ক্যাটাগরি সমূহ

দোয়া

ঘুম থেকে জেগে উঠার সময়ের যিক্‌রসমূহ

1

ঘুম থেকে জেগে উঠার সময়ের যিক্‌রসমূহ #১

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْۤ اَحْيَانَا بَعْدَ مَآ اَمَاتَنَا، وَاِلَيْهِ النُّشُوْرُ

উচ্চারণ আলহামদু লিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না- বা‘দা মা- আমা-তানা- ওয়া ইলাইহিন্ নুশূর
বাংলা অনুবাদ হামদ-প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি (নিদ্রারূপ) মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তাঁরই নিকট সকলের পুনরুত্থান

শব্দার্থ (Word by Word)

اَلْحَمْدُ সমস্ত প্রশংসা
لِلّٰهِ আল্লাহ্‌র জন্য
الَّذِيْۤ যিনি
اَحْيَانَا আমাদেরকে জীবিত ( পুনর্জাগরিত) করলেন
بَعْدَ পরে
مَآ যা
اَمَاتَنَا، আমাদের মৃত্যুর (নিদ্রারূপ)
وَاِلَيْهِ এবং তাঁরই নিকট
النُّشُوْرُ পুনরুত্থান
বুখারী ফাতহুল বারী ১১/১১৩, নং ৬৩১৪; মুসলিম ৪/২০৮৩, নং ২৭১১
2

ঘুম থেকে জেগে উঠার সময়ের যিক্‌রসমূহ #২

لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ، سُبْحَانَ اللّٰهِ، وَالْحَمْدُ لِلّٰهِ، وَلَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ، وَاللّٰهُ اَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللّٰهِ الْعَلِيِّ الْعَظِيْمِ، رَبِّ اغْفِرْ لِيْ

উচ্চারণ লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহূ লা- শারীকালাহূ, লাহুল মুলকু, ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া ‘আলা কুল্লি শায়ইন ক্বাদীর। সুবহা-নাল্লাহি, ওয়ালহামদু লিল্লাহি, ওয়া লা ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়াল্লা-হু আকবার, ওয়া লা- হাওলা ওয়ালা- কুওয়াতা ইল্লা- বিল্লা-হিল ‘আলিয়্যিল ‘আযীম, রাব্বিগফির লী
বাংলা অনুবাদ একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই; আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহ্‌র। আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়। সুউচ্চ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই। হে রব্ব ! আমাকে ক্ষমা করুন

শব্দার্থ (Word by Word)

لَاۤ নাই (কোনো)
اِلٰهَ মাবুদ/ইলাহ
اِلَّا ছাড়া
اللّٰهُ আল্লাহ
وَحْدَهٗ এবং তিনি এক
لَا নাই
شَرِيْكَ শরীক/অংশীদার
لَهٗ، তাঁর
لَهُ তাঁরই
الْمُلْكُ রাজত্ব
وَلَهُ ও তাঁর
الْحَمْدُ، সমস্ত প্রশংসাও
وَهُوَ এবং তিনি
عَلٰى উপর
كُلِّ সকল
شَيْءٍ কিছুর
قَدِيْرٌ، মহাপ্রতাপশালী/ক্ষমতাবান
سُبْحَانَ পবিত্রতা ঘোষণা করছি
اللّٰهِ، আল্লাহর
وَالْحَمْدُ এবং সকল প্রশংসা
لِلّٰهِ، আল্লাহর জন্য
وَلَاۤ এবং নাই
اِلٰهَ মাবুদ
اِلَّا ছাড়া
اللّٰهُ، আল্লাহ
وَاللّٰهُ এবং আল্লাহ
اَكْبَرُ، সর্বশ্রেষ্ঠ
وَلَا এবং নেই
حَوْلَ সামর্থ্য/ক্ষমতা
وَلَا এবং নেই
قُوَّةَ শক্তি
اِلَّا ব্যতীত
بِاللّٰهِ আল্লাহ
الْعَلِيِّ সুউচ্চ
الْعَظِيْمِ، সুমহান
رَبِّ হে প্রভূ
اغْفِرْ ক্ষমা করুন
لِيْ আমাকে
যে ব্যক্তি তা বলবে তাকে ক্ষমা করে দেওয়া হবে। যদি সে দো‘আ করে, তবে তার দো‘আ কবুল হবে। যদি সে উঠে ওযু করে নামায পড়ে, তবে তার নামায কবুল করা হবে।
বুখারী: ফাতহুল বারী, ৩/৩৯, নং ১১৫৪ হাদীসের ভাষ্য ইবন মাজাহ এর অনুরূপ। দেখুন, সহীহ ইবন মাজাহ্‌: ২/৩৩৫।
3

ঘুম থেকে জেগে উঠার সময়ের যিক্‌রসমূহ #৩

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ عَافَانِيْ فِيْ جَسَدِيْ، وَرَدَّ عَلَيَّ رُوْحِيْ، وَاَذِنَ لِيْ بِذِكْرِهٖ

উচ্চারণ আল্‌হামদু লিল্লা-হিল্লাযী ‘আ-ফা-নী ফী জাসাদী, ওয়ারদ্দা ‘আলাইয়্যা রূহী ওয়া আযিনা লী বিযিকরিহী
বাংলা অনুবাদ সকল হামদ-প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি আমার দেহকে নিরাপদ করেছেন, আমার রূহকে আমার নিকট ফেরত দিয়েছেন এবং আমাকে তাঁর যিক্‌র করার অনুমতি (সুযোগ) দিয়েছেন

শব্দার্থ (Word by Word)

اَلْحَمْدُ সকল প্রশংসা
لِلّٰهِ আল্লাহ্‌ এর জন্য
الَّذِيْ যিনি
عَافَانِيْ আমাকে নিরাপদ করেছেন
فِيْ মাঝে
جَسَدِيْ، দেহে
وَرَدَّ ফিরিয়ে দিয়েছেন
عَلَيَّ আমার নিকট
رُوْحِيْ، আমার আত্মাকে
وَاَذِنَ অনুমতি দিয়েছেন
لِيْ আমাকে
بِذِكْرِهٖ তাঁর যিকরের জন্য
তিরমিযী ৫/৪৭৩, নং ৩৪০১ দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৪৪