ক্যাটাগরি সমূহ
রামাদান - সিয়াম
লাইলাতুল ক্বদরের দোআ
১
লাইলাতুল ক্বদরের দোআ
اَللّٰهُمَّ اِنَّكَ عَفُوٌّ(كَرِيْمٌ) تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ
উচ্চারণ
আল্লা-হুম্মা, ইন্নাকা ‘আফুওউন্ (কারীমুন) তুহিব্বুল ‘আফ্ওয়া ফা‘অ্ফু ‘আন্নী।
বাংলা অনুবাদ
হে আল্লাহ, আপনি ক্ষমাশীল (উদার), আপনি ক্ষমা করতে ভালবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন।
শব্দার্থ (Word by Word)
اَللّٰهُمَّ
হে আল্লাহ
اِنَّكَ
নিশ্চয় আপনি
عَفُوٌّ(كَرِيْمٌ)
ক্ষমাকারী
تُحِبُّ
আপনি পছন্দ করেন
الْعَفْوَ
মাফ করতে
فَاعْفُ
অতএব মাফ করে দিন
عَنِّيْ
আমাকে
আয়েশা (রা) বলেন, হে আল্লাহর রাসূল, আমি লাইলাতুল কাদর-এ কি দুআ করব? তখন তিনি এ দুআটি শিখিয়ে দেন। হাদীসটি সহীহ।
লাইলাতুল কাদর-এ সালাতের সাজদায়, সালামের আগে, সালামের পরে এবং অন্যান্য সকল দিনে ও রাতে সকল সালাতে ও সাধারণ সময়ে দুআটি পাঠ করা যায়।
লাইলাতুল কাদর-এ সালাতের সাজদায়, সালামের আগে, সালামের পরে এবং অন্যান্য সকল দিনে ও রাতে সকল সালাতে ও সাধারণ সময়ে দুআটি পাঠ করা যায়।
তিরমিযী (৪৯-কিতাবুদ্দাআওয়াত, ৮৫-বাব) ৫/৪৯৯ নং ৩৫১৩ (ভারতীয় ২/১৯১)।