদের মধ্যে আমার অভিভাবকত্বও গ্রহণ করুন, আপনি আমাকে যা দিয়েছেন তাতে বরকত দিন। আপনি যা ফয়সালা করেছেন তার অকল্যাণ থেকে আমাকে রক্ষা করুন।
শব্দার্থ (Word by Word)
اَللّٰهُمَّ
হে আল্লাহ!
اهْدِنِيْ
আমাকে হেদায়াত দিন
فِيْمَنْ
যাদের মাঝে
هَدَيْتَ،
হেদায়াত করেছেন
وَعَافِنِيْ
এবং আমাকে নিরাপত্তা দিন
فِيْمَنْ
যাদের মাঝে
عَافَيْتَ،
নিরাপত্তা প্রদান করেছেন
وَتَوَلَّنِيْ
এবং আমার অভিভাবকত্বও গ্রহণ করুন
فِيْمَنْ
যাদের মাঝে
تَوَلَّيْتَ،
অভিভাবকত্ব গ্রহণ করেছেন
وَبَارِكْ
এবং বরকত দিন
لِيْ
আমার জন্য
فِيْمَآ
যা তাতে
اَعْطَيْتَ،
আমাকে দিয়েছেন
وَقِنِيْ
এবং আমাকে রক্ষা করুন
شَرَّ
অনিষ্ট থেকে
مَا
যা
قَضَيْتَ
নির্ধারন (ভাগ্য) করেছেন
অংশ #2
فَاِنَّكَ تَقْضِيْ وَلَا يُقْضٰى عَلَيْكَ، اِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَّالَيْتَ، (وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ) تَبَارَكْتَ رَبَّنا وَتَعَالَيْتَ
উচ্চারণ
ফাইন্নাকা তাক্বদ্বী ওয়ালা ইউক্ব্দ্বা ‘আলাইকা। ইন্নাহু লা ইয়াযিল্লু মাও ওয়া-লাইতা, [ওয়ালা ইয়া‘ইয্যু মান ‘আ-দাইতা] তাবা-রক্তা রব্বানা ওয়া তা‘আ-লাইতা
বাংলা অনুবাদ
কারণ আপনিই চুড়ান্ত ফয়সালা দেন, আপনার বিপরীতে ফয়সালা দেওয়া হয় না। আপনি যার সাথে বন্ধুত্ব করেছেন সে অবশ্যই অপমানিত হয় না [এবং আপনি যার সাথে শত্রুতা করেছেন সে সম্মানিত হয় না] আপনি বরকতপূর্ণ হে আমাদের রব্ব! আর আপনি সুউচ্চ-সুমহান
শব্দার্থ (Word by Word)
فَاِنَّكَ
আপনি নিশ্চয়
تَقْضِيْ
ফয়সালা/নির্ধারন করেন
وَلَا
এবং না (কেউ)
يُقْضٰى
নির্ধারন (ভাগ্য) করেন
عَلَيْكَ،
আপনার উপর (বিপরীতে)
اِنَّهُ
সে নিশ্চয়
لَا
না
يَذِلُّ
অপমানিত হয়
مَنْ
যার সাথে
وَّالَيْتَ،
বন্ধুত্ব করেছেন
(وَلَا
এবং না
يَعِزُّ
সম্মানিত হয়
مَنْ
যার সাথে
عَادَيْتَ)
শত্রুতা করেছেন
تَبَارَكْتَ
আপনি বরকতপূর্ণ
رَبَّنا
হে আমাদের রব্ব
وَتَعَالَيْتَ
এবং আপনি সুমহান
