ক্যাটাগরি সমূহ

দোয়া

ধৈর্য, শক্তি-সামর্থ্য ও বিজয় প্রার্থনা [২:২৫০]

১

ধৈর্য, শক্তি-সামর্থ্য ও বিজয় প্রার্থনা [২:২৫০]

رَبَّنَآ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْکٰفِرِيْنَؕ

উচ্চারণ রব্বানায় আফ্রিগ্ ‘আলাইনা-ছোয়াব্রাওঁ অছাব্বিত্ আক্ব ্দা-মানা-অর্ন্ছুনা-‘আলাল্ ক্বাওমিল্ কা-ফিরীন্।
বাংলা অনুবাদ হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন।

শব্দার্থ (Word by Word)

رَبَّنَآ হে আমাদের রব
اَفْرِغْ ঢেলে দাও (দান করো)
عَلَيْنَا আমাদের ওপর
صَبْرًا ধৈর্য
وَّثَبِّتْ ও দৃঢ় করো
اَقْدَامَنَا আমাদের পাগুলোকে
وَانْصُرْنَا এবং আমাদেরকে সাহায্য করো
عَلَى বিরুদ্ধে
الْقَوْمِ জাতির
الْکٰفِرِيْنَؕ কাফির
দোয়ার প্রেক্ষাপট: হযরত দাউদ (আ.)-এর সময়কালীন শক্তিশালী কাফির জালুত ও তার সৈন্যদের মোকাবিলায় আল্লাহ কর্তৃক মনোনীত বাদশাহ তালুত-এর সৈন্যদের আল্লাহর দরবারে প্রার্থনা। আল্লাহ তা'আলা তাদের এ দু'আ কবুল করেন। যুদ্ধে জালুত নিহত এবং তার দল পরাজিত হয়। এ ছাড়াও তাদের এ সময়কার আরেকটি সাহসী উক্তি ছিলো: کَمْ مِّنْ فِئَةٍ قَلِيْلَةٍ غَلَبَتْ فِئَةً کَثِيْرَةً بِۢاِذْنِ اللّٰهِ ۗ وَا للّٰهُ مَعَ الصّٰبِرِيْنَ 'কত ক্ষুদ্র দল বিজয় লাভ করেছে বৃহৎ দলের উপর আল্লাহর ইচ্ছায়। বস্তুতঃ আল্লাহ অটল সংকল্পকারীদের সাথেই থাকেন'-(সূরা ২ আল-বাকারা : ২৪৯)
সূরা আল বাকারাহ - ২:২৫০