ক্যাটাগরি সমূহ
দোয়া
তাওবা - ক্ষমা চাওয়ার দোয়া [৭:২৩]
১
তাওবা - ক্ষমা চাওয়ার দোয়া [৭:২৩]
رَبَّنَا ظَلَمْنَآ اَنْفُسَنَا وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ
উচ্চারণ
রব্বানা- জোয়ালাম্না- আন্ফুসানা- অইল্লাম্ তার্গ্ফিলানা-অর্তাহাম্না-লানাকূনান্না মিনাল্ খা-সিরীন্।
বাংলা অনুবাদ
হে আমাদের রব, আমরা নিজদের উপর যুল্ম করেছি। আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব
শব্দার্থ (Word by Word)
رَبَّنَا
হে আমাদের রব
ظَلَمْنَآ
অন্যায় করেছি আমরা
اَنْفُسَنَا
আমাদের নিজেদের (উপর)
وَاِنْ
এবং যদি
لَّمْ
না
تَغْفِرْ
ক্ষমা করো তুমি
لَـنَا
আমাদেরকে
وَتَرْحَمْنَا
ও আমাদেরকে দয়া (না) করো
لَـنَكُوْنَنَّ
অবশ্যই আমরা হবো
مِنَ
অন্তর্ভুক্ত
الْخٰسِرِيْنَ
ক্ষতিগ্রস্তদের
দোয়ার প্রেক্ষাপট: শয়তানের প্ররোচনায় জান্নাতে নিষিদ্ধ গাছের ফল আস্বাদনের পর হযরত আদম (আ.) ও মা হওয়া (আ.)-এর অনুশোচনামূলক আকুতি।
সূরা আল আরাফ - ৭:২৩