সুনান গ্রন্থকারগণ, আহমাদ, দারামী ও বাইহাকী এ হাদীসটি সংকলন করেছেন। আবূ দাউদ, নং ১৪২৫; তিরমিযী, নং ৪৬৪; নাসাঈ, নং ১৭৪৪; ইবন মাজাহ, নং ১১৭৮; আহমাদ, নং ১৭১৮; দারামী, নং ১৫৯২; হাকিম, ৩/১৭২; বাইহাকী, ২/২০৯। আর দু’ ব্রাকেটের মাঝখানের অংশ বাইহাকীর। আরও দেখুন, সহীহুত তিরমিযী ১/১৪৪, সহীহ ইবন মাজাহ্, ১/১৯৪; ইরওয়াউল গালীল, লিল আলবানী, ২/১৭২
2
বিত্রের কুনুতের দো‘আ #২
اَللّٰهُمَّ اِنِّيْٓ اَعُوْذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوْبَتِكَ، وَاَعُوْذُ بِكَ مِنْكَ، لَآ اُحْصِيْ ثَنَاۤءً عَلَيْكَ، اَنْتَ كَمَا اَثْنَيْتَ عَلٰى نَفْسِكَ
উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আঊযুবিরিদ্বা-কা মিন সাখাত্বিকা, ওয়া বিমু‘আ-ফা-তিকা মিন ‘উক্বুবাতিকা, ওয়া আঊযু বিকা মিনকা, লা উহ্সী সানা-আন আলাইকা, আনতা কামা আসনাইতা ‘আলা নাফসিকা
বাংলা অনুবাদ
হে আল্লাহ! আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে অসন্তুষ্টি থেকে, আর আপনার নিরাপত্তার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই। আর আমি আপনার নিকটে আপনার (পাকড়াও) থেকে আশ্রয় চাই। আমি আপনার প্রশংসা গুনতে সক্ষম নই; আপনি সেরূপই, যেরূপ প্রশংসা আপনি নিজের জন্য করেছেন।
শব্দার্থ (Word by Word)
اَللّٰهُمَّ
হে আল্লাহ!
اِنِّيْٓ
আমি নিশ্চয়
اَعُوْذُ
আমি আশ্রয় চাই
بِرِضَاكَ
আপনার সন্তুষ্টির মাধ্যমে
مِنْ
থেকে
سَخَطِكَ،
আপনার অসন্তুষ্টি
وَبِمُعَافَاتِكَ
এবং আপনার আরোগ্য/ক্ষমার মাধ্যমে
مِنْ
থেকে
عُقُوْبَتِكَ،
আপনার শাস্তি
وَاَعُوْذُ
এবং আমি আশ্রয় চাই
بِكَ
আপনার নিকটে
مِنْكَ،
আপনার (পাকড়াও) থেকে
لَآ
(শেষ করা যায়) না
اُحْصِيْ
গননা করে
ثَنَاۤءً
প্রশংসা
عَلَيْكَ،
আপনার উপর
اَنْتَ
আপনি (সেরূপই)
كَمَا
যেরূপ
اَثْنَيْتَ
প্রশংসা করেছেন
عَلٰى
উপর
نَفْسِكَ
আপনি নিজের
সুনান গ্রন্থকারগণ ও আহমাদ হাদীসটি সংকলন করেছেন। আবূ দাউদ, নং ১৪২৭; তিরমিযী, নং ৩৫৬৬; নাসাঈ, নং ১৭৪৬; ইবন মাজাহ্, নং ১১৭৯; আহমাদ, নং ৭৫১ আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৮০; সহীহ ইবন মাজাহ্, ১/১৯৪, আল-ইরওয়া, ২/১৭৫।
