ক্যাটাগরি সমূহ

দোয়া

যালিম শাসকদের বিরুদ্ধে মাজলুমের দোয়া [১০:৮৮]

১

যালিম শাসকদের বিরুদ্ধে মাজলুমের দোয়া [১০:৮৮]

رَبَّنَآ اِنَّكَ اٰتَيْتَ فِرْعَوْنَ وَمَلَاَهٗ زِيْنَةً وَّاَمْوَالًا فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۙرَبَّنَا لِيُضِلُّوْا عَنْ سَبِيْلِكَ‌ۚ رَبَّنَا اطْمِسْ عَلٰٓى اَمْوَالِـهِمْ وَاشْدُدْ عَلٰى قُلُوْبِهِمْ فَلَا يُؤْمِنُوْا حَتّٰى يَرَوُا الْعَذَابَ الْاَلِيْمَ

উচ্চারণ রব্বানা য় ইন্নাকা আ-তাইতা ফির‘আউনা অমালায়াহূ যীনাতাওঁ অআম্ওয়া-লান্ ফিল্ হা-ইয়া-তিদ্দুন্ইয়া-রব্বানা-লিইয়ুদ্বিল্ল আন্ সাবীলিকা রব্বানাত্বমিস্ ‘আলা য় আম্ওয়া-লিহিম্ অশ্দুদ্ ‘আলা-কুলূবিহিম্ ফালা-ইয়ুমিনূ হাত্তা-ইয়ারাউল্ ‘আযা-বাল্ আলীম্।
বাংলা অনুবাদ হে আমাদের রব, আপনি ফির’আউন ও তার পরিষদবর্গকে দুনিয়াবী জীবনে সৌন্দর্য ও ধন-সম্পদ দান করেছেন। হে আমাদের রব, যাতে তারা আপনার পথ থেকে গোমরাহ করতে পারে। হে আমাদের রব, তাদের ধন-সম্পদ নিশ্চিহ্ন করে দিন, তাদের অন্তরসমূহকে কঠোর করে দিন। ফলে তারা ঈমান আনবে না, যতক্ষণ না যন্ত্রণাদায়ক আযাব দেখে

শব্দার্থ (Word by Word)

رَبَّنَآ হে আমাদের রব
اِنَّكَ নিশ্চয়ই তুমি
اٰتَيْتَ তুমি দিয়েছো
فِرْعَوْنَ ফিরাউনকে
وَمَلَاَهٗ এবং পরিবারবর্গকে তার
زِيْنَةً শোভা
وَّاَمْوَالًا ও ধনসম্পদ
فِى মধ্যে
الْحَيٰوةِ জীবনের
الدُّنْيَا পার্থিব
ۙرَبَّنَا হে আমাদের রব
لِيُضِلُّوْا জন্যে পথভ্রষ্ট করার (লোকদেরকে)
عَنْ হতে
سَبِيْلِكَ‌ۚ তোমার পথ
رَبَّنَا হে আমাদের রব
اطْمِسْ বিনষ্ট করো
عَلٰٓى ব্যাপারকে
اَمْوَالِـهِمْ সম্পদগুলোর তাদের
وَاشْدُدْ ও কঠোর করো (অর্থাৎ সীল করে দাও)
عَلٰى উপর
قُلُوْبِهِمْ অন্তরগুলোর তাদের
فَلَا ফলে যেন না
يُؤْمِنُوْا তারা ঈমান আনে
حَتّٰى যতক্ষণ না
يَرَوُا তারা দেখবে
الْعَذَابَ শাস্তি
الْاَلِيْمَ নিদারুণ
দোয়ার প্রেক্ষাপট: ফেরাউন তার পার্থিব জীবনের ক্ষমতা ও সম্পদের মাধ্যমে হযরত মূসা (আ.) ও তাঁর অনুসারী মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন ও সাধারণ মানুষদের আল্লাহর পথে আসতে বাধা দিত। তাই হযরত মূসা (আ.) এরূপ কঠিন বদদু'আ করলে আল্লাহ তা'আলা তাঁর রাসূলের দু'আ কবুল করে ফেরাউনকে তার দলবলসহ সমুদ্রে নিমজ্জিত করেন এবং হযরত মূসা (আ.)-এর মুসলমান অনুসারী বনী-ইসরাঈল জাতিকে দুনিয়াতে উত্তম বাসস্থান, খাবার ও উৎকৃষ্ট সম্পদ প্রদান করে সম্মানিত করেন।
সূরা ইউনুস - ১০:৮৮