ক্যাটাগরি সমূহ

সম্পত্তি - রিজিক

দুনিয়া ও আখিরাতের কল্যাণ এবং জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া [২:২০১]

১

দুনিয়া ও আখিরাতের কল্যাণ এবং জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া [২:২০১]

رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ রব্বানায় আ-তিনা-ফিদ্ দুন্ইয়া-হাসানাতাওঁ অফিল্ আ-খিরাতি হাসানাতাওঁ অক্বিনা-‘আযা-বান্না-র।
বাংলা অনুবাদ হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।

শব্দার্থ (Word by Word)

رَبَّنَآ হে আমাদের রব
اٰتِنَا আমাদের দাও
فِى মধ্যে
الدُّنْيَا (এই) পৃথিবীর
حَسَنَةً কল্যাণ
وَّفِى ও মধ্যে
الْاٰخِرَةِ আখেরাতের
حَسَنَةً কল্যাণ
وَّقِنَا এবং আমাদের বাঁচাও
عَذَابَ শাস্তি (হতে)
النَّارِ দোজখের আগুনের
দোয়ার প্রেক্ষাপট: এটি দুনিয়া-আখিরাত উভয় জগতে সফলতার জন্য মু'মিন ব্যাক্তিদের আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ প্রার্থনা, সহীহ হাদীস থেকে জানা যায়, আনাস (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) তাঁর জীবনে অধিকাংশ সময় এ দু'আটি করতেন। -(সহীহ আল-বুখারী-৫ম খন্ড, কিতাবুদ দাওয়াত-দু'আ অধ্যায়, হাদীস নং- ৫৯৪১ এবং সুনান আবু দাউদ-২য় খন্ড, কিতাবুস সালাত অধ্যায়, হাদীস নং-১৫১৯
সূরা আল বাকারাহ - ২:২০১