3
বিত্রের কুনুতের দো‘আ #৩
اَللّٰهُمَّ اِيَّاكَ نَعْبُدُ، وَلَكَ نُصَلِّيْ وَنَسْجُدُ، وَاِلَيْكَ نَسْعٰى وَنَحْفِدُ، نَرْجُوْ رَحْمَتَكَ، وَنَخْشٰى عَذَابَكَ، اِنَّ عَذَابَكَ بِالْكَافِرِيْنَ مُلْحَقٌ، اَللّٰهُمَّ اِنَّا نَسْتَعِيْنُكَ، وَنَسْتَغْفِرُكَ، وَنُثْنِيْ عَلَيْكَ الْخَيْرَ، وَلَا نَكْفُرُكَ، وَنُؤْمِنُ بِكَ، وَنَخْضَعُ لَكَ، وَنَخْلَعُ مَنْ يَّكْفرُكَ
উচ্চারণ
আল্লা-হুম্মা ইয়্যাকা না‘বুদু, ওয়ালাকা নুসাল্লী, ওনাসজুদু, ওয়া ইলাইকা নাস‘আ, ওয়া নাহ্ফিদু, নারজূ রাহ্মাতাকা, ওয়া নাখশা ‘আযা-বাকা, ইন্না ‘আযা-বাকা বিলকাফিরীনা মুলহাক্ব। আল্লা-হুম্মা ইন্না নাসতা‘ঈনুকা ওয়া নাসতাগফিরুকা, ওয়া নুসনী ‘আলাইকাল খাইরা, ওয়ালা-নাকফুরুকা, ওয়ানূ’মিনু বিকা, ওয়া নাখদ্বা‘উ লাকা, ওয়ানাখলা‘উ মাই ইয়াকফুরুকা।
বাংলা অনুবাদ
হে আল্লাহ! আমরা আপনারই ইবাদত করি; আপনার জন্যই সালাত আদায় করি ও সিজদা করি; আমরা আপনার দিকেই দৌড়াই এবং দ্রুত অগ্রসর হই; আমরা আপনার করুণা লাভের আকাঙ্ক্ষা করি এবং আপনার শাস্তিকে ভয় করি। নিশ্চয় আপনার শাস্তি কাফেরদেরকে পাবে। হে আল্লাহ! নিশ্চয় আমরা আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে ক্ষমা চাই, আপনার উত্তম প্রশংসা করি, আপনার সাথে কুফরি করি না, আপনার উপর ঈমান আনি, আপনার প্রতি অনুগত হই, আর যে আপনার সাথে কুফরি করে আমরা তার সাথে সম্পর্ক ছিন্ন করি।
শব্দার্থ (Word by Word)
اَللّٰهُمَّ
হে আল্লাহ!
اِيَّاكَ
শুধুমাত্র আপনারই
نَعْبُدُ،
ইবাদত করি
وَلَكَ
এবং আপনার জন্য
نُصَلِّيْ
সালাত আদায় করি
وَنَسْجُدُ،
ও সিজদা করি
وَاِلَيْكَ
এবং আপনার দিকে
نَسْعٰى
আমরা ধাবিত হই
وَنَحْفِدُ،
ও দ্রুত অগ্রসর হই
نَرْجُوْ
আমরা আকাঙ্ক্ষা করি
رَحْمَتَكَ،
আপনার করুণা
وَنَخْشٰى
এবং ভয় করি
عَذَابَكَ،
আপনার শাস্তিকে
اِنَّ
নিশ্চয়
عَذَابَكَ
আপনার শাস্তি
بِالْكَافِرِيْنَ
কাফেরদেরকে
مُلْحَقٌ،
যুক্ত/বেষ্টন করবে
اَللّٰهُمَّ
হে আল্লাহ!
