ক্যাটাগরি সমূহ

পরিবার

নয়ন প্রীতিকর স্ত্রী ও সন্তানাদি লাভের দোয়া [২৫:৭৪]

১

নয়ন প্রীতিকর স্ত্রী ও সন্তানাদি লাভের দোয়া [২৫:৭৪]

رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏

উচ্চারণ রব্বানা-হাব্লানা-মিন্ আয্ওয়া-জ্বিনা-অ র্যুরিয়্যা-তিনা-কুররাতা আ’ইয়ুনিঁও অজ্ব্‘আল্না-লিল্মুত্তাকীনা ইমা-মা-।
বাংলা অনুবাদ হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন

শব্দার্থ (Word by Word)

رَبَّنَا হে আমাদের রব
هَبْ তুমি দাও
لَـنَا জন্যে আমাদের
مِنْ থেকে
اَزْوَاجِنَا আমাদের স্ত্রীদেরকে
وَذُرِّيّٰتِنَا এবং আমাদের বংশধরদেরকে
قُرَّةَ শীতলতা (অর্থাৎ শান্তি)
اَعْيُنٍ চোখের
وَّاجْعَلْنَا এবং আমাদেরকে বানাও
لِلْمُتَّقِيْنَ জন্যে মুত্তাকীদের
اِمَامًا‏ নেতা
দোয়ার প্রেক্ষাপট: প্রকৃত ঈমানদার ও জান্নাত আকাঙ্খীরা তাদের দুনিয়ার পারিবারিক জীবন সুন্দর করতে এবং আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়ার জীবনে যথাযথভাবে দায়িত্বশীল ভূমিকা পালনে আল্লাহর দরবারে এরূপ দু'আ প্রার্থনা করে।
সূরা আল-ফুরকান - ২৫:৭৪