ক্যাটাগরি সমূহ

দোয়া

প্রতিকূল পরিবেশে সহজভাবে চলাফেরা করার প্রার্থনা [১৭:৮০]

১

প্রতিকূল পরিবেশে সহজভাবে চলাফেরা করার প্রার্থনা [১৭:৮০]

رَبِّ اَدْخِلْنِىْ مُدْخَلَ صِدْقٍ وَّاَخْرِجْنِىْ مُخْرَجَ صِدْقٍ وَّاجْعَلْ لِّىْ مِنْ لَّدُنْكَ سُلْطٰنًا نَّصِيْرًا‏

উচ্চারণ রব্বি আদ্খিল্নী মুদ্খলা ছিদ্ক্বিঁও অ আখ্রিজনী মুখ্রাজ্বা ছিদ্ক্বিঁও অজ্ব‘আল্লী মিল্ লাদুন্কা সুল্ত্বোয়া-নান্ নাছীরা-।
বাংলা অনুবাদ হে আমার রব, আমাকে প্রবেশ করাও উত্তমভাবে এবং বের কর উত্তমভাবে। আর তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান কর

শব্দার্থ (Word by Word)

رَبِّ হে আমার রব
اَدْخِلْنِىْ আমাকে প্রবেশ করাও
مُدْخَلَ প্রবেশ করা
صِدْقٍ সত্যের
وَّاَخْرِجْنِىْ এবং আমাকে বের করো
مُخْرَجَ বের করা
صِدْقٍ সত্যের
وَّاجْعَلْ এবং বানাও
لِّىْ আমার জন্যে
مِنْ থেকে
لَّدُنْكَ তোমার নিকট
سُلْطٰنًا কোনো শক্তিকে
نَّصِيْرًا‏ বড় সাহায্যকারী
দোয়ার প্রেক্ষাপট: হিজরতের পূর্বে রাসূলুল্লাহ (সা.)- কে মানুষের মধ্যে আল্লাহর আইনের যথাযথ প্রয়োগে ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম তথা কর্তৃত্বপূর্ণ ক্ষমতা প্রাপ্তিতে আল্লাহর নিকট প্রার্থনা হিসেবে শেখানো দু'আ।
সূরা আল-ইসরা - ১৭:৮০