ক্যাটাগরি সমূহ

দোয়া

যালিম শাসক ফিরআউনের ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য মূসা (আঃ) এর আশ্রয় প্রার্থনা [৪০:২৭]

১

যালিম শাসক ফিরআউনের ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য মূসা (আঃ) এর আশ্রয় প্রার্থনা [৪০:২৭]

اِنِّىْ عُذْتُ بِرَبِّىْ وَرَبِّكُمْ مِّنْ كُلِّ مُتَكَبِّرٍ لَّا يُؤْمِنُ بِيَوْمِ الْحِسَابِ

উচ্চারণ ইন্নী উয্তু বিরব্বী অরব্বিকুম্ মিন্ কুল্লি মুতাক্বব্বিরিল্ লা-ইয়ুমিনু বিইয়াওমিল্ হিসা-ব্।
বাংলা অনুবাদ আমি আমার রব ও তোমাদের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি প্রত্যেক অহঙ্কারী থেকে, যে বিচার দিনের প্রতি ঈমান রাখে না’।

শব্দার্থ (Word by Word)

اِنِّىْ নিশ্চয়ই আমি
عُذْتُ আমি আশ্রয় চাই
بِرَبِّىْ আমার রবের কাছে
وَرَبِّكُمْ ও তোমাদের রবের (কাছে)
مِّنْ হ'তে
كُلِّ প্রত্যেক
مُتَكَبِّرٍ অহংকারী ব্যক্তি
لَّا (যে) না
يُؤْمِنُ বিশ্বাস করে
بِيَوْمِ দিনের প্রতি
الْحِسَابِ বিচারের"
দোয়ার প্রেক্ষাপট: মিসরের যালিম শাসক ফেরাউন হযরত মূসা (আ.)- এর বিরুদ্ধে দ্বীনবদল ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে তাকে হত্যার পরিকল্পনা করলে মূসা (আ.) এভাবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করেন।
সূরা গাফির - ৪০:২৭