ক্যাটাগরি সমূহ
সালাত
তাশাহ্হুদের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ
1
তাশাহ্হুদের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ #১
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ، وَعَلٰۤى اٰلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيتَ عَلٰۤى اِبْرَاهِيمَ، وَعَلٰۤى اٰلِ اِبْرَاهِيْمَ، اِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ، اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰۤى اٰلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلٰۤى اِبْرَاهِيمَ وَعَلٰۤى اٰلِ اِبْرَاهِيمَ، اِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ
উচ্চারণ
আল্লা-হুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিউওয়া ‘আলা আ-লি মুহাম্মাদিন কামা সাল্লাইতা ‘আলা ইবরাহীমা ওয়া ‘আলা আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুম্মা বারিক ‘আলা মুহাম্মাদিউওয়া ‘আলা আলি মুহাম্মাদিন, কামা বা-রাকতা ‘আলা ইব্রাহীমা ওয়া ‘আলা আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ
বাংলা অনুবাদ
হে আল্লাহ! আপনি (আপনার নিকটস্থ উচ্চসভায়) মুহাম্মাদকে সম্মানের সাথে স্মরণ করুন এবং তাঁর পরিবার-পরিজনকে, যেমন আপনি সম্মানের সাথে স্মরণ করেছেন ইবরাহীমকে ও তাঁর পরিবার-পরিজনদেরকে। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত। হে আল্লাহ! আপনি মুহাম্মাদ ও তাঁর পরিবার পরিজনের উপর বরকত নাযিল করুন যেমন আপনি বরকত নাযিল করেছিলেন ইবরাহীম ও তাঁর পরিবার-পরিজনের উপর। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত
শব্দার্থ (Word by Word)
اَللّٰهُمَّ
হে আল্লাহ!
صَلِّ
রহমত/সালাম প্রেরণ করুন
عَلٰى
উপর
مُحَمَّدٍ،
মুহাম্মাদ (সা:)
وَعَلٰۤى
এবং উপর
اٰلِ
এর পরিবার
مُحَمَّدٍ،
মুহাম্মাদ (সা:)
كَمَا
যেমন
صَلَّيتَ
সালাম প্রেরণ করেছেন
عَلٰۤى
এর
اِبْرَاهِيمَ،
ইবরাহীম (আ:)
وَعَلٰۤى
ও উপর
اٰلِ
এর
اِبْرَاهِيْمَ،
ইবরাহীম (আ:) এর পরিবার
اِنَّكَ
আপনি নিশ্চয়
حَمِيْدٌ
অত্যন্ত প্রশংসিত
مَجِيْدٌ،
মহামহিমান্বিত
اَللّٰهُمَّ
হে আল্লাহ!
بَارِكْ
বরকত দান করুন
عَلٰى
উপর
مُحَمَّدٍ
মুহাম্মাদ (সা:)
وَّعَلٰۤى
এবং উপর
اٰلِ
এর
مُحَمَّدٍ،
মুহাম্মাদ (সা:) এর পরিবার
كَمَا
যেমন
بَارَكْتَ
বরকত দান করেছেন
عَلٰۤى
উপর
اِبْرَاهِيمَ
ইবরাহীম (আ:) এর
وَعَلٰۤى
ও উপর
اٰلِ
এর
اِبْرَاهِيمَ،
ইবরাহীম (আ:) এর পরিবার
اِنَّكَ
আপনি নিশ্চয়
حَمِيْدٌ
অত্যন্ত প্রশংসিত
مَجِيْدٌ
মহামহিমান্বিত
বুখারী, (ফাতহুল বারীসহ) ৬/৪০৮, নং ৩৩৭০; মুসলিম, নং ৪০৬।
2
তাশাহ্হুদের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ #২
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰۤى اَزْوَاجِهٖ وَذُرِّيَّتِهٖ، كَمَا صَلَّيْتَ عَلٰۤى اٰلِ اِبْرَاهِيْمَ، وَبَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰۤى اَزْوَاجِهٖ وَذُرِّيَّتِهٖ، كَمَا بَارَكْتَ عَلٰۤى اٰلِ اِبْرَاهِيْمَ، اِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ
উচ্চারণ
আল্লা-হুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিউওয়া ‘আলা আযওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা সাল্লাইতা ‘আলা আলি ইবরাহীমা, ওয়া বারিক ‘আলা মুহাম্মাদিউওয়া ‘আলা আযওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা বা-রাক্তা ‘আলা আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ
বাংলা অনুবাদ
হে আল্লাহ! আপনি (আপনার নিকটস্থ উচ্চসভায়) মুহাম্মাদকে সম্মানের সাথে স্মরণ করুন এবং তাঁর স্ত্রীগণ ও তাঁর বংশধরকেও, যেমন আপনি সম্মানের সাথে স্মরণ করেছেন ইবরাহীমের পরিবার-পরিজনকে। আর আপনি মুহাম্মাদ এবং তাঁর স্ত্রীগণ ও তাঁর বংশধরের উপর বরকত নাযিল করুন যেমন আপনি বরকত নাযিল করেছিলেন ইবরাহীমের পরিবার- পরিজনের উপর। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত
শব্দার্থ (Word by Word)
اَللّٰهُمَّ
হে আল্লাহ!
