ক্যাটাগরি সমূহ
দোয়া
মূর্তিপূজা থেকে দূরে রাখার জন্য ইব্রাহীম (আঃ) যেভাবে দোয়া করেছিলেন [১৪:৩৫]
১
মূর্তিপূজা থেকে দূরে রাখার জন্য ইব্রাহীম (আঃ) যেভাবে দোয়া করেছিলেন [১৪:৩৫]
رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا وَّاجْنُبْنِىْ وَبَنِىَّ اَنْ نَّـعْبُدَ الْاَصْنَامَؕ
উচ্চারণ
রব্বিজ্ব‘আল্ হা-যাল্ বালাদা আ-মিনাঁও অজ্বনুব্নী- অ বানিয়্যা আন্ না’বুদাল্ আছ্না-ম্।
বাংলা অনুবাদ
যখন ইবরহীম বলল, ‘হে আমার রব, আপনি এ শহরকে নিরাপদ করে দিন এবং আমাকে ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন
শব্দার্থ (Word by Word)
رَبِّ
হে আমার রব
اجْعَلْ
বানাও
هٰذَا
এই
الْبَلَدَ
নগরীকে
اٰمِنًا
নিরাপদ
وَّاجْنُبْنِىْ
এবং আমাকে দূরে রাখো
وَبَنِىَّ
ও আমার সন্তানদেরকে
اَنْ
(এ হ'তে) যে
نَّـعْبُدَ
আমরা উপাসনা করি
الْاَصْنَامَؕ
মূর্তিদেরকে
দোয়ার প্রেক্ষাপট: হযরত ইব্রাহীম (আ.) নিজ এবং তাঁর সন্তানদেরকে মূর্তিপূজা থেকে রক্ষার্থে অর্থাৎ তাদেরকে শিরকমুক্ত রাখতে আল্লাহর নিকট এরূপ প্রার্থনা করেন।
সূরা ইবরাহিম - ১৪:৩৫