ক্যাটাগরি সমূহ

শুকরিয়া - অনুতাপ

শহীদের মর্যাদা লাভের দোয়া [৩:৫৩]

১

শহীদের মর্যাদা লাভের দোয়া [৩:৫৩]

رَبَّنَآ اٰمَنَّا بِمَآ اَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ

উচ্চারণ রব্বানায় আ-মান্না-বিমায় আন্যাল্তা অত্তাবা’র্না রাসূলা ফাক্তুব্না- মা‘আশ্ শা-হিদীন্।
বাংলা অনুবাদ হে আমাদের রব, আপনি যা নাযিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করেছি। অতএব, আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন।

শব্দার্থ (Word by Word)

رَبَّنَآ হে আমাদের রব
اٰمَنَّا আমরা ঈমান এনেছি
بِمَآ ঐ বিষয়ে যা
اَنْزَلْتَ তুমি নাযিল করেছ
وَاتَّبَعْنَا এবং আমরা অনুসরণ করেছি
الرَّسُوْلَ রসূলকে
فَاكْتُبْنَا অতএব আমাদের লেখ (নাম)
مَعَ সাথে
الشّٰهِدِيْنَ সাক্ষ্যদাতাদের
দোয়ার প্রেক্ষাপট: চরম নির্যাতনের মুখে হযরত ঈসা (আ.)-এর অনুসারীরা 'আল্লাহর সাহায্যকারী' হিসেবে তাদের সাক্ষ্য কবুল করতে আল্লাহর দরবারে এরূপ প্রার্থনা করে।
সূরা আলে ইমরান - ৩:৫৩