صَلِّ
রহমত/সালাম প্রেরণ করুন
عَلٰى
উপর
مُحَمَّدٍ
মুহাম্মাদ (সা:) এর
وَّعَلٰۤى
এবং উপর
اَزْوَاجِهٖ
তাঁর স্ত্রীগণ
وَذُرِّيَّتِهٖ،
ও তাঁর বংশধরদের
كَمَا
যেমন
صَلَّيْتَ
সালাম প্রেরণ করেছেন
عَلٰۤى
উপর
اٰلِ
এর
اِبْرَاهِيْمَ،
ইবরাহীম (আ:) এর পরিবার
وَبَارِكْ
এবং বরকত দান করুন
عَلٰى
উপর
مُحَمَّدٍ
মুহাম্মাদ (সা:) এর
وَّعَلٰۤى
এবং উপর
اَزْوَاجِهٖ
তাঁর স্ত্রীগণ
وَذُرِّيَّتِهٖ،
ও তাঁর বংশধরদের
كَمَا
যেমন
بَارَكْتَ
বরকত দান করেছেন
عَلٰۤى
উপর
اٰلِ
এর
اِبْرَاهِيْمَ،
ইবরাহীম (আ:) এর পরিবার
اِنَّكَ
আপনি নিশ্চয়
حَمِيْدٌ
অত্যন্ত প্রশংসিত
مَجِيْدٌ
মহামহিমান্বিত
বুখারী, (ফাতহুল বারীসহ) ৬/৪০৭, নং ৩৩৬৯; মুসলিম ১/৩০৬, নং ৪০৭। আর শব্দটি মুসলিমের।
3
তাশাহ্হুদের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ #৩
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ (عَبْدِكَ وَرَسُوْلِكَ) (النَّبِىِّ الْاُمِّيِّ) وَعَلٰۤى اٰلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰۤى اِبْرَاهِيْمَ وَ عَلٰۤى اٰلِ اِبْرَاهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ وَبَارِكْ عَلٰى مُحَمَّدٍ (عَبْدِكَ وَرَسُوْلِكَ) (النَّبِىِّ الْاُمِّيِّ) وَعَلٰۤى اٰلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰۤى اِبْرَاهِيْمَ وَعَلٰۤى اٰلِ اِبْرَاهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ
বাংলা অনুবাদ
হে আল্লাহ আপনি (আপনার বান্দা ও আপনার রাসূল) (উম্মী নবী) মুহাম্মাদ ও তাঁর পরিজনের উপর সালাত প্রেরণ করুন যেমন আপনি সালাত প্রদান করেছেন ইবরাহীম ও তাঁর পরিজনের উপর, নিশ্চয় আপনি মহাপ্রশংসিত মহাসম্মানিত। এবং আপনি বরকত প্রদান করুন (আপনার বান্দা ও আপনার রাসূল) (উম্মী নবী) মুহাম্মাদের উপরে এবং মুহাম্মাদের পরিজনের উপরে যেমন আপনি বরকত প্রদান করেছেন ইবরাহীমের উপরে এবং ইবরাহীমের পরিজনের উপরে। নিশ্চয় আপনি মহাপ্রশংসিত মহা সম্মানিত ।
আবূ মাসঊদ বদরী (রা), কা’ব বিন আজুরা (রা) প্রমুখ সাহাবী বলেন, উপরের আয়াতটি নাযিল হলে রাসূলুল্লাহ (স) সাহাবীগণকে এভাবে সালাত পাঠ শিক্ষা দেন। উল্লেখ্য যে, বিভিন্ন সহীহ হাদীসে “মুহাম্মাদিন”-এর পরে “আবদিকা ওয়া রাসূলিকা (আপনার বান্দা এবং আপনার রাসূল) বিশেষণ বলা হয়েছে। অন্যান্য সহীহ বা হাসান হাদীসে “মুহাম্মাদিন”-এর পরে “আন-নাবিয়্যিল উম্মিয়্যি” (উম্মী নবী) শব্দ দুটি উল্লেখ করা হয়েছে।
বুখারি ৩/১২৩৩, ৪/১৮০২ (ভা ২/৭০৪), ৫/২৩৩৯ (ভা ২/৯৪০); মুসলিম ১/৩০৫-৩০৬ (ভা ১/১৭৫); আবু দাঊদ ১/২৫৫,৯৭৬ (ভা ১/১৪১); আস-সুনান ৩/১৬২; হাকিম, আল-মুসতাদরাক ১/৪০১; ইবনুল আসীর, জামিউল উসূল ৪/৪০১; রাহে বেলায়াত - যিকর নং ২৭