اِنَّا
নিশ্চয়
نَسْتَعِيْنُكَ،
আমরা আপনার সাহায্য চাই
وَنَسْتَغْفِرُكَ،
ও আমরা আপনার কাছে ক্ষমা চাই
وَنُثْنِيْ
এবং প্রশংসা করি
عَلَيْكَ
আপনার
الْخَيْرَ،
উত্তম
وَلَا
এবং না
نَكْفُرُكَ،
আমরা আপনার সাথে কুফরি করি
وَنُؤْمِنُ
এবং আমরা ঈমান আনি
بِكَ،
আপনার প্রতি
وَنَخْضَعُ
ও আমরা নত/বিনয়ী হই
لَكَ،
আপনার জন্য
وَنَخْلَعُ
এবং আমরা সম্পর্ক ছিন্ন/বর্জন করি
مَنْ
যে
يَّكْفرُكَ
আপনার সাথে কুফরি করে
হাদীসটি বায়হাকী তাঁর ‘আস-সুনানুল কবরা’ গ্রন্থে সংকলন করেছেন এবং তার সনদ বিশুদ্ধ বলেছেন, ২/২১১ আর শাইখ আলবানী ইরওয়াউল গালীল এর ২/১৭০ এ বলেন, ‘এর সনদ বিশুদ্ধ। আর তা উমর রা. থেকে মওকূফ হাদীসে বর্ণিত।
4
বিত্রের কুনুতের দো‘আ #৪
(بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ) اَللّٰهُمَّ اِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُثْنِىْ عَلَيْكَ (وَنَشْكُرُكَ) وَلَا نَكْفُرُكَ، وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ اَللّٰهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَلَكَ نَسْعٰى وَنَحْفِدُ نَخْشٰى عَذَابَكَ الْجِدَّ وَنَرْجُوْ رَحْمَتَكَ اِنَّ عَذَابَكَ بِالْكَافِرِيْنَ مُلْحِقٌ.
اَللّٰهُمَّ اغْفِرْ لَنَا وَلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمَاتِ وَاَلِّفْ بَيْنَ قُلُوبِهِمْ وَاَصْلِحْ ذَاتَ بَيْنِهِمْ وَانْصُرْهُمْ عَلٰى عَدُوِّكَ وَعَدُوِّهِمْ اَللّٰهُمَّ الْعَنْ كَفَرَةَ اَهْلِ الْكِتَابِ الَّذِيّنَ يَصُدُّوْنَ عَنْ سَبِيْلِكَ وَيُكُذِّبُوْنَ رُسُلَكَ وَيُقَاتِلُوْنَ اَوْلِيَاۤءَكَ اَللّٰهُمَّ خَالِفْ بَيْنَ كَلِمَتِهِمَ وَزَلْزِلْ اَقْدَامَهُمْ وَاَنْزِلْ بِهِمْ بَاْسَكَ الَّذِىْ لَا تَرُدُّهُ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِيْنَ
উচ্চারণ
বিসমিল্লা-হির রা‘হ্মা-নির রা‘হীম। আল্লা-হুম্মা, ইন্না- নাস্তা‘য়ীনুকা, ওয়া নাস্তাগ্ফিরুকা, ওয়া নুস্নী ‘আলাইকা, ওয়া নাশ্কুরুকা ওয়ালা- নাক্ফুরুকা, ওয়া নাখলা‘উ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লা-হুম্মা ইয়্ইয়াকা- না’বুদু, ওয়া লাকা নুস্বাল্লী ওয়া নাস্জুদু, ওয়া লাকা নাস্‘আ- ওয়া না‘হফিদু, নাখ্শা ‘আযা-বাকাল জিদ্দা, ওয়া নারজূ রা‘হমাতাকা, ইন্না ‘আযাবাকা বিল কাফিরীনা মুল‘িহক্ক।”
