ক্যাটাগরি সমূহ

দোয়া

ধৈর্য লাভ এবং মুসলিম হিসেবে মৃত্যু চাওয়া [৭:১২৬]

১

ধৈর্য লাভ এবং মুসলিম হিসেবে মৃত্যু চাওয়া [৭:১২৬]

رَبَّنَآ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّتَوَفَّنَا مُسْلِمِيْنَ

উচ্চারণ রব্বানা আফ্রিগ্ ‘আলাইনা- ছবরাওঁ ওতাওয়াফ্ফানা-মুস্লিমীন্।
বাংলা অনুবাদ হে আমাদের রব, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যু দান করুন

শব্দার্থ (Word by Word)

رَبَّنَآ হে আমার রব
اَفْرِغْ তুমি ঢেলে দাও
عَلَيْنَا উপর আমাদের
صَبْرًا ধৈর্য
وَّتَوَفَّنَا ও মৃত্যু দাও আমাদের
مُسْلِمِيْنَ (অনুগত) মুসলমান হিসেবে
দোয়ার প্রেক্ষাপট: ফেরাউন কতৃক নিযুক্ত যাদুকরগণ হযরত মূসা (আ.)-এর রব ও বিশ্বজাহানের রব আল্লাহর উপর ঈমান আনলে এবং ফেরাউন সেসব যাদুকরকে হাত-পা বিপরীত দিক দিয়ে কেটে শূলে চড়ানোর রায় প্রদান করলে সদ্য ঈমান গ্রহনকারী যাদূকরগণ ঈমানের সাথে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে আল্লাহর দরবারে এভাবে জীবনের চরম প্রার্থনা করেন।
সূরা আল আরাফ - ৭:১২৬