4
তাশাহ্হুদের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ #৪
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰۤى اٰلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰۤى اٰلِ اِبْرَاهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ. اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰۤى اٰلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰۤى اٰلِ اِبْرَاهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ
বাংলা অনুবাদ
হে আল্লাহ আপনি মুহাম্মাদ ও তাঁর পরিজনের উপর সালাত প্রেরণ করুন যেমন আপনি সালাত প্রদান করেছেন ইবরাহীমের পরিজনের উপর, নিশ্চয় আপনি মহা প্রশংসিত মহা সম্মানিত। এবং আপনি বরকত প্রদান করুন মুহাম্মাদের উপরে এবং মুহাম্মাদের পরিজনের উপরে যেমন আপনি বরকত প্রদান করেছেন ইবরাহীমের পরিজনের উপরে। নিশ্চয় আপনি মহাপ্রশংসিত মহা সম্মানিত
কা’ব (রা) বলেন, সাহাবীগণ বলেন, হে আল্লাহ্র রাসূল, আপনাকে কিভাবে সালাম দিব তা তো আমরা জানি, কিন্তু আপনার উপর ‘সালাত’ আমরা কিভাবে প্রদান করব? তখন তিনি বললেন, তোমরা বলবে... তিনি এ বাক্যগুলি শেখান। এ হাদীসে (কামা সাল্লাইতা ‘আলা- ইবরাহীমা) ও (কামা- বা-রাকতা ‘আলা ইবরাহীমা) বাক্য দু’টি নেই, সরাসরি (আ-লি ইবরাহীমা) বলা হয়েছে।
বুখারি ৫/২৩৩৯ (ভা ২/৯৪০); মুসলিম ১/৩০৫-৩০৬( ভা ১/১৭৫); রাহে বেলায়াত - যিকর নং ২৮
5
তাশাহ্হুদের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ #৫
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰۤى اَزْوَاجِهٖ وَذُرِّيَّتِهٖ كَمَا صَلَّيْتَ عَلٰۤى اٰلِ اِبْرَاهِيْمَ وَبَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰۤى اَزْوَاجِهٖ وَذُرِّيَّتِهٖ كَمَا بَارَكْتَ عَلٰۤى اٰلِ اِبْرَاهِيمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ
উচ্চারণ
আল্লা-হু্মমা স্বাল্লি- ‘আলা- মু‘হাম্মাদিন ওয়া ‘আলা- আযওয়া-জিহী ওয়া র্যুরিয়্যা-তিহী কামা- স্বাল্লাইতা আলা আ-লি ইবরা-হীম। ওয়া বা-রিক ‘আলা- মু‘হাম্মাদিন ওয়া ‘আলা আযওয়া-জিহী ওয়া র্যুরিয়্যা-তিহী কামা- বা-রাক্তা আলা আ-লি ইবরা-হীম।
বাংলা অনুবাদ
হে আল্লাহ, সালাত প্রদান করুন মুহাম্মাদের উপরে এবং তাঁর স্ত্রীগণ ও তাঁর সন্তানসন্ততিগণের উপরে, যেমন আপনি সালাত প্রদান করেছেন ইবরাহীমের পরিজনদের উপরে। এবং আপনি বরকত প্রদান করুন মুহাম্মাদের উপরে এবং তাঁর স্ত্রীগণ ও তাঁর সন্তানসন্ততিগণের উপরে, যেমন আপনি বরকত প্রদান করেছেন ইবরাহীমের পরিজনদের উপরে।
আবূ হুমাইদ সায়ীদী (রা) বলেন, সাহাবীগণ বলেন: হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে আপনার উপর সালাত পাঠ করব? তখন তিনি এভাবে সালাত পাঠ করতে শিক্ষা দেন। [১]