আল্লা-হুম্মাগ্ফির লানা- ওয়ালিল মু’মিনীনা ওয়াল মু’মিনা-তি, ওয়াল মুসলিমীনা ওয়াল মুসলিমা-তি, ওয়া আল্লিফ্ বাইনা ক্বুলূবিহিম, ওয়া আস্বলি‘হ যাতা বাইনিহিম, ওয়ানস্বুরহুম ‘আলা ‘আদুওয়িকা ওয়া ‘আদুওয়িহিম। আল্লা-হুম্মাল‘আন কাফারাতা আহলিল কিতাবিল্ লাযীনা ইয়াস্বুদ্দূনা ‘আন সাবীলিকা ওয়া ইউকায্যিবূনা রুসূলাকা ওয়া ইউক্কা-তিলূনা আওলিয়া-য়িকা। আল্লা-হুম্মা, খালিফ বাইনা কালিমাতিহিম, ওয়া যালযিল আক্ক্দামাহুম, ওয়া আনযিল বিহিম বা’সাকাল্ লাযী লা- তারুদ্দুহূ ‘আনিল ক্কাওমিয যালিমীন।
বাংলা অনুবাদ
হে আল্লাহ, আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনার প্রশংসা ও গুণকীর্তন করছি। আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনার প্রতি অকৃতজ্ঞতা-অবিশ্বাস প্রকাশ করি না। আমরা বিচ্ছিন্ন হই এবং পরিত্যাগ করি তাকে যে আপনার অবাধ্য হয়। হে আল্লাহ, আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি, কেবলমাত্র আপনার জন্যই সালাত আদায় করি এবং সাজদা করি, শুধু আপনার দিকেই ধাবিত হই এবং আপনার আনুগত্যেই কর্ম করি। আমরা আপনার প্রকৃত শাস্তির ভয় করি এবং আপনার রহমত আশা করি। নিশ্চয় আপনার শাস্তি কাফিরদেরকে স্পর্শ করবে।”
হে আল্লাহ, ক্ষমা করুন আমাদেরকে, এবং মুমিন পুরুষদেরকে এবং মুমিন নারীদেরকে, এবং মুসলিম পুরুষদেরকে এবং মুসলিম নারীদেরকে, তাদের অন্তরের মধ্যে সম্প্রীতি প্রদান করুন, তাদের আভ্যন্তরীণ সম্পর্ক সুন্দর করে দিন, আপনার ও তাদের শত্র“দের উপর তাদের বিজয় প্রদান করুন। হে আল্লাহ, যে সকল আহল কিতাব আপনার পথ থেকে মানুষদেরকে বাধা দেয়, আপনার রাসূলগণকে অবিশ্বাস করে এবং আপনার ওলীগণের সাথে যুদ্ধ করে তাদের অভিশপ্ত করুন, তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করুন, তাদের পদসমূহ কম্পমান করুন, তাদের উপর আপনার শাস্তি নাযিল করুন, যে শাস্তি অপ্রতিরোধ্যভাবে পাপাচারী সম্প্রদায়কে পাকড়াও করে।
হে আল্লাহ, ক্ষমা করুন আমাদেরকে, এবং মুমিন পুরুষদেরকে এবং মুমিন নারীদেরকে, এবং মুসলিম পুরুষদেরকে এবং মুসলিম নারীদেরকে, তাদের অন্তরের মধ্যে সম্প্রীতি প্রদান করুন, তাদের আভ্যন্তরীণ সম্পর্ক সুন্দর করে দিন, আপনার ও তাদের শত্র“দের উপর তাদের বিজয় প্রদান করুন। হে আল্লাহ, যে সকল আহল কিতাব আপনার পথ থেকে মানুষদেরকে বাধা দেয়, আপনার রাসূলগণকে অবিশ্বাস করে এবং আপনার ওলীগণের সাথে যুদ্ধ করে তাদের অভিশপ্ত করুন, তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করুন, তাদের পদসমূহ কম্পমান করুন, তাদের উপর আপনার শাস্তি নাযিল করুন, যে শাস্তি অপ্রতিরোধ্যভাবে পাপাচারী সম্প্রদায়কে পাকড়াও করে।
