ক্যাটাগরি সমূহ

সালাত

রুকূ‘র দো‘আ

1

রুকূ‘র দো‘আ #১

তিনবার বলবে,
سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ

উচ্চারণ সুবহা-না রব্বিয়াল ‘আযীম
বাংলা অনুবাদ আমার মহান রব্বের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি

শব্দার্থ (Word by Word)

سُبْحَانَ পবিত্রতা ঘোষণা করছি
رَبِّيَ আমার প্রতিপালকের
الْعَظِيْمِ (যিনি) সুমহান
সুনানের গ্রন্থাকারগণ ও আহমাদ হাদীসটি উদ্ধৃত করেছেন। আবূ দাউদ, নং ৮৭০; তিরমিযী, নং ২৬২; নাসাঈ, নং ১০০৭; ইবন মাজাহ্‌, নং ৮৯৭; আহমাদ, নং ৩৫১৪ আরও দেখুন, সহীহুত তিরমিযী, ১/৮৩
2

রুকূ‘র দো‘আ #২

سُبْحَانَكَ اللّٰهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ

উচ্চারণ সুবহা-নাকাল্লা-হুম্মা রব্বানা ওয়াবিহামদিকা, আল্লা-হুম্মাগফির লী
বাংলা অনুবাদ হে আল্লাহ! আমাদের রব্ব! আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি আপনার প্রশংসাসহ। হে আল্লাহ! আপনি আমাকে মাফ করে দিন।

শব্দার্থ (Word by Word)

سُبْحَانَكَ আপনার পবিত্রতা ঘোষণা করছি
اللّٰهُمَّ হে আল্লাহ
رَبَّنَا আমাদের প্রভু
وَبِحَمْدِكَ، এবং আপনার প্রশংসাসহ
اَللّٰهُمَّ হে আল্লাহ
اغْفِرْ ক্ষমা করে দিন
لِيْ আমাকে
বুখারী ১/৯৯, নং ৭৯৪; মুসলিম ১/৩৫০, নং ৪৮৪
3

রুকূ‘র দো‘আ #৩

سُبُّوْحٌ، قُدُّوْسٌ، رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوْحِ

উচ্চারণ সুব্বূহুন কুদ্দূসুন রব্বুল মালা-’ইকাতি ওয়াররূহ
বাংলা অনুবাদ (তিনি/আপনি) সম্পূর্ণরূপে দোষ-ত্রুটিমুক্ত, অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত; ফেরেশতাগণ ও রূহ এর রব্ব।

শব্দার্থ (Word by Word)

سُبُّوْحٌ، মহিমান্বিত
قُدُّوْسٌ، নি:ষ্কলুষ মহাপবিত্র
رَبُّ প্রভু
الْمَلَائِكَةِ ফেরেশতাগণের
وَالرُّوْحِ ও রুহ (জীব্রাইল)
মুসলিম ১/৩৫৩, নং ৪৭৪; আবূ দাউদ ১/২৩০, নং ৮৭২
4

রুকূ‘র দো‘আ #৪

اَللّٰهُمَّ لَكَ رَكَعْتُ، وَبِكَ اٰمَنْتُ، وَلَكَ اَسْلَمْتُ، خَشَعَ لَكَ سَمْعِيْ، وَبَصَرِيْ، وَمُخِّيْ، وَعَظْمِيْ، وَعَصَبِيْ، وَمَاۤ اَسْتَقَلَّتْ بِهِ قَدَمِيْ

উচ্চারণ আল্লা-হুম্মা লাকা রাকা‘তু, ওয়াবিকা আ-মানতু ওয়া লাকা আস্‌লামতু। খাশা‘আ লাকা সাম‘ঈ ওয়া বাসারী ওয়া মুখ্‌খী ওয়া ‘আযমী ওয়া ‘আসাবী ওয়ামাস্তাক্বাল্লাত বিহি কাদামী
বাংলা অনুবাদ হে আল্লাহ! আমি আপনার জন্যেই রুকু করেছি, আপনার উপরই ঈমান এনেছি এবং আপনার কাছেই আত্মসমর্পণ করেছি। আমার কান, আমার চোখ, আমার মস্তিষ্ক, আমার হাড়, আমার পেশী, সবই আপনার জন্য বিনয়াবনত। আর যা আমার পা বহন করে দাঁড়িয়ে আছে [মানে আমার সমগ্র সত্তা] তাও (আপনার জন্য বিনয়াবনত)

শব্দার্থ (Word by Word)

اَللّٰهُمَّ হে আল্লাহ
لَكَ আপনার জন্যে
رَكَعْتُ، আমি রুকু (মাথা অবনত) করেছি
وَبِكَ এবং আপনার প্রতি
اٰمَنْتُ، আমি ঈমান এনেছি
وَلَكَ এবং আপনার কাছেই
اَسْلَمْتُ، আত্মসমর্পণ করেছি
خَشَعَ বশীভূত/বিনয়াবনত
لَكَ আপনার জন্যে
سَمْعِيْ، আমার কান
وَبَصَرِيْ، এবং আমার চোখ
وَمُخِّيْ، ও আমার মস্তিষ্ক
وَعَظْمِيْ، ও আমার হাড়
وَعَصَبِيْ، ও আমার স্নায়ু
وَمَاۤ এবং যা
اَسْتَقَلَّتْ বহন করে আছে
بِهِ তাও
قَدَمِيْ আমার পা (আমার সমগ্র সত্তা)
মুসলিম ১/৫৩৪, নং ৭৭১; তাছাড়া চার সুনান গ্রন্থকারগণের মধ্যে ইবন মাজাহ ব্যতীত সবাই তা উদ্ধৃত করেছেন। আবূ দাউদ, নং ৭৬০, ৭৬১; তিরমিযী, নং ৩৪২১; নাসাঈ, নং ১০৪৯; তবে দুই ব্রাকেটের অংশ ইবন খুযাইমার শব্দ, নং ৬০৭; ইবন হিব্বান, নং ১৯০১
5

রুকূ‘র দো‘আ #৫

سُبْحَانَ ذِي الْجَبَرُوْتِ، وَالْمَلَكُوْتِ، وَالْكِبْرِيَاءِ، وَالْعَظَمَةِ

উচ্চারণ সুবহা-নাযিল জাবারূতি ওয়াল মালাকূতি ওয়াল কিবরিয়া’ই ওয়াল ‘আযামাতি
বাংলা অনুবাদ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি সেই সত্তার, যিনি প্রবল প্রতাপ, বিশাল সাম্রাজ্য, বিরাট গৌরব-গরিমা এবং অতুলনীয় মহত্ত্বের অধিকারী

শব্দার্থ (Word by Word)

سُبْحَانَ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি সেই সত্তার
ذِي যিনি অধিকারী
الْجَبَرُوْتِ، প্রবল প্রতাপ
وَالْمَلَكُوْتِ، ও বিশাল সাম্রাজ্য
وَالْكِبْرِيَاءِ، এবং বিরাট গৌরব-গরিমা
وَالْعَظَمَةِ এবং অতুলনীয় মহত্ত্বের
আবূ দাউদ ১/২৩০, নং ৮৭৩; নাসাঈ, নং ১১৩১; আহমাদ, নং ১৩৯৮০। আর তার সনদ হাসান।