হাদীস শরীফে আমরা দেখতে পাই আরো অনেক সাহাবীই এ আয়াত নাজিল হওয়ার পরে রাসূলে আকরাম (সা)-এর কাছে সালাত প্রদানের পদ্ধতি জিজ্ঞাসা করেছেন। [২] আর তিনি তাঁদের সকলকেই “দরুদে ইবরাহিমী” শিক্ষা দিয়েছেন। ভাষার ক্ষেত্রে এরূপ সামান্য কম-বেশি আছে।
আল্লামা ইবনুল আসীর মুবারাক বিন মুহাম্মাদ (৬০৬ হি) বলেছেন: “আল্লাহ তা’আলা আমাদেরকে তাঁর প্রিয়তম নবীর (সা) উপর সালাত প্রদানের নির্দেশ দেন। কিন্তু আমরা তো তাঁর মর্যাদা অনুধাবন করতে পারব না, তাঁর প্রতি আমাদের কর্তব্যও পুরো বুঝতে পারব না। তাই আমরা এ দায়িত্ব আবার মহান আল্লাহকেই দিলাম, আমরা বললাম: হে আল্লাহ আপনি তাঁর উপর সালাত প্রদান করুন, কারণ তাঁর মর্যাদা সম্পর্কে আপনিই ভাল অবগত আছেন।” তিনি আরো বলেন: “আমরা যখন বলি: ‘আল্লা-হুম্মা সাল্লি আলা মুহাম্মাদ’, হে আল্লাহ মুহাম্মাদের উপর সালাত প্রেরণ করুন, তার অর্থ: হে আল্লাহ, দুনিয়াতে তাঁর সম্মান প্রতিষ্ঠা করে, তাঁর দ্বীনকে প্রতিষ্ঠিত করে, তাঁর শরীয়তকে হেফাজত করে তাঁকে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করুন এবং আখেরাতে তাঁর শাফা’আত কবুল করে, তাঁকে সর্বোত্তম পুরস্কার প্রদান করে তাঁকে মর্যাদাময় করুন।” [৩]
হাদীস শরীফে আমরা দেখতে পাই আরো অনেক সাহাবীই এ আয়াত নাজিল হওয়ার পরে রাসূলে আকরাম (সা)-এর কাছে সালাত প্রদানের পদ্ধতি জিজ্ঞাসা করেছেন। [২] আর তিনি তাঁদের সকলকেই “দরুদে ইবরাহিমী” শিক্ষা দিয়েছেন। ভাষার ক্ষেত্রে এরূপ সামান্য কম-বেশি আছে।
আল্লামা ইবনুল আসীর মুবারাক বিন মুহাম্মাদ (৬০৬ হি) বলেছেন: “আল্লাহ তা’আলা আমাদেরকে তাঁর প্রিয়তম নবীর (সা) উপর সালাত প্রদানের নির্দেশ দেন। কিন্তু আমরা তো তাঁর মর্যাদা অনুধাবন করতে পারব না, তাঁর প্রতি আমাদের কর্তব্যও পুরো বুঝতে পারব না। তাই আমরা এ দায়িত্ব আবার মহান আল্লাহকেই দিলাম, আমরা বললাম: হে আল্লাহ আপনি তাঁর উপর সালাত প্রদান করুন, কারণ তাঁর মর্যাদা সম্পর্কে আপনিই ভাল অবগত আছেন।” তিনি আরো বলেন: “আমরা যখন বলি: ‘আল্লা-হুম্মা সাল্লি আলা মুহাম্মাদ’, হে আল্লাহ মুহাম্মাদের উপর সালাত প্রেরণ করুন, তার অর্থ: হে আল্লাহ, দুনিয়াতে তাঁর সম্মান প্রতিষ্ঠা করে, তাঁর দ্বীনকে প্রতিষ্ঠিত করে, তাঁর শরীয়তকে হেফাজত করে তাঁকে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করুন এবং আখেরাতে তাঁর শাফা’আত কবুল করে, তাঁকে সর্বোত্তম পুরস্কার প্রদান করে তাঁকে মর্যাদাময় করুন।” [৩]
[১] মুসলিম ১/৩০৬, ৪০৭ (ভা ১/১৭৫); [২] তাবারী, তাফসীর ২২/৪৩-৪৪; ইবনে কাসীর, তাফসীর ৩/৪৮৬-৪৯৫; [৩] ইবনুল আসীর, আন-নিহায়া ফী গরীবিল হাদীস ৩/৫০
[৪] রাহে বেলায়াত - যিকর নং ২৯