প্রসিদ্ধ তাবিয়ী উবাইদ ইবনু উমাইর (৬৮ হি) বলেন, আমি উমার (রা) এর পিছনে ফজরের সালাত আদায় করলাম। তিনি রুকু থেকে উঠার পর-অন্য বর্ণনায়“ তিনি কুরআন পাঠ শেষে রুকুর আগে-নিম্নের কুনূত পাঠ করেন। হাদীসটির সনদ সহীহ।
রাহে বেলায়াত - যিকর নং ৮৫
5
বিত্রের কুনুতের দো‘আ #৫
رَبِّ اَعِنِّيْ وَلَا تُعِنْ عَلَيَّ وَانْصُرْنِيْ وَلَا تَنْصُرْ عَلَيَّ وَامْكُرْ لِيْ وَلَا تَمْكُرْ عَلَيَّ وَاهْدِنِيْ وَيَسِّرِ الْهُدٰى لِيْ (اِلَيَّ) وَانْصُرْنِيْ عَلٰى مَنْ بَغٰى عَلَيَّ رَبِّ اجْعَلْنِيْ لَكَ شَكَّارًا لَكَ ذَكَّارًا لَكَ رَهَّابًا لَكَ مِطْوَاعًا لَكَ مُخْبِتًا اِلَيْكَ اَوَّاهًا مُنِيْبًا رَبِّ تَقَبَّلْ تَوْبَتِيْ وَاغْسِلْ حَوْبَتِيْ وَاَجِبْ دَعْوَتِيْ وَثَبِّتْ حُجَّتِيْ وَسَدِّدْ لِسَانِيْ وَاهْدِ قَلْبِيْ وَاسْلُلْ سَخِيْمَةَ قَلْبِيْ (صَدْرِيْ)
বাংলা অনুবাদ
হে আমার প্রতিপালক, আপনি আমাকে শক্তি-সহায়তা প্রদান করুন, আর আমার বিরুদ্ধে সহায়তা প্রদান করবেন না। এবং আপনি আমাকে সাহায্য করুন, আর আমার বিরুদ্ধে সাহায্য করবেন না। এবং আপনি আমার জন্য কৌশল করুন, আর আমার বিরুদ্ধে কৌশল করবেন না। এবং আপনি আমাকে হেদায়াত করুন এবং আমার জন্য হেদায়াত সহজ করুন। আপনি আমাকে সাহায্য করুন যে আমার উপর অত্যাচার করেছে তার বিরুদ্ধে। হে আমার প্রতিপালক, আপনি আমাকে বানিয়ে দিন আপনার জন্য অধিক কৃতজ্ঞতা প্রকাশকারী, আপনার অধিক যিকরকারী, আপনার প্রতি অধিক ভীতিসম্পন্ন, আপনার অধিক আনুগত্যকারী, আপনার প্রতি বিনয়ী এবং আপনার দিকে বেশি বেশি তাওবা কারী। হে আমার প্রতিপালক, আপনি কবুল করুন আমার তাওবা, ধুয়ে দিন আমার পাপ, কবুল করুন আমার দু‘আ, প্রতিষ্ঠিত করুন আমার প্রমাণ, পবিত্র-সুসংরক্ষিত করুন আমার জিহ্বা, সুপথে পরিচালিত করুন আমার অন্তর, বের করে দিন আমার অন্তরের সব হিংসা, বিদ্বেষ ও সংকীর্ণতা।
আমরা একেক সময় একেকটি দুআ পাঠ করব। ইমাম আবু হানীফা (রহ) ও অন্যান্য সকল ইমাম এ সময়ে যে কোনো বিষয়ে দু‘আ চাওয়ার অনুমতি দিয়েছেন। তবে মাসনূন দু‘আ পাঠের চেষ্টা করতে হবে। কুনুতের এ চারটি মাসনূন দুআ ছাড়াও এ বইয়ে উল্লেখিত যে কোনো মাসনূন দুআ অথবা কুরআন ও হাদীসের যে কোনো দুআ আমরা মুখস্থ করে অর্থের দিকে লক্ষ্য রেখে ‘কুনূত’ হিসেবে পাঠ করতে পারি।
[১]ইবন মাজাহ (৩৪-কিতাবুদ্দুআ,২-বাব দুআয়ি রসুলিল্লাহ) ২/১২৫৯ (ভা ২/২৭১);তিরমিযী(৪৯-কিতাবুদ দাওয়াত, ১০৩-বাবু দুআয়িন্নাবিয়্যি) ৫/৫১৭,নং ৩৫৫১ (ভা ১/২১২); রাহে বেলায়াত - যিকর নং ৮৭