ক্যাটাগরি সমূহ

শুকরিয়া - অনুতাপ

পাপাচারী ও যালিম সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্য চাওয়া [৬০:৪]

১

পাপাচারী ও যালিম সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্য চাওয়া [৬০:৪]

رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَاِلَيْكَ اَنَـبْنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏

উচ্চারণ রব্বানা-‘আলাইকা তাওয়াক্কাল্না-অইলাইকা আনাব্না-অইলাইকাল্ মার্ছীর।
বাংলা অনুবাদ হে আমাদের প্রতিপালক, আমরা আপনার ওপরই ভরসা করি, আপনারই অভিমুখী হই আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে।

শব্দার্থ (Word by Word)

رَبَّنَا হে আমাদের রব
عَلَيْكَ তোমার উপর
تَوَكَّلْنَا আমরা ভরসা করেছি
وَاِلَيْكَ ও তোমার দিকে
اَنَـبْنَا আমরা অভিমুখী
وَاِلَيْكَ ও তোমার কাছেই
الْمَصِيْرُ‏ প্রত্যাবর্তন স্থল
দোয়ার প্রেক্ষাপট: মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহীম (আ.) তাঁর পিতা ও তাঁর সম্প্রদায় শিরকি কাজকর্মে লিপ্ত থাকায় তিনি ও তাঁর অনুসারীগণ এভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন এবং তাদের যাবতীয় অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে এভাবে আল্লাহর সাহায্য কামনা করেন।
সূরা আল-মুমতাহিনাহ - ৬০:৪