ক্যাটাগরি সমূহ

দোয়া

ফিরআউন ও তার যালিম সম্প্রদায় হতে আশ্রয় এবং জান্নাতে বাড়ী নির্মাণ করার প্রার্থনা [৬৬:১১]

১

ফিরআউন ও তার যালিম সম্প্রদায় হতে আশ্রয় এবং জান্নাতে বাড়ী নির্মাণ করার প্রার্থনা [৬৬:১১]

رَبِّ ابْنِ لِىْ عِنْدَكَ بَيْتًا فِى الْجَـنَّةِ وَنَجِّنِىْ مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهٖ وَنَجِّنِىْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَۙ‏

উচ্চারণ রব্বিব্নি লী ‘ইন্দাকা বাইতান্ ফিল্ জ্বান্নাতি অনাজজ্বিনী মিন্ ফির‘আউনা অ ‘আমালিহী অনাজজ্বিনী মিনাল্ ক্বওমিজ্ জোয়া-লিমীন।
বাংলা অনুবাদ হে আমার রব, আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করুন এবং আমাকে ফির’আউন ও তার কর্ম হতে নাজাত দিন, আর আমাকে নাজাত দিন যালিম সম্প্রদায় হতে।

শব্দার্থ (Word by Word)

رَبِّ হে আমার রব
ابْنِ বানাও
لِىْ আমার জন্যে
عِنْدَكَ তোমার কাছে
بَيْتًا ঘর
فِى মধ্যে
الْجَـنَّةِ জান্নাতের
وَنَجِّنِىْ এবং আমাকে উদ্ধার কর
مِنْ হতে
فِرْعَوْنَ ফিরআউন
وَعَمَلِهٖ ও তার কাজ
وَنَجِّنِىْ এবং আমাকে উদ্ধার কর
مِنَ হতে
الْقَوْمِ লোকদের
الظّٰلِمِيْنَۙ‏ যালিম
দোয়ার প্রেক্ষাপট: ফেরাউনের অত্যাচার নির্যাতনের শিকার হয়ে তার মুসলিম স্ত্রীর মৃত্যুপূর্ব আর্তনাদ-যা আল্লাহ তা'আলা কবুল করে কিয়ামত পর্যন্ত সকল মুসলিমের জন্য অনন্য দৃষ্টান্তস্বরূপ তাঁর পবিত্র মহাগ্রন্থ আল-কুরআনে এভাবে উদ্বৃত করেছেন।
সূরা আত-তাহরীম - ৬৬:১১