ক্যাটাগরি সমূহ
দোয়া
যালিমদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আশ্রয় চাওয়ার দোয়া [২৩:৯৪]
১
যালিমদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আশ্রয় চাওয়ার দোয়া [২৩:৯৪]
رَبِّ فَلَا تَجْعَلْنِىْ فِى الْقَوْمِ الظّٰلِمِيْنَ
উচ্চারণ
রব্বি ফালা-তাজ্ব্‘আল্নী ফিল্ ক্বওমিজ্ জোয়া-লিমীন্।
বাংলা অনুবাদ
হে আমার রব, তাহলে আমাকে যালিম সম্প্রদায়ভুক্ত করবেন না
শব্দার্থ (Word by Word)
رَبِّ
হে আমার রব
فَلَا
তবে না
تَجْعَلْنِىْ
আমাকে করো তুমি
فِى
অন্তর্ভুক্ত
الْقَوْمِ
সম্প্রদায়ের
الظّٰلِمِيْنَ
সীমালঙ্ঘনকারী"
দোয়ার প্রেক্ষাপট: আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ (সা.) কে এরূপ দু'আ করতে ও জানিয়ে দিতে বলেন। তবে মা'আ-যাল্লাহ এর অর্থ এ নয় যে, নবী করীম (সা.)-এর পক্ষে আযাব পতিত হওয়ার বস্তত কোন আশংকা ছিল, অথবা তিনি যদি এরূপ প্রার্থনা না করতেন তাহলে আযাবে গ্রেফতার হতেন; বরং এরূপ বর্ণনা পদ্ধতি অবলম্বন করার উদ্দেশ্য একথা বুঝানো যে, আল্লাহর আযাব বাস্তবিকই ভয়ানক এবং তা এরূপ ভয়ানজ যে, সৎ ও ধর্মশীল লোকদের সমস্ত পূণ্য সত্ত্বেও তা থেকে আল্লাহর নিকট তাদের পানাহ-আশ্রয় প্রার্থনা করা উচিত। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী।
সূরা আল মু'মিনূন - ২৩:৯৪