ক্যাটাগরি সমূহ

শুকরিয়া - অনুতাপ

বিপদ থেকে মুক্তি চাওয়ার দোয়া [১০:২২]

১

বিপদ থেকে মুক্তি চাওয়ার দোয়া [১০:২২]

لَئِنْ اَنْجَيْتَـنَا مِنْ هٰذِهٖ لَنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِيْنَ‏

উচ্চারণ লায়িন্ আন্জ্বাইতানা-মিন্ হা-যিহী লানাকূনান্না মিনাশ্ শা-কিরীন্
বাংলা অনুবাদ যদি আপনি এ থেকে আমাদেরকে নাজাত দেন, তাহলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব

শব্দার্থ (Word by Word)

لَئِنْ (এই বলে) অবশ্যই যদি
اَنْجَيْتَـنَا তুমি উদ্ধার করো আমাদের
مِنْ হতে
هٰذِهٖ এটা
لَنَكُوْنَنَّ অবশ্যই আমরা হবো
مِنَ অন্তর্ভুক্ত
الشّٰكِرِيْنَ‏ কৃতজ্ঞদের
দোয়ার প্রেক্ষাপট: নৌযানে বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর নিকট বিপদগ্রস্ত মানুষের দু'আ। সহীহ হাদীসে এসেছে - রাসূলুল্লাহ (সা.) বিপদে আল্লাহর অনুগ্রহলাভ সম্পর্কে বলেন - যে ব্যক্তি বিপদাপদ ও সংকটের সময় আল্লাহর অনুগ্রহ লাভ করে আনন্দিত হতে চায় - সে যেন সুখ-সাচ্ছন্দ্যে, অধিক পরিমানে দু'আ করে - (জামে আত-তিরমিযী - ৬ষ্ঠ খন্ড, আবওয়াবুদ দাওয়াত - দু'আ বিষয়ক অধ্যায়, হাদীস নং-৩৩১৮)। এছাড়াও মানুষ সমুদ্রে বিপদে পড়লে যে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে তার বিবরণ - (সূরা ৩১ লুকমান: ৩২)
সূরা ইউনুস - ১০:২২