ক্যাটাগরি সমূহ
সকাল - সন্ধ্যা
তাহলীল
12
তাহলীল
لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ
উচ্চারণ
লা- ইলা-হা ইল্লাল্লাহ
বাংলা অনুবাদ
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই
জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: “সর্বোত্তম যিকর ‘লা- ইলা-হা ইল্লাল্লাহ’ এবং সর্বোত্তম দু‘আ আলহামদুলিল্লাহ”। হাদীসটি সহীহ। [১] আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: “কিয়ামতের দিন আমার শাফা’আত লাভকারী সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি সে-ই হবে, যে তাঁর অন্তরের পরিপূর্ণ একাগ্রতা দিয়ে ‘লা- ইলা-হা ইল্লাল্লাহ’ বলবে।” [২] উমার (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছি: “আমি এমন একটি বাক্য জানি, যে বাক্যটি যদি কেউ তাঁর অন্তর থেকে সত্যিকারভাবে বলে মৃত্যুবরণ করে, তাহলে জাহান্নাম তাঁর জন্য নিষিদ্ধ হয়ে যাবে। বাক্যটি হল: ‘লা- ইলা-হা ইল্লাল্লাহ’ ।” হাদীসটি সহীহ। [৩] কাজেই মুমিন সর্বান্তকরণে অন্তরের সকল আবেগ ও অনুভূতি দিয়ে সর্বদা এ বাক্যটি বলবেন, যেন মৃত্যুর আগে এ বাক্যটি তাঁর শেষ বাক্য হয়। আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বললেন :
“তোমাদের ঈমানকে নবায়ন কর।” তাঁকে প্রশ্ন করা হলো: “ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়িত করবো?” তিনি বললেন: “তোমরা বেশি বেশি ‘লা- ইলা-হা ইল্লাল্লাহ’ বলবে।” হাদীসটির সনদে দুর্বলতা আছে। [৪]
অন্য হাদীসে মু’আয ইবনু জাবাল (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেন: “যার সর্বশেষ কথা হবে ‘লা- ইলা-হা ইল্লাল্লাহ’ সে জান্নাতে প্রবেশ করবে।” হাদীসটি সহীহ।[৫]
“তোমাদের ঈমানকে নবায়ন কর।” তাঁকে প্রশ্ন করা হলো: “ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়িত করবো?” তিনি বললেন: “তোমরা বেশি বেশি ‘লা- ইলা-হা ইল্লাল্লাহ’ বলবে।” হাদীসটির সনদে দুর্বলতা আছে। [৪]
অন্য হাদীসে মু’আয ইবনু জাবাল (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেন: “যার সর্বশেষ কথা হবে ‘লা- ইলা-হা ইল্লাল্লাহ’ সে জান্নাতে প্রবেশ করবে।” হাদীসটি সহীহ।[৫]
[১] তিরমিযী ৫/৪৩১,(ভা ২/১৭৬) ইবন মাজাহ ২/১২৪৯ (ভা ২/২৬৯) সহিহ ইবন হিব্বান ৩/১২৬, মাওয়ারিদুয যামআন ৭/৩২৬-৩২৯, মুসতাদরাক হাকিম ১/৬৭৬, ৬৮১
[২] বুখারি ১/৪৯ (ভা ১/২০) [৩] মুসতাদরাক হাকিম ১/১৪৩, ৫০২
[৪] মুসতাদরাক হাকিম ৪/২৮৫, মাজমাউয যাওয়াইদ ১/৫২, ২/২১১, ১০/৮২, আত-তারগীব ২/৩৯৪; ইতহাফুল খিয়ারাহ ২/৩৪৬; আলবানী, যায়ীফাহ ২/৩০০ [৫] মুসতাদরাক হাকিম ১/৬৭৮
রাহে বেলায়াত - যিকর নং ১
13
তাহলীল
لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ (يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ حَيٌّ لَّا يَمُوْتُ بِيَدِهِ الْخَيْرُ) وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
উচ্চারণ
লা- ইলা-হা ইল্লাল্লাহু, ওয়া‘হদাহু লা- শারীকা লাহ, লাহুল মুলক, ওয়া লাহুল হামদ, [ইউ‘হয়ী ওয়া ইউমীতু ওয়া হুআ হাইয়ুন লা ইয়ামু-ত, বিইয়াদিহিল খাইরু] ওয়া হুআ ‘আলা- কুল্লি শাইয়িন কদীর।
বাংলা অনুবাদ
নেই কোনো মা’বুদ আল্লাহ ছাড়া, তিনি একক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই। (তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। আর তিনি চিরঞ্জীব অমর। তাঁর হাতেই সকল কল্যাণ) এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।” অনেক বর্ণনায় শুধুমাত্র প্রথম বাক্যটি (ইউহয়ী ওয়া ইউমীতু) সংযুক্ত করে বলা হয়েছে।
রাহে বেলায়াত - যিকর নং ৩