ক্যাটাগরি সমূহ

দোয়া

ক্ষমা এবং জাহান্নাম হতে মুক্তি চাওয়ার দোয়া [৪০:৭-৯]

১

ক্ষমা এবং জাহান্নাম হতে মুক্তি চাওয়ার দোয়া [৪০:৭-৯]

অংশ #1
رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَىْءٍ رَّحْمَةً وَّعِلْمًا فَاغْفِرْ لِلَّذِيْنَ تَابُوْا وَاتَّبَعُوْا سَبِيْلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيْمِ‏

উচ্চারণ রব্বানা-অসিতা কুল্লা শাইর্য়ি রহ্মাতাঁও অ‘ইল্মান্ ফার্গ্ফি লিল্লাযীনা তা-বূ অত্তাবা‘ঊ সাবীলাকা অক্বিহিম্ ‘আযা-বাল্ জ্বাহীম্
বাংলা অনুবাদ হে আমাদের রব, আপনি রহমত ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিব্যপ্ত করে রয়েছেন। অতএব যারা তাওবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আর জাহান্নামের আযাব থেকে আপনি তাদেরকে রক্ষা করুন

শব্দার্থ (Word by Word)

رَبَّنَا হে আমাদের রব
وَسِعْتَ তুমি ঘিরে রেখেছো
كُلَّ প্রত্যেক
شَىْءٍ জিনিস
رَّحْمَةً অনুগ্রহে
وَّعِلْمًا ও জ্ঞানে
فَاغْفِرْ তাই মাফ করো
لِلَّذِيْنَ (তাদের)-কে যারা
تَابُوْا তওবা করে
وَاتَّبَعُوْا ও অনুসরণ করে
سَبِيْلَكَ তোমার পথ
وَقِهِمْ এবং তাদেরকে বাঁচাও
عَذَابَ শাস্তি (হ'তে)
الْجَحِيْمِ‏ জাহান্নামের

অংশ #2
رَبَّنَا وَاَدْخِلْهُمْ جَنّٰتِ عَدْنِ اۨلَّتِىْ وَعَدْتَّهُمْ وَمَنْ صَلَحَ مِنْ اٰبَاٰئِهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّيّٰتِهِمْ ؕاِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُۙ‏

উচ্চারণ রব্বানা-অ‘আদ্খিল্হুম্ জ্বান্না-তি ‘আদ্নি নিল্লাতী অ‘আত্তাহুম্ অমান্ ছলাহা মিন্ আ-বা-য়িহিম্ অআয্ওয়া জ্বিহিম্ অর্যুরিয়্যা-তিহিম্; ইন্নাকা আন্তাল্ ‘আযীযুল্ হাকীম্।
বাংলা অনুবাদ হে আমাদের রব, আর আপনি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ করান, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন। আর তাদের পিতা-মাতা, পতি-পত্নি ও সন্তান-সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকেও। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়

শব্দার্থ (Word by Word)

رَبَّنَا হে আমাদের রব
وَاَدْخِلْهُمْ এবং তাদের প্রবেশ করাও
جَنّٰتِ জান্নাত সমূহে
عَدْنِ চিরস্থায়ী
اۨلَّتِىْ যা
وَعَدْتَّهُمْ তাদের তুমি প্রতিশ্রুতি দিয়েছো
وَمَنْ এবং যারা
صَلَحَ সৎকর্ম করেছে
مِنْ মধ্যে হ'তে
اٰبَاٰئِهِمْ তাদের বাপ-দাদাদের
وَاَزْوَاجِهِمْ ও তাদের পতি-পত্নীদের
وَذُرِّيّٰتِهِمْ ও তাদের বংশধরদের
ؕاِنَّكَ তুমি নিশ্চয়ই
اَنْتَ তুমিই
الْعَزِيْزُ পরাক্রমশালী
الْحَكِيْمُۙ‏ প্রজ্ঞাময়

অংশ #3
وَقِهِمُ السَّيِّاٰتِ ؕوَمَنْ تَقِ السَّيِّاٰتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهٗ ؕوَذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ‏

উচ্চারণ অ ক্বিহিমুস্ সাইয়িয়া-ত্; অমান্ তাক্বিস্ সাইয়িয়া-তি ইয়াওমায়িযিন্ ফাক্বদ্ রহিম্তাহ্ ; অ যা-লিকা হুওয়াল্ ফাওযুল্ ‘আজীম্।
বাংলা অনুবাদ আর আপনি তাদের অপরাধের আযাব হতে রক্ষা করুন এবং সেদিন আপনি যাকে অপরাধের আযাব থেকে রক্ষা করবেন, অবশ্যই তাকে অনুগ্রহ করবেন। আর এটিই মহাসাফল্য

শব্দার্থ (Word by Word)

وَقِهِمُ এবং বাঁচাও তাদেরকে
السَّيِّاٰتِ (সব) মন্দ (হ'তে)
ؕوَمَنْ এবং যাকে
تَقِ বাঁচাবে
السَّيِّاٰتِ (সব) মন্দ (হ'তে)
يَوْمَئِذٍ সেদিন
فَقَدْ তাহ'লে নিশ্চয়ই
رَحِمْتَهٗ তাকে অনুগ্রহ করবে
ؕوَذٰلِكَ এবং এটা
هُوَ সেই
الْفَوْزُ সাফল্য
الْعَظِيْمُ‏ মহা
দোয়ার প্রেক্ষাপট: মু'মিন ও তওবাকারীকে ক্ষমা, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত প্রদানের জন্য আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের দু'আ।
সূরা গাফির - ৪০